Madhyamik History Question Paper 2026: চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা হয়ে গিয়েছে। আজ অর্থাৎ ৬ই ফেব্রুয়ারি ছিল মাধ্যমিক ২০২৬ বোর্ড পরীক্ষার তৃতীয় দিন, পরীক্ষা ছিল ইতিহাসের বিষয়ের। পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের কাছ থেকে আমরা প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি।
| মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৬ | |
|---|---|
| বিষয় | ইতিহাস (History) |
| তারিখ | ৬ই ফেব্রুয়ারি, শুক্রবার (6th February, Friday) |
| ডাউনলোড লিঙ্ক | শেষে দেওয়া আছে |
যে সকল ছাত্র-ছাত্রীরা ২০২৬ সালের দশম শ্রেণীতে পড়াশোনা করেছে অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য অবশ্যই প্রশ্নপত্রটা সংগ্রহ করা বাঞ্ছনীয়। এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত বছরের এই প্রশ্নপত্রটি দেখে তারা পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন/কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে।
মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৬ (Madhyamik History Question Paper 2026)
মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের সংক্ষিপ্ত/ছোট/শর্ট প্রশ্নগুলির নমুনা উত্তর শেয়ার করা হয়েছে। যাতে তারা সকলেই তাদের পরীক্ষার খাতায় লিখে আসা উত্তরের সঙ্গে এই নমুনা উত্তর গুলো মিলিয়ে দেখে নিতে পারে যে, আনুমানিক তাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কতগুলো ভুল গেছে।
সকল পরীক্ষার্থীর জন্য বিশেষ বার্তা, পরীক্ষাতে যে প্রশ্নের উত্তর ভুল গেছে সেগুলো নিয়ে বেশি চিন্তা না করে পরবর্তী পরীক্ষাগুলোর দিকে মন দাও! যেটা চলে গেছে সেটা ফিরে পাবে না কিন্তু যেটা আসেনি সেটাকে তুমি নিজের মতো করে তৈরি করতে পারবে।
তোমাদের জন্য নিচে ইতিহাস বিষয়ের শুধুমাত্র বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ) -গুলোর উত্তর নিচে দেওয়া হয়েছে, এ বছরের পরীক্ষার্থীদের কাছে অনুরোধ অবশ্যই একবার তোমাদের করা উত্তরের সাথে মিলিয়ে দেখে নেবে।
বিভাগ ‘ক’ : সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (১x২০=২০)
- ১.১ “লেটারর্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার”- গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি?
- উত্তর: (গ) ৩০টি
- ১.২ ‘জীবন স্মৃতি’ গ্রন্থটি লিখেছেন—
- উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ১.৩ রামমোহন রায় ‘ব্রহ্মসভা’ প্রতিষ্ঠা করেন—
- উত্তর: (ঘ) ১৮২৮ খ্রিঃ
- ১.৪ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন—
- উত্তর: (গ) উমেশচন্দ্র দত্ত
- ১.৫ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়—
- উত্তর: (গ) ১৮৩৫ খ্রিঃ
- ১.৬ ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়—
- উত্তর: (ক) ১৮৬৫ খ্রিঃ
- ১.৭ গয়ামুণ্ডা অন্যতম নেতা ছিলেন—
- উত্তর: (গ) মুণ্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০)
- ১.৮ উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলেছেন—
- উত্তর: (ঘ) ডঃ অনিল শীল
- ১.৯ ‘বন্দেমাতরম’ সঙ্গীতটি রচিত হয়—
- উত্তর: (গ) ১৮৭৫ খ্রিঃ (দ্রষ্টব্য: এটি ১৮৮২ সালে আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়, কিন্তু রচনা হয়েছিল ১৮৭৫-এ)
- ১.১০ ‘ভারত সভা’ প্রতিষ্ঠিত হয়—
- উত্তর: (ঘ) ১৮৭৬ খ্রিঃ
- ১.১১ ‘বসুবিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন—
- उत्तर: (গ) জগদীশচন্দ্র বসু
- ১.১২ ভারতে ‘হাফটোন প্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন—
- উত্তর: (খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
- ১.১৩ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর প্রথম সভাপতি ছিলেন—
- উত্তর: (ঘ) লালা লাজপত রায়
- ১.১৪ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল—
- উত্তর: (ঘ) গুজরাটে
- ১.১৫ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন—
- উত্তর: (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
- ১.১৬ দু-কড়ি বালা দেবী যুক্ত ছিলেন—
- উত্তর: (গ) বিপ্লবী আন্দোলনে
- ১.১৭ কনকলতা বড়ুয়া শহীদ হন—
- উত্তর: (ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
- ১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন—
- উত্তর: (ঘ) গান্ধীজি
- ১.১৯ ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন—
- উত্তর: (গ) ১৯৬১ খ্রিঃ
- ১.২০ হরি সিং রাজা ছিলেন—
- উত্তর: (খ) কাশ্মীর রাজ্যের
বিভাগ ‘খ’ : উপবিভাগ অনুযায়ী উত্তর দাও (১x১৬=১৬)
উপবিভাগ : ২.১ (একটি বাক্যে উত্তর দাও)
- ২.১.১ ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
- উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- ২.১.২ দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন?
