HS 4th Semester Environmental Studies – ENVS Question Paper 2026 (PDF) চতুর্থ সেমিস্টার পরিবেশবিদ্যা প্রশ্নপত্র

Anjan Mahata

Published on:

WBCHSE HS 4th Semester ENVS Environmental Studies Question Paper 2026
বিষয়তথ্য
বিষয়পরিবেশ বিদ্যা (Environmental Studies – ENVS)
পূর্ণমান (Full Marks)40
পরীক্ষার তারিখ২৭শে ফেব্রুয়ারি, ২০২ শুক্রবার

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরিবেশ বিদ্যা প্রশ্নপত্র: HS 4th Semester ENVS Question Paper 2026

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (HS) চতুর্থ সেমিস্টারের পরিবেশ বিদ্যা (Environmental Studies – ENVS) প্রশ্নপত্রটি নিচে টেক্সট আকারে দেওয়া হলো:

— Advertisement —

ENVIRONMENTAL STUDIES (ENVS) | SEMESTER-IV (New System) – 2026 | Total Time: 2 Hours | Total Marks: 40

নির্দেশাবলি:

  • পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
  • বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
  • উপান্তে প্রশ্নের পূর্ণমান সচিত আছে।

বিভাগ – ক

১. আটটি প্রশ্নের মধ্যে যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: (8 x 2 = 16)

— Advertisement —

A) সূক্ষ্মকণা (পার্টিকিউলেট ম্যাটার) কী?

B) ইউট্রোফিকেশনের ক্ষতিকারক দিকগুলি লেখো।

C) শব্দদূষণের দুটি উৎসের উল্লেখ করো।

D) COD-এর পূর্ণরূপ ও সংজ্ঞা লেখো।

E) অম্লবৃষ্টির ক্ষতিকারক দিকগুলি লেখো।

F) জৈব সঞ্চয়ন ও জৈব বিবর্ধন কী?

G) ইলেকট্রনিক বর্জ্য (E-waste) কী?

H) একটি গ্রীনহাউস গ্যাসের নাম লেখো এবং প্রকৃতিতে এর প্রভাব লেখো।

২. আটটি প্রশ্নের মধ্যে যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

A) ‘CPCB’ এবং ‘ppm’-এর পূর্ণরূপ লেখো।

B) ‘4R’ ব্যবস্থাপনা কী?

C) ‘পরিবেশ সুরক্ষা আইন’ (1986)-কে ‘ছাতা আইন’ বলা হয় কেন?

D) ‘বন সংরক্ষণ আইন’ (1980)-এর প্রধান উদ্দেশ্যগুলি লেখো।

E) মৃত্তিকার গুণগত মান নির্ণয়ের যে-কোনো চারটি নির্ণায়ক সূচকের নাম লেখো।

F) ‘স্বচ্ছ ভারত মিশন’-এর প্রধান উদ্দেশ্য কী?

G) ‘কিয়োটো চুক্তি (1997)’-এর প্রধান উদ্দেশ্য লেখো।

H) পরিবেশ ব্যবস্থাপনার সাথে ‘সুস্থায়ী উন্নয়নের’ সম্পর্ক লেখো।

বিভাগ – খ [৬ নম্বরের প্রশ্ন] (4 x 6 = 24)

৩. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

A) বিশ্ব উষ্ণায়ন কী? বিশ্ব উষ্ণায়নের যেকোনো চারটি ক্ষতিকারক প্রভাবের সংক্ষিপ্ত বর্ণনা করো। (2+4)

B) কৃষিক্ষেত্র দ্বারা জলদূষণের সংক্ষিপ্ত বর্ণনা করো। জলদূষণজনিত বিভিন্ন মনুষ্য রোগের বর্ণনা দাও। (2+4)

C) C.D.M. বলতে কী বোঝো? এর পরিবেশগত ও সামাজিক সুবিধাগুলি লেখো। (2+4)

D) তেজস্ক্রিয় দূষণ কী? এর ক্ষতিকারক প্রভাবগুলির সংক্ষিপ্ত বর্ণনা করো। (2+4)

৪. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

A) পরিবেশ ব্যবস্থাপনা কী? মানবস্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা লেখো। (2+4)

B) পানীয় জলের গুণগত মান নির্ণয়ে বিভিন্ন মানকগুলির মধ্যে যে কোনো চারটি উল্লেখ করো। শিল্পাঞ্চলে ও গ্রামাঞ্চলে শ্বাস-প্রশ্বাসযোগ্য ভাসমান কণা পদার্থের বার্ষিক গড় ঘনত্বের সর্বোচ্চ সীমা কত? ($4+2$)

C) জৈব-চিকিৎসা বর্জ্য কী? জৈব-চিকিৎসা বর্জ্য শোধন পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা করো। (2+4)

D) সুস্থায়ী উন্নয়ন কী? পরিবেশ ব্যবস্থাপনার চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। (2+4)

DetailsPDF Link
HS 4th Sem 2026 (Environmental Studies – ENVS) Question
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরিবেশবিদ্যা প্রশ্নপত্র ২০২৬
Full PDF (Official Scan) – 900 KB
↓ Download PDF

সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)

Join Group

Telegram