২০২৬ সালে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) অধীনে যে সকল ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে শিক্ষাবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রস্তুত করা হয়েছে। সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো তার জন্য গুরুত্বপূর্ণ টপিক গুলির সাজেশন তোমাদের জন্য দেওয়া হলো।
| HS Class 12 4th Semester Education Suggestion 2026 | |
|---|---|
| বিষয় (Subject) | শিক্ষাবিজ্ঞান (Education) |
| পরীক্ষার তারিখ (Exam Date) | ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার) 17th February, 2026 (Tuesday) |
তোমাদের জন্য সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি টপিক থেকে ২ নম্বর, ৫ নম্বর এবং ১০ নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ/সাজেস্টিভ প্রশ্নগুলি শেয়ার করা হলো। এছাড়াও প্রতিবেদনে শেষে এই সাজেশনটি ডাউনলোড করার লিংক পেয়ে যাবে তোমরা।
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্ন কাঠামো 2026 (HS 4th Sem Education Question Pattern 2026)
পরীক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই সেই বিষয়ের সম্পূর্ণ সিলেবাস ও প্রশ্ন কাঠামো সম্পর্কে স্বচ্ছল ধারণা থাকা প্রয়োজন তাই নিচে উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার এডুকেশন বিষয়ের নাম্বার বিভাজন নিচের ছকে দেওয়া হল-
| Topic | Short Answer (2 Marks) | Short Answer (5 Marks) | Descriptive (10 Marks) | Total |
|---|---|---|---|---|
| শিখন এবং শিখন কৌশল | 1×2 = 2 | – | 1×10 = 10 | 12 |
| মানসিক স্বাস্থ্য ও সুস্থতা | 1×2 = 2 | 1×5 = 5 | – | 7 |
| শিক্ষামূলক প্রযুক্তি | 1×2 = 2 | 1×5 = 5 | – | 7 |
| শিক্ষায় রাশিবিজ্ঞান | 2×2 = 4 | – | 1×10 = 10 | 14 |
| মোট | 10 | 10 | 20 | 40 |
HS 4th Semester Education Suggestion: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সাজেশন
তোমাদের জন্য একদম সম্পূর্ণ সিলেবাস এর সাজেশন আজকে কভার করছি। নিচে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক সমস্ত সাজেসটিভ প্রশ্নগুলো তুলে ধরা হলো —দেখে নাও! কেবল সাজেশনের ওপর নির্ভর না করে, প্রতিটি বিষয়ের মূল ভাব ও কনসেপ্ট পরিষ্কার রাখা জরুরি। যে প্রশ্নগুলো এখানে দেওয়া হচ্ছে সেগুলি অবশ্যই গুরুত্বের সাথে তৈরি করে যেও, যাতে যেকোনো পরিস্থিতিতেই তোমাদের কলম থেমে না থাকে।
অধ্যায়: শিখন ও শিখন কৌশল
প্রতিটি প্রশ্নের মান: ২ (সংক্ষিপ্ত প্রশ্ন)
- শিখনের সাথে পরিণমনের দুটি পার্থক্য লেখো। ✯✯✯
- পরিণমনের (Maturation) সংজ্ঞা দাও। ✯✯
- শিখন কাকে বলে?✯✯
- মনোযোগের দুটি ব্যক্তিগত নির্ধারক ও বস্তুগত নির্ধারক লেখ। ✯✯✯
- আগ্রহ (Interest) কাকে বলে? ✯✯
- প্রেষণা কাকে বলে? ✯✯
- বিস্মরণ (Forgetting) কাকে বলে? ✯✯
- পুনরুদ্রেক (Recall) কাকে বলে?
- প্রাচীন অনুবর্তন (Pavlov) ও অপারেন্ট অনুবর্তনের (Skinner) দুটি পার্থক্য লেখো। ✯✯✯
- ‘S’-Type ও ‘R’-Type আচরণ বলতে কি বোঝ? ✯✯✯
- অপানুবর্তন (Extinction) কাকে বলে? ✯✯
- স্কিনার বক্স (Skinner Box) কী? ✯✯
- ‘সক্রিয় অনুবর্তন’ বা Operant Conditioning কাকে বলে? ✯✯✯
- স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার (Spontaneous Recovery) কাকে বলে? ✯✯
- থর্নডাইকের শিখনের প্রধান তিনটি সূত্র কী কী? ✯✯✯
- পাজল বক্স (Puzzle Box) কী? ✯✯
- সংযোজনবাদ (Connectionism) কাকে বলে?
