Madhyamik Mathematics Question Paper 2026: মাধ্যমিক অংক প্রশ্নপত্র 2026! উত্তর সহ pdf সংগ্রহ করে নাও

Anjan Mahata

Updated on:

Madhyamik Mathematics Question Paper 2026

Madhyamik Math Question Paper 2026: আজ অর্থাৎ ৯ই ফেব্রুয়ারি (সোমবার) চলতি বছরে মাধ্যমিক ২০২৬ পরীক্ষার পঞ্চম দিন, পরীক্ষা ছিল গণিত বিষয়ের। অন্যান্য দিনের মতোই সকাল ১০:৪৫ থেকে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময় ৩ ঘন্টা ১৫ মিনিট পরে দুপুর ২:০০ তে পরীক্ষা স্বাভাবিকভাবেই সমাপ্ত হয়েছে।

— Advertisement —
মাধ্যমিক অংক প্রশ্নপত্র ২০২৬
বিষয়গণিত (Mathematics)
তারিখ৯ ফেব্রুয়ারি, সোমবার (9th February, Monday)
ডাউনলোড লিঙ্কশেষে দেওয়া আছে

পরীক্ষা সমাপ্ত হওয়ার পর আমরা পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি। যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক 2027 পরীক্ষা দিতে চলেছ অথবা পরবর্তী বছরে যে সকল ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই প্রশ্নপত্রটা সংগ্রহ করা বাঞ্ছনীয়।

মাধ্যমিক গণিত প্রশ্নপত্র ২০২৬ (Madhyamik Math Question Paper 2026)

এই পোস্টে মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের প্রশ্নপত্রে আসা সংক্ষিপ্ত/ছোট/শর্ট প্রশ্নগুলোর নমুনা উত্তর শেয়ার করা হচ্ছে। পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার খাতায় লেখা উত্তরগুলোর সঙ্গে এই নমুনা উত্তর মিলিয়ে দেখে সহজেই বুঝতে পারবে কোন কোন প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কোথায় ভুল হয়েছে। এবং তাদের পরীক্ষার ফলাফল সম্পর্কে কিছুটা অনুমান করতে পারবে।

সকল পরীক্ষার্থীর জন্য বিশেষ বার্তা, পরীক্ষাতে যদি কোন প্রশ্নের উত্তর ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেটা নিয়ে বেশি চিন্তা না করে পরবর্তী পরীক্ষাগুলোর দিকে মন দাও! যেটা চলে গেছে সেটা ফিরে পাবে না কিন্তু যেটা আসেনি সেটাকে তুমি নিজের মতো করে তৈরি করতে পারবে।
— Advertisement —

তোমাদের সুবিধার জন্য নিচে গণিত বিষয়ের শুধুমাত্র বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ)–গুলোর উত্তর দেওয়া হয়েছে। সদ্যাগত পরীক্ষার্থীদের কাছে অনুরোধ, অবশ্যই একবার নিজের করা উত্তরগুলোর সঙ্গে এগুলো মিলিয়ে দেখে নাও!

1. সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ):

  • 1.(i) বার্ষিক সরল সুদের হার হবে: (b) 10%
  • 1.(ii) বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত: (c) b = 0, c < 0
  • 1.(iii) 6, 7, x, y, 16 সংখ্যাগুলির গড় 9 হলে: (b) x + y = 16
  • 1.(iv) বৃত্তটির ব্যাসার্ধ হবে: (c) 90 সেমি
  • 1.(v) a ও d এর সম্পর্ক হবে: (b) √3a = d
  • 1.(vi) ∠BOD এর মান কত? (d) 168°

2. শূন্যস্থান পূরণ করো (যেকোনো পাঁচটি):

  • 2.(i) বার্ষিক সুদের হার 12.5%
  • 2.(ii) (√3 – 5) এর অনুবন্ধী করণী -√3 – 5
  • 2.(iii) বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল
  • 2.(iv) (x² / a²) – (y² / b²) = 1
  • 2.(v) 3r ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 27π
  • 2.(vi) f এর মান 10

3. সত্য বা মিথ্যা লেখো (যেকোনো পাঁচটি):

  • 3.(i) sin²θ = (sin θ)², 0° < θ < 90°। — সত্য
  • 3.(ii) গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি। — মিথ্যা
  • 3.(iii) অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ স্থূলকোণ। — মিথ্যা
  • 3.(iv) রাশিগুলির যৌগিক গড় 7.5 হলে উহাদের মধ্যমা 8 হবে। — সত্য
  • 3.(v) x ∝ 1/y হলে (xy)¹⁰ ধ্রুবক। — সত্য
  • 3.(vi) রাজু মোট লাভের টাকা পেলে আসিফ পায় 100 টাকা। — মিথ্যা

4. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (যেকোনো দশটি):

  • 4.(i) A এর লভ্যাংশ কত?
    উত্তর: A ও B এর মূলধনের অনুপাত 15,000 : 45,000 = 1 : 3। সুতরাং A এর লভ্যাংশ = 3030 / 3 = 1010 টাকা
  • 4.(ii) PB এর মান নির্ণয় করো।
    উত্তর: AP/PB = AQ/QC অনুযায়ী, 4/x = x/9 বা x² = 36। অতএব PB = 6 সেমি
  • 4.(iii) বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?
    উত্তর: যেহেতু ∠AOB = 60° এবং OA = OB, তাই এটি সমবাহু ত্রিভুজ। AB = CD = 6 সেমি। সুতরাং ব্যাসার্ধ = 6 সেমি
  • 4.(iv) tan⁷θ + cot⁷θ এর মান কত?
    উত্তর: tan θ + cot θ = 2 হলে tan θ = 1। সুতরাং 1⁷ + 1⁷ = 2
  • 4.(vi) চোঙের ব্যাসার্ধের অনুপাত কত?
    উত্তর: আয়তন সমান হলে, r₁²h₁ = r₂²h₂। এখানে h₁:h₂ = 1:4। সুতরাং r₁:r₂ = 2 : 1
  • 4.(viii) আসল নির্ণয় করো।
    উত্তর: সুদের হারের পার্থক্য (6% – 5.5%) = 0.5%। আসলের 0.5% = 49.50 টাকা। সুতরাং আসল = 9900 টাকা
  • 4.(ix) K-এর মান নির্ণয় করো।
    উত্তর: x² – (4+K)x + (K+5) = 0। বীজদ্বয়ের সমষ্টি (4+K) = 7। সুতরাং K = 3
  • 4.(x) a:b নির্ণয় করো।
    উত্তর: যোগ-ভাগ পদ্ধতিতে সমাধান করলে a:b = (2+√3) : (2-√3)
  • 4.(xi) আয়তন শতকরা কত বাড়বে?
    উত্তর: ব্যাসার্ধ 50% বাড়লে নতুন আয়তন হয় (1.5)³ = 3.375 গুণ। বৃদ্ধি = 237.5%
  • 4.(xii) ∠ACD এর মান নির্ণয় করো।
    উত্তর: জ্যামিতিক ধর্ম অনুযায়ী ∠ACD এর মান হবে 20°
তাড়াহুড়োতে করা হয়েছে ভুলত্রুটি মার্জনীয় ***

Madhyamik Mathematics Question Papers 2026 PDF: মাধ্যমিক অংক প্রশ্নপত্র ২০২৬ PDF ডাউনলোড

আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা—সকলের জন্যই নিচে মাধ্যমিক ২০২৬ পরীক্ষার অংক প্রশ্নপত্র PDF আকারে দেওয়া হলো। পাশের ডাউনলোড বাটনে ক্লিক করে সবাই সংগ্রহ করে নিন।

DetailsLink
Madhyamik 2026 Math Question
মাধ্যমিক গণিত প্রশ্নপত্র ২০২৬
Full PDF (Official Scan) – MB

↓ Download
WB Madhyamik প্রস্তুতি WhatsApp গ্রুপ 
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)
WB Madhyamik 2027 (New Class 10) প্রস্তুতি WhatsApp গ্রুপ 

সংগ্রহ করে নাও: Madhyamik Suggestion (All Subject) মাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

মাধ্যমিক ২০২৬ পরীক্ষার জন্য EduTips-এর সব বিষয়ের সাজেশন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যারা এখনো দেখোনি, তারা উপরে দেওয়া লিঙ্ক থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার সাজেশনগুলো দেখে নিতে পারো।

Subject-wise QuestionsPDF Link
বাংলা (Bengali)↓ Download
ইংরেজি (English)↓ Download
ইতিহাস (History)↓ Download
হলল (Geography)↓ Download

ইতিমধ্যেই মাধ্যমিক ২০২৬ পরীক্ষার আগের বিষয়গুলোর প্রশ্নপত্র আমরা শেয়ার করে দিয়েছি দিয়েছি সেগুলোর লিংক উপরে ছকের মধ্যে দেওয়া রইল অবশ্যই সংগ্রহ করে নেবে এবং আগামী দিনের পরীক্ষার উত্তর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করো।

Join Group

Telegram