HS 4th Semester Sanskrit Question Paper 2026 (PDF) উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত প্রশ্নপত্র

Anjan Mahata

Published on:

WBCHSE HS 4th Semester Sanskrit Question Paper 2026

WBCHSE 4th Semester Sanskrit Question Paper 2026১৯শে ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার আর্টস বিভাগের বিষয়ের সংস্কৃত পরীক্ষা ছিল। যেসকল ছাত্র-ছাত্রীরা পরবর্তী বছর উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্রটি দেখে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন/কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে।

— Advertisement —
বিষয়তথ্য
বিষয়সংস্কৃত (Sanskrit)
পূর্ণমান (Full Marks)৪০
পরীক্ষার তারিখ১৯ই ফেব্রুয়ারি, ২০২ বৃহস্পতিবার

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত প্রশ্নপত্র: HS 4th Semester Sanskrit Question Paper 2026

2026 শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নিচে সম্পূর্ণ প্রশ্ন পত্রটি দেওয়া হল, এ বছরের প্রশ্নপত্র কেমন হয়েছে এবং সেমিস্টার সিস্টেমে পরীক্ষার প্রশ্নের ধরন ও মান সম্পর্কে প্রশ্নপত্রটি দেখে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। অফিসিয়াল প্রশ্নপত্র ডাউনলোডের লিংক সব শেষে দেওয়া রয়েছে।

SANSKRIT SEMESTER-IV (New System) 2026 | পূর্ণমান: 40 সময়: 2 Hours

  1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
  2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
  3. প্রদত্ত নির্দেশ অনুসারে মূল উত্তরপত্রেই প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।

বিভাগ – ক [2 নম্বরের প্রশ্ন]

1. আটটি প্রশ্নের মধ্যে যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:

  • A) ‘হাসবিদ্যকথা’ গল্পটির উৎস কী এবং এর লেখক কে?
  • B) ‘হাসবিদ্যকথা’ গল্পে রাজা ও তাঁর রাজধানীর নাম কী?
  • C) ‘ত্বমেব কিং ন বপসি?’ – কে, কাকে একথা বলেছিলেন?
  • D) ‘কিরাতার্জনীয়ম্’ মহাকাব্যে সর্গসংখ্যা কয়টি? ‘বনেচরভাষণম্’ কোন্ সর্গ থেকে গৃহীত হয়েছে?
  • E) বনবাসকালে যুধিষ্ঠির কোন্ বনে অবস্থান করেছিলেন? তাঁর নিকটে কে উপস্থিত হয়েছিলেন?
  • F) ‘বরং বিরোধোহপি সমং মহাত্মভিঃ’- এই উক্তিটির তাৎপর্য লেখো।
  • G) ‘হা, প্রিয়সখি। ইদৃশস্তে নির্মাণভাগঃ।’ এটি কার উক্তি? ‘প্রিয়সখি’ পদের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে?
  • H) স্নানের জন্য বাল্মীকি কোন্ নদীতে গিয়েছিলেন? সেখানে তিনি কী দেখেছিলেন?
— Advertisement —

2. আটটি প্রশ্নের মধ্যে যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:

  • A) স্ত্রী প্রত্যয় কাকে বলে? একটি উদাহরণ দাও।
  • B) ব্যুৎপত্তি নির্ণয় করো: (i) পিপাসতি (ii) দেদীয়তে।
  • C) কারক-বিভক্তি নির্ণয় করো: বাতায় কপিলা বিদ্যুৎ।
  • D) উদাহরণসহ ব্যাখ্যা করো: আখ্যাতোপযোগে।
  • E) ‘যস্য চ ভাবেন ভাবলক্ষণম্’ – সূত্রে কোন্ বিভক্তি হয়, উদাহরণ সহ লেখো।
  • F) দ্বন্দ্ব সমাস কাকে বলে? একটি উদাহরণ দাও।
  • G) সমাস নির্ণয় করো: নীলকণ্ঠঃ।
  • H) সমাসবদ্ধ পদ লেখো: i) দ্বয়োঃ অহোঃ সমাহারঃ। ii) শূলঃ পাণৌ যস্য সঃ।

3. ছয়টি প্রশ্নের মধ্যে যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:

  • A) ‘দশকুমারচরিতম্’-এর রচয়িতা কে? অপর একটি সাহিত্যকৃতির নাম লেখো।
  • B) চরকসংহিতার প্রথম দুটি স্থানের নাম লেখো।
  • C) চম্পূকাব্য কাকে বলে? মহাভারত অবলম্বনে রচিত একটি চম্পূকাব্যের নাম লেখো।
  • D) ‘হর্ষচরিতম্’-এর রচয়িতা কে? সাহিত্যটি কোন্ শ্রেণির?
  • E) সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত দুটি নাটকের নাম লেখো।
  • F) সীতানাথ আচার্য কবে, কোথায় জন্মগ্রহণ করেন?

বিভাগ – খ [4 নম্বরের প্রশ্ন]

4. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • A) ভারতীয় আয়ুর্বেদের ইতিহাসে সুশ্রুতসংহিতার গুরুত্ব আলোচনা করো।
  • B) শ্রীজীব ন্যায়তীর্থের সাহিত্যকৃতি ও রচনাশৈলীর সংক্ষিপ্ত পরিচয় দাও।

বিভাগ – গ [5 নম্বরের প্রশ্ন]

5. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

  • A) স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন?
  • B) ‘হিতং মনোহারি চ দুর্লভং বচঃ’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
  • C) আত্রেয়ীর অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো।
  • D) ‘আত্রেয়ী বনদেবতা সংবাদঃ’ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো।

WBCHSE HS 4th Semester Sanskrit Question Paper 2026 PDF: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত প্রশ্নপত্র ডাউনলোড

২০২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার আর্টস বিভাগের সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র PDF টি নিচে দেওয়া হল। পরবর্তী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এই প্রশ্নপত্রটি রেফারেন্স হিসেবে কাজে লাগবে। নিচের ডাউনলোড অপশনে ক্লিক করে খুব সহজেই PDF সংগ্রহ করতে পারবেন।

DetailsPDF Link
HS 4th Sem 2026 Sanskrit Question
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত প্রশ্নপত্র ২০২৬
Full PDF (Official Scan) – 500 KB
↓ Download PDF

সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)

Join Group

Telegram

Share