- ‘গেস্টাল্ট’ (Gestalt) শব্দটির অর্থ কি?
- অর্ন্তদৃষ্টিমূলক শিখন (Insight Learning) বলতে কী বোঝো?
- জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট (ZPD) বা নৈকট্য বিকাশের সীমা কী?
- স্ক্যাফোল্ডিং (Scaffolding) বা ভাড়া বন্ধন কী?
- সাধারণ মানসিক ক্ষমতা (‘G’ factor) ও বিশেষ মানসিক ক্ষমতার (‘S’ factor) দুটি পার্থক্য বা বৈশিষ্ট্য লেখো। ✯✯✯
- বুদ্ধ্যঙ্ক বা IQ বলতে কী বোঝায়? ✯✯
- হেব-এর মতে ‘A’ বুদ্ধি ও ‘B’ বুদ্ধি বলতে কি বোঝ?
- স্পিয়ারম্যানের দ্বি-উপাদান ও থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বের দুটি পার্থক্য লেখো। ✯✯✯
- অভিসারী চিন্তা (Convergent) ও অপসারী চিন্তা (Divergent) বলতে কি বোঝ?
- ব্রেনস্ট্রমিং (Brainstorming) কী? ✯✯
- সৃজনশীলতার একটি সংজ্ঞা দাও।
বিশ্লেষণধর্মী প্রশ্ন (মান: ১০ এর প্রশ্নাবলি)
- শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য নিরূপন করো (৫+৫)।
- প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও (২+৮)। (অথবা শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্ব)।
- মনোযোগ বলতে কী বোঝ? মনোযোগের ব্যক্তিগত ও বস্তুগত নির্ধারকগুলি আলোচনা করো।
- আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহের গুরুত্ব আলোচনা করো।
- থর্নডাইকের শিখনের সূত্রগুলি কী কী? থর্নডাইকের মুখ্য সূত্রগুলি আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্ব লেখো।
- প্রাচীন অনুবর্তন (Pavlov) ও সক্রিয় অনুবর্তনের (Skinner) মধ্যে পার্থক্য লেখো। (৫+৫)
- প্রাচীন অনুবর্তন সংক্রান্ত প্যাভলভের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো।
- অন্তদৃষ্টিমূলক শিখন কাকে বলে? কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো।
- সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি (Two Factor Theory) চিত্রসহ আলোচনা করো।
- থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বটি (Group Factor Theory) আলোচনা করো।
অধ্যায়: মানসিক স্বাস্থ্য ও কল্যান
প্রতিটি প্রশ্নের মান: ২ (সংক্ষিপ্ত প্রশ্ন)
- মানসিক স্বাস্থ্য সংক্রান্ত WHO-এর সংজ্ঞাটি লেখো।
- WHO-এর দৃষ্টিতে স্বাস্থ্যের তিনটি প্রধান উপাদান কী কী?
- সমানুভূতি (Empathy) কাকে বলে?
- Obsessive Compulsive Disorder (OCD) বলতে কী বোঝ?
- ফোবিক ডিসঅর্ডার (Phobic Disorder) কাকে বলে?
- মানসিক চাপের দুটি লক্ষণ লেখো।
- উদ্বেগজনিত মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা লেখো।
- আত্মহত্যা নিবারণে শিক্ষকের দুটি ভূমিকা লেখো।
ব্যখ্যামূলক প্রশ্ন (মান: ৫ এর প্রশ্নাবলি)
- মানসিক স্বাস্থ্য (Mental Health) বলতে কি বোঝ? মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
- মানসিক স্বাস্থ্য ভালো রাখার বা বজায় রাখার উপায়গুলি লেখো।
- শিক্ষার্থীর আচরণগত সমস্যা প্রতিকারে শিক্ষকের ভূমিকা আলোচনা করো।
- বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক চিহ্নিত দশটি জীবনদক্ষতা উল্লেখ করো।
- আত্মসচেতনতা (Self-awareness) কাকে বলে? জীবনদক্ষতার উন্নয়নে এর ভূমিকা লেখো।
- মানসিক চাপ (Stress) মোকাবিলার কার্যকর কৌশলগুলি আলোচনা করো।
অধ্যায়: শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান
প্রতিটি প্রশ্নের মান: ২ (সংক্ষিপ্ত প্রশ্ন)
- শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান কাকে বলে?
- শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখো।
- সাইবারনেটিক্স (Cybernetics) কী?
- শিক্ষা প্রযুক্তিতে সিস্টেম অ্যাপ্রোচ (System Approach) বলতে কি বোঝায়?
- শিক্ষায় সফটওয়্যার ও হার্ডওয়্যারের দুটি পার্থক্য লেখো।
- সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কি বোঝ?
- ‘শিক্ষায় Computer’ এর দুটি ব্যবহার লেখ। (বা CAL ও CAI কী?)
- শিক্ষায় ওভারহেড প্রোজেক্টর (OHP) ব্যবহারের দুটি সুবিধা লেখো।
- ICT শিক্ষা ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ?
- ই-লার্নিং (e-learning) কী?
- ICT এর সম্পূর্ণ নাম কী? (Information and Communication Technology)
- ভার্চুয়াল ক্লাসরুম (Virtual Classroom) কী?
- NCERT এবং CIET এর পুরো কথা লেখো।
- ITAA এর সম্পূর্ণ নাম কি?
- RMSA এর সম্পূর্ণ নাম কী?
ব্যখ্যামূলক প্রশ্ন (মান: ৫ এর প্রশ্নাবলি)
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্যগুলি লেখো।
- শিক্ষায় হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কী বোঝো? (সংজ্ঞা)।
- শ্রেণিকক্ষে বা শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার/উপযোগিতা লেখো।
- কম্পিউটার শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।
- শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (ICT) ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো।
- শিক্ষাক্ষেত্রে ‘সিস্টেম অ্যাপ্রোচ’ (System Approach) বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখো।
অধ্যায়: রাশিবিজ্ঞান
প্রতিটি প্রশ্নের মান: ২ (সংক্ষিপ্ত প্রশ্ন)
- রাশিবিজ্ঞান (Statistics) কাকে বলে?
- শিক্ষামূলক রাশিবিজ্ঞান কী?
- তথ্য বা Data কী? এটি কত প্রকার?
- বিন্যস্ত ও অবিন্যস্ত স্কোরের মধ্যে পার্থক্য কী?
- ট্যালি (Tally) চিহ্ন কেন ব্যবহার করা হয়?
- হিস্টোগ্রাম (Histogram) বা আয়তলেখ কী?
- পরিসংখ্যা বহুভুজ (Frequency Polygon) কী?
- হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের মধ্যে দুটি পার্থক্য লেখো।
- কেন্দ্রীয় প্রবণতা (Central Tendency) কাকে বলে? এর পরিমাপগুলি কী কী?
- গড় (Mean), মধ্যমমান (Median) ও ভূষিষ্ঠক (Mode) – এদের সংজ্ঞা দাও।
- মধ্যমমান (Median) বা মোড (Mode)-এর একটি করে সুবিধা ও অসুবিধা লেখো।
- আদর্শ চ্যুতি বা সম্যক বিচ্যুতি (Standard Deviation) কাকে বলে?
