WBCHSE 4th Semester Biological Science Question Paper 2026: ২০ই ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার ছিল সায়েন্স বিভাগের জীববিদ্যা বিষয়ের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এই প্রশ্নপত্রটি আমরা সংগ্রহ করেছি। পরবর্তী বছরগুলিতে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দেবে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন/কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে।
| বিষয় | তথ্য |
|---|---|
| বিষয় | জীববিদ্যা (Biological Science) |
| পূর্ণমান (Full Marks) | ৩৫ |
| পরীক্ষার তারিখ | ২০ই ফেব্রুয়ারি, ২০২৬ শুক্রবার |
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার জীববিদ্যা প্রশ্নপত্র: HS 4th Semester Biological Science Question Paper 2026
অফিসিয়াল প্রশ্নপত্র ডাউনলোডের লিংকটি একেবারে শেষে দেওয়া রয়েছে। কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের কাঠামোটি কেমন হয়েছে—এসব বিষয় বিস্তারিতভাবে বোঝার জন্য সম্পূর্ণ প্রশ্নপত্রটি অবশ্যই দেখে নাও।
BIOLOGICAL SCIENCE (SEMESTER-IV) নতুন সিলেবাস (2026) সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ৩৫
বিভাগ – ক [২ নম্বরের প্রশ্ন]
১. নিচের চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ($2 \times 2 = 4$)
- A) মানবদেহে অ্যালকোহলিজমের দুটি প্রভাব লেখো।
- B) প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও: i) জীবিত ক্ষিণতন্ত্রী (Live attenuated) টিকা ii) টক্সয়েড টিকা iii) নিষ্ক্রিয় টিকা iv) রিকম্বিনেন্ট টিকা
- C) উদ্ভিদ প্রজননবিদ্যাতে বিশুদ্ধ বংশধারা নির্বাচন (Pure line selection) এবং দলবদ্ধ নির্বাচন (Mass selection) পদ্ধতির মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে পার্থক্য লেখো: i) পরাগযোগের প্রকার, ii) উৎপাদিত ভ্যারাইটির প্রকৃতি। (1+1)
- D) ‘অ্যান্টিবায়োটিক হলো জীবাণুর বৃদ্ধি প্রশমনকারী ঔষধ।’—এর একটি উদাহরণ এবং উৎপত্তিস্থল লেখো। (1+1)
২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (2 x 1 = 2)
- A) pBR^{322} প্লাজমিড-এ উপস্থিত দুটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিনের নাম লেখো। (1+1)
- B) রিকম্বিনেন্ট DNA যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়া বা অন্য পোষক কোশে প্রবেশ করানোর নিম্নলিখিত দুটি পদ্ধতি ব্যাখ্যা করো: i) ইলেক্ট্রোপোরেশন, ii) মাইক্