WBCHSE 4th Semester Philosophy Question Paper 2026: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা ২৪ শে ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার ছিল উচ্চমাধ্যমিক আর্টস বিভাগের দর্শন বিষয়ের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পরে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এই প্রশ্নপত্রটি আমরা সংগ্রহ করেছি।
| বিষয় | তথ্য |
|---|---|
| বিষয় | দর্শন (Philosophy) |
| পূর্ণমান (Full Marks) | ৪০ |
| পরীক্ষার তারিখ | ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ মঙ্গলবার |
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন প্রশ্নপত্র: HS 4th Semester Philosophy Question Paper 2026
পরবর্তী বছরে যেসমস্ত ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নপত্র দেখে পরীক্ষার প্রশ্ন কাঠামো সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। প্রশ্নপত্রের সরাসরি অরিজিনাল pdf শেষে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন।
PHILOSOPHY | SEMESTER-IV (New System) – 2026 Total Time: 2 Hours | Total Marks: 40
বিশেষ দ্রষ্টব্য: পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
বিভাগ – ক
১. দশটি প্রশ্নের মধ্যে যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: (5 x 2 = 10)
- A) সত্যাপেক্ষক বচন কাকে বলে?
- B) একটি দ্বি-প্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়?
- C) শূন্য শ্রেণি কাকে বলে? শূন্য শ্রেণির বুলীয় ভাষ্যের আকারটি লেখো।
- D) নীচের বাক্যদ্বয়কে বুলীয় লিপিতে ব্যক্ত করো:
- i) কেবলমাত্র শিক্ষকরাই লেখক।
- ii) কোনো কোনো কবি সৎ নয়।
- E) ভেনচিত্রের মাধ্যমে সামান্য সদর্থক বচন ও বিশেষ সদর্থক বচনকে প্রকাশ করো।
- F) পরিপূরক শ্রেণি কাকে বলে? উদাহরণ দাও।
- G) নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।
- H) বচন ও বচনাকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।
- I) একটি সংযৌগিক বচন কখন সত্য হয়?
- J) (p∨q)⊃(r⊃s) মিথ্যা হলে, p-এর সত্যমূল্য নির্ণয় করো।
বিভাগ – খ
২. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (2×3 = 6) (দ্রষ্টব্য: মূল ফাইলে নম্বর বিভাজন কিছুটা অস্পষ্ট থাকলেও কাঠামোটি নিম্নরূপ)
- A) সত্যসারণীর সাহায্যে নিম্নলিখিত বচনটি স্বতঃসত্য, স্বতঃমিথ্যা না আপতিক নির্ণয় করো: ∼(p∧∼q)∨(q⊃p)
- B) যদি A ও B সত্য হয়, X ও Y মিথ্যা হয় এবং Q-এর সত্যমূল্য অজ্ঞাত থাকে তাহলে নীচের বচনটির সত্যমূল্য কী হবে?
- C) স্বতঃমিথ্যা বচনাকার কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।
- D) নিম্নলিখিত বাক্যগুলিকে বুলীয় লিপিতে প্রকাশ করো ও ভেনচিত্রের সাহায্যে চিত্রিত করো:
- i) মৎসকন্যা আছে।
- ii) সকল গণিতজ্ঞই হন বৈজ্ঞানিক।
৩. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (2 x 3 = 6)
- A) গান্ধীজীর ‘সর্বোদয়’ সম্পর্কে অভিমতটি সংক্ষেপে ব্যাখ্যা করো।
- B) রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্বমানবতাবাদ কী?
- C) বিবেকানন্দকে অনুসরণ করে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো।
- D) স্বামীজীর দর্শনে ‘কর্মযোগ’ শব্দটির তাৎপর্য আলোচনা করো।
বিভাগ – গ
৪. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (1 x 6 = 6)
- A) মিলের ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো। [সংজ্ঞা, দৃষ্টান্ত, দুটি সুবিধা ও দুটি অসুবিধাসহ]
- B) উপমা যুক্তি কাকে বলে? উদাহরণসহ ভালো উপমাযুক্তি ও মন্দ উপমাযুক্তির পার্থক্য আলোচনা করো। (2+4)
৫. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (2×6 = 12)
- A) গান্ধীজির মতে অহিংসার মাধ্যমে কিভাবে স্বরাজ লাভ সম্ভব?
- B) রবীন্দ্রনাথের মানবতাবাদ সম্বন্ধে ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।
- C) বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের প্রত্যয়টি সংক্ষেপে আলোচনা করো।
- D) রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে কিভাবে মানবতাবাদের প্রতিফলন ঘটেছে? আলোচনা করো।
WBCHSE HS 4th Semester Philosophy Question Paper (PDF) উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন প্রশ্নপত্র
২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ‘দর্শন’ বিষয়ের সম্পূর্ণ অফিসিয়াল প্রশ্নপত্রটি আগামী বছরের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে দেওয়া হলো। সম্পূর্ণ প্রশ্নপত্রটি সংগ্রহ করার জন্য পাশে থাকা ডাউনলোড অপশনটিতে ক্লিক করে এটি ডাউনলোড করে নিন।
| Details | PDF Link |
|---|---|
| HS 4th Sem 2026 Philosophy Question উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন প্রশ্নপত্র ২০২৬ Full PDF (Official Scan) – 560 KB | ↓ Download PDF |
সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

