HS 4th Semester Chemistry Question Paper 2026 (PDF) উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার কেমিস্ট্রি প্রশ্নপত্র

Anjan Mahata

Published on:

WBCHSE HS 4th Semestery Chemistry Question Paper 2026

WBCHSE 4th Semester Chemistry Question Paper 2026: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বিভাগের কেমিস্ট্রি বিষয়ের এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আগামী উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে এবং এই প্রশ্নপত্রটি দেখে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন/কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে।

— Advertisement —
বিষয়তথ্য
বিষয়রসায়ন (Chemistry)
পূর্ণমান (Full Marks)৩৫
পরীক্ষার তারিখ২৩শে ফেব্রুয়ারি, ২০২ সোমবার

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রসায়ন প্রশ্নপত্র: HS 4th Semester Chemistry Question Paper 2026

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ২০২৬ সালের বিজ্ঞান বিভাগের রসায়ন (কেমিস্ট্রি) বিষয়ের পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ বছরের কেমিস্ট্রি পরীক্ষার মান ও প্রশ্নের ধরন সম্পর্কে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল প্রশ্নপত্রটি ডাউনলোড করে নিতে পারবে।

রসায়ন (CHEMISTRY)| সেমিস্টার – IV (নতুন ব্যবস্থা) – ২০২৬ | পূর্ণমান: ৩৫ | সময়: ২ ঘণ্টা

বিভাগ – ক

১. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও: (১+১=২)

— Advertisement —

A) আপেক্ষিক পরিবাহিতা (κ) এর সংজ্ঞা দাও।
মোলার পরিবাহিতা (Λₘ) ও আপেক্ষিক পরিবাহিতা (κ)-এর সম্পর্ক লেখো।

B) কপার সালফেট (CuSO₄) এর জলীয় দ্রবণে একটি লোহার দণ্ড ডোবালে দ্রবণের নীল বর্ণ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় — ব্যাখ্যা করো। প্রদত্ত:
E°(Cu²⁺/Cu) = +0.34 V
E°(Fe²⁺/Fe) = −0.44 V

২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও: (২)

A) প্রমাণ করো যে, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু (t₁/₂) বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়।

B) A + 2B → P বিক্রিয়ার হার,
r = k[A][B]²

i) [B] দ্বিগুণ করলে বিক্রিয়ার হার কতগুণ পরিবর্তিত হবে?
ii) [A] অতিরিক্ত নিলে বিক্রিয়ার সার্বিক ক্রম কত হবে?

৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও: (১+১=২)

A) সমাবয়বতা (Isomerism) কাকে বলে?
[Pt(NH₃)₂Cl₂]-এর সম্ভাব্য জ্যামিতিক সমাবয়বগুলির গঠন অঙ্কন করো ও IUPAC নাম লেখো।

B) ক্রিস্টাল ফিল্ড স্থায়িত্ব শক্তি (CFSE) কী?
[Ni(H₂O)₆]²⁺ আয়নের CFSE, Δ₀ ও P-এর সাপেক্ষে নির্ণয় করো।

৪. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (১+১=২)

A) i) অ্যারোম্যাটিক ইলেক্ট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় C₆H₅NH₂ (অ্যানিলিন) ও C₆H₅NHCOCH₃ (অ্যাসিটানিলাইড)-এর মধ্যে কে কম সক্রিয় এবং কেন?

ii) ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও:
NH₃, CH₃NH₂, (CH₃)₂NH

B) i) CH₃–C≡N এর IUPAC নাম লেখো।

ii) R–C≡N ও R–N≡C এর মধ্যে কোনটি অধিক ধ্রুবীয় ও কেন?

C) সমীকরণসহ লেখো:

i) C₆H₅N₂⁺Cl⁻ ⟶(গাঢ় HCl, Δ) ?

ii) CH₃CN ⟶(H₂O₂ / NaOH) ?

