NSP LWF Scholarship: কেন্দ্রীয় শ্রম মন্ত্রক পড়ুয়াদের দিচ্ছে ২৫,০০০ টাকা স্কলারশিপ, আবেদন দেখে নিন

Anjan Mahata

Updated on:

NSP Labour Welfare Fund Scholarship

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য এক দারুণ সুখবর! ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের (Ministry of Labour & Employment) অধীনস্থ লেবার ওয়েলফেয়ার অর্গানাইজেশন (Labour Welfare Fund) নিয়ে এসেছে একটি দুর্দান্ত স্কলারশিপ। আজকের প্রতিবেদনে আমরা এই স্কলারশিপের যোগ্যতা, টাকার পরিমাণ এবং আবেদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিচে অফিসিয়াল পোর্টাল ও আবেদনের সরাসরি লিঙ্ক দেওয়া থাকবে।

— Advertisement —

LWF Scholarship 2026: কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের স্কলারশিপ

বিড়ি শ্রমিক এবং সিনেমা জগতের কর্মীদের (Beedi & Cine Workers) সন্তানদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য প্রতি বছরের মতো এবারও ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপটি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক Labour Welfare Fund এর তরফ থেকে দেওয়া হয় বলে এই স্কলারশিপটি LWF Scholarship নামে অপরিচিত। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো দেশের তথা পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বিড়ি শ্রমিক ও সিনেমা কর্মীদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সাহায্য করা।

প্রথম শ্রেণী থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, আইটিআই, ডিপ্লোমা এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা পাবে। এই বছর থেকে নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য পড়ুয়ারা একটি মেরিট স্কিম এবং এক বা একাধিক ওয়েলফেয়ার স্কিমের সুবিধা একসাথে পেতে পারে।

বিষয়বিস্তারিত
সংস্থার নামলেবার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, ভারত সরকার
যোগ্যতা১ম শ্রেণী থেকে শুরু করে আইটিআই, ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা
আর্থিক সাহায্যবার্ষিক ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত
আবেদন পদ্ধতিসম্পূর্ণ অনলাইন (NSP পোর্টাল)

স্কলারশিপের টাকার পরিমাণ (Scholarship Amount)

— Advertisement —

প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চশিক্ষার বিভিন্ন প্রফেশনাল কোর্স পর্যন্ত প্রতিটি স্তরের জন্যই আলাদা আলাদা অনুদান নির্ধারণ করা হয়েছে, যাতে ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনার খরচ নির্বিঘ্নে চালাতে পারে।নিচে শিক্ষার্থীদের ক্লাস এবং কোর্স অনুযায়ী আর্থিক সহায়তার বিস্তারিত বিবরণ একটি তালিকার মাধ্যমে দেওয়া হলো:

ক্লাস / কোর্সবার্ষিক স্কলারশিপের পরিমাণ
১ম থেকে ৪র্থ শ্রেণী (বই ও পোশাকের জন্য)১,০০০ টাকা
৫ম থেকে ৮ম শ্রেণী১,৫০০ টাকা
৯ম শ্রেণী২,০০০ টাকা
১০ম শ্রেণী২,০০০ টাকা
১১শ থেকে ১২শ শ্রেণী৩,০০০ টাকা
আইটিআই (ITI)৬,০০০ টাকা
পলিটেকনিক (Polytechnic)৬,০০০ টাকা
সাধারণ স্নাতক (Degree Courses – B.Sc. Agriculture সহ)৬,০০০ টাকা
প্রফেশনাল কোর্স (Professional Courses)২৫,০০০ টাকা

বিশেষ দ্রষ্টব্য: এই স্কলারশিপের সম্পূর্ণ টাকাটি সরাসরি সফল ও নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Direct Benefit Transfer বা DBT-এর মাধ্যমে) পাঠিয়ে দেওয়া হবে।

Scholarship Eligibility: কারা আবেদন করতে পারবে?

