২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য দর্শন (Philosophy) বিষয়ের শেষ মুহূর্তের সাজেশন প্রস্তুত করা হয়েছে। সকলের কথা মাথায় রেখে পরীক্ষার জন্য বাড়তি চাপকে একটু কমানোর জন্য এই দর্শনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাজেশন দেওয়া হল। অবশ্যই এটি সকল পরীক্ষার্থীর পক্ষেই অনেকটা কাজে আসবে।
| HS Class 12 4th Semester Philosophy Suggestion 2026 | |
|---|---|
| বিষয় (Subject) | দর্শন (Philosophy) |
| পরীক্ষার তারিখ (Exam Date) | ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার) 24th February, 2026 (Monday) |
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন প্রশ্ন কাঠামো 2026 (HS Class 12 4th Sem Philosophy Question Pattern)
পরীক্ষার্থীদের সুবিধার্থে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার (Class 12 4th Semester) সেমিস্টার পরীক্ষার দর্শন বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নিচে দেওয়া হলো। সাজেশনগুলি দেখার আগে অবশ্যই প্রশ্ন প্যাটার্ন ভালো করে দেখে নিও —
| Topic | Short Answer (2 Marks) | Short Answer (3 Marks) | Descriptive (6 Marks) | Total |
|---|---|---|---|---|
| Western Logic পাশ্চাত্য যুক্তিবিদ্যা | 5×2 = 10 | 2×3 = 6 | 1×6 = 6 | 22 |
| Contemporary Indian Thoughts সমসাময়িক ভারতীয় চিন্তাধারা | – | 2×3 = 6 | 2×6 = 12 | 18 |
| মোট | 10 | 12 | 18 | 40 |
HS Class 12 4th Sem Philosophy Suggestion 2026: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার অধ্যায়ভিত্তিক দর্শন সাজেশন
তোমাদের জন্য একদম সম্পূর্ণ সিলেবাস এর সাজেশন আজকে কভার করছি। নিচে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী দর্শন সমস্ত টপিক থেকেই ২ নম্বর, ৩ নম্বর এবং ৫ নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ/সাজেস্টিভ প্রশ্নগুলি শেয়ার করা হলো।
পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান (Western Logic)
অধ্যায়: সাংকেতিক যুক্তিবিজ্ঞান (Symbolic Logic)
(এই অধ্যায় থেকে ২ নম্বরের ছোট প্রশ্ন এবং লজিক আসবে)
১. প্রতীকী যুক্তিবিজ্ঞানে গ্রাহক প্রতীক (Variable) ও স্থায়ী সংকেত বা ধ্রুবক (Constant)-এর মধ্যে পার্থক্য লেখো। (খুব গুরুত্বপূর্ণ)
২. নিষেধক বচন কাকে বলে? একটি নিষেধক বচনের সত্যমূল্য কখন সত্য হয়?
৩. সংযৌগিক বচন (Conjunctive Proposition) কখন সত্য এবং কখন মিথ্যা হয়?
৪. বৈকল্পিক বচন (Disjunctive Proposition) কখন মিথ্যা হয়?
৫. বিসংবাদী ও অবিসংবাদী বৈকল্পিক বচনের একটি করে উদাহরণ দাও।
ব্যবহারিক লজিক (Practice for 2 Marks):
৬. প্রতীকায়িত করো:
- এমন নয় যে রোহিত এবং কোহলী উভয়েই ভারতীয় টেস্ট ক্রিকেটে নির্বাচিত হবেন। (~ (p ⋅ q))
- যদি তেলের দাম না বাড়ে তবে মূল্যবৃদ্ধি হবে না। (~ p ⊃ ~ q)
- হয় রাম নয় শ্যাম আসবে। (p ∨ q)
৭. সত্যমূল্য নির্ণয় করো:
- যদি p সত্য হয় তবে p ∨ ~ p -এর সত্যমূল্য কী? (উত্তর: সত্য/স্বতঃসত্য)
- যদি p সত্য এবং q মিথ্যা হয় তবে ~ p ∨ ~ q -এর সত্যমূল্য কী হবে?
নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেনচিত্র
(এই অধ্যায় থেকে ২ নম্বরের লজিক বেশি গুরুত্বপূর্ণ)
১. অস্তিত্বসূচক তাৎপর্য (Existential Import) কাকে বলে?
২. শূন্যগর্ভ শ্রেণি (Empty Class) ও অশূন্যগর্ভ শ্রেণি (Non-empty Class) বলতে কী বোঝ? উদাহরণ দাও।
৩. জর্জ বুল কোন কোন বিরোধিতা স্বীকার করেছেন?
