পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হলো। এতদিন স্কুল ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণের জন্য যে প্রকল্প প্রচলিত ছিল, এখন থেকে তা নতুন রূপ ও নামে অর্থাৎ “সারথি” (SARATHI) প্রকল্প হিসেবে পরিচালিত হচ্ছে। আজ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শুভসূচনা করলেন। আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারাও এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সাইকেল লাভের সুযোগ পাবে।
SARATHI Scheme: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সারথি প্রকল্পের উদ্বোধন
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কুল ছাত্র-ছাত্রীদের সারথি প্রকল্পের মাধ্যমে প্রায় ১২ লক্ষ ৫৯ হাজার পড়ুয়াদের বিনামূল্যে স্কুল যাতায়াতের জন্য সাইকেল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ শে সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার থেকে। এই শিক্ষা বর্ষের জন্য রাজ্য সরকার ৫০৮ কোটি টাকা বরাদ্দ করেছে।
| বিবরণ | তথ্য |
|---|---|
| প্রকল্পের নাম | সারথি প্রকল্প (SARATHI Scheme) |
| শুভসূচনা তারিখ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ |
| উদ্বোধনস্থল | বাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়, হাওড়া |
| শুভসূচনা করেন | মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী |
| রূপায়ণে | অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার |
| অর্থবরাদ্দ (২০২৬-২৭ অর্থবর্ষ) | প্রায় ৫০৮ কোটি টাকা |
| উপকৃত হতে চলা মোট ছাত্র-ছাত্রী | প্রায় ১২ লক্ষ ৫৯ হাজার |
| নতুন সুযোগ | আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণী থেকেই সাইকেল প্রদান |
‘সারথি’ প্রকল্পের মূল উদ্দেশ্য (Objectives)
- যাতায়াতের সুবিধা প্রদান: দূরবর্তী এলাকা বা যাঁদের যাতায়াতের উপযুক্ত মাধ্যম নেই, সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা যাতে সহজে স্কুলে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করা।
- উপস্থিতির হার বৃদ্ধি ও ড্রপ-আউট হ্রাস: বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো এবং মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ার (Drop-out) প্রবণতা রোধ করা।
- উৎসাহ দান: সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার পড়ুয়াদের উচ্চশিক্ষা ও শরীরচর্চায় উৎসাহ প্রদান করা।
কারা এই প্রকল্পের সুবিধা পাবে? (Eligibility Criteria)
- শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- রাজ্য সরকারের অধীনে পরিচালিত বা সাহায্যপ্রাপ্ত কোনো সরকারি স্কুল, সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় বা মাদ্রাসায় নির্দিষ্ট শ্রেণীতে পাঠরত হতে হবে।
- শিক্ষার্থীর বয়স সাধারণত ১৩ থেকে ১৮ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
WB Sarathi Scheme: রাজ্য সরকারের “সারথি প্রকল্প”! আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্ট বিস্তারিত দেখে নিন

আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে সাইকেল
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2026-27 শিক্ষাবর্ষের সারথি প্রকল্প উদ্বোধনের সময় ঘোষণা করলেন আগামী শিক্ষাবর্ষ থেকে সারথি প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের অষ্টম শ্রেণীতে বিনামূল্যে সাইকেল দেওয়া হবে। পূর্বতন সরকারের সময়কালে ছাত্রছাত্রীদের নবম শ্রেণী অথবা দশম শ্রেণীতে বিনামূল্যে সাইকেল দেওয়া হতো কিন্তু এবার থেকে অষ্টম শ্রেণী থেকে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে সাইকেল পেয়ে যাবে।
গুরুত্বপূর্ণ অফিসিয়াল লিংকসমূহ
| বিবরণ | অফিসিয়াল তথ্য |
|---|---|
| সারথি পোর্টাল (SARATHI) | https://sarathi.webstep.in |
| বাংলার শিক্ষা পোর্টাল | https://banglarshiksha.wb.gov.in/ |
| সহায়তা ইমেল আইডি | [email protected] |

