সমস্ত স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর! ইতিমধ্যেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে National Means Cum Merit Scholarship Examination (NMMSE) স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ বৃদ্ধি করা হয়েছে। যে সকল ছাত্রছাত্রী এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, নতুন তারিখ কবে এবং কীভাবে আবেদন করতে হবে— সমস্ত তথ্য বিস্তারিতভাবে নিচে তুলে ধরা হলো।
National Means Cum Merit Scholarship: ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের (শিক্ষা মন্ত্রক) অধীনে স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত হয় National Means Cum Merit Scholarship (NMMS)। পশ্চিমবঙ্গে এই পরীক্ষা পরিচালনা করে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন। মূলত অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের NMMSE বৃত্তিমূলক পরীক্ষা নেওয়া হয় এবং মেরিট লিস্টের ভিত্তিতে আগামী ৪ বছর পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করা হয়।
দেশের পিছিয়ে পড়া শ্রেণিভুক্ত ছাত্রছাত্রীরা যাতে অষ্টম শ্রেণির গণ্ডিতে আটকে না থেকে নবম-দশম-একাদশ-দ্বাদশ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে ব্যাপারে উৎসাহ জোগাতেই এই স্কলারশিপ প্রদান করা হয়। যাতে ওই চার শ্রেণিতে প্রয়োজনীয় খরচের কিছু অংশ তারা সরকারি সাহায্য থেকে মেটাতে পারে।
স্কলারশিপের পরিমাণ (Scholarship Amount)
অষ্টম শ্রেণীতে NMMSE স্কলারশিপের পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ৪ বছর ১২,০০০ টাকা করে দেওয়া হয়। অর্থাৎ ৪ বছরে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ থেকে মোট ৪৮,০০০ টাকা আর্থিক সাহায্য পাবে।
এই টাকা সরাসরি শিক্ষার্থীদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় যাতে তারা পড়াশোনা ও বইপত্র কেনার খরচ চালাতে পারে। এছাড়া এই স্কলারশিপগুলি পরবর্তীকালে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে রিনিউ বা পুনর্নবীকরণ করে নেওয়া যায়।
ডাউনলোড করে নিন! NMMS Scholarship Exam Pattern & Syllabus: ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ও সিলেবাস
অনলাইনে আবেদন প্রক্রিয়া ও নতুন ডেট (Scholarship Application & Dates)
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ঘোষণা অনুযায়ী, ১ জুন থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়ার মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
- নতুন আবেদনের সংখ্যা: শিক্ষামন্ত্রক জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কলারশিপ চেয়ে নতুন আবেদন জমা পড়েছে ৮৮,৫২২টি। এছাড়া পুনর্নবীকরণের আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৯৭,১৩৩টি।
- যাচাইকরণ প্রক্রিয়া: ১৫ নভেম্বরের মধ্যে ইনস্টিটিউট নোডাল অফিসার আবেদন যাচাই করবেন এবং ৩০ নভেম্বরের মধ্যে জেলা নোডাল অফিসার চূড়ান্ত যাচাই করে শিক্ষামন্ত্রকের কাছে পাঠাবেন।
আবেদনের ধাপসমূহ:
- রেজিস্ট্রেশন: প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নাম, বাবার নাম, জন্মতারিখ, বাংলার শিক্ষা আইডি, মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- অনলাইন ফর্ম ফিলাপ: রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আধার নম্বর, ঠিকানা, স্কুলের বিবরণ ও ব্যাংক ডিটেলস দিতে হবে।
- ডকুমেন্ট আপলোড: আবেদনপত্রের প্রিন্ট আউটে স্কুলের প্রধান শিক্ষকের সই করিয়ে আপলোড করতে হবে। এর সঙ্গে BDO ইনকাম সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট (প্রয়োজনীয় ক্ষেত্রে) আপলোড করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required)
- ইনকাম সার্টিফিকেট: বিডিও (BDO) বা নির্ধারিত কতৃপক্ষের আয়ের প্রশংসাপত্র।
- প্রধান শিক্ষকের সার্টিফিকেট: প্রধান শিক্ষক/শিক্ষিকার সই ও সিলযুক্ত প্রিন্ট করা আবেদনপত্র।
- কাস্ট সার্টিফিকেট: SC/ST প্রার্থীদের জন্য সক্ষম কর্তৃপক্ষের শংসাপত্র।
- ডিজ্যাবিলিটি সার্টিফিকেট: ৪০% বা তার বেশি প্রতিবন্ধীদের জন্য সরকারি মেডিকেল বোর্ডের শংসাপত্র।
- ছবি ও সিগনেচার: আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি ও স্ক্যান করা নথি (নির্দিষ্ট মাপে)।
অবশ্যই পড়ুন: BDO Income Certificate: মোবাইলে বিডিও ইনকাম সার্টিফিকেট বের করে ফেলুন, বিনামূল্যে! দেখে নিন পদ্ধতি
গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য সারণী (Important Dates Table)
আবেদনের শেষ তারিখ ৩১ শে অক্টোবর তাই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আবেদন প্রক্রিয়া সেরে ফেলুন।
| বিষয় | তথ্য |
|---|---|
| আবেদন শুরুর তারিখ | ১ জুন (চলতি বছর) |
| আবেদনের নতুন শেষ তারিখ | ৩১ অক্টোবর |
| ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন | ১৫ নভেম্বরের মধ্যে |
| জেলা লেভেল ফাইনাল ভেরিফিকেশন | ৩০ নভেম্বরের মধ্যে |
| বার্ষিক স্কলারশিপের পরিমাণ | ১২,০০০ টাকা প্রতি বছর |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড | Download PDF↓ |
| রেজিস্ট্রেশনের ডাইরেক্ট লিঙ্ক | Register Now |
NMMSE স্কলারশিপ পরীক্ষার প্রশ্নপত্র, সিলেবাস ও প্রস্তুতি সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে অবশ্যই EduTips ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

