Rahara Ramakrishna Mission Class XI Admission 2026: রহড়া রামকৃষ্ণ মিশনে একাদশ শ্রেণীতে ভর্তি!

Anjan Mahata

Published on:

Rahara Ramakrishna Mission Class XI Admission 2026

পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান Ramakrishna Mission Boys’ Home High School, Rahara ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (Science ও Arts) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক পরীক্ষার পর ভালো স্কুল খুঁজছো? তাহলে এই পোস্টটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগ্রহী ছাত্র এবং অভিভাবকদের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

— Advertisement —

রহড়া রামকৃষ্ণ মিশনে একাদশ শ্রেণীতে ভর্তি (Rahara Ramakrishna Mission Class XI Admission)

০২৬-২৭ শিক্ষাবর্ষে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে বিজ্ঞান ও কলা (Science and Arts) বিভাগে মেধাবী ছাত্রদের থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ই মে-র মধ্যে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্রসহ বিদ্যালয় অফিসে সশরীরে জমা দিতে হবে।

বিষয়রহড়া রামকৃষ্ণ মিশনে একাদশ শ্রেণীতে ভর্তি
আসন সংখ্যা১৫০ টি
ফর্ম জমা শুরু ৯ মে ২০২৬ (শনিবার)
ফর্ম জমা শেষ১৫ মে ২০২৬ (শুক্রবার)
মেধা তালিকা প্রকাশ১৫ ই মে ২০২৬ শুক্রবার

ভর্তির যোগ্যতা ও শর্তাবলী

বিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তির জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে:

বিভাগপ্রয়োজনীয় নম্বর (মাধ্যমিক ২০২৬)অন্যান্য শর্ত
বিজ্ঞান (Science)মোটের ওপর (Aggregate) অন্তত ৮০% নম্বর।শুধুমাত্র পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) ছাত্ররা বিজ্ঞানে আবেদন করতে পারবে।
কলা (Arts)মোটের ওপর (Aggregate) অন্তত ৫৫% নম্বর।
বিশেষ দ্রষ্টব্য: মাধ্যমিক পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর থাকলে কলা বিভাগে সরাসরি (Direct Admission) ভর্তির সুযোগ রয়েছে।
যেকোনো বোর্ডের ছাত্ররা আবেদন করতে পারবে।
— Advertisement —

যদি কোনো ছাত্র গণিত (Mathematics) ও কম্পিউটার সায়েন্স কম্বিনেশন নিতে চায়, তবে তাকে মাধ্যমিকে গণিতে অন্তত ৮০% নম্বর পেতে হবে।

 আসন সংখ্যা (Total Seats)

রামকৃষ্ণ মিশন রহড়া হাই স্কুলে একাদশ শ্রেণিতে Science ও Arts—দুটি স্ট্রিমেই নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তি নেওয়া হবে। নিচের টেবিলে স্ট্রিম অনুযায়ী মোট আসন সংখ্যা উল্লেখ করা হলো—

স্ট্রিমআসন সংখ্যামাধ্যম
Science১০০বাংলা ও ইংরেজি
Arts৫০বাংলা ও ইংরেজি

জেনে রাখুন: Govt Scholarship: মাধ্যমিক/HS কত নম্বরে কোন সরকারি স্কলারশিপ? কত টাকা পাওয়া যাবে? দেখে নিন

আবেদন পদ্ধতি (Application Process)

রামকৃষ্ণ মিশন রহড়া হাই স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ। সমস্ত আবেদনপত্র অনলাইন থেকে ডাউনলোড করতে হলেও, জমা দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনে করতে হবে। Application Fee: ₹700 (শুধুমাত্র Cash এ জমা দিতে হবে)।

  1. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Admission Form ডাউনলোড করো
  2. এরপর Subject Choice List ডাউনলোড করে নিজের পছন্দ অনুযায়ী বিষয়গুলি নির্বাচন করতে হবে।
  3.  সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার জন্য ফর্মটি প্রিন্ট করে হাতে (Handwritten) পূরণ করতে হবে।
  4. পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টসসহ নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুল অফিসে গিয়ে জমা দিতে হবে।

ভর্তির ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া ৯ মে ২০২৬ (শনিবার) থেকে শুরু হয়ে ১৫ মে ২০২৬ (শুক্রবার) পর্যন্ত চলবে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফর্ম গ্রহণ করা হবে, তবে রবিবারে ফর্ম জমা নেওয়া হবে না

প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents)

ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারীকে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ফটোকপি সঙ্গে আনতে হবে, যা যাচাই করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

  • মাধ্যমিক মার্কশিট (২০২৬)
  • Admit Card
  • Registration Certificate.
WBCHSE Class 11 1st Semester MCQ Notes Question Answer
MCQ PDF নোটস সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন

মেধা তালিকা প্রকাশ (Merit List)

বিজ্ঞান বিভাগে ভর্তির মেধা তালিকা তৈরি করা হবে বিজ্ঞান শাখার বিষয়গুলোতে প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিকের মোট নম্বরের ওপর ভিত্তি করে। Arts Stream-এ নির্দিষ্ট নম্বর থাকলে নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। ১৫ ই মে ২০২৬ শুক্রবার বিকেল ৪ টার সময়মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ১৬ই মে থেকে ১৮ই মে এর মত অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে

তথ্যলিংক
রহড়া রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.rkmissionrahara.org/
ভর্তি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি (Official Notice)Download Notice
আবেদন ফরম ডাউনলোড করুন (Application Form PDF)Download Form →

মিস করবেন না! Taruner Swapna Free Tab: মাধ্যমিক পাশেই মোবাইল কেনার ১০০০০ টাকা! কি কি লাগবে? কবে আবেদন? দেখে নিন

যদি তুমি মাধ্যমিকের পর একটি ভালো স্কুলে ভর্তি হতে চাও, তাহলে Ramakrishna Mission Boys’ Home High School তোমার জন্য একটি দারুণ অপশন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দিয়ে নিজের সুযোগ নিশ্চিত করো।

Join Group

Telegram

Share