- উত্তর: ১৮৪৩ খ্রিস্টাব্দে।
- ২.১.৩ ‘মীরাট ষড়যন্ত্র মামলা’ কবে শুরু হয়?
- উত্তর: ১৯২৯ খ্রিস্টাব্দে।
- ২.১.৪ ‘মতূয়া’ ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- উত্তর: শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর।
উপবিভাগ : ২.২ (ঠিক না ভুল নির্ণয় করো)
- ২.২.১ বিপিনচন্দ্র পালের জীবনী মূলক গ্রন্থের নাম ‘সত্তর বৎসর’।
- উত্তর: ঠিক।
- ২.২.২ প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত।
- উত্তর: ভুল (সঠিক উত্তর: পণ্ডিত মধুসূদন গুপ্ত)।
- ২.২.৩ গনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী।
- উত্তর: ভুল।
- ২.২.৪ জাতীয় শিক্ষা-পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে।
- উত্তর: ঠিক।
উপবিভাগ : ২.৩ (‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও)
- ২.৩.১ বল্লভভাই প্যাটেল — (৪) বারদৌলি আন্দোলন।
- ২.৩.২ ডঃ বি. আর. আম্বেদকর — (৩) দলিত আন্দোলন।
- ২.৩.৩ রশিদ আলি — (২) ছাত্র আন্দোলন (রশিদ আলি দিবস ও আজাদ হিন্দ ফৌজ সংলগ্ন)।
- ২.৩.৪ মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী — (১) হায়দ্রাবাদ (অপারেশন পোলো-র নেতৃত্ব দেন)।
উপবিভাগ : ২.৫ (বিবৃতি ও সঠিক ব্যাখ্যা)
- ২.৫.১ বিবৃতি : এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ।
- উত্তর: ব্যাখ্যা ২ : তিনি ছিলেন কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।
- ২.৫.২ বিবৃতি : ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন।
- উত্তর: ব্যাখ্যা ৩ : এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা।
- ২.৫.৩ বিবৃতি : আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ।
- উত্তর: ব্যাখ্যা ৩ : তিনি বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস-এর প্রতিষ্ঠাতা।
- ২.৫.৪ বিবৃতি : মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় ১৯২১ খ্রিস্টাব্দে।
- উত্তর: ব্যাখ্যা ২ : এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।
তাড়াহুড়োতে করা হয়েছে ভুলত্রুটি মার্জনীয় **
Madhyamik History Question Paper 2026 PDF: মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৬ PDF ডাউনলোড
মাধ্যমিকের বর্তমান বছরের পরীক্ষার্থী, পরবর্তী বছরের পরীক্ষার্থী, অভিভাবক-অবিভাবিক, শিক্ষক/শিক্ষিকা মহাশয়/মহাশয়া — সকলের জন্যই নিচে মাধ্যমিক 2026 পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্র PDF আকারে দেওয়া হলো! পাশের ডাউনলোড বাটনে ক্লিক করে সকলেই সংগ্রহ করে নিতে পারেন—
| Details | Link |
|---|---|
| Madhyamik 2026 History Question মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৬ Full PDF (Official Scan) – 1 MB | ↓ Download |
| WB Madhyamik প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) | |
| WB Madhyamik 2027 (New Class 10) প্রস্তুতি WhatsApp গ্রুপ |
সংগ্রহ করে নাও: Madhyamik Suggestion (All Subject) মাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
মাধ্যমিক ২০২৬ পরীক্ষার জন্য EduTips -এর সমস্ত বিষয়ের সাজেশন ইতিমধ্যেই প্রকাশ করা হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত সেই সাজেশন গুলি দেখনি তোমরা অবশ্যই উপরে দেওয়া লিঙ্ক থেকে আগামী দিনের পরীক্ষার সাজেশন গুলি ফলো করতে পারো।
| Subject-wise Questions | PDF Link |
|---|---|
| বাংলা (Bengali) | ↓ Download |
| ইংরেজি (English) | ↓ Download |
ইতিমধ্যেই মাধ্যমিক ২০২৬ পরীক্ষার আগের বিষয়গুলোর প্রশ্নপত্র আমরা শেয়ার করে দিয়েছি দিয়েছি সেগুলোর লিংক উপরে ছকের মধ্যে দেওয়া রইল অবশ্যই সংগ্রহ করে নেবে এবং আগামী দিনের পরীক্ষার উত্তর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


