SBI Apprentice Recruitment 2026: স্টেট ব্যাঙ্কে ৭ হাজার নিয়োগ! যোগ্যতা ও আবেদন দেখে নিন

Anjan Mahata

Published on:

SBI Apprentice Recruitment 2026

ব্যাঙ্কিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) আপনার জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত সুযোগ! দেশজুড়ে ৭ হাজারেরও বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক। এটি কোনো স্থায়ী চাকরি না হলেও, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি ব্যাঙ্কিং কাজের এমন কিছু অনন্য সুবিধা ও অভিজ্ঞতা পাবেন যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অত্যন্ত লাভজনক হবে।

— Advertisement —

SBI Apprentice Recruitment 2026: স্টেট ব্যাংক অ্যাপ্রেন্টিস নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২০২৬-২৭ বর্ষের জন্য এই ওয়ান-ইয়ার (১ বছর) অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। যোগ্য ও আগ্রহী স্নাতক প্রার্থীরা আগামী ৮ই জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন, সফলভাবে ট্রেনিং শেষ করলে প্রার্থীদের একটি সার্টিফিকেট প্রদান করা হবে।

বিবরণতথ্য
সংস্থার নামস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
পদের নামঅ্যাপ্রেন্টিস (Apprentice – শিক্ষানবিশ)
মোট শূন্যপদ৭,১৫০টি (সমগ্র ভারতে)
আবেদন শুরুর তারিখ১৯ মে, ২০২৬
আবেদনের শেষ তারিখ০৮ জুন, ২০২৬
অনলাইন পরীক্ষার সময়সম্ভাব্য জুলাই, ২০২৬

মোট শূন্য পদ (Total Post)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর এই বিজ্ঞপ্তির মাধ্যমে সমগ্র দেশজুড়ে মোট ৭,১৫০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে. এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য মোট ৪৬০টি শূন্যপদ ধার্য করা হয়েছে, যেখানে রাজ্যের বিভিন্ন জেলাভিত্তিক শাখাগুলোতে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

ক্যাটাগরিSCSTOBCUREWS
শূন্যপদ১০৫টি২৩টি১০১টি১৮৫টি৪৬টি
— Advertisement —

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক শূন্যপদের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো-

জেলার নামশূন্যপদের সংখ্যা
উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)২০টি
দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)২০টি
মুর্শিদাবাদ (Murshidabad)২০টি
নদীয়া (Nadia)২০টি
বাঁকুড়া (Bankura)২০টি
বীরভূম (Birbhum)২০টি
পশ্চিম বর্ধমান (Paschim Burdwan)২০টি
পূর্ব বর্ধমান (Purba Bardhaman)২০টি
পুরুলিয়া (Purulia)২০টি
হুগলি (Hooghly)২০টি
ঝাড়গ্রাম (Jhargram)২০টি
পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)২০টি
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)২০টি
কলকাতা (Kolkata)২০টি
আলিপুরদুয়ার (Alipurduar)২০টি
কোচবিহার (Cooch Behar)২০টি
দার্জিলিং (Darjeeling)২০টি
দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur)২০টি
উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)২০টি
জলপাইগুড়ি (Jalpaiguri)২০টি
কালিম্পং (Kalimpong)২০টি
মালদা (Malda)২০টি
হাওড়া (Howrah)২০টি
পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ৪৬০টি

যোগ্যতা ও বয়সসীমা (Eligibility & Age Limit)

স্টেট ব্যাংকের এপ্রেন্টিস পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা গুলোর প্রয়োজন-

  • আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) পাস হতে হবে
  • 01.04.2026 অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে, নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
  • পূর্বে কোনো সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে বা ১ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে না।

জেনে রাখুন! Banking Job Eligibility, Exam: ব্যাংক সেক্টরে চাকরির গাইড! যোগ্যতা কি লাগবে? ক্লার্ক, অফিসার সমস্ত তথ্য

SBI অ্যাপ্রেন্টিসশিপ-এর সুযোগ-সুবিধা (Benefits of SBI Apprentice)

অনেকের মনেই প্রশ্ন থাকে এই ১ বছরের ট্রেনিং করে কী লাভ হবে? নিচে এর প্রধান প্রধান সুবিধাগুলো পরিষ্কারভাবে আলোচনা করা হলো:

