HS 4th Semester Political Science Suggestion 2026 PDF: উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন!

Anjan Mahata

Published on:

WBCHSE HS 4th Semester Political Science Suggestion Question Answer

উচ্চমাধ্যমিক ২০২৬ পরীক্ষার চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সকল পরীক্ষার্থী কথা মাথায় রেখে পরীক্ষার চিন্তাকে একটু কমানোর জন্য পলিটিকাল সায়েন্সের বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রশ্ন দেওয়া হল। আশা করছি এটি সকলের পক্ষেই অনেকটা কাজে আসবে। শুধুমাত্র সাজেশনের ওপর নির্ভর না করে, প্রতিটি টপিক/বিষয়ের মূল কনসেপ্ট পরিষ্কার রাখা জরুরি।

— Advertisement —
HS Class 12 4th Semester Pol Science Suggestion 2026
বিষয় (Subject)রাষ্ট্রবিজ্ঞান (Political Science)
পরীক্ষার তারিখ (Exam Date)২০শে ফেব্রুয়ারি, ২০২৬ (শুক্রবার) 20th February, 2026 (Friday)

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন কাঠামো 2026 (HS 4th Sem Pol Science Question Pattern 2026)

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পলিটিকাল সাইন্সের পরীক্ষার জন্য ফাইনাল (সংশোধিত/পরিমার্জিত) সিলেবাস, প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নিচে দেওয়া হল। সাজেশন গুলি দেখার আগে অবশ্যই এই প্রশ্ন কাঠামোটি ভালো করে দেখে নিও—

TopicShort Answer
(2 Marks)
Short Answer
(4 Marks)
Descriptive
(6 Marks)
Total
International Relations & Political Doctrines1×2 = 21×6 = 68
Major Regional Organisations1×2 = 21×4 = 46
Globalisation1×6 = 66
Organs of the Indian Government1×2 = 21×6 = 68
Contemporary Civil Society Movements in India1×2 = 21×4 = 46
Constitutional Amendments & Local Self Government1×2 = 21×4 = 46
মোট10121840
WBCHSE HS 4th Semester English Notes Question Answer
উপরে ক্লিক করুন ➚

HS 4th Sem Political Science Suggestion 2026 (উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন)

তোমাদের জন্য উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার পরীক্ষার পলিটিক্যাল সায়েন্সের একদম সম্পূর্ণ সিলেবাসের সাজেশন আজকে কভার করছি। নিচে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক সমস্ত সাজেসটিভ প্রশ্নগুলো তুলে ধরা হলো —দেখে নাও!

Unit-1: রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা

Short Answer Type (2 Marks)
— Advertisement —

1. আন্তর্জাতিক সম্পর্ক (International Relations) বলতে কী বোঝায়?
অথবা, আন্তর্জাতিক সম্পর্কের ধারণাটি কী? সংক্ষেপে আলোচনা করো।
2. আন্তর্জাতিক সম্পর্কের কোন কোন উপাদান রয়েছে?
3. আন্তর্জাতিক রাজনীতিতে ‘জাতীয় স্বার্থ’ বলতে কী বোঝায়?
4. ‘ক্ষমতার ভারসাম্য’ (Balance of Power) ধারণাটি ব্যাখ্যা কর।
5. লিবারাল মতবাদ অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক কেমন হওয়া উচিত?
6. মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্ককে কীভাবে ব্যাখ্যা করে?
7. প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে কী পরিবর্তন আসে?
8. সমষ্টিগত নিরাপত্তা (Collective Security) নীতির ধারণাটি ব্যাখ্যা কর।
9. আদর্শবাদ (Idealism) আন্তর্জাতিক রাজনীতিতে কী গুরুত্ব বহন করে?

