IBPS Clerk Recruitment: সরকারি ব্যাংকে ১১ হাজারেরও বেশি নিয়োগ! যোগ্যতা ও আবেদন দেখে নিন

Anjan Mahata

Published on:

IBPS Clerk Recruitment 2026

সকল ব্যাংকিং চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত দুর্দান্ত সুখবর! ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS)-এর পক্ষ থেকে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ‘কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট’ (Customer Service Associate – CSA) বা ক্লার্ক পদে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

— Advertisement —

IBPS Clerk Recruitment 2026: ব্যাংকে ক্লার্ক নিয়োগ ‘CRP CSA-XVI’

IBPS প্রতি বছর দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ক্লার্ক (Customer Service Associate) পদে নিয়োগের জন্য এই যৌথ পরীক্ষা গ্রহণ করে থাকে। ২০২৭-২৮ অর্থবছরের জন্য ১৬তম বার (CRP CSA-XVI) এই পরীক্ষাটি আয়োজিত হচ্ছে। ১ই আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১১,৪০৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বিষয়বিস্তারিত
পদের নামIBPS Clerk (Customer Service Associate – CSA)
মোট শূন্যপদ১১,৪০৩ টি
অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা১১ টি
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) পাস
আবেদনের শেষ তারিখ২১শে আগস্ট, ২০২৬

IBPS Banking Exam অংশগ্রহণকারী ব্যাংকের তালিকা

IBPS ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে মোট ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে। ব্যাংকগুলির নাম হলো:

  1. ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)
  2. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)
  3. ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra)
  4. কানাডা ব্যাঙ্ক (Canara Bank)
  5. সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)
  6. ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)
  7. ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank)
  8. পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক (Punjab & Sind Bank)
  9. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)
  10. ইউকো ব্যাংক (UCO Bank)
  11. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India)

IBPS Eligibility: পরীক্ষার্থীর যোগ্যতা

— Advertisement —

এবার দেখে নেওয়া যাক ব্যাংকের ক্লার্ক পদে আবেদনের জন্য প্রার্থীদের কী কী যোগ্যতার প্রয়োজন:

  • বয়সসীমা: আবেদনকারীর বয়স ১ই আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে (জন্ম তারিখ ২রা আগস্ট ১৯৯৮ থেকে ১ই আগস্ট ২০০৬-এর মধ্যে)। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ২১শে আগস্ট ২০২৬ তারিখের মধ্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) ডিগ্রি সম্পন্ন করতে হবে এবং বৈধ সার্টিফিকেট/মার্কশিট থাকতে হবে।
  • কম্পিউটার জ্ঞান: শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর কম্পিউটারে বেসিক কাজ করার জ্ঞান/ডিপ্লোমা/সার্টিফিকেট থাকা আবশ্যক।
  • স্থানীয় ভাষা: যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদের জন্য আবেদন করা হচ্ছে, সেখানকার নির্ধারিত স্থানীয় ভাষা পড়তে, লিখতে ও বলতে সক্ষম হতে হবে।

আরো দেখুন: Banking Job Eligibility, Exam: ব্যাংক সেক্টরে চাকরির গাইড! যোগ্যতা কি লাগবে? ক্লার্ক, অফিসার সমস্ত তথ্য

IBPS ক্লার্ক পরীক্ষার আবেদন পদ্ধতি (Online Application)

IBPS ক্লার্ক পরীক্ষার জন্য প্রার্থীদের শুধুমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন সম্পন্ন করতে হবে। ১ই আগস্ট ২০২৬ থেকে ২১শে আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিচে ধাপে ধাপে আবেদনের নিয়ম দেওয়া হলো:

  1. প্রথমে IBPS-এর অফিসিয়াল পোর্টাল www.ibps.in-এ প্রবেশ করুন।
  2. এরপর হোমপেজে থাকা “CRP CSA-XVI” লিংকে ক্লিক করে “Click Here for New Registration”-এ গিয়ে নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  3. রেজিস্ট্রেশন শেষ হলে একটি প্রোভিশনাল রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড স্ক্রিনে দেখা যাবে এবং তা মোবাইলে/ইমেলে আসবে।
  4. এরপর লগ-ইন করে আবেদনপত্রের সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  5. পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্দেশিকা অনুযায়ী হাতে লেখা একটি ডিক্লেয়ারেশন (Handwritten Declaration) নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করুন।
  6. সমস্ত তথ্য যাচাই করে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করুন এবং আবেদনপত্র সাবমিট করে তার একটি প্রিন্টআউট রেখে দিন।

আবেদন ফি (Application Fee)

অনলাইন পেমেন্ট চার্জসহ SC/ST/PwBD/ESM/DESM প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭৫ টাকা এবং অন্যান্য সমস্ত প্রার্থীদের জন্য ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইন পেমেন্টের ব্যাংক চার্জ প্রার্থীকে নিজে বহন করতে হবে।

প্রার্থী শ্রেণীআবেদন ফি
SC / ST / PwBD / ESM / DESM১৭৫ টাকা
অন্যান্য (General / OBC / EWS)৮৫০ টাকা

আবেদন চলছে! RRB Section Controller Recruitment: ভারতীয় রেলে কর্মী নিয়োগ! যোগ্যতা, শূন্যপদ ও বেতন দেখে নিন

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও লিংক

তথ্যলিংক / তারিখ
অনলাইন আবেদনের সময়সীমা১ লা আগস্ট ২০২৬ থেকে ২১শে আগস্ট ২০২৬
অফিসিয়াল বিজ্ঞপ্তি (Notice)Download PDF
অনলাইনে আবেদন লিংকApply Now →

পরিশেষে বলা যায়, IBPS ক্লার্ক ২০২৬ নিয়োগ পরীক্ষাটি ব্যাংকিং সেক্টরে নিজের সুন্দর ক্যারিয়ার গড়ার একটি অসাধারণ সুযোগ। তাই সঠিক প্রস্তুতি ও সময়মতো অনলাইনে আবেদন সম্পন্ন করে এই সরকারি চাকুরির সুযোগটি গ্রহণ করা বুদ্ধিমানের কাজ হবে।

Join Group

Telegram

Share