WBCHSE 4th Semester Computer Application Question Paper 2026: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের সর্বশেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের কাছ থেকে এই প্রশ্নপত্রটি আমরা সংগ্রহ করেছি।
| বিষয় | তথ্য |
|---|---|
| বিষয় | কম্পিউটার অ্যাপ্লিকেশন (Computer Application) |
| পূর্ণমান (Full Marks) | ৩৫ |
| পরীক্ষার তারিখ | ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ শুক্রবার |
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্নপত্র: HS 4th Semester Computer Application Question Paper 2026
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে নিচে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য দেওয়া হলো। প্রতিবেদনের শেষে ছাত্রছাত্রীদের সুবিধার্থে অফিসিয়াল প্রশ্নপ ত্র ডাউনলোড এর লিঙ্ক দেওয়া হয়েছে।
MODERN COMPUTER APPLICATION | SEMESTER-IV (New System) – 2026 | Total Time: 2 Hours | Total Marks: 35
বিশেষ দ্রষ্টব্য: পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
বিভাগ – ক (২ নম্বরের প্রশ্ন) ৩ × ২ = ৬
১. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: A) Real-time operating system কী? উদাহরণ দাও। B) OS-এ Page এবং Frame-এর মধ্যে পার্থক্য লেখো।
২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: A) Relationship-এ বিভিন্ন প্রকার Cardinality গুলি কী কী? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। B) Database Normalization কী? কেন এটির প্রয়োজন হয়?
৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: A) Natural Language Processing-এর সংজ্ঞা দাও। B) Supervised ও Unsupervised learning-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
বিভাগ – খ (৩ নম্বরের প্রশ্ন) ৩ × ৩ = ৯
৪. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: A) উদাহরণসহ Segmentation-এর ধারণা ব্যাখ্যা করো। (২+১) B) Distributed OS বলতে কী বোঝো? দুটি real-life example দিয়ে এটি ব্যাখ্যা করো। (১+১+১)
৫. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: A) উপযুক্ত উদাহরণ সহকারে Foreign key ব্যাখ্যা করো। B) SQL-এ উদাহরণ সহকারে BETWEEN এবং IN-এর মধ্যে পার্থক্য লেখো। (২+১)
৬. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: A) Computer vision-এর তিনটি প্রয়োগ উল্লেখ করো। B) Healthcare diagnosis-এ AI কীভাবে ব্যবহৃত হয় তা উপযুক্ত উদাহরণ সহকারে ব্যাখ্যা করো।
বিভাগ – গ
৮. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) DBMS-এর layered architecture ব্যাখ্যা করো।
B) নিম্নলিখিত table টি লক্ষ্য করো:
Employee (E_id, E_name, Age, Salary)
| E_id | E_name | Age | Salary |
| E001 | P. Saha | 24 | 57,300 |
| E002 | B. Roy | 32 | 37,500 |
| E003 | T. Basu | 28 | 42,300 |
| E004 | K. Rana | 37 | 25,000 |
নিম্নলিখিত কাজগুলি করার জন্য SQL query লেখো এবং output দেখাও:
i) যে সমস্ত employee-দের বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে তাদের name এবং salary দেখাও।
ii) সমস্ত employee-র record-গুলি salary-র ascending order-এ সাজাও। (৩+২)
C) SQL-এ TRUNCATE, DELETE এবং DROP command-এর মধ্যে পার্থক্য লেখো। প্রতিটির উপযুক্ত উদাহরণ দাও। (২+৩)
WBCHSE HS 4th Semester Computer Application Question Paper (PDF) উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন
২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের সম্পূর্ণ অফিসিয়াল প্রশ্নপত্র শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে। প্রশ্নপত্রটি সংগ্রহ করতে পাশে থাকা Download অপশনে ক্লিক করে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
| Details | PDF Link |
|---|---|
| HS 4th Sem 2026 Computer Application Question উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্নপত্র ২০২৬ Full PDF (Official Scan) – 900 KB | ↓ Download PDF |
সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