Descriptive Answer Type (6 Marks)

1. একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো।
অথবা, বর্তমান বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক সম্পর্কের স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করো।
2. আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো।
অথবা, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির ধারণাগত ও কার্যগত পার্থক্য বিশ্লেষণ করো।
3. আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের ব্যাখ্যা দাও।
অথবা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্বের  কী— তা ব্যাখ্যা করো।
4. আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো।
অথবা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী দৃষ্টিভঙ্গি কী— তা ব্যাখ্যা করো।
5. উদারনীতিবাদ কী? এর প্রধান নীতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
6. কার্ল মার্কস-এর ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো।
অথবা, ঐতিহাসিক বস্তুবাদ বলতে কী বোঝায়? কার্ল মার্কসের তত্ত্বটি ব্যাখ্যা করো।
7. আন্তর্জাতিক সম্পর্ক (International Relations) কিভাবে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে বিকশিত হয়েছে — তা আলোচনা করো।
অথবা, আন্তর্জাতিক সম্পর্কের উৎপত্তির পটভূমি ও স্বতন্ত্র শাস্ত্র হিসেবে তার বিকাশ কীভাবে ঘটেছে— তা ব্যাখ্যা করো।

Unit-2: প্রধান আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক সংস্থা

Short Answer Type (2 Marks)

1. ইউরোপীয় ইউনিয়নের জন্মের পটভূমি কী?
2. মাস্ট্রিখট চুক্তি কেন গুরুত্বপূর্ণ?
3. ইউরোর তাৎপর্য ব্যাখ্যা করো।
4. ইউরোপীয় পার্লামেন্টের ভূমিকা কী?
5. একক ইউরোপীয় বাজার বলতে কী বোঝায়?
6. ইউরোপীয় ইউনিয়নের একটি সাফল্য উল্লেখ করো।
7. সার্ক কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
8. সার্কের মূল কার্যদর্শন কী?
9. সার্ক কীভাবে দারিদ্র্য বিমোচনে উদ্যোগ নিয়েছে?
10. সার্কের একটি সীমাবদ্ধতা লিখো।
11. সার্ক সমিট কেন ঘন ঘন স্থগিত হয়?
12. আসিয়ান প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল?
13. আসিয়ান চার্টার কেন উল্লেখযোগ্য?
14. আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF) কী?
15. আসিয়ান অর্থনৈতিক সম্প্রদায় (AEC) কেন গঠন করা হয়েছে?
16. আসিয়ানের একটি দুর্বলতা উল্লেখ করো।
17. বিমসটেক প্রতিষ্ঠার কারণ সংক্ষেপে লিখো।
18. বিমসটেক-এ ভারতের ভূমিকা কী?
19. বিমসটেক-এর কর্মক্ষেত্র সম্পর্কে একটি উল্লেখ করো।
20. বিমসটেক কেন সার্কের বিকল্প হিসেবে বিবেচিত হয়?
21. আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা বলতে কী বোঝায়?
22. সাব-রিজিওনাল সংস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো।
23. SAFTA-এর উদ্দেশ্য কী?
24. BIMSTEC-এর Free Trade Agreement নিয়ে সংক্ষেপে লিখো।
25. সার্ক ইউনিভার্সিটির তাৎপর্য কী?
26. EU-এর Common Foreign and Security Policy (CFSP) কী উদ্দেশ্যে গৃহীত হয়?
27. Brexit বলতে কী বোঝায়?
28. আসিয়ান-India Partnership সংক্ষেপে ব্যাখ্যা করো।
29. BIMSTEC-এ বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ সদস্য?
30. আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রয়োজনীয়তা সংক্ষেপে উল্লেখ করো।

Long Answer Type (4 Marks)

1. ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার পটভূমি সংক্ষেপে লিখো।
অথবা, কেন ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল? এর মূল কারণগুলি লেখো।
2. সার্ক (SAARC) গঠনের আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট আলোচনা করো।
অথবা, কোন আন্তর্জাতিক ও দক্ষিণ এশীয় পরিস্থিতির প্রেক্ষিতে সার্কের প্রতিষ্ঠা হয়েছিল— তা ব্যাখ্যা করো।
3. সার্ক প্রতিষ্ঠার পর সংগঠনের প্রধান সাফল্যগুলি আলোচনা করো।
অথবা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সার্কের প্রধান সাফল্যসমূহ বিশ্লেষণ করো।
4. সার্ক (SAARC)-এর প্রধান সমস্যাগুলি আলোচনা করো।
অথবা, সার্কের অগ্রগতিকে ব্যাহতকারী প্রধান সীমাবদ্ধতা ও সমস্যাসমূহ বিশ্লেষণ করো।
5. দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানের ভূমিকা আলোচনা করো।
অথবা, দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা রক্ষায় আসিয়ানের অবদান বিশ্লেষণ করো
6. ইউরোপীয় ইউনিয়নের প্রধান উদ্দেশ্যগুলি কী কী ছিল?
অথবা, ইউরোপীয় ইউনিয়নের মূল উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করো।

