Madhyamik Geography Question Paper 2026: মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2026! উত্তর সহ pdf সংগ্রহ করে নাও

Anjan Mahata

Published on:

Madhyamik Geography Question Paper 2026

Madhyamik Geography Question Paper 2026: আজ ৭ই ফেব্রুয়ারি (শনিবার) ছিল চলতি বছরে মাধ্যমিক ২০২৬ পরীক্ষার চতুর্থ দিন, পরীক্ষা ছিল ভূগোল বিষয়ের। সকাল ১০:৪৫ থেকে পরীক্ষা শুরু হয়েছিল এবং পরীক্ষার নির্ধারিত সময় ৩ ঘন্টা ১৫ মিনিট পরে দুপুর ২:০০ তে পরীক্ষা স্বাভাবিকভাবেই সমাপ্ত হয়েছে।

— Advertisement —
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬
বিষয়ভূগোল (Geography)
তারিখ৭ ফেব্রুয়ারি, শনিবার (7th February, Saturday)
ডাউনলোড লিঙ্কশেষে দেওয়া আছে

পরীক্ষা সমাপ্ত হওয়ার পর আমরা পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি। যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক 2027 পরীক্ষা দিতে চলেছ অথবা পরবর্তী বছরে যে সকল ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই প্রশ্নপত্রটা সংগ্রহ করা বাঞ্ছনীয়। যেখান থেকে তারা পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন/কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে।

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬ (Madhyamik Geography Question Paper 2026)

এই পোস্টে মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ের প্রশ্নপত্রে আসা সংক্ষিপ্ত/ছোট/শর্ট প্রশ্নগুলোর নমুনা উত্তর শেয়ার করা হচ্ছে। পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার খাতায় লেখা উত্তরগুলোর সঙ্গে এই নমুনা উত্তর মিলিয়ে দেখে সহজেই বুঝতে পারবে কোন কোন প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কোথায় ভুল হয়েছে। এবং তাদের পরীক্ষার ফলাফল সম্পর্কে কিছুটা অনুমান করতে পারবে।

সকল পরীক্ষার্থীর জন্য বিশেষ বার্তা, পরীক্ষাতে যদি কোন প্রশ্নের উত্তর ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেটা নিয়ে বেশি চিন্তা না করে পরবর্তী পরীক্ষাগুলোর দিকে মন দাও! যেটা চলে গেছে সেটা ফিরে পাবে না কিন্তু যেটা আসেনি সেটাকে তুমি নিজের মতো করে তৈরি করতে পারবে।

— Advertisement —

তোমাদের সুবিধার জন্য নিচে ভূগোল বিষয়ের শুধুমাত্র বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ)–গুলোর উত্তর দেওয়া হয়েছে। সদ্যাগত পরীক্ষার্থীদের কাছে অনুরোধ, অবশ্যই একবার নিজের করা উত্তরগুলোর সঙ্গে এগুলো মিলিয়ে দেখে নাও!

বিভাগ — ‘ক’

১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : (১ x ১৪ = ১৪)

  • ১.১ বহির্জাত শক্তির মূল উৎস হ’ল —
    • উত্তর: (খ) সৌর শক্তি
  • ১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে —
    • উত্তর: (ক) ক্রেভাস
  • ১.৩ হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হ’ল —
    • উত্তর: (ঘ) পারমাণবিক অক্সিজেন স্তর (বিঃদ্রঃ: উচ্চতা অনুযায়ী নিচ থেকে উপরে আণবিক নাইট্রোজেন স্তর প্রথম হলেও, হেটেরোস্ফিয়ারের মূল উপস্তরগুলোর বিন্যাসে এটি গুরুত্বপূর্ণ।)
  • ১.৪ আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায়, তা হ’ল —
    • উত্তর: (ঘ) ফন
  • ১.৫ ‘শৈবাল সাগর’ দেখা যায় —
    • উত্তর: (ক) আটলান্টিক মহাসাগরে
  • ১.৬ পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতন-কে বলা হয় —
    • উত্তর: (ঘ) জোয়ারভাটা
  • ১.৭ বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিতটি 3R এর অন্তর্ভুক্ত নয় —
    • উত্তর: (খ) পুনর্বিন্যাস (সঠিক ৩টি হলো: Reduce, Reuse, Recycle)
  • ১.৮ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হ’ল —
    • উত্তর: (গ) অমরাবতী
  • ১.৯ কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হ’ল —
    • উত্তর: (ক) জাস্কার
  • ১.১০ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হ’ল —
    • উত্তর: (গ) দামোদর উপত্যকা পরিকল্পনা (DVC)
  • ১.১১ ভারতে শুদ্ধ গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে —
    • উত্তর: (ঘ) জায়িদ ফসল
  • ১.১২ ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হ’ল —
    • উত্তর: (খ) রেলইঞ্জিন শিল্প
  • ১.১৩ ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত —
    • উত্তর: (ক) মুম্বইতে
  • ১.১৪ উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং-এর সাহায্যে দেখানো হয় —
    • উত্তর: (ঘ) গাঢ় লাল

