মেডিক্যাল পড়াশোনার স্বপ্ন দেখা পড়ুয়াদের জন্য বড় খবর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রকাশ করল NEET UG 2026-এর সরকারি বিজ্ঞপ্তি। MBBS, BDS থেকে শুরু করে আয়ুশ (AYUSH) ও ভেটেরিনারি সর্বভারতীয় মেডিকেল ভর্তির জন্য একমাত্র প্রবেশিকা এই পরীক্ষা। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্তারিত জেনে নিন।
NEET2026 Fill Fill Up: সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স নিট পরীক্ষার ফরম ফিলাপ শুরু
NTA-র প্রকাশিত পাবলিক নোটিস অনুযায়ী, NEET UG 2026 পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে ২০২৬। পরীক্ষা হবে অফলাইন (Pen & Paper Mode) এবং দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে একযোগে আয়োজন করা হবে।
পরীক্ষার সময়সীমা থাকবে মোট ১৮০ মিনিট (৩ ঘণ্টা)। সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা (IST)। এ বছর পরীক্ষাটি নেওয়া হবে ১৩টি ভাষায়, যার মধ্যে রয়েছে বাংলা (Bengali), ইংরেজি (English), হিন্দি (Hindi), অসমীয়া, গুজরাটি, মারাঠি, তামিল, তেলুগু, উর্দু-সহ আরও একাধিক আঞ্চলিক ভাষা।
আবেদন ও পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি (Last Date)
| বিষয় | তারিখ / সময় |
|---|---|
| অনলাইন আবেদন শুরু (Online Application Start Date) | ৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| অনলাইন আবেদনের শেষ তারিখ (Last Date of Online Application) | ৮ মার্চ ২০২৬ (রাত ৯টা পর্যন্ত) |
| আবেদন ফি জমার শেষ সময় (Last Date of Fee Payment) | ৮ মার্চ ২০২৬ (রাত ১১:৫০ পর্যন্ত) |
| ফর্ম সংশোধনের সময়কাল (Correction Window) | ১০ মার্চ ২০২৬ থেকে ১২ মার্চ ২০২৬ |
| পরীক্ষার তারিখ (Date of Examination) | ৩ মে ২০২৬ (3rd May, 2026) |
কোন কোন কোর্সে ভর্তির জন্য NEET বাধ্যতামূলক?
NEET UG 2026-এর মাধ্যমে নিম্নলিখিত কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে—
- MBBS
- BDS
- BVSc & AH
- BAMS
- BUMS
- BSMS
- BHMS
এছাড়াও, Armed Forces Medical Services (AFMS)-এর অধীনে B.Sc. Nursing কোর্সে ভর্তি হতে চাইলে MNS (Military Nursing Service) প্রার্থীদেরও NEET-এ যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক।
অবশ্যই দেখবে: AIIMS BSc Nursing Paramedical Exam: এইমসে বিএসসি নার্সিং বা প্যারামেডিকেল পড়তে চাও? সমস্ত তথ্য
আবেদনের সহজ প্রক্রিয়া (Online Apply Process)
আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন (Online Mode)-এ অফিসিয়াল ওয়েবসাইট: neet.nta.nic.in। একটি প্রার্থী মাত্র একটি আবেদনপত্রই জমা দিতে পারবেন।
- প্রয়োজনীয় নথি:
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি,
- স্ক্যান করা স্বাক্ষর,
- ঠিকানার প্রমাণপত্র,
- মোবাইল নম্বর ও ই-মেল আইডি অবশ্যই নিজের বা অভিভাবকের হতে হবে।
- OBC প্রার্থীদের Central OBC-NCL List অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করতে হবে।
Application Fees: আবেদন ফি কত লাগবে?
ক্যাটাগরি অনুযায়ী NEET UG 2026-এর আবেদন ফি (প্রসেসিং চার্জ ও GST আলাদা করে দিতে হবে)—
- General: ₹1700
- General-EWS / OBC-NCL: ₹1700
- SC / ST / PwBD / Third Gender: ₹1000
- বিদেশের পরীক্ষাকেন্দ্র: ₹9500।
ডাউনলোড করুন: NEET Previous Year Question (Bengali Version) নিট পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতে!
আবেদনের লিংক ও NTA অফিসিয়াল নোটিশ
| গ্রুপ | লিংক |
|---|---|
| মেডিকেল প্যারামেডিকেল আপডেট ও প্রস্তুতি whatsapp গ্রুপ |
| বিবরণ | তথ্য |
|---|---|
| হেল্পলাইন নম্বর (Helpline Number) | 011-40759000 / 011-69227700 |
| ই-মেল আইডি (Official Email ID) | [email protected] |
| NEET অফিসিয়াল ওয়েবসাইট (NEET Official Portal) | https://neet.nta.nic.in |
| অনলাইন আবেদন লিংক (Application Link) | Apply Now → |
| শেষ তারিখ (Last Date) | March 8, 2026 (until 9 PM) |
| অফিসিয়াল নোটিশ ডাউনলোড (Official Notification) | ↓ Download |
NEET UG 2026 পরীক্ষার্থীদের উচিত এখন থেকেই প্রস্তুতি চূড়ান্ত করা এবং সময়মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা। মেডিক্যাল স্বপ্নপূরণের পথে এটিই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