Unit-3: বিশ্বায়ন

Descriptive Answer Type (6 Marks)

1. বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো।
অথবা, বিশ্বায়নের স্বরূপ কী— তা আলোচনা করো।
2. বিশ্বায়নের সংজ্ঞা দাও এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
অথবা, বিশ্বায়ন বলতে কী বোঝায়?এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির আলোচনা করো।
3. বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো ।
অথবা, বিশ্বায়ন কীভাবে বিশ্ব ও জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলেছে— তা বিশ্লেষণ করো।
4. বিশ্বায়নের  রাজনৈতিক  প্রভাব আলোচনা করো।
অথবা, বিশ্বায়নের ফলে রাজনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলি ঘটেছে, সেগুলি আলোচনা করো।
5. বিশ্বায়নের সাংস্কৃতিক প্রভাব আলোচনা করো ।
অথবা, বিশ্বায়নের ফলে সাংস্কৃতিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলি ঘটেছে, সেগুলি আলোচনা করো।
6. ভারতীয় সমাজ ও অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাবের সমালোচনামূলক বিশ্লেষণ করো।

Unit-4: ভারত সরকারের অঙ্গ সংস্থা

Short Answer Type (2 Marks)

1. রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সংক্ষেপে লিখো।
2. রাষ্ট্রপতির আইনগত ক্ষমতার মূল দিক কী?
3. ‘অধ্যাদেশ জারি’ বলতে কী বোঝায়?
4. উপ-রাষ্ট্রপতির প্রধান দুটি ভূমিকা উল্লেখ করো।
5. প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভূমিকা কী?
6. প্রধানমন্ত্রীর প্রশাসনিক ভূমিকা কী?
7. মন্ত্রিপরিষদের যৌথ দায়বদ্ধতা কী?
8. মন্ত্রিপরিষদ ও মন্ত্রীসভা মধ্যে পার্থক্য কী?
9. রাজ্যপালের নির্বাহী ক্ষমতা ব্যাখ্যা করো।
10. রাজ্যপালের ‘বিশেষ বিবেচনার’ ক্ষমতা কী?
11. মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভূমিকা সংক্ষেপে লিখো।
12. মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কাজ কী?
13. আমলাতন্ত্র বলতে কী বোঝায়?
14. আমলাতন্ত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো।
15. লোকসভা কোন আইন দ্বারা পরিচালিত হয়?
16. রাজ্যসভার বৈশিষ্ট্য কী?
17. লোকসভার প্রধান কার্যাবলি কী?
18. রাজ্যসভার দুটি ক্ষমতা ব্যাখ্যা করো।
19. বিধানসভার ভূমিকা কী?
20. বিধান পরিষদের বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো।

21. লোকসভার স্পিকারের একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা লিখো।
22. “মানি বিল” কাকে বলে?
23. বিচারবিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
24. সুপ্রিম কোর্টের প্রধান ভূমিকা কী?
25. সুপ্রিম কোর্টের মৌলিক কাঠামো তত্ত্ব কী?
26. হাইকোর্টের দুটি প্রধান কার্যাবলি উল্লেখ করো।
27. “রিট” কী?
28. জনস্বার্থ মামলা (PIL) কী?
29. ভোক্তা আদালতের কার্যাবলি কী?
30. লোক আদালতের উদ্দেশ্য কী?
31. মেয়াদের দিক থেকে লোকসভা ও রাজ্যসভা কীভাবে ভিন্ন?
32. বিধানসভার স্পিকারের ভূমিকা কী?
33. কেন্দ্র–রাজ্য সম্পর্কের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা কী?
34. ক্যাবিনেট কমিটি কী?
35. সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে সংসদের ভূমিকা কী?
36. কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব নির্ধারণের ক্ষমতা কার এবং কীভাবে প্রয়োগ হয়?
37. পার্লামেন্টের যৌথ অধিবেশন কবে ডাকা হয়?
38. প্রধানমন্ত্রী ও অন্য কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের বিধি কী এবং কোন অনুচ্ছেদ অনুসারে তা হয়?
39. ‘Minister of State (Independent Charge)’ বলতে কী বোঝায়?
40. প্রধানমন্ত্রী পদ শূন্য হলে কীভাবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ হয়?

41. রাজ্যপাল কি কোনো বিল সংরক্ষণ করতে পারেন?
42. Zero Hour কখন শুরু হয় এবং কতক্ষণ স্থায়ী হয়?
43. সংসদ সদস্যদের অযোগ্যতা নির্ধারণ কীভাবে হয়?
44. ‘Anti-defection’ আইন কী?
45. বিধানসভার মেয়াদ কখন বাড়ানো যায়?
46. অর্থ বিল কে উপস্থাপন করেন?
47. রাষ্ট্রপতির মহাভিযোগ (Impeachment) কিভাবে হয়?
48. ‘কোরাম’ বলতে কী বোঝায়?
49. ‘Civil Contempt’ এবং ‘Criminal Contempt’ কী?
50. বিচার বিভাগীয় পুনর্বিবেচনা (Judicial Review) বলতে কী বোঝায়?
51. হাইকোর্টের তত্ত্বাবধান ক্ষমতা (Superintendence) কী এবং এর পরিধি কী?
52. ট্রাইব্যুনাল কী?
53. সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার রক্ষার ক্ষমতা কী এবং এটি কিভাবে প্রয়োগ হয়?
54. আইন কমিশনের ভূমিকা কী?
55. রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের অধিকার কী?
56. পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) কী কাজ করে?
57. CAG-এর সাংবিধানিক ভিত্তি কী?
58. সংবিধানের ‘Rule of Law’ নীতি কী?
59. জেলা বিচারকের নিয়োগ কিভাবে হয়?
60. ‘Judicial Activism’ বা বিচার বিভাগীয় সক্রিয়তা কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ?

Descriptive Answer Type (6 Marks)

1. ভারতের রাষ্ট্রপতি‌র ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো l
2. ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
3. ভারতের গভর্নরের সাংবিধানিক ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
অথবা, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো।
4. ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
5. আমলাতন্ত্রের সংজ্ঞা দাও এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করো।
6.লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম ও সম্পর্ক কীভাবে সমন্বিতভাবে কাজ করে তা বিশ্লেষণ করো।
7. ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।
8. ভারতের রাজ্য প্রশাসনে বিধানসভার ক্ষমতা ও প্রধান কার্যাবলী বিশ্লেষণ করো।
9. ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলি আলোচনা করো
10. ভারতীয় হাই কোর্টের গঠন ও কার্যাবলি আলোচনা করো
11. ভারতে জনস্বার্থ মামলা (PIL)-এর ধারণা ও গুরুত্ব আলোচনা করো।
12. ক্রেতা আদালত কী? ক্রেতা আদালতের উদ্দেশ্য বিস্তারিতভাবে আলোচনা করো।
13. ভোক্তা আদালত কী? ভোক্তা আদালতের গুরুত্ব উল্লেখ করো।
অথবা, ক্রেতা আদালতের সংজ্ঞা দাও এবং এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করো।

Unit-5: ভারতে সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন

Short Answer Type (2 Marks)

1. ভারতের সমকালীন নাগরিক সমাজ আন্দোলন বলতে কী বোঝায়?
2. নাগরিক সমাজ আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী?
3. নর্মদা বাঁচাও আন্দোলন কী?
4. নর্মদা বাঁচাও আন্দোলনের সূচনার কারণ লেখো.।
5. নর্মদা বাঁচাও আন্দোলনের মূল দাবি কী ছিল?
6. নর্মদা বাঁচাও আন্দোলন কোন শ্রেণির মানুষের সঙ্গে যুক্ত?
7. নর্মদা বাঁচাও আন্দোলনের সামাজিক গুরুত্ব লেখো।
8. নর্মদা বাঁচাও আন্দোলন উন্নয়ন ধারণাকে কীভাবে প্রশ্ন করে?
9. চিপকো আন্দোলন কী?
10. চিপকো আন্দোলনের সূচনার পটভূমি লেখো।
11. চিপকো আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
12. চিপকো আন্দোলনের প্রতিবাদের ধরন কেমন ছিল?
13. চিপকো আন্দোলনের পরিবেশগত গুরুত্ব লেখো।
14. চিপকো আন্দোলনের সামাজিক প্রভাব কী ছিল?
15. নর্মদা বাঁচাও আন্দোলন ও চিপকো আন্দোলনের একটি মিল লেখো।
16. নর্মদা বাঁচাও আন্দোলনের মানবাধিকারমূলক দিকটি লেখো।
17. চিপকো আন্দোলন কোন সম্পদ রক্ষার সঙ্গে যুক্ত?
18. সমকালীন নাগরিক সমাজ আন্দোলনে সাধারণ মানুষের ভূমিকা কী?
19. নাগরিক সমাজ আন্দোলন কেন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ?
20. নর্মদা বাঁচাও আন্দোলন প্রশাসনের ওপর কী প্রভাব ফেলে?
21. চিপকো আন্দোলন বননীতিতে কী প্রভাব ফেলেছে?
22. নাগরিক সমাজ আন্দোলনের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো।
23. নর্মদা বাঁচাও আন্দোলন কেন জাতীয় গুরুত্ব লাভ করে?
24. চিপকো আন্দোলন তরুণ প্রজন্মকে কী শিক্ষা দেয়?
25. সমকালীন নাগরিক সমাজ আন্দোলনের একটি সীমাবদ্ধতা লেখো।
26. নর্মদা বাঁচাও আন্দোলনের দীর্ঘমেয়াদি প্রভাব লেখো।
27. চিপকো আন্দোলন কোন মূল্যবোধকে তুলে ধরে?
28. নাগরিক সমাজ আন্দোলন ও রাষ্ট্রের সম্পর্ক কেমন?
29. নর্মদা বাঁচাও আন্দোলনের অর্থনৈতিক দিকটি লেখো।
30. ভারতের সমকালীন নাগরিক সমাজ আন্দোলনের দুটি উদাহরণ লেখো।

Long Answer Type (4 Marks)

1. নর্মদা বাঁচাও আন্দোলনের উদ্ভবের কারণ আলোচনা করো।
অথবা, কেন নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল, তার কারণসমূহ ব্যাখ্যা করো।
2. নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো।
3. নর্মদা বাঁচাও আন্দোলন কীভাবে ‘উন্নয়ন বনাম মানবাধিকার’ বিতর্কে প্রাসঙ্গিকতা অর্জন করেছে তা আলোচনা করো।
4. চিপকো আন্দোলনে গ্রামীণ নারীদের ভূমিকা আলোচনা করো।
5. চিপকো আন্দোলনের প্রধান সাফল্যগুলি ব্যাখ্যা করো
6. নাগরিক সমাজ আন্দোলনের প্রভাব ও তা সমাজে কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো।

Unit-6: সংবিধান সংশোধনী ও স্থানীয় স্বশাসন

Short Answer Type (2 Marks)

