আজ ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা নিউট্রিশন (Nutrition) বা পুষ্টিবিজ্ঞান বিষয়ের পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। আগামী বছর চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, তাদের জন্য এই প্রশ্নপত্রটি অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রশ্নপত্রটি অনুশীলন করলে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন, প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবে।
| বিষয় | নিউট্রিশন (Nutrition) |
| পূর্ণমান (Full Marks) | ৩৫ |
| পরীক্ষার তারিখ | ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার) |
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার নিউট্রিশন প্রশ্নপত্র: HS 4th Semester Nutrition Question Paper 2026
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের নিউট্রিশন প্রশ্নপত্রটি কেমন ছিল এবং কী কী প্রশ্ন এসেছিল তা দেখার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল প্রশ্নপত্রটি ডাউনলোড করে নাও। এই প্রশ্নপত্রটি অনুশীলন করলে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন, প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবে।
NUTRITION SEMESTER-IV (New System) 2026 Total Time: 2 Hours | Total Marks: 35
বিভাগ – ক [২ নম্বরের প্রশ্ন]
১. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (2 x 2 = 4)
- A) নিস্টালোপিয়া (Nyctalopia) কী?
- B) একটি উদাহরণসহ ‘খাদ্য প্রতিস্থাপন তালিকা’র সংজ্ঞা দাও।
- C) অস্টিওম্যালাশিয়া ও রিকেটের মধ্যে পার্থক্য করো।
- D) G.D.M. কী?
২. ছয়টি প্রশ্নের মধ্যে যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: (3 x 2 = 6)
- A) হাইপারএমেসিস গ্রাভিডেরাম কী?
- B) অ্যানজাইনা পেকটোরিস কী?
- C) FTT (Failure to Thrive) কী?
- D) ‘টপমিল্ক’ কী?
- E) স্প্যাসটিক কোষ্ঠকাঠিন্যের সংজ্ঞা দাও।
- F) জন্ডিসের সংজ্ঞা দাও।
বিভাগ – খ [৫ নম্বরের প্রশ্ন] (5 x 5 = 25)
৩. ছয়টি প্রশ্নের মধ্যে যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:
- A) অ্যাথেরোস্ক্লেরোসিস বলতে কী বোঝো? একজন হৃদ্রোগীর কোন্ কোন্ ধরনের খাদ্য এড়িয়ে চলা উচিত? DASH ডায়েট কী? (1+1+3)
- B) যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুর নাম কী? PEM-এর শ্রেণীবিভাগ করো। (2+3)
- C) কোন্ প্রজেক্টকে এখন ‘PM-POSHAN’ স্কিম বলা হয়? এই স্কিমের উদ্দেশ্য ও সফলতা উল্লেখ করো। (1+2+2)
- D) পুষ্টি শিক্ষাদানে সংক্ষেপে ICDS-এর ভূমিকা লেখো। 600 kcal-এর একটি প্রাতরাশের মধ্যে 75 g কার্বোহাইড্রেট এবং 14 g ফ্যাট বর্তমান। এই খাদ্যের মধ্যে প্রোটিনের পরিমাণ কত, গণনা করো। (2+3)
- E) পেপটিক আলসারের চারটি উপসর্গ লেখো। পেপটিক আলসার রোগীকে যে ধরনের খাদ্য দেওয়া হয় তা আলোচনা করো। (2+3)
- F) AMB-র সম্পূর্ণ নাম কী? AMB-র মধ্যে 6 x 6 x 6 পন্থা বলতে কী বোঝো? (1+4)
৪. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- A) ‘পোষণ অভিযান’ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
- B) গয়ট্রোজেনের শ্রেণীবিভাগ করো। আয়োডিন সমৃদ্ধকরণের জন্য খাদ্যলবণকে বাহক হিসেবে ব্যবহার করা হয় কেন? (3+2)
- C) প্রি-এক্লাম্পসিয়া কী? গর্ভাবস্থায় আয়োডিন ও ফোলিক অ্যাসিডের অভাবজনিত পরিণতি উল্লেখ করো। (1+2+2)
- D) ডায়াবেটিস মেলিটাসের (DM) উপসর্গগুলি লেখো। DM-এর স্বল্পমেয়াদী জটিলতাগুলি লেখো। (3+2)
WBCHSE HS 4th Semester Nutrition Question Paper 2026 PDF: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পুষ্টি বিজ্ঞান প্রশ্নপত্র
আগামী বছরের উচ্চ মাধ্যমিক পুষ্টিবিদ্যা (Nutrition) পরীক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য ২০২৬ সালের পদার্থবিদ্যা প্রশ্নপত্রটি PDF আকারে দেওয়া করা হয়েছে। পাশের ডাউনলোড বাটনে ক্লিক করে সবাই সহজেই এটি সংগ্রহ করতে পারবেন।
| Details | PDF Link |
|---|---|
| HS 4th Sem 2026 Nutrition Question উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পুষ্টিবিদ্যা প্রশ্নপত্র ২০২৬ Full PDF (Official Scan) – 700 KB | ↓ Download PDF |
সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

