ISRO Recruitment 2026: ইসরোতে 244 শূন্যপদে কর্মী নিয়োগ! যোগ্যতা ও আবেদন দেখে নিন

Pralay Roy

Published on:

ISRO Recruitment 2026

অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। ভারতের মহাকাশ গবেষণা সংস্থায় (ISRO) একাধিক শূন্যপদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট 244টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন কত এবং কীভাবে আবেদন করবেন জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

ISRO Recruitment 2026: পদের নাম ও শূন্যপদের বিবরণ

ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এই নিয়োগ প্রক্রিয়ায় মোট 244টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। পদভিত্তিক শূন্যপদের বিবরণ নিচে দেওয়া হলো —

পদের নামশূন্যপদ
Assistant (অ্যাসিস্ট্যান্ট)113
Upper Division Clerk (UDC) (আপার ডিভিশন ক্লার্ক)22
Assistant (Autonomous Institutions)17
Junior Personal Assistant (JPA) (জুনিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট)81
Stenographer (স্টেনোগ্রাফার)10
Junior Personal Assistant (Autonomous Institutions)1
মোট244

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Assistant, Upper Division Clerk (UDC) এবং Autonomous Institution-এর Assistant পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম 60% নম্বর অথবা 10-পয়েন্ট স্কেলে 6.32 CGPA-সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা বাধ্যতামূলক।

— Advertisement —

Junior Personal Assistant (JPA), Stenographer এবং Autonomous Institution-এর JPA পদের জন্য ন্যূনতম 60% নম্বরসহ স্নাতক ডিগ্রি অথবা নির্ধারিত যোগ্যতার ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে 60 শব্দ (60 WPM) গতিসম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

অবশ্যই দেখুন: How to Join DRDO: ভারতীয় প্রতিরক্ষা রিসার্চ বিভাগে কিভাবে জয়েন করবে? যোগ্যতা, পরীক্ষা সম্পূর্ণ গাইড

বয়সসীমা (Age Limit)

২০২৬ সালের ১৬ আগস্ট তারিখ অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স 28 বছর হতে হবে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। OBC প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 31 বছর এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 33 বছর পর্যন্ত ছাড় প্রযোজ্য। এছাড়াও PwBD, প্রাক্তন সেনাকর্মী, সরকারি কর্মচারীসহ অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীরাও সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

মাসিক বেতন (Salary)

নির্বাচিত প্রার্থীদের Pay Matrix Level-4 অনুযায়ী বেতন প্রদান করা হবে। প্রাথমিক মূল বেতন ₹25,500 থেকে শুরু হবে। বিভিন্ন ভাতা (DA, HRA, TA ইত্যাদি) যুক্ত হয়ে প্রতি মাসে আনুমানিক ₹81,100 পর্যন্ত গ্রস বেতন পাওয়া যাবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি (ISRO Selection Process)

প্রার্থী নির্বাচন দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা (Computer Based Test) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পদ অনুযায়ী Skill Test নেওয়া হবে।

Assistant ও UDC পদের ক্ষেত্রে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং JPA ও Stenographer পদের ক্ষেত্রে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টে সফল প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের পর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।

আবেদন পদ্ধতি (ISRO Recruitment Online Apply)

আগ্রহী প্রার্থীদের ISRO-এর অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টালে (লিংক নিচে দেওয়া আছে) গিয়ে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।

  1. প্রথমে রেজিস্ট্রেশন করে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
  2. এরপর ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে।
  3. আবেদনপত্র জমা দেওয়ার পর একটি প্রিন্ট কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ফি (Application Fee)

আবেদনের ধরনআবেদন ফি
একটি পদের জন্য আবেদন₹500
দুটি পদের জন্য আবেদন₹1,000

তবে CBT পরীক্ষায় অংশগ্রহণ করলে সাধারণ প্রার্থীদের ₹100 কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে। SC, ST, PwBD এবং মহিলা প্রার্থীদের সম্পূর্ণ আবেদন ফি ফেরত দেওয়া হবে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন না, তাঁদের আবেদন ফি ফেরত দেওয়া হবে না।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

  • মাধ্যমিকের জন্মতারিখের প্রমাণপত্র
  • স্নাতক ডিগ্রি ও মার্কশিট
  • কম্পিউটার ও স্টেনোগ্রাফি সংক্রান্ত প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
  • জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • PwBD/EWS/OBC সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
  • স্বাক্ষর (Signature).

অবশ্যই দেখবেন: HS Science Student Career: সায়েন্স পড়ে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ছাড়াও সেরা ১০টি কেরিয়ার!

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

বিষয়তারিখ
অনলাইন আবেদন শুরু27 জুলাই 2026
আবেদনপত্র জমার শেষ তারিখ16 আগস্ট 2026
পরীক্ষার তারিখপরে জানানো হবে

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

বিষয়লিংক
ISRO অফিসিয়াল ওয়েবসাইটwww.isro.gov.in
Apply Link (TCS)Click Here →
অফিসিয়াল বিজ্ঞপ্তি (Notice)
Advt. No. ISRO:ICRB:01(A-JPA):2026
Download PDF ↓

আরো দেখবে: How to Join ISRO: ভারতীয় মহাকাশ গবেষণায় কিভাবে জয়েন করবে? শিক্ষা, যোগ্যতা, পরীক্ষা সম্পূর্ণ গাইড

ভারতের অন্যতম শীর্ষ গবেষণা সংস্থা ISRO-তে কেন্দ্রীয় সরকারি চাকরি করার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করুন এবং আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

Join Group

Telegram

Share