HS 4th Semester History Question Paper 2026 (PDF) উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র

Anjan Mahata

Published on:

WBCHSE HS 4th Semester History Question Paper 2026 PDF

WBCHSE 4th Semester History Question Paper 2026: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ইতিহাস প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি পরবর্তী বছরগুলিতে যেসমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তারা এ প্রশ্নপত্রটি দেখে পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন/কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে।

— Advertisement —
বিষয়তথ্য
বিষয়ইতিহাস (History)
পূর্ণমান (Full Marks)৪০
পরীক্ষার তারিখ২১ই ফেব্রুয়ারি, ২০২ শনিবার

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র: HS 4th Semester History Question Paper 2026

২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারে ইতিহাস বিষয়ের কেমন প্রশ্ন খুবই সহজ হয়েছে অধিকাংশ প্রশ্নই আমাদের সাজেশন থেকে কমন দেওয়া। কোন অধ্যায় থেকে কি রকম প্রশ্ন এসেছিল, বিস্তারিত জানতে অবশ্যই ইতিহাস বিষয়ে প্রশ্নপত্র টি দেখে নাও। অফিসিয়াল প্রশ্নপত্র ডাউনলোড লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।

২০২৬ ইতিহাস প্রশ্নপত্র (সেমিস্টার – IV) পূর্ণমান: ৪০ | সময়: ২ ঘণ্টা

নির্দেশাবলি: পরিমিত ও যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।

বিভাগ – ক (১২ নম্বর)

— Advertisement —

প্রতিটি প্রশ্নের মান ৪ (4 x 3 = 12)

১. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • A) ১৮৫৭ খ্রীঃ মহাবিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো।
  • B) ১৮৫৭ খ্রীঃ মহাবিদ্রোহের পশ্চাতে অর্থনৈতিক কারণগুলি কিরূপ ছিল?

২. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • A) আলিগড় আন্দোলনের দুটি উদ্দেশ্য আলোচনা করো। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? (মান: ২+১)
  • B) কখন এবং কেন সর্বভারতীয় মুসলিম লীগ তৈরী হয়েছিল? (মান: ১+২)

৩. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • A) গণপরিষদের উদ্দেশ্য কী ছিল?
  • B) ভারতের সংবিধানের যে-কোনো দুটি বৈশিষ্ট্য লেখো।

বিভাগ – খ (২০ নম্বর)

প্রতিটি প্রশ্নের মান ৫ (5x 4 = 20)

৪. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • A) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (১৯৫১-৫৬ খ্রীঃ) লক্ষ্য কী ছিল?
  • B) ‘পঞ্চশীল’ নীতির পাঁচটি শর্ত কী ছিল?

৫. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • A) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ১৮৫৭ খ্রীঃ মহাবিদ্রোহে কেন সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন?
  • B) ১৮৫৭ খ্রীঃ মহাবিদ্রোহের প্রকৃতির মূল্যায়ন করো।

৬. চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

  • A) ‘সম্পদের বহির্গমন’ তত্ত্বে দাদাভাই নওরোজির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
  • B) নরমপন্থী বলতে তুমি কী বোঝো? কয়েকজন বিখ্যাত নরমপন্থী নেতার নাম লেখো। (মান: ২+২)
  • C) অনুশীলন সমিতি কে ও কবে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন? (মান: ২+২)
  • D) ১৯৩০ খ্রীঃ ডান্ডি অভিযানের কারণ ও তাৎপর্য আলোচনা করো। (মান: ২+২)

৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • A) ভারতের সংবিধানে ১৫ নং অনুচ্ছেদে নারীর ক্ষমতায়ন সম্পর্কে কী বলা হয়েছে?
  • B) নেহেরু-মহলানবিশ মডেল কী?

৮. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • A) ১৯৭১ খ্রীঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা কী ছিল?
  • B) ইন্দো-সোভিয়েত চুক্তির (১৯৭১ খ্রীঃ) ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

বিভাগ – গ (৮ নম্বর)

যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও (1 x 8 = 8)

৯. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • A) ভারতে চরমপন্থী আন্দোলনের উত্তরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। (মান: ৪+৪)
  • B) ভারত-ছাড়ো আন্দোলনের কারণ কী ছিল? এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন? (মান: ৫+৩)

WBCHSE HS 4th Semester History Question Paper 2026 PDFউচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র ডাউনলোড

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের আর্টস বিভাগের ইতিহাস বিষয়ের ২০২৬ সালের প্রশ্নপত্র PDF টি নিচে দেওয়া হল। পরবর্তী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এই প্রশ্নপত্রটি রেফারেন্স হিসেবে কাজে লাগবে। নিচের ডাউনলোড অপশনে ক্লিক করে খুব সহজেই PDF সংগ্রহ করতে পারবেন।

DetailsPDF Link
HS 4th Sem 2026 History Question
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র ২০২৬
Full PDF (Official Scan) – 775KB
↓ Download PDF

সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)

Join Group

Telegram

Share