HS 4th Semester Geography Suggestion 2026: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন PDF সহ

Pralay Roy

Published on:

WBCHSE HS 4th Semester Geography Suggestion Last Minute

যে সমস্ত পরীক্ষার্থীরা ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল বিষয়ের শেষ মুহূর্তের সাজেশন প্রস্তুত করা হয়েছে। সকলের কথা মাথায় রেখে পরীক্ষার জন্য বাড়তি চাপকে একটু কমানোর জন্য এই ভূগোলের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাজেশন দেওয়া হল। অবশ্যই এটি সকল পরীক্ষার্থীর পক্ষেই অনেকটা কাজে আসবে।

— Advertisement —
HS Class 12 4th Semester Geography Suggestion 2026
বিষয় (Subject)ভূগোল (Geography)
পরীক্ষার তারিখ (Exam Date)২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ (সোমবার) 23th February, 2026 (Monday)

তোমাদের জন্য সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল সমস্ত টপিক থেকেই ২ নম্বর, ৩ নম্বর এবং ৫ নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ/সাজেস্টিভ প্রশ্নগুলি শেয়ার করা হলো।

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল প্রশ্ন কাঠামো 2026 (HS 4th Sem Geography Question Pattern 2026)

পরীক্ষার্থীদের সুবিধার্থে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার (Class 12 4th Semester) সেমিস্টার পরীক্ষার ভূগোল বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নিচে দেওয়া হলো। সাজেশনগুলি দেখার আগে অবশ্যই প্রশ্ন প্যাটার্ন ভালো করে দেখে নিও—

অধ্যায়Short Answer
(2 Marks)
Short Answer
(3 Marks)
Descriptive
(5 Marks)
Total
প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ2×2 = 42×3 = 61×5 = 515
মানবীয় ভূগোলের মৌলিক বিষয় সমূহ2×2 = 42×3 = 610
ভারতের ভূগোল2×2 = 42×3 = 610
Total1218535
WBCHSE HS 4th Semester All Subject Notes Question Answer
উপরে ক্লিক করুন ➚

HS 4th Sem Geography Suggestion 2026: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার অধ্যায়ভিত্তিক ভূগোল সাজেশন

— Advertisement —

তোমাদের জন্য একদম সম্পূর্ণ সিলেবাস এর সাজেশন আজকে কভার করছি। নিচে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক সমস্ত সাজেসটিভ প্রশ্নগুলো তুলে ধরা হলো —দেখে নাও!

Fundamentals of Physical Geography (প্রাকৃতিক ভূগোল)

Unit-1: Geotectonic

প্রশ্নমান ২ [2 Marks]

  1. সমুদ্রবক্ষেরবিস্তৃতি বলতে কী বোঝ?
  2. বেনিওফ অঞ্চল কাকে বলে?
  3. ত্রিপাত সম্মেলন কী?
  4. গঠনমূলক পাত সীমান্তকাকে বলে?
  5. পাতসঞ্চালনের প্রধান দুটি কারণ উল্লেখ করো।
  6. বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে?
  7. ট্রান্সফর্মচ্যুতি কিভাবে গঠিত হয়?

প্রশ্নমান ৩ [3 Marks]

  1. মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরে গেলে সামুদ্রিক ভূত্বকের বয়সের কীরূপ পরিবর্তন লক্ষ্য করাযায়, তার ব্যাখ্যা দাও।**
  2. সমুদ্রবক্ষের বিস্তৃতির তিনটি কারণ ব্যাখ্যা করো।***
  3. মহাদেশীয়- মহাদেশীয় অভিসারী পাতসীমান্তে কোনো আগ্নেয়গিরি অবস্থান করে না কেন?**
  4. প্রশান্ত মহাসাগরে অধিক সংখ্যক সমুদ্রখাত লক্ষ্য করাযায় কেন?

প্রশ্নমান ৫ [5 Marks]

  1. সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্বের স্বপক্ষে প্রধান পাঁচটি যুক্তির ব্যাখ্যা দাও।**
  2. দুটি মহাসাগরীয় পাতের অভিসারী পাত সীমান্তে গঠিত ভূগাঠনিক বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।***
  3. দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমান্তে সৃষ্ট ভূগাঠনিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা দাও।

Unit-2: Geomorphic Process

প্রশ্নমান ২ [2 Marks]

  1. ধারণ অববাহিকা (Catchment Area) কাকে বলে?
  2. নদীর ষষ্ঠঘাতের সূত্র কী?
  3. মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে দুটি পার্থক্য লেখো।
  4. ইয়ারদাঙ ও জিউগেন (Zeugen)-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
  5. ইনসেলবার্জ (Inselberg) কী?
  6. ওয়াদি ও পেডিমেন্ট কী?
  7. গঠনকারী ও বিনাশকারী তরঙ্গ বলতে কী বোঝো?
  8. সমুদ্রতট ও উপকূলের মধ্যে পার্থক্য কী?
  9. পুরোদেশীয় বাঁধ বা টম্বেলো (Tombolo) কাকে বলে?

প্রশ্নমান ৩ [3 Marks]

  1. মিয়েন্ডার থেকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ গঠনের চিত্রসহ ব্যাখ্যা দাও।
  2. সকল নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন?
  3. গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো।
  4. বার্থান ও সিফ বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  5. মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন?
  6. চিত্রসহ স্ট্যাক (Stack) ও স্টাম্প (Stump)-এর পার্থক্য লেখো।

প্রশ্নমান ৫ [5 Marks]

  1. নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও।
  2. বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। (এটি এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেডিমেন্ট, বাজাদা ও প্লায়া—এই তিনটি ভালো করে আঁকবে)।
  3. বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ (গৌর, ইয়ারদাঙ, জিউগেন)।
  4. সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। (ভৃগু, তরঙ্গ কর্তিত মঞ্চ, গুহা, খিলান—এগুলো চিত্রসহ লিখবে)।

Unit-3: Cycle of Erosion

প্রশ্নমান ২ [2 Marks]

১. ‘ডেভিসের ত্রয়ী’ (Trio of Davis) কী?
২. ক্ষয়ের শেষ সীমা (Base Level of Erosion) কী?
৩. মোনাডনক ও ইনসেলবার্জ-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
৪. নিকবিন্দু (Knick Point) কী?
৫. নদীমঞ্চ (River Terrace) ও উপত্যকার মধ্যে উপত্যকা (Valley in Valley) কী?
৬. পেডিপ্লেন ও পেনিপ্লেন (Pediplain vs Peneplain) কী?
৭. ভূমিরূপের পুনর্যৌবনলাভ (Rejuvenation) বলতে কী বোঝো?

প্রশ্নমান ৩ [3 Marks]

১. ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের শর্ত বা পূর্বানুমানগুলি (Assumptions) লেখো।
২. স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে ৩টি পার্থক্য লেখো।
৩. “নিকবিন্দুতে কেন জলপ্রপাত সৃষ্টি হয়?” – ব্যাখ্যা করো।
৪. ডেভিসের ক্ষয়চক্রের সমালোচনা বা ত্রুটিগুলি উল্লেখ করো।
৫. সমুদ্র জলতলের উচ্চতা কমলে (বা নামলে) নদীর শক্তি বৃদ্ধি পায় কেন?

প্রশ্নমান ৫ [5 Marks]

১. উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের (Normal Cycle of Erosion) বিভিন্ন পর্যায়গুলির চিত্রসহ বিবরণ দাও।
২. নদীর পুনর্যৌবনলাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো।
৩. ডেভিস বর্ণিত মরু ক্ষয়চক্রের (Arid Cycle) বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।

Unit-4: Atmosphere

প্রশ্নমান ২ [2 Marks]

১. ঘূর্ণবাতের চক্ষু (Eye of Cyclone) কী?
২. ফ্রন্টোজেনেসিস (Frontogenesis) ও ফ্রন্টোলাইসিস (Frontolyses) কী?
৩. অন্তলীন বা অবরুদ্ধ সীমান্ত (Occluded Front) কাকে বলে?
৪. জেট প্রবাহ (Jet Stream) কী?
৫. Af এবং Cs জলবায়ু অঞ্চলের অর্থ কী?
৬. এল নিনো (El Nino) ও লা নিনা (La Nina) কী?
৭. ওয়াকার সারকুলেশন (Walker Circulation) কী?
৮. ব্যারোট্রপিক ও ব্যারোক্লিনিক অবস্থা ।

প্রশ্নমান ২ [2 Marks]

১. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে ৩টি পার্থক্য লেখো। 
২. উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখো।
৩. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
৪. জেট বায়ুর সাথে ঘূর্ণবাতের সম্পর্ক কী?
৫. মৌসুমি বায়ুর ওপর এল নিনো (El Nino)-র প্রভাব কী?
৬. জলবায়ু পরিবর্তনের তিনটি মনুষ্যসৃষ্ট (কৃত্রিম) কারণ সংক্ষেপে লেখো।

Unit-5: Hydrosphere

প্রশ্নমান ২ [2 Marks]

১. হিমপ্রাচীর (Cold Wall) কাকে বলে?
২. শৈবাল সাগর (Sargasso Sea) কী ও কীভাবে সৃষ্টি হয়?
৩. মগ্নচড়া (Submerged Bank) কী?
৪. কুন্ডলী বা জায়র (Gyre) কাকে বলে?
৫. ব্যানকুয়েল স্রোত বা কুরেশীয় স্রোত এর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো।
৬. কোরিওলিস বল সমুদ্রস্রোত সৃষ্টিতে কীরূপ প্রভাব ফেলে?

প্রশ্নমান ৩ [3 Marks]

১. একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও ল্যাব্রাডার উপকূলে বরফ জমলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে বরফ জমে না কেন?
২. নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হওয়ার কারণ কী?
৩. সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের মধ্যে ৩টি পার্থক্য লেখো।
৪. ভারত মহাসাগরের সমুদ্রস্রোতের ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো।

প্রশ্নমান ৫ [5 Marks]

১. ভারত মহাসাগরের সমুদ্রস্রোতের বিবরণ দাও।
২. আটলান্টিক মহাসাগরের প্রধান সমুদ্রস্রোতগুলি (উষ্ণ ও শীতল) আলোচনা করো।
৩. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণগুলি আলোচনা করো।

Unit-6: Biosphere

প্রশ্নমান ২ [2 Marks]

  1. জীববৈচিত্র্য কাকে বলে?
  2. জিনগত বৈচিত্র্যর সংজ্ঞা দাও।
  3. বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বলতেকী বোঝো?
  4. জীববৈচিত্র্যের ‘উষ্ণকেন্দ্র’ বা ‘হটস্পট’ (Hotspot) কাকে বলে?
  5. ইন-সিটু (In-situ) ও এক্স-সিটু (Ex-situ) সংরক্ষণ কাকে বলে?
  6. জিন ভান্ডার (Gene Bank) কী?
  7. জীববৈচিত্র্য বিনাশ বা অবলুপ্তি বলতে কী বোঝো?

প্রশ্নমান ৩ [3 Marks]

১. অন্তঃক্ষেত্রীয় (In-situ) সংরক্ষণ ও বহিঃক্ষেত্রীয় (Ex-situ) সংরক্ষণ-এর মধ্যে ৩টি পার্থক্য লেখো।
২. ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় কেন?
৩. জীববৈচিত্র্য বিনাশের কারণ হিসেবে ‘চোরাশিকার’ এবং ‘কৃষিভূমির সম্প্রসারণ’ কতটা দায়ী?
৪. জীববৈচিত্র্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো।

প্রশ্নমান ৫ [5 Marks]

১. জীববৈচিত্র্য বিনাশের বা ধ্বংসের কারণগুলি (প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট) আলোচনা করো।
২. জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল হিসেবে অন্তঃক্ষেত্রীয় (In-situ) সংরক্ষণের বিবিধ প্রয়াস সম্পর্কে লেখো।
৩. জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো।

Fundamentals of Human Geography (মানবীয় ভূগোল)

Unit-1: Population Geography

প্রশ্নমান ২ [2 Marks]

১. ম্যালথাসের তত্ত্বে ‘ইতিবাচক নিয়ন্ত্রক’ (Positive Checks) বা ম্যালথুসিয়ান বিপর্যয় বলতে কী বোঝো?
২. শূন্য জনসংখ্যা বৃদ্ধি (Zero Population Growth) কী? 
৩. জনবহুল দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি উল্লেখ করো।
৪. কাম্য জনসংখ্যা (Optimum Population) কাকে বলে?

প্রশ্নমান ৩ [3 Marks]

১. জনসংখ্যা বিবর্তন তত্ত্ব বা মডেল অনুযায়ী তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।
২. কোনো দেশের বয়স-লিঙ্গ পিরামিড বা বয়স কাঠামো পরিবর্তনে পরিব্রাজনের (Migration) প্রভাব আলোচনা করো।
৩. ২০০০ সালে ভারতের গৃহীত জনসংখ্যা নীতির (National Population Policy 2000) মূল লক্ষ্যগুলি উল্লেখ করো।

Unit-2: Human Development

প্রশ্নমান ২ [2 Marks]

১. মানব উন্নয়নের যেকোনো দুটি বা তিনটি মূল সূচক বা পরিমাপকের নাম লেখো।
২. মানব উন্নয়ন সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত?
৩. মানব উন্নয়ন সূচক নির্ণয়ের সূত্রটি লেখো।
৪. শিক্ষাসূচক কীভাবে গণনা করা হয়?

প্রশ্নমান ৩ [3 Marks]

১. কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি (Welfare Approach) ও সক্ষমতা দৃষ্টিভঙ্গির (Capability Approach) মধ্যে তুলনামূলক আলোচনা করো।
২. HPI-1 (উন্নয়নশীল দেশ) ও HPI-2 (উন্নত দেশ)-এর মধ্যে তিনটি পার্থক্য লেখো।
৩. মানব উন্নয়নে আয় সূচক গণনার প্রয়োজনীয়তা কী?

Geography of India (ভারতের ভূগোল)

Unit1: Indian Industry

প্রশ্নমান ২ [2 Marks]

১. কাকে ‘ভারতের সিলিকন ভ্যালি’ বলা হয় এবং কেন?
২. পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্পগুলি (Downstream Industries) কী কী? 
৩. মিনি স্টিল প্ল্যান্ট (Mini Steel Plant) কী? 
৪. TISCO কী? 
৫. ভারতে কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী? 

প্রশ্নমান ৩ [3 Marks]

১. দুর্গাপুরকে ‘ভারতের রূঢ়’ বলা হয় কেন?
২. দক্ষিণ ও পশ্চিম ভারতে কাগজ শিল্প বা পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী?
৩. ক্রান্তীয় অঞ্চলে অবস্থানের জন্য ভারতে বাণিজ্যিক মৎস্যশিকারের কী অসুবিধা হয়?

Unit 2: Human Settlement and Development in Indian context

প্রশ্নমান ২ [2 Marks]

১. আদমশুমারি (Census 2011) অনুসারে ভারতে পৌরবসতি বা শহরের সংজ্ঞা দাও।
২. স্থিতিশীল উন্নয়ন (Sustainable Development) কাকে বলে?
৩. “এজেন্ডা ২১” (Agenda 21) কী?
৪. জমি একত্রীকরণ বা চাকবন্দি (Consolidation of Land Holdings) বলতে কী বোঝো?
৫. মৌজা (Mouza) কাকে বলে?

প্রশ্নমান ৩ [3 Marks]

১. আদমশুমারি অনুসারে ভারতের গ্রামীণ ও পৌর বসতির ৩টি পার্থক্য লেখো।
২. কোনো অঞ্চলের ভূপ্রকৃতি সেই অঞ্চলের ভূমির ব্যবহারকে কীভাবে নিয়ন্ত্রণ করে?
৩. স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলি কী কী?

Unit 3: Geographical perspectives on selected issues and problems.

প্রশ্নমান ২ [2 Marks]

১. গঙ্গা অ্যাকশন প্ল্যান (GAP) ও নমামী গঙ্গে প্রকল্প কী?
২. আর্সেনিক দূষণ বলতে কী বোঝো এবং আর্সেনিকোসিস কী?
৩. ধোঁয়াশা (Smog) কী?
৪. নালিক্ষয় (Gully Erosion) কাকে বলে?
৫. জাতীয় রাজধানী অঞ্চলে (NCR/Delhi) বায়ুদূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা উল্লেখ করো।

প্রশ্নমান ৩ [3 Marks]

  1. সুন্দরবন অঞ্চলে মনুষ্যবসতিতে বাঘের অনুপ্রবেশের কারণগুলি আলোচনাকর।
  2. জঙ্গলমহল অঞ্চলে ভূমিক্ষয়রোধে গৃহীত তিনটি ব্যবস্থাপনার উল্লেখ কর।

প্রথমবারের মতো সেমিস্টার সিস্টেমে একদম ফাইনাল পরীক্ষা হতে চলেছে তা সত্ত্বেও আশা করা যাচ্ছে এই সাজেশন থেকে পরীক্ষার্থীরা একাধিক প্রশ্ন কমন পেয়ে যাবে।

WBCHSE HS 4th Sem Geography Suggestion PDF Download (উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন পিডিএফ)

★★ ভূগোল গুরুত্বপূর্ণ উত্তর সহ সাজেশন PDF সংগ্রহ করুন নিচে ছবিতে ক্লিক করে ⇓

WBCHSE HS 4th Semester Geography Notes Question Answer Model Board Exam Final Suggestion
উপরে ক্লিক করুন ➚

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন 2026 ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো নম্বর পেতে বিশেষ সহায়ক হবে। অবশ্যই এখানে পরীক্ষার জন্য অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ ও সংশোধিত সিলেবাস অনুযায়ী তৈরি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হয়েছে।

DetailsLink
HS 2026 Sem IV Geography Suggestion
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন
FREE PDF Download – 1.5 MB
WB HS Semester প্রস্তুতি WhatsApp গ্রুপ 
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)

সংগ্রহ করে নাও: HS 4th Semester Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য EduTips -এর সমস্ত বিষয়ের সাজেশন ইতিমধ্যেই প্রকাশিত হচ্ছে। অন্যান্য বিষয়ের সাজেশন গুলি ওপরে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারো। অথবা তোমরা চাইলে আমাদের টার্গেট গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো সেখানেও সমস্ত আপডেট দিয়ে দেওয়া হচ্ছে।

Join Group

Telegram