১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬। গতকাল একটি প্রেস কনফারেন্সে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার আচরণবিধি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিতভাবে জানানো হয়েছিল। আজ সেই সমস্ত নির্দেশিকাকেই চূড়ান্ত রূপ দিয়ে অফিসিয়াল নোটিশ জারি করল সংসদ।
উচ্চমাধ্যমিক ২০২৬: পরীক্ষাকেন্দ্রে কী করা যাবে, কী যাবে না
পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য WBCHSE সংসদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা কোনওভাবেই পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে পারবেন না।
গুরুত্বপূর্ণ নির্দেশ এক নজরে (Highlights)
পরীক্ষাকেন্দ্রে কোনও রকম হিংসাত্মক বা ক্ষতিকর আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকেও ছাত্রছাত্রীদের আচরণের দায় নিতে হতে পারে, প্রয়োজনে জরিমানাও হতে পারে।
- পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইস, ক্যামেরা, ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ।
- পরীক্ষার্থীরা শুধু অ্যানালগ ঘড়ি ব্যবহার করতে পারবেন (স্মার্টওয়াচ নয়)।
- পুরনো সিস্টেমে (Old System) উচ্চমাধ্যমিক দিচ্ছে এমন পরীক্ষার্থীরাই কেবল নির্দিষ্ট ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
- কেউ যদি পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ধরা পড়েন, তাহলে তাঁর পরীক্ষা ও এনরোলমেন্ট বাতিল হতে পারে।
কঠোর নজরদারি ও শাস্তির বার্তা
নোটিশে আরও জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে যদি কেউ পরীক্ষাকর্মীদের উপর শারীরিক আক্রমণ করেন বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন, তাহলে তাঁকে শুধু চলতি পরীক্ষা থেকেই নয়, বাকি পরীক্ষাগুলিতেও বসতে দেওয়া হবে না। সেই সঙ্গে তাঁর অ্যাডমিট কার্ডও বাজেয়াপ্ত করা হবে।
আরো দেখবেন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র 2026
পরীক্ষার্থীরা কি কি নিয়ে যেতে পারবে?
চতুর্থ সেমিস্টার পরীক্ষার রিপোর্টিং টাইম রয়েছে সকাল ন’টা (9:00 AM), পরীক্ষা শুরু হবে 10:00 টায়.. দশ মিনিট আগে (9:50) প্রশ্নপত্র পাওয়া যাবে। নটার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে সেন্টারে প্রবেশ করানো হবে।
- এডমিট কার্ড (Admit) এবং রেজিস্ট্রেশন (Registration) সার্টিফিকেট অরিজিনাল যেখানে স্কুলের হেডমাস্টার মশায়ের সিগনেচার এবং স্ট্যাম্প রয়েছে।
- স্বচ্ছ পাউচে লেখার পেন, পেন্সিল, ইরেজার, রুলার, স্বচ্ছ জলের বোতল এবং স্বচ্ছ ক্লিপ বোর্ড নিয়ে যেতে পারবে। কারো কাছ থেকে কিছু ধার করা যাবে না।
★★ সংসদের প্যাটার্ন মেনে গুরুত্বপূর্ণ উত্তর সহ সাজেশন PDF সংগ্রহ করুন নিচের ছবিতে ক্লিক করে ⇓
অফিসিয়াল নোটিফিকেশন ও গুরুত্বপূর্ণ লিংক
| তথ্য | লিংক |
|---|---|
| WBCHSE সংসদের অফিসিয়াল নোটিশ No. L/PR/037/2026 Date: 09/02/2026 | |
| উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF) | HS 4th Sem Routine → |
সব মিলিয়ে বলা যায়, উচ্চমাধ্যমিক ২০২৬ পরীক্ষাকে ঘিরে কোনও রকম অনিয়ম বা ঝুঁকি এড়াতেই এবার আগেভাগে কড়া অবস্থান নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর আগে এই নির্দেশিকা ভালো করে জেনে নেওয়াই এখন সবচেয়ে জরুরি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



