Indian Navy Recruitment 2026: ভারতীয় নৌসেনা বড় নিয়োগ! মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন দেখে নিন

Gobinda Gorai

Published on:

Indian Navy Agniveer MR SSR Med Recruitment 2026 Online Apply eligibility Details

দেশের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার স্বপ্ন অনেক তরুণ-তরুণীরই থাকে। সেই স্বপ্ন পূরণের জন্য আবারও বড় সুযোগ নিয়ে এসেছে Indian Navy। ভারতীয় নৌবাহিনী সম্প্রতি Agniveer SSR, Agniveer MR এবং SSR (Medical) 2027 ব্যাচে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

— Advertisement —

Indian Navy Agniveer Recruitment 2026: ভারতীয় নৌসেনা তে অগ্নিবীর নিয়োগ SSR, MR, SSR (Medical) সমস্ত তথ্য

নিয়োগের জন্য INET 2026 (Indian Navy Entrance Test) নেওয়া হবে এবং পরীক্ষার ভিত্তিতেই প্রার্থীদের পরবর্তী ধাপে ডাকা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা নৌবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পাবে। বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে তাদের জন্য SSR ও SSR (Medical) একটি ভালো সুযোগ, আর যারা মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য MR পদে আবেদন করা যাবে

বিষয়তথ্য
সংস্থাIndian Navy
নিয়োগAgniveer Recruitment
পদSSR, MR, SSR (Medical)
পরীক্ষাINET 2026
আবেদন মাধ্যমOnline

১. Agniveer SSR (Senior Secondary Recruit) উচ্চ মাধ্যমিক পাশ

SSR পদে নির্বাচিত প্রার্থীরা নৌবাহিনীর বিভিন্ন টেকনিক্যাল ও অপারেশনাল কাজে প্রশিক্ষণ নিয়ে কাজ করবে। জাহাজ, সাবমেরিন এবং নৌঘাঁটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়।

বিষয়তথ্য
পদAgniveer SSR
শিক্ষাগত যোগ্যতা12th পাশ
বিষয়Mathematics ও Physics
ন্যূনতম নম্বর50%
চাকরির মেয়াদ4 বছর
— Advertisement —

পরীক্ষার ধরণ: English, Science, Mathematics, & General Awareness মোট 100টি প্রশ্ন থাকবে এবং পরীক্ষার সময় ১ ঘণ্টা

২. Agniveer MR (Matric Recruit) মাধ্যমিক পাশ

MR পদে মূলত নৌবাহিনীর কুক, স্টুয়ার্ড ও অন্যান্য সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করতে হয়। যারা মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

বিষয়তথ্য
পদAgniveer MR
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক (10th) পাশ
ন্যূনতম নম্বর50%
চাকরির মেয়াদ4 বছর

পরীক্ষার ধরণ: Science ও Mathematics, General Awareness মোট 50টি প্রশ্ন থাকবে এবং পরীক্ষার সময় ৩০ মিনিট

৩. SSR (Medical) Medical Branch Sailor – মেডিকেল ব্রাঞ্চ

SSR (Medical) পদে নির্বাচিত প্রার্থীরা নৌবাহিনীর মেডিক্যাল ব্রাঞ্চে কাজ করবে এবং বিভিন্ন মেডিক্যাল সাপোর্ট ও স্বাস্থ্য সংক্রান্ত কাজে অংশ নেবে।

বিষয়তথ্য
পদSSR (Medical)
শিক্ষাগত যোগ্যতা12th পাশ
বিষয়Physics, Chemistry, Biology
নম্বর50% মোট এবং প্রতিটি বিষয়ে 40%
লিঙ্গশুধুমাত্র অবিবাহিত পুরুষ

পরীক্ষার ধরণ: English, Science, Biology, General Awareness মোট 100টি প্রশ্ন থাকবে এবং পরীক্ষার সময় ১ ঘণ্টা

বয়স সীমা (Age Limit)

পদজন্ম তারিখ
SSR01 Dec 2004 – 31 May 2009
MR01 Dec 2004 – 31 May 2009
SSR (Medical)01 May 2005 – 31 Oct 2009

শারীরিক যোগ্যতা (Physical Fitness Test)

প্রার্থীদের শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

দৌড়SquatsPush-upsSit-ups
1.6 কিমি – 6 মিনিট 30 সেকেন্ড201515

বেতন ও সুবিধা (Salary)

অগ্নিবীরদের বেতন ধাপে ধাপে বাড়ে। ৪ বছর শেষে Seva Nidhi Package প্রায় ₹10.04 লক্ষ টাকা দেওয়া হয়।

বছরমাসিক বেতনহাতে পাওয়া
১ম বছর₹30,000₹21,000
২য় বছর₹33,000₹23,100
৩য় বছর₹36,500₹25,550
৪র্থ বছর₹40,000₹28,000

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এই নিয়োগে কয়েকটি ধাপে প্রার্থীদের নির্বাচন করা হবে।

Stage 1 – INET Exam

  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
  • Objective MCQ প্রশ্ন
  • Negative marking থাকবে

Stage 2

  • Physical Fitness Test
  • Written Exam
  • Medical Test

শেষে মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে

আবেদন পদ্ধতি (Online Application Process)

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে, আবেদন করার ধাপ –

  1. অফিসিয়াল ওয়েবসাইটে joinindiannavy.gov.in যান, সরাসরি লিঙ্ক নিচে দেওয়া থাকবে “INET 2026” অপশন নির্বাচন করুন
  2. রেজিস্ট্রেশন করুন, আবেদন ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
  3. আবেদন ফি জমা দিন এবং ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট রাখুন

আবেদন ফি (Form Fill up Fees)

বিভাগফি
সব প্রার্থী₹550 + 18% GST

অবশ্যই দেখবে: NDA কি? National Defence Academy Eligibility, পরীক্ষার ধাপ, কিভাবে জয়েন করবে? জেনে নাও

গুরুত্বপূর্ণ তারিখ, অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদন লিংক

Application window for AVR (SSR), AVR (MR) and SSR (Med) for INET 26 will be live from 14 Mar 26
বিবরণতারিখ
আবেদন শুরু14 মার্চ 2026
আবেদন শেষ6 এপ্রিল 2026
Correction Window10 – 11 এপ্রিল 2026
INET পরীক্ষামে 2026
Application Link (অনলাইন আবেদনের সরাসরি লিংক)Apply Now →
Agniveer (SSR) ডিটেলস নোটিফিকেশন 12th Science↓ Download PDF
MR ডিটেলস নোটিফিকেশন (10th Pass)↓ Download PDF
Agniveer SSR (Med) মেডিকেল ব্রাঞ্চ নোটিফিকেশন↓ Download PDF

পরবর্তী দেখো: How to Join Air Force: বায়ু সেনাতে যোগদান কিভাবে করবে? যোগ্যতা

যারা দেশের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতে চান তাদের জন্য Indian Navy Agniveer SSR, MR ও SSR (Medical) Recruitment 2026 একটি বড় সুযোগ। তাই যোগ্য প্রার্থীরা সময় নষ্ট না করে ৬ এপ্রিল ২০২৬ এর আগে আবেদন করে ফেলুন

Join Group

Telegram

Share