WBCHSE 4th Semester Education Question Paper 2026: আজ ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার ছিল 2026 সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের আর্টস বিভাগের শিক্ষাবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। ইতিমধ্য বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা সম্পন্ন, অন্যান্য বিষয়ের মতই এই বিষয়ের জন্য নির্ধারিত সময় ২ ঘন্টা ১৫ মিনিট।
পরীক্ষা সমাপ্ত হওয়ার পর আমরা পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি। পরবর্তী বছরে যে সকল ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই প্রশ্নপত্রটা সংগ্রহ করা বাঞ্ছনীয়। যেখান থেকে তারা পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন/কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে।
| বিষয় | তথ্য |
|---|---|
| বিষয় | শিক্ষাবিজ্ঞান (Education) |
| পূর্ণমান (Full Marks) | ৪০ |
| পরীক্ষার তারিখ | ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ মঙ্গলবার |
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র: HS 4th Semester Education Question Paper 2026
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের Arts বিভাগের শিক্ষাবিজ্ঞান পরীক্ষাটি ইতোমধ্যেই শেষ হয়েছে। চলতি বছরের প্রশ্নপত্রের ধরণ ও মান সম্পর্কে ধারণা পেতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল প্রশ্নপত্রটি ডাউনলোড করে দেখে নাও।
EDUCATION SEMESTER IV (New System) 2026 Total Time: 2 Hours | Total Marks: 40
বিভাগ – ক [২ নম্বরের প্রশ্ন]
১. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : A) আচরণবাদ অনুযায়ী শিখনের সংজ্ঞা দাও। B) অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কী?
২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : A) WHO প্রদত্ত জীবনকুশলতার সংজ্ঞা দাও। B) ‘মাইন্ডফুলনেস’ বলতে কী বোঝায়?
৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : A) শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের সংজ্ঞা দাও। B) E-লার্নিং-এর দুটি উদাহরণ দাও।
৪. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (5 x 2 = 10)
A) রাশিবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখো। B) সহগতি (Correlation) বলতে কী বোঝো? C) প্রদত্ত স্কোরগুলির মধ্যমমান নির্ণয় করো: 5, 9, 14, 12, 8, 7, 9, 6, 50 D) আয়তলেখচিত্রের দুটি সুবিধা লেখো। +4
বিভাগ – খ [৫ নম্বরের প্রশ্ন]
৫. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (2 x 5 = 10) A) মনস্তাত্ত্বিক কল্যাণের (Psychological Well-being) বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। B) বর্তমান শিক্ষায় মাইন্ডফুলনেসের প্রাসঙ্গিকতা আলোচনা করো। +3
৬. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) ‘শিক্ষায় প্রযুক্তি’ ও ‘শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের’ মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। B) ‘ডিজিটাল বিপ্লব’ কী? এই বিপ্লবের মূল প্রযুক্তিগুলি উল্লেখ করো। (2 + 3)
বিভাগ – গ [১০ নম্বরের প্রশ্ন]
৭. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (2 x 10 = 20)
A) প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইক প্রবর্তিত শিখনের তিনটি মুখ্য সূত্রের বর্ণনা করো। প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল ও অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মধ্যে পার্থক্য আলোচনা করো। (2 + 4 + 4)
B) ডেভিড অসুবেলের অর্থপূর্ণ শিখন তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্যটি উল্লেখ করো। (7 + 3) +4
৮. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কী কী? পঞ্চম শ্রেণীর দশ জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলি হলো: 4, 6, 5, 3, 10, 12, 5, 7, 8, 3। তাদের নম্বরের গড়, মধ্যমা ও ভূয়িষ্ঠক নির্ণয় করো। (2 + 2 + 6)
B) সহগতির সহগাঙ্ক কাকে বলে? সহগতির সহগাঙ্কের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত? প্রোডাক্ট-মোমেন্ট পদ্ধতি ও র্যাঙ্ক-ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। (2 + 2 + 6)
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র: HS 4th Semester Education Question Paper 2026 PDF Download
উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্রটি নিচে দেওয়া হল। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকারা প্রত্যেকে নিচের লিংকে ক্লিক করে প্রশ্নপত্র সংগ্রহ করতে পারেন।
| Details | PDF Link |
|---|---|
| HS 4th Sem 2026 Education Question উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৬ Full PDF (Official Scan) – 650 KB | ↓ Download PDF |
সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