D) শনাক্ত করো:

C₇H₇NO ⟶(LiAlH₄) A
A ⟶(HNO₂) B
B ⟶ C
C ⟶ D

বিভাগ – খ

৫. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও: (৫)

A) i) জ্বালানী কোষ (Fuel Cell) কী?

ii) 298 K তাপমাত্রায় অসীম লঘুতায়:

Λₘ°(KCl) = 149.9 Ω⁻¹ cm² mol⁻¹
Λₘ°(LiCl) = 115.0 Ω⁻¹ cm² mol⁻¹

[Λₘ°(KNO₃) − Λₘ°(LiNO₃)] নির্ণয় করো।

B) i) লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।

ii) 298 K তাপমাত্রায় অসীম লঘুতায়:

Λₘ°(NH₄Cl) = 129.8 S cm² mol⁻¹
Λₘ°(NaOH) = 217.2 S cm² mol⁻¹
Λₘ°(NaCl) = 109.05 S cm² mol⁻¹

0.01 M গাঢ়ত্বে Λₘ(NH₄OH) = 9.5 S cm² mol⁻¹ NH₄OH-এর বিয়োজন ধ্রুবক (K_b) নির্ণয় করো।

৬. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (৩ × ২ = ৬)

A) i) K₂Cr₂O₇ প্রমাণ দ্রবণ হলেও KMnO₄ গৌণ প্রমাণ দ্রবণ কেন?

ii) ⁶²Sm-এর ইলেকট্রন বিন্যাস ও সম্ভাব্য জারণ সংখ্যা লেখো।

iii) K₂[PtCl₆] স্থায়ী কিন্তু K₂[NiCl₆] নেই কেন?

B) i) ল্যানথানয়েড সংকোচনের কারণ লেখো।

ii) Mn²⁺, Mn⁷⁺, Nd³⁺ — কোনটি বর্ণহীন? কোনটি রঙিন?
(Z(Nd) = 60)

C) i) K₂Cr₂O₇ + H₂SO₄ + H₂O₂ → ?

ii) Ln + C → A
A + dilute acid → X (গ্যাস) | A ও X শনাক্ত করো।

D) i) [Ni(CO)ₙ]-এ Ni-এর জারণ সংখ্যা 0 হলে EAN নিয়মে n নির্ণয় করো।
(Z(Ni) = 28)

ii) ল্যানথানয়েড সংকর ধাতুর নাম ও ব্যবহার লেখো।

iii) আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও:
MnO, MnO₂, Mn₂O₃, Mn₂O₇

বিভাগ – গ (৫ নম্বরের প্রশ্ন)

৯. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটির উত্তর দাও: (৫)

A) i) বিক্রিয়ার ক্রম ও আণবিকতার মধ্যে দুটি পার্থক্য লেখো।

ii) 2N₂O₅(g) → 4NO₂(g) + O₂(g) | 10 s-এ NO₂-এর গাঢ়ত্ব বৃদ্ধি = 4 × 10⁻² mol L⁻¹ বিক্রিয়ার হার ও N₂O₅-এর বিয়োজনের হার নির্ণয় করো।

iii) কোন ক্রমের বিক্রিয়ায় হার ও হার ধ্রুবকের একক একই?

B) i) যদি c বনাম t গ্রাফ মূলবিন্দুগামী সরলরেখা হয়, তবে বিক্রিয়ার ক্রম কত? নতি থেকে কী পাওয়া যায়?

ii) দেখাও যে, প্রথম ক্রম বিক্রিয়ায় 99.9% সম্পূর্ণ হতে সময় ≈ 10 t₁/₂

iii) একটি উৎসেচক অনুঘটন বিক্রিয়ার উদাহরণ দাও।

WBCHSE HS 4th Semester Chemistry Question Paper 2026 PDF: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রসায়ন প্রশ্নপত্র ডাউনলোড

আগামী বছরের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রসায়ন পরীক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার জন্য ২০২৬ সালের কেমিস্ট্রি প্রশ্নপত্রটি PDF আকারে দেওয়া হয়েছে। এই প্রশ্নপত্রটি ভবিষ্যৎ পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। পাশের ডাউনলোড বাটনে ক্লিক করে সবাই খুব সহজেই প্রশ্নপত্রটি সংগ্রহ করতে পারবেন।

DetailsPDF Link
HS 4th Sem 2026 Chemistry Question
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রসায়ন প্রশ্নপত্র ২০২৬
Full PDF (Official Scan) – 981 KB
↓ Download PDF

সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)

Join Group

Telegram

Share