| বিষয় | তথ্য |
|---|---|
| বিষয় | Economics / অর্থনীতিবিদ্যা |
| পূর্ণমান (Full Marks) | 40 |
| পরীক্ষার তারিখ | ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ শুক্রবার |
ECONOMICS | SEMESTER-IV (New System) – 2026 Total Time: 2 Hours | Total Marks: 40
বিশেষ দ্রষ্টব্য: পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
বিভাগ – ক (Section – A) [২ নম্বরের প্রশ্ন]
১. ছয়টি প্রশ্নের মধ্যে যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: (৩ x ২ = ৬)
- A) যে-কোনো দুটি অ-কর রাজস্বের নাম উল্লেখ করো।
- B) করপাত ও করঘাত-এর মধ্যে পার্থক্য লেখো।
- C) GST কী? এটির একটি প্রধান সুবিধা উল্লেখ করো।
- D) ‘প্রাথমিক ঘাটতি’ বলতে কী বোঝো?
- E) বাজেট ঘাটতির আর্থিকীকরণ বলতে কী বোঝো?
- F) একটি দেশের আভ্যন্তরীণ ঋণ কাকে বলে?
২. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (২ x ৬ = ১২)
- A) দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে ভারতে গৃহীত মহলানবিশ মডেলের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো।
- B) ভারতে ১৯৯১ সালে গৃহীত নয়া শিল্পনীতির দুটি বৈশিষ্ট্য লেখো।
- C) ১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) গড়ে তোলার পিছনে দুটি প্রধান উদ্দেশ্য উল্লেখ করো।
- D) ‘আমদানি প্রতিস্থাপন’ বলতে কী বোঝো?
৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৬ x ১ = ৬)
- A) ‘অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি’র ধারণা ব্যাখ্যা করো।
- B) দারিদ্র্য রেখা কাকে বলে?
বিভাগ – খ (Section – B) [৪ নম্বরের প্রশ্ন]
৪. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৪ x ১ = ৪)
- A) একটি অর্থনীতির অর্থের জোগানের উপাদানসমূহ কী কী?
- B) চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কিরূপে সৃষ্টি হয় সংক্ষেপে ব্যাখ্যা করো।
৫. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৪ x ১ = ৪)
- A) প্রগতিশীল কর ও সমানুপাতিক করের মধ্যে পার্থক্য কী ব্যাখ্যা করো।
- B) সরকারি ঋণের প্রকারভেদ করো এবং অর্থনীতিতে এদের প্রভাব ব্যাখ্যা করো।
৬. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (২ x ৪ = ৮)
- A) একটি অর্থনীতির ‘পরিসেবা ক্ষেত্র’ বলতে কী বোঝো? বিশ্ব বাণিজ্যে লিপ্ত এমন কিছু পরিসেবার উদাহরণ দাও।
- B) ভারতে পরিসেবা ক্ষেত্রের প্রসারের অনুকূল উপাদানগুলি কী কী?
- C) ভারতে আউটসোর্সিং-এর বিকাশের কারণগুলি লেখো।
- D) ভারতের পরিসেবা ক্ষেত্রে উদারীকরণ ও বিশ্বায়ন কী কী কাঠামোগত ও গুণগত পরিবর্তন এনেছে ব্যাখ্যা করো।
বিভাগ – গ (Section – C) [৬ নম্বরের প্রশ্ন]
৭. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৬ x ১ = ৬)
- A) একটি উদাহরণের সাহায্যে দেখাও যে কীভাবে বাণিজ্যিক ব্যাংকগুলি যৌথভাবে ঋণ প্রদানের মাধ্যমে প্রাথমিক আমানতের কয়েকগুণ বেশি ঋণ সৃষ্টি করতে পারে।
- B) ‘মুদ্রাস্ফীতি’ বলতে কী বোঝো? একটি অর্থনীতির উপর মুদ্রাস্ফীতির বিভিন্ন প্রভাব আলোচনা করো।
৮. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (৬ x ১ = ৬)
- A) ‘আয় বৈষম্য’ ধারণাটি ব্যাখ্যা করো। ভারতে দারিদ্র্য বজায় থাকার কারণগুলি কী কী?
- B) নীতি (NITI) আয়োগের (Aayog) প্রধান কার্যাবলি লেখো।
| Details | PDF Link |
|---|---|
| HS 4th Sem 2026 Economics Question উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার অর্থনীতি প্রশ্নপত্র ২০২৬ Full PDF (Official Scan) – 525 KB | ↓ Download PDF |
সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