৪. ভেনচিত্রে প্রকাশ করো (সঙ্গে বুলীয় লিপি):
- সকল অ-S হয় P। (S̅p̄ = 0)
- কোনো কোনো অ-S হয় অ-P। (S̅p̄ ≠ 0)
- ভূত নেই। (S = 0)
- সাদা কাক আছে। (SP ≠ 0)
- সাংবাদিকরা সভায় উপস্থিত আছেন। (SP ≠ 0)
সত্যসারণী (Truth Table)
(৩ নম্বরের লজিক প্রশ্ন বা ২ নম্বরের ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে)
১. স্বতঃসত্য (Tautology), স্বতঃমিথ্যা (Self-contradictory) ও আপতিক (Contingent) বচনাকার কাকে বলে? উদাহরণসহ লেখো।
লজিক প্র্যাকটিস (সবচেয়ে গুরুত্বপূর্ণ):
২. সত্যসারণীর সাহায্যে সত্যমূল্য বা বচনের প্রকৃতি নির্ণয় করো:
- (p ⊃ q) ⋅ (~ q ⊃ ~ p)
- p ∨ ~ p (স্বতঃসত্য প্রমাণ করো)
- (p ⋅ q) = (p ∨ q)
৩. সত্যমূল্য নির্ণয়:
- যদি A, B সত্য এবং X, Y মিথ্যা হয় তবে (A ⋅ X) ⊃ (B ∨ Y)-এর মান নির্ণয় করো।
আরোহ অনুমান (Inductive Logic)
(বড় প্রশ্ন – ৬ নম্বর)
আরোহ অনুমানের স্বরূপ
১. আরোহ অনুমান কাকে বলে? আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অবরোহ ও আরোহ অনুমানের মূল পার্থক্যগুলি লেখো।
২. টীকা লেখো (যে কোনো দুটি):
- আরোহমূলক লাফ (Inductive Leap)
- প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি।
- সামান্যীকরণ।
কার্যকারণ নীতি (Causality)
১. “কারণ হলো সদর্থক ও নঞর্থক শর্তের সমষ্টি” – মিলকে অনুসরণ করে ব্যাখ্যা করো।
২. বহুকারণবাদ বলতে কী বোঝ? বহুকারণবাদ কি গ্রহণযোগ্য? এর ত্রুটি আলোচনা করো।
৩. আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য উদাহরণসহ লেখো।
মিলের পরীক্ষণমূলক পদ্ধতি (সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন)
(এখান থেকে একটি বড় প্রশ্ন আসবেই)
১. মিলের অন্বয়ী পদ্ধতি (Method of Agreement) ব্যাখ্যা করো। (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা ও দুটি অসুবিধা)।
২. মিলের ব্যতিরেকী পদ্ধতি (Method of Difference) ব্যাখ্যা করো। (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা ও দুটি অসুবিধা)।
৩. মিলের সহ-পরিবর্তন পদ্ধতি আলোচনা করো।
(টিপস: অন্বয়ী ও ব্যতিরেকী – এই দুটির মধ্যে একটি আসার সম্ভাবনা প্রবল।)
সমসাময়িক ভারতীয় চিন্তাধারা (Contemporary Indian Thoughts)
(প্রশ্নমান ৩ ও ৬)
রবীন্দ্রনাথ ঠাকুর:
১. রবীন্দ্রনাথের মানবতাবাদ (Humanism) সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তিনি কীভাবে ধর্মের সঙ্গে মানবতাবাদের সংযোগ ঘটিয়েছেন? (৬ নম্বর)
২. “মানুষের ধর্ম” বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন? (৩ নম্বর)
স্বামী বিবেকানন্দ:
১. বিবেকানন্দের কর্মযোগ (Karma Yoga) এবং নিষ্কাম কর্ম-এর ধারণাটি ব্যাখ্যা করো। (৬ নম্বর)
২. বিবেকানন্দের মতে ‘সেবা’-র তাৎপর্য কী? “শিব জ্ঞানে জীব সেবা” – ব্যাখ্যা করো। (৩ নম্বর)
মহাত্মা গান্ধী:
১. গান্ধীর ‘অহিংসা’ (Non-violence) নীতির ব্যাপক অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। অহিংসা ও সত্যের সম্পর্ক কী? (৬ নম্বর)
২. ‘সত্যাগ্রহ’ বলতে গান্ধীজি কী বুঝিয়েছেন? অহিংসা ও সত্যাগ্রহের সম্বন্ধ লেখো। (৩ নম্বর)
৩. সর্বোদয়-এর ধারণাটি সংক্ষেপে লেখো। (৩ নম্বর)
WBCHSE Class 12 4th Sem Philosophy Suggestion PDF Download (উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন সাজেশন)
★★ দর্শন বা ফিলোজফি গুরুত্বপূর্ণ উত্তর সহ সাজেশন PDF নিচে ক্লিক করে ⇓
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো নম্বর পেতে বিশেষ সহায়ক হবে এই সাজেশনটি। আশা করা যাচ্ছে এই সাজেশন থেকে পরীক্ষার্থীরা একাধিক প্রশ্ন কমন পেয়ে যাবে।
| Details | Link |
|---|---|
| HS 2026 Sem IV Philosophy Suggestion উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন সাজেশন FREE PDF Download – 1.5 MB | |
| WB HS Semester প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
সংগ্রহ করে নাও: HS 4th Semester Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য EduTips -এর সমস্ত বিষয়ের সাজেশন ইতিমধ্যেই প্রকাশিত হচ্ছে। তোমরা চাইলে আমাদের টার্গেট গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো সেখানেও সমস্ত আপডেট দিয়ে দেওয়া হচ্ছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -




