WBCHSE 4th Semester Geography Question Paper 2026: উচ্চমাধ্যমিক পরীক্ষা আর্টস বিভাগের ভূগোল বিষয় পরীক্ষার্থীদের কাছ থেকে আমরা এই প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি। এই প্রশ্নপত্রটি পরবর্তী বছরের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্র থেকে তারা পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন কাঠামোর ধারণা পেয়ে যাবে।
| বিষয় | তথ্য |
|---|---|
| বিষয় | ভূগোল (Geography) |
| পূর্ণমান (Full Marks) | ৩৫ |
| পরীক্ষার তারিখ | ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ সোমবার |
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র: HS 4th Semester Geography Question Paper 2026
২০২৬ ভূগোল প্রশ্নপত্র (সেমিস্টার – IV) পূর্ণমান: ৩৫ সময়: ২ ঘণ্টা
নির্দেশাবলি: পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
বিভাগ – ক (১২ নম্বর)
প্রতিটি প্রশ্নের মান ২ (6 x 2 = 12)
১. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- A) পেডিমেন্ট বলতে কী বোঝো?
- B) পুরোদেশীয় বাঁধ কাকে বলে?
- C) ‘ইন-সিটু’ এবং ‘এক্স-সিটু’ সংরক্ষণ বলতে কী বোঝো?
- D) ‘ঘূর্ণবাতের চক্ষু’ কাকে বলে?
২. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- A) কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো?
- B) মানব দারিদ্র্য সূচক কী?
- C) ইমিগ্রেশন ও এমিগ্রেশনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।
- D) মানবকল্যাণমূলক দৃষ্টিভঙ্গীর যে-কোনো দুটি বৈশিষ্ট্য লেখো।
৩. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- A) ভারতের দুটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো।
- B) স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো?
- C) ‘LULC’ ম্যাপ বলতে কী বোঝো?
- D) ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে-কোনো দুটি সমস্যা উল্লেখ করো। +1
বিভাগ – খ (১৮ নম্বর)
প্রতিটি প্রশ্নের মান ৩ (6 x 3 = 18)
৪. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- A) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
- B) চিত্রসহ অভিসারী পাত সীমানা ও প্রতিসারী পাত সীমানার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।
- C) ফিয়র্ড উপকূল কিভাবে গঠিত হয় চিত্রসহ সংক্ষেপে লেখো।
- D) নদীর পুনর্যৌবন লাভ কী? এটির বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো।
৫. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- A) ম্যালথাস প্রদত্ত ‘জনসংখ্যা বৃদ্ধি’ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো।
- B) জনঘনত্ব ও মানুষ-জমির অনুপাতের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
- C) বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের উপর পরিব্রাজনের তিনটি প্রভাব আলোচনা করো।
- D) জনসংখ্যা নিয়ন্ত্রণের তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
৬. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- A) সুন্দরবন অঞ্চলে মানুষ-বন্যপ্রাণী সংঘাতের তিনটি ক্ষতিকারক প্রভাব লেখো।
- B) গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো।
- C) সাম্প্রতিক কালে ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের তিনটি কারণ উল্লেখ করো।
- D) পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ রোধে গৃহীত তিনটি ব্যবস্থা উল্লেখ করো।
বিভাগ – গ (৫ নম্বর)
যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও (1 x 5 = 5)
৭. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- A) বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো পাঁচটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও।
- B) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ও বিকাশের পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো।
WBCHSE HS 4th Semester Geography Question Paper 2026: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ২০২৬ সালের চতুর্থ সেমিস্টারের ভূগোল বিষয়ের অফিসিয়াল প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ নিচে দেওয়া হয়েছে পরীক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে। পাশে থাকা ডাউনলোড অপশন এ ক্লিক করে প্রশ্নপত্রটি ডাউনলোড করতে পারবেন।
| Details | PDF Link |
|---|---|
| HS 4th Sem 2026 Geography Question উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র ২০২৬ Full PDF (Official Scan) – 16 KB | ↓ Download PDF |
সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