এই স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা বাধ্যতামূলক:

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • ছাত্র-ছাত্রীর পিতা বা মাতাকে অবশ্যই একজন নথিভুক্ত বিড়ি শ্রমিক (Beedi Worker) অথবা সিনেমা কর্মী (Cine Worker) হতে হবে।
  • পড়ুয়াকে অবশ্যই কোনো সরকারি অথবা সরকার স্বীকৃত বেসরকারি স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
  • এই বছরের নতুন নিয়ম অনুযায়ী, ছাত্র-ছাত্রীদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) এবং বায়ো-অথেন্টিকেশন (Bio-Authentication) বা eKYC সম্পন্ন করতে হবে।

আবেদন চলছে! National Scholarship NSP: ন্যাশনাল স্কলারশিপ আবেদন শুরু! ৫০০০০ টাকা পর্যন্ত দেবে কেন্দ্র সরকার, বিস্তারিত

আবেদন পদ্ধতি (Online Application Process)

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। কোনো প্রকার অফলাইন বা হাতে লেখা ফর্ম কলকাতা হেড অফিস বা মেডিকেল ইউনিটে জমা দিলে তা সরাসরি বাতিল (Reject) বলে গণ্য হবে।

  1. আবেদন করার জন্য শিক্ষার্থীদের প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা এনএসপি-র (National Scholarship Portal – NSP) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. নতুন ছাত্র-ছাত্রীদের প্রথমে One Time Registration (OTR) প্রক্রিয়াটি যত্ন সহকারে সম্পন্ন করতে হবে।
  3. রেজিস্ট্রেশন শেষ হলে পোর্টাল নির্দেশিত গাইডলাইন মেনে প্রয়োজনীয় তথ্য এবং সমস্ত নথিপত্র (যেমন- অভিভাবকের শ্রমিক কার্ড/প্রমাণপত্র, আগের ক্লাসের মার্কশিট, বর্তমান কোর্সে ভর্তির রসিদ, ব্যাঙ্ক পাসবই ইত্যাদি) আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সীমা (Important Timelines)

এবার প্রি-ম্যাট্রিক (১ম থেকে ১০ম শ্রেণী) এবং পোস্ট-ম্যাট্রিক/টপ ক্লাস/এমসিএম (একাদশ শ্রেণী থেকে উচ্চশিক্ষা ও প্রফেশনাল কোর্স) উভয় ক্ষেত্রের জন্য আলাদা আলাদা সময়সীমা ঘোষণা করা হয়েছে:

প্রি-ম্যাট্রিক স্কিম (Pre-Matric – Class 1 to 10):

  • আবেদন শুরু: ১লা জুন, ২০২৬ থেকে
  • আবেদনের শেষ তারিখ: ৩১শে আগস্ট, ২০২৬

পোস্ট-ম্যাট্রিক / প্রফেশনাল কোর্স স্কিম (Post-Matric / Top Class / MCM):

  • অনলাইন পোর্টাল ওপেন: ১লা জুন, ২০২৬ থেকে
  • আবেদনের শেষ তারিখ: ৩১শে অক্টোবর, ২০২৬

জেনে নাও: NSP WB Scholarship: ঐক্যশ্রী স্কলারশিপে বদল! ১৫০০০ টাকা পর্যন্ত সুযোগ সুবিধা দেখে নিন

অনলাইন আবেদনের সরাসরি লিঙ্ক

বিবরণলিঙ্ক / তথ্য
অফিসিয়াল আবেদনের ডাইরেক্ট লিঙ্কApply Now (NSP Portal)
প্রি-ম্যাট্রিক আবেদনের শেষ তারিখ31-Aug-2026
পোস্ট-ম্যাট্রিক ও প্রফেশনাল আবেদনের শেষ তারিখ31-Oct-2026
Official Guideline: সম্পূর্ণ প্রকল্পের গাইডলাইন⎋ Download PDF

এটি কেন্দ্রীয় সরকারের একটি অত্যন্ত নির্ভরযোগ্য স্কলারশিপ। তাই অযথা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে, সমস্ত নথিপত্র রেডি করে সঠিক সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন। শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত পরবর্তী সমস্ত লাইভ আপডেটের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।

Join Group

Telegram

Share