WBCHSE 4th Semester Political Science Question Paper 2026: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের Arts বিভাগের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা শেষের পর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি। উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নপত্রটি এনালাইস করে পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন/কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে।
| বিষয় | তথ্য |
|---|---|
| বিষয় | রাষ্ট্রবিজ্ঞান (Political Science) |
| পূর্ণমান (Full Marks) | ৪০ |
| পরীক্ষার তারিখ | ২০ই ফেব্রুয়ারি, ২০২৬ শুক্রবার |
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র: HS 4th Semester Political Science Question Paper 2026
২০২৬ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান নিচে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেওয়া হলো, এবছরের প্রশ্নের মান, ধরন এবং সেমিস্টার পদ্ধতিতে প্রশ্ন কীভাবে সাজানো হয়েছে তা দেখলেই পরিষ্কার ধারণা পাওয়া যাবে। অফিসিয়াল প্রশ্নপত্র ডাউনলোডের লিংকটি একেবারে শেষে দেওয়া রয়েছে।
POLITICAL SCIENCE (SEMESTER-IV) নতুন সিলেবাস (2026) সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ৪০
বিভাগ – ক [২ নম্বরের প্রশ্ন]
নিচের প্রশ্নগুলি থেকে নির্দেশমতো উত্তর দাও: (৫ x ২ = ১০)
১. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও:
- A) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও।
- B) ‘The Twenty Years’ Crisis 1919-1939′ গ্রন্থটি কে, কত সালে লিখেছেন?
২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও:
- A) ‘Brexit’ বলতে কী বোঝায়?
- B) SAARC-এর পূর্ণরূপটি কী?
৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও:
- A) ভারতের রাষ্ট্রপতি তাঁর পদ থেকে কিভাবে অপসারিত হন?
- B) ‘বন্দী প্রত্যক্ষীকরণ’ (Habeas Corpus) কী?
৪. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও:
- A) ভারতের নাগরিক সমাজের আন্দোলনের যে-কোনো দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো।
- B) চিপকো আন্দোলনের যে-কোনো দু’জন নেতার নাম উল্লেখ করো।
৫. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও:
- A) গ্রাম পঞ্চায়েতের বিশেষ উল্লেখযোগ্য স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি কাজ উল্লেখ করো।
- B) গ্রাম সভা বলতে কী বোঝো?
বিভাগ – খ [৪ নম্বরের প্রশ্ন]
নিচের প্রশ্নগুলি থেকে নির্দেশমতো উত্তর দাও: (৩ x ৪ = ১২)
৬. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও:
- A) ASEAN-এর সাফল্যের মূল দিকগুলি সংক্ষেপে বর্ণনা করো।
- B) ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠার মূল উদ্দেশ্যগুলি কী ছিল?
৭. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও:
- A) ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের কারণসমূহ আলোচনা করো।
- B) ‘চিপকো আন্দোলন’-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
৮. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও:
- A) ৩৬৮ নং ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো।
- B) রাজ্য সরকার কিভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে?
বিভাগ – গ [৬ নম্বরের প্রশ্ন]
নিচের প্রশ্নগুলি থেকে নির্দেশমতো উত্তর দাও: (৩ x ৬ = ১৮)
৯. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও:
- A) আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
- B) আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে একটি টীকা লেখো।
১০. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও:
- A) বিশ্বায়নের সংজ্ঞা দাও। এর মূল বৈশিষ্ট্যগুলি কী কী?
- B) বিশ্বায়নের অর্থনৈতিক দিক সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো।
১১. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও:
- A) ভারতীয় সংসদের দুই কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো।
- B) ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।
WBCHSE HS 4th Semester Pol Science Question Paper 2026 PDF: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ অফিসিয়াল প্রশ্নপত্রটি পরবর্তী বছরের ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবকা এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে দেওয়া হল। পাশে থাকা ডাউনলোড অপশনটিতে ক্লিক করে সম্পূর্ণ প্রশ্নপত্রটি ডাউনলোড করে নিন।
| Details | PDF Link |
|---|---|
| HS 4th Sem 2026 Political Science Question উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৬ Full PDF (Official Scan) – 340 KB | ↓ Download PDF |
সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