  • বাস্তব কাজের অভিজ্ঞতা: ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (SBI) সরাসরি দৈনিক ব্যাঙ্কিং অপারেশন, কাস্টমার সার্ভিস ও ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেমের ওপর অন-দ্য-জব ট্রেনিং বা বাস্তব কাজের অভিজ্ঞতা মিলবে।
  • জাতীয় স্তরের সার্টিফিকেট: ১ বছরের প্রশিক্ষণ সফলভাবে শেষ করলে একটি মূল্যবান “Apprentice Training Certificate” দেওয়া হবে, যা যেকোনো প্রাইভেট ব্যাঙ্ক বা ফিন্যান্সিয়াল সেক্টরে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেবে।
  • ভবিষ্যৎ SBI Clerk নিয়োগে ছাড়: ভবিষ্যতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থায়ী ক্লার্ক (Junior Associate) নিয়োগ পরীক্ষায় এই সার্টিফিকেটধারী প্রার্থীরা নিয়মানুযায়ী বিশেষ ছাড়, রিল্যাক্সেশন বা বাড়তি ওয়েটেজ (Weightage) পাবেন।
  • অন্যান্য পরীক্ষায় বাড়তি সুবিধা: সরাসরি ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতা থাকায় IBPS, SBI PO বা অন্যান্য ব্যাঙ্কিং পরীক্ষার ইন্টারভিউ এবং মেইনস পরীক্ষার ‘ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস’ বিভাগে প্রার্থীরা অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন।

আবেদন প্রক্রিয়া (SBI Apprentice Application Process)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস পদে আবেদন সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া। প্রথমেই এসবিআই-এর অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে (sbi.co.in/careers) গিয়ে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে আপনাকে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন করতে হবে।

সব তথ্য দেওয়া হয়ে গেলে নির্দিষ্ট আবেদন ফি-টি অনলাইনেই জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। এরপর আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে, এটিকে প্রিন্ট আউট বের করে নিজের কাছে যত্ন সহকারে রেখে দেবেন।

আবেদন ফি (Application Fee)

SBI এপ্রেন্টিস পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীদের ন্যূনতম একটি ফি প্রদান করতে হবে-

ক্যাটাগরিআবেদন ফি
General / OBC / EWS প্রার্থী৩০০/- টাকা
SC / ST / PwBD প্রার্থীকোনো ফি লাগবে না (Nil)

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটি খুবই স্বচ্ছ এবং এতে কোনো ইন্টারভিউ নেই, নিম্নলিখিত দুটি স্টেপ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে-

  1. অনলাইন লিখিত পরীক্ষা: ১০০ নম্বরের ১ ঘণ্টার একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে (Gen Awareness, English, Quantitative Aptitude এবং Reasoning)।
  2. স্থানীয় ভাষা পরীক্ষা (Local Language Test): যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষা (যেমন পশ্চিমবঙ্গের জন্য বাংলা/নেপালি) বলতে ও লিখতে জানতে হবে। যারা ১০ম বা ১২০শ শ্রেণীতে এই ভাষা পড়ে এসেছেন, তাদের এই টেস্ট দিতে হবে না।

বেতন ও স্টাইপেন্ড (Stipend)

প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে ১৫,০০০/- টাকা নির্দিষ্ট মাসিক স্টাইপেন্ড (Stipend) পাবেন। যেহেতু এটি একটি স্থায়ী চাকরি নয় বরং একটি ট্রেনিং প্রোগ্রাম, তাই এই বেতনের সাথে কোনো অতিরিক্ত ভাতা যেমন— বাড়ি ভাড়া ভাতা (HRA), মহার্ঘ ভাতা (DA) বা চিকিৎসা সুবিধা দেওয়া হবে না।

দেখে নিন: How to become Bank Manager: কিভাবে ব্যাংক ম্যানেজার হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা বেতন রইল বিস্তারিত

অফিশিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক

Engagement of Apprentices Under The Apprentices Act,1961 Advertisement No: CRPD/APPR/2026-27/07
বিবরণলিংক
অফিসিয়াল ওয়েবসাইটhttps://sbi.bank.in/web/careers/
আবেদন অনলাইন পোর্টাল (Direct Link)Apply Online »
অফিশিয়াল নোটিশ↓ Download PDF

আপনি যদি সদ্য গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং ব্যাঙ্কিং সেক্টরে নিজের কেরিয়ার শুরু করার জন্য একটি মজবুত ভিত্তি বা অভিজ্ঞতার সন্ধান করছেন, তবে এসবিআই-এর এই অফারটি আপনার জন্য শ্রেষ্ঠ সুযোগ হতে পারে। আগামী ৮ই জুনের মধ্যে আবেদন সম্পন্ন করে আজই প্রস্তুতি শুরু করে দিন।

Join Group

Telegram

Share