1. সংবিধান সংশোধনী বলতে কী বোঝায়?
2. সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
3. Article 368-এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।
4. সাধারণ আইন ও সংবিধান সংশোধনের মধ্যে একটি পার্থক্য লেখো।
5. সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা কেন?
6. ৭৩তম সংবিধান সংশোধনের মূল উদ্দেশ্য কী ছিল?
7. ৭৩তম সংবিধান সংশোধনী কবে কার্যকর হয়?
8. ৭৩তম সংশোধনীর ফলে কোন ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়?
9. তিনস্তর পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি কী কী?
10. গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে লেখো।
11. পঞ্চায়েত সমিতির ভূমিকা লেখো।
12. জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।
13. পঞ্চায়েত ব্যবস্থার একটি প্রধান কাজ লেখো।
14. পঞ্চায়েতের আয়ের একটি উৎস লেখো।
15. পঞ্চায়েত ব্যবস্থায় গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হয়?
16. ৭৪তম সংবিধান সংশোধনের মূল উদ্দেশ্য কী ছিল?
17. ৭৪তম সংবিধান সংশোধনী কবে কার্যকর হয়?
18. ৭৪তম সংশোধনীর ফলে কোন প্রতিষ্ঠানগুলি সাংবিধানিক মর্যাদা পায়?
19. পৌরসভা বলতে কী বোঝায়?
20. পৌরসভার গঠন সম্পর্কে লেখো।
21. পৌরসভার একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।
22. পৌরসভার আয়ের একটি উৎস লেখো।
23. মহানগর কর্পোরেশন কী?
24. মহানগর কর্পোরেশনের প্রধান কে?
25. মহানগর কর্পোরেশনের একটি কাজ লেখো।
26. মহানগর কর্পোরেশনের আয়ের একটি উৎস লেখো।
27. ৭৩তম ও ৭৪তম সংশোধনীর একটি মিল লেখো।
28. ৭৩তম ও ৭৪তম সংশোধনীর একটি পার্থক্য লেখো।
29. স্থানীয় স্বশাসনের গুরুত্ব লেখো।
30. সংবিধান সংশোধনের মাধ্যমে গণতন্ত্র কীভাবে শক্তিশালী হয়?
31. বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বলতে কী বোঝায়?
32. পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের ভূমিকা লেখো।
33. নগর স্বশাসনের একটি সুবিধা লেখো।
34. স্থানীয় স্বশাসনে সাংবিধানিক স্বীকৃতির গুরুত্ব লেখো।
35. ভারতীয় গণতন্ত্রে ৭৩তম ও ৭৪তম সংশোধনীর গুরুত্ব লেখো।

Long Answer Type (4 Marks)

1. ভারতীয় সংবিধানের সংশোধন বলতে কী বোঝায়? ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতিগুলি আলোচনা করো।
2. ৭৩তম সংবিধান সংশোধনী আইনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো।
অথবা, গ্রামীণ স্বশাসনের প্রেক্ষিতে ৭৩তম সংবিধান সংশোধনী আইনের মুখ্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
3. গ্রামীণ স্বশাসন বা পঞ্চায়ত রাজের কাঠামো আলোচনা করো।
4. 74তম সংশোধনী কী এবং শহুরে স্বশাসনে এর গুরুত্ব কী?
5. পৌরসভার (Municipality) কাজ বা কার্যাবলী আলোচনা করো।
6. মহানগর কর্পোরেশনের গঠন আলোচনা করো।
অথবা, শহুরে স্বশাসনের ক্ষেত্রে মহানগর কর্পোরেশনের সংস্থান ও কাঠামো ব্যাখ্যা করো।
7. পৌরসভা ও কর্পোরেশনের অর্থায়নের প্রধান উৎসসমূহ ব্যাখ্যা করো।
8. গ্রাম পঞ্চায়তের মূল কাজ বা কার্যাবলী বিশ্লেষণ করো।

HS 4th Semester Political Science Suggestion PDF Download (উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান PDF)

★★ রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ উত্তর সহ সাজেশন PDF সংগ্রহ করুন নিচে ছবিতে ক্লিক করে ⇓

WBCHSE HS 4th Semester Political Science Question Answer Model Board Exam Final Suggestion
উপরে ক্লিক করুন ➚

উচ্চ মাধ্যমিক ২০২৬ এর চতুর্থ সেমিস্টার পরীক্ষায় পলিটিক্যাল সায়েন্স বিষয়ে রেজাল্ট করতে অবশ্যই এই সাজেশনটি সংগ্রহ করতে হবে। প্রথম বছরের পরীক্ষা সত্ত্বেও এই সাজেশনটি যথাযথভাবে অনুসরণ করলে, অধিকাংশ প্রশ্নই কমন পাওয়ার সম্ভাবনা থাকবে।

DetailsLink
HS 2026 Sem IV Pol Science Suggestion
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন
FREE PDF Download – 1.4 MB
WB HS Semester প্রস্তুতি WhatsApp গ্রুপ 
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)

সংগ্রহ করে নাও: HS 4th Semester Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য EduTips -এর সমস্ত বিষয়ের সাজেশন ইতিমধ্যেই প্রকাশিত হচ্ছে। অন্যান্য বিষয়ের সাজেশন গুলি ওপরে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারো। অথবা তোমরা চাইলে আমাদের টার্গেট গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো সেখানেও সমস্ত আপডেট দিয়ে দেওয়া হচ্ছে।

Join Group

Telegram