বিভাগ — ‘খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যেকোনো ছয়টি) :

  • ২.১.১ বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে ‘বার্খান’ নামকরণ করেছেন। — শু
  • ২.১.২ মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়। — (উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়)
  • ২.১.৩ জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ। — শু
  • ২.১.৪ পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকোণিক অবস্থানকে সিজিগি বলে। — (এটি ‘কোয়াড্রেচার’ বা সমকোণিক অবস্থান, সিজিগি হলো একরেখীয় অবস্থান)
  • ২.১.৫ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হ’ল গোয়া। — (সঠিক উত্তর: সিকিম)
  • ২.১.৬ উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। — শু
  • ২.১.৭ উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না। — (এগুলো গাণিতিক স্কেল ভিত্তিক হয়)

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যেকোনো ছয়টি) :

  • ২.২.১ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস হয়।
  • ২.২.২ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে পেডিমেন্ট (অথবা বাজাদা) বলে।
  • ২.২.৩ কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
  • ২.২.৪ মুখ্য জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদস্থানে একই সময়ে তৈরি হয়। (অথবা গৌণ জোয়ার)
  • ২.২.৫ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সি.এফ.সি. (CFC) গ্যাস নির্গত করে।
  • ২.২.৬ আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে রোহি বলে।
  • ২.২.৭ জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে।

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যেকোনো ছয়টি) :

  • ২.৩.১ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো। — কিউসেক (Cusec) বা কিউমেক (Cumec)।
  • ২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? — ১০০%।
  • ২.৩.৩ মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয়? — শীতল স্রোত।
  • ২.৩.৪ মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? — পারদ (Mercury)।
  • ২.৩.৫ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো। — কূপ ও নলকূপ।
  • ২.৩.৬ ভারতের উত্তর-পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? — করমন্ডল উপকূলে (তামিলনাড়ু)।
  • ২.৩.৭ ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কী? — দ্বিতীয়।
  • ২.৩.৮ ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? — সমোন্নতি রেখা (Contour Line)।

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

  • ২.৪.১ ছোটোনাগপুর — (৩) পরেশনাথ পাহাড়
  • ২.৪.২ অসম — (৪) বরদৈচিলা
  • ২.৪.৩ হিমালয় — (১) পাইন
  • ২.৪.৪ চিকমাগালুর — (২) কফি
তাড়াহুড়োতে করা হয়েছে ভুলত্রুটি মার্জনীয় ***

Madhyamik Geography Question Papers 2026 PDF: মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬ PDF ডাউনলোড

আগামী বছরের মাধ্যমিকেরপরীক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা—সকলের জন্যই নিচে মাধ্যমিক ২০২৬ পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র PDF আকারে দেওয়া হলো। পাশের ডাউনলোড বাটনে ক্লিক করে সবাই সংগ্রহ করে নিন।

DetailsLink
Madhyamik 2026 Geography Question
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬
Full PDF (Official Scan) – MB
↓ Download
WB Madhyamik প্রস্তুতি WhatsApp গ্রুপ 
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)
WB Madhyamik 2027 (New Class 10) প্রস্তুতি WhatsApp গ্রুপ 

সংগ্রহ করে নাও: Madhyamik Suggestion (All Subject) মাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

মাধ্যমিক ২০২৬ পরীক্ষার জন্য EduTips-এর সব বিষয়ের সাজেশন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যারা এখনো দেখোনি, তারা উপরে দেওয়া লিঙ্ক থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার সাজেশনগুলো দেখে নিতে পারো।

Subject-wise QuestionsPDF Link
বাংলা (Bengali)↓ Download
ইংরেজি (English)↓ Download
ইতিহাস (History)↓ Download

ইতিমধ্যেই মাধ্যমিক ২০২৬ পরীক্ষার আগের বিষয়গুলোর প্রশ্নপত্র আমরা শেয়ার করে দিয়েছি দিয়েছি সেগুলোর লিংক উপরে ছকের মধ্যে দেওয়া রইল অবশ্যই সংগ্রহ করে নেবে এবং আগামী দিনের পরীক্ষার উত্তর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করো।

Join Group

Telegram