HS 4th Semester Mathematics Question Paper 2026 (PDF) উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার গণিত প্রশ্নপত্র

Anjan Mahata

Published on:

WBCHSE HS 4th Semester Mathematics Question Paper 2026 PDF

WBCHSE 4th Semester Mathematics Question Paper 2026: উচ্চমাধ্যমিক ২০২৬: ৪র্থ সেমিস্টার গণিত প্রশ্নপত্র ও বিশ্লেষণ | আমরা ২০২৬ সালের উচ্চমাধ্যমিক ৪র্থ সেমিস্টার গণিত পরীক্ষার (Mathematics Semester-IV) সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমাদের জন্য তুলে ধরছি।

— Advertisement —

প্রশ্নপত্রটি যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। বিশেষ করে ২নং প্রশ্নের B এবং ১১নং প্রশ্নের B ও C, অর্থাৎ মোট ১০ নম্বরের প্রশ্ন সম্পূর্ণভাবে নির্ধারিত সিলেবাসের বাইরে (Out of Syllabus) থেকে এসেছে। বোর্ড বা কাউন্সিলের মতো একটি দায়িত্বশীল জায়গা থেকে এহেন ভুল কোনোভাবেই কাম্য নয়।

বিষয়তথ্য
বিষয়গণিত (Mathematics)
পূর্ণমান (Full Marks)৪০
পরীক্ষার তারিখ১৯ই ফেব্রুয়ারি, ২০২ বৃহস্পতিবার

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার গণিত প্রশ্নপত্র: HS 4th Semester Mathematics Question Paper 2026

উচ্চমাধ্যমিক ৪র্থ সেমিস্টার পরীক্ষা – ২০২৬ | বিষয়: গণিত (Mathematics)

বিভাগ – ক [২ নম্বরের প্রশ্ন]

— Advertisement —

১. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

A) যদি তিনটি ভেক্টর a, b, c একতলীয় হয়, তবে প্রমাণ করো: a.(b×c) = 0

B) যদি a = 2i − 3j + 6k এবং |a| ≠ 0 হয়, তবে a-র সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো।

২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

A) সরলরেখা ( x − 1 ) / 2 = ( y + 3 ) / k = ( z − 2 ) / 1
এবং ( x − 2 ) / 1 = ( y − 1 ) / 2 = ( z + 1 ) / (−2) পরস্পর লম্ব হলে k-এর মান নির্ণয় করো।

B) সমতল 2x + 3y − z = 5 বিন্দু A(1, 2, 3) এবং B(4, 5, 6) যোগকারী রেখাংশকে কী অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো।
(দ্রষ্টব্য: এটি আউট অফ সিলেবাস প্রশ্ন)

৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

A) a ও b-এর কোন মানের জন্য
a sin x + b cos x = √2 sin(x + π/4)
সমীকরণটি সর্বদা সত্য হবে?

B) মান নির্ণয় করো:
∫₀¹ (3x² + 2x + 1) dx

বিভাগ – খ [৪ নম্বরের প্রশ্ন]

৫. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

A) সরলরেখা x + y = 4 এবং x − y = 0 এবং x-অক্ষ দ্বারা সীমাবদ্ধ প্রথম পাদের অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো।

B) বক্র y = x² যে অঞ্চল x = 0 ও x = 2 এবং x-অক্ষ দ্বারা সীমাবদ্ধ করে, তার ক্ষেত্রফল নির্ণয় করো।

৬. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

A) যে সকল বৃত্তের কেন্দ্র মূলবিন্দু (0,0) এবং ব্যাসার্ধ 1, এবং যে সরলরেখা প্রথম পাদকে সমদ্বিখণ্ডিত করে তাদের ছেদবিন্দুগামী সকল বৃত্তের অবকল সমীকরণ নির্ণয় করো।

B) সমাধান করো:
dy/dx + y tan x = sin x

৭. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

A) একটি রৈখিক প্রোগ্রামবিধি সমস্যায় কার্যকরী অঞ্চলের কৌণিক বিন্দুগুলি A(0,0), B(2,1), C(1,3) হলে বিষয়াত্মক অপেক্ষক Z = 3x + 2y-এর সর্বাধিক মান কোন বিন্দুতে প্রাপ্ত হবে তা নির্ণয় করো।

B) একজন আসবাবপত্র বিক্রেতার বিনিয়োগের জন্য ₹5000 আছে এবং সর্বাধিক 60টি আসবাব রাখার স্থান আছে। প্রতিটি টেবিল ও চেয়ারের মূল্য যথাক্রমে ₹250 ও ₹100।
রৈখিক প্রোগ্রামবিধির সমস্যাটির শর্তগুলি গাণিতিকভাবে প্রকাশ করো।

বিভাগ – গ [৪ নম্বরের প্রশ্ন]

১১. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

A) দুটি সরলরেখার দিক কোসাইন যথাক্রমে (l₁, m₁, n₁) এবং (l₂, m₂, n₂)।
সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে প্রমাণ করো যে l₁l₂ + m₁m₂ + n₁n₂ = 0

B) মূলবিন্দু থেকে কোনো সমতলের ওপর আঁকা লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক যদি (a, b, c) হয়, তবে সমতলটির সমীকরণ নির্ণয় করো।
(দ্রষ্টব্য: এটি আউট অফ সিলেবাস প্রশ্ন)

C) একটি চলমান সমতল মূলবিন্দু থেকে সর্বদা p একক দূরত্বে থাকে এবং অক্ষত্রয়কে যথাক্রমে A(a,0,0), B(0,b,0), C(0,0,c) বিন্দুতে ছেদ করে।
প্রমাণ করো যে △ABC ত্রিভুজের ভরকেন্দ্রের সঞ্চারপথ হবে: 1/x² + 1/y² + 1/z² = 1/p²
(দ্রষ্টব্য: এটি আউট অফ সিলেবাস প্রশ্ন)

D) সরলরেখা ( x − 1 ) / 2 = ( y − 2 ) / 3 = ( z − 3 ) / 4 এর সাপেক্ষে P(2,3,4) বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো।

WBCHSE HS 4th Semester Mathematics Question Paper 2026 PDF: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার গণিত প্রশ্নপত্র ডাউনলোড

পরবর্তী বছরের ছাত্র-ছাত্রীদের প্রশ্নের ধরন বুঝতে, কি রকম প্রশ্ন এসেছিল বা পরবর্তী বছরে ভবিষ্যতে কি রকম হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটা সম্মুখ ধারণা পাবে। অবশ্যই এই প্রশ্নপত্রটি সকলের পিডিএফ সংগ্রহ করে দেখতে হবে, নিচে সরাসরি দেওয়া রইল অবশ্যই ডাউনলোড “Download PDF” করে নেবেন।

DetailsPDF Link
HS 4th Sem 2026 Mathematics Question
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার গণিত প্রশ্নপত্র ২০২৬
Full PDF (Official Scan) – 700 KB
↓ Download PDF

সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)

Join Group

Telegram

Share