- সহগতি (Correlation) কাকে বলে? ধনাত্মক সহগতির একটি উদাহরণ দাও।
- র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি (Rank Difference Method)-র দুটি সুবিধা লেখো।
বিশ্লেষণধর্মী প্রশ্ন (মান: ১০ এর প্রশ্নাবলি)
A. Statistics in Education: Concept, Applications and Statistics Methods (Data, Frequency Distribution, Graphical Representations – Polygon & Histogram)- শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান কী? শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের গুরুত্ব বা উপযোগিতা বিশদভাবে আলোচনা করো। (৪+৬)
- শিক্ষায় পরিসংখ্যানের ব্যবহারিক প্রয়োগগুলি আলোচনা করো।
- হিস্টোগ্রাম (Histogram) ও ফ্রিকোয়েন্সি পলিগন (Frequency Polygon)-এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। (৫+৫)
- পরিসংখ্যানিক চিত্র উপস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে এদের গুরুত্ব বা সুবিধাগুলি লেখো।
- ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন (Frequency Distribution) বা পরিসংখ্যা বিভাজন সারণি কীভাবে গঠন করা হয়? উদাহরণসহ আলোচনা করো। (৬+৪)
B. Measures of Central Tendency and Standard Deviation (Concept, Application and Methods of Calculation)- কেন্দ্রীয় প্রবণতা (Central Tendency) বলতে কী বোঝো? এর প্রকারভেদগুলি (Mean, Median, Mode) আলোচনা করো।
- শিক্ষাক্ষেত্রে গড় (Mean) এবং মধ্যমমানের (Median) ব্যবহার বা গুরুত্ব লেখো।
- Mean, Median এবং Mode-এর মধ্যে সম্পর্ক আলোচনা করো।
- সম্যক বিচ্যুতি বা আদর্শ বিচ্যুতি (Standard Deviation) কাকে বলে? শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব বা ব্যবহার আলোচনা করো।
C) Correlation: Concept, Types and Methods of Computing Correlation Co-efficient (Product Moment and Rank Difference)- সহ সম্পর্ক (Correlation) কী? এর অর্থ ও প্রয়োজনীয়তা আলোচনা করো। (4+4+2 = 10)
- সহসম্পর্কের প্রকারভেদ (Type of Correlation) ব্যাখ্যা করো। (10)
- প্রোডাক্ট মোমেন্ট ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো। (5+5)
- শিক্ষাক্ষেত্রে সহসম্পর্ক বিশ্লেষণের প্রয়োগ ও গুরুত্ব ব্যাখ্যা করো। (5+5)
গাণিতিক সমস্যা (Mathematical Problems)
5. নিম্নলিখিত বন্টনটির গড় ও মধ্যমা নির্ণয় করো:
| Score | 35-39 | 40-44 | 45-49 | 50-54 | 55-59 | 60-64 | 65-69 | 70-74 |
| Frequency | 1 | 1 | 6 | 7 | 10 | 8 | 7 | 6 |
6. নিম্নলিখিত রাশিমালার ভূষিষ্ঠক (Mode) নির্ণয় করো:
| Score | 10-19 | 20-29 | 30-39 | 40-49 | 50-59 | 60-69 | 70-79 |
| Frequency | 4 | 7 | 10 | 15 | 5 | 2 | 3 |
7. নিম্নলিখিত স্কোরগুলির SD নির্ণয় করো:
| Score | 20-29 | 30-34 | 40-49 | 50-59 | 60-69 |
| Frequency | 1 | 2 | 3 | 6 | 1 |
8. নিম্নের তথ্যসারি থেকে র্যাঙ্ক পার্থক্য পদ্ধতিতে সহগতির সম্পর্ক নির্ণয় করো:
| X | 2 | 8 | 45 | 8 | 60 | 25 | 27 | 40 | 58 | 45 |
| Y | 8 | 27 | 45 | 27 | 20 | 29 | 19 | 16 | 26 | 41 |
9. নিচে দেওয়া স্কোরগুলি পরিসংখ্যা বিভাজন শ্রেণী (দৈর্ঘ্য ৫ ধরে) সাজিয়ে গড় (Mean), মধ্যমা (Median) ও ভূষিষ্ঠক (Mode) নির্ণয় করো:
| 85 | 77 | 63 | 79 | 84 | 66 | 77 | 74 | 80 | 77 |
| 83 | 86 | 65 | 71 | 78 | 78 | 79 | 80 | 74 | 72 |
| 75 | 35 | 70 | 73 | 88 | 69 | 74 | 74 | 69 | 78 |
10. বিদ্যালয়ের দশজন শিক্ষার্থীর গণিত ও ভৌতবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। Product Moment পদ্ধতির সাহায্যে সহগতির সহগাঙ্ক নির্ণয় করো:
| ছাত্রের ক্রমিক সংখ্যা | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| গণিত | 50 | 54 | 73 | 49 | 37 | 43 | 84 | 74 | 61 | 55 |
| ভৌতবিজ্ঞান | 52 | 87 | 81 | 77 | 51 | 75 | 91 | 91 | 72 | 89 |
11. সহগতি কাকে বলে? দশজন ছাত্রের বাংলা ও ইংরাজী বিষয়ের নম্বরের মধ্যে Rank Difference পদ্ধতির সাহায্যে সহগতির সহগাঙ্ক নির্ণয় করো। এই পদ্ধতির দুটি সুবিধা লেখো:
| শিক্ষার্থী | A | B | C | D | E | F | G | H | I | J |
| বাংলা | 76 | 86 | 77 | 71 | 92 | 55 | 65 | 82 | 75 | 56 |
| ইংরাজী | 79 | 92 | 82 | 72 | 64 | 72 | 66 | 91 | 78 | 59 |
12. আদর্শ বিচ্যুতি কাকে বলে? আদর্শ বিচ্যুতি ও গড়ের মধ্যে পার্থক্য লেখো। নিচের রাশিগুলি থেকে SD নির্ণয় করো: 5, 4, 6, 8, 9
13. নিচের শ্রেণীবন্টনের মোড (Mode) নির্ণয় করো:
| Score | 12-14 | 15-17 | 18-20 | 21-23 | 24-26 | 27-29 | 30-32 | 33-35 | 36-38 |
| f | 2 | 3 | 6 | 4 | 7 | 12 | 6 | 2 | 1 |
14. নিম্নলিখিত স্কোরগুলিকে ৫ একক শ্রেণী প্রসারবিশিষ্ট একটি পরিসংখ্যা বিভাজনের তালিকাবদ্ধ করো। পরিসংখ্যা বিভাজনের প্রথম শ্রেণীটি ৪০ স্কোর দিয়ে শুরু করো ।
| 85 | 66 | 57 | 87 | 66 | 72 | 62 | 64 | 71 | 74 |
| 47 | 78 | 76 | 45 | 70 | 91 | 77 | 67 | 80 | 78 |
| 73 | 48 | 68 | 42 | 81 | 72 | 71 | 69 | 73 | 84 |
| 97 | 56 | 58 | 61 | 56 | 58 | 65 | 93 | 73 | 83 |
| 75 | 81 | 76 | 87 | 53 | 72 | 62 | 74 | 88 | 79 |
15. নিচের স্কোরগুলির SD বর্ণনা করো:
| Score | 40-44 | 45-49 | 50-54 | 55-59 | 60-64 | 65-69 | 70-74 | 75-79 |
| f | 5 | 7 | 10 | 15 | 12 | 8 | 2 | 1 |
16. সারিপার্থক্য পদ্ধতিতে নীচের দুটি চলরাশির সহগাঙ্ক নির্ণয় করো:
| X | 10 | 8 | 15 | 25 | 10 | 27 | 32 | 8 | 10 | 30 |
| Y | 35 | 15 | 10 | 15 | 20 | 25 | 30 | 12 | 8 | 25 |
18. কোনো বিদ্যালয়ে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় শিক্ষা বিজ্ঞান বিষয়ে ৫০ জন ছাত্রের স্কোরগুলিকে ৫ একক শ্রেণি ব্যবধানে বিন্যস্ত করো । স্কোরগুলি নিম্নলিখিত:
| 74 | 71 | 44 | 50 | 60 | 59 | 66 | 62 | 60 | 74 |
| 36 | 48 | 62 | 73 | 75 | 49 | 60 | 78 | 67 | 76 |
| 63 | 38 | 77 | 52 | 64 | 59 | 55 | 53 | 75 | 70 |
| 84 | 63 | 32 | 67 | 50 | 60 | 51 | 56 | 60 | 70 |
| 62 | 54 | 35 | 56 | 47 | 82 | 61 | 50 | 58 | 66 |
WBCHSE HS 4th Sem Education Suggestion PDF Download (উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সাজেশন)
★★ এডুকেশন গুরুত্বপূর্ণ উত্তর সহ সাজেশন PDF সংগ্রহ করুন নিচে ছবিতে ক্লিক করে
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারে শিক্ষা বিজ্ঞান বিষয়ে ভালো নম্বর পেতে অবশ্যই এই সাজেশনটি ফলো করতে পারো। এখান থেকে একাধিক প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে।
| Details | Link |
|---|---|
| HS 2026 Sem IV Education Suggestion উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সাজেশন FREE PDF Download – 1.5 MB | |
| WB HS Semester প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
সংগ্রহ করে নাও: HS 4th Semester Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য EduTips -এর প্রত্যেকটি বিষয়ের সাজেশন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে তাই অন্যান্য বিষয়ের সাজেশন গুলি দেখার জন্য উপরের লিংকে ক্লিক করো। অথবা তোমরা চাইলে আমাদের টার্গেট গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো সেখানে তোমরা পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং প্রতিটি বিষয়ের সাজেশন পেয়ে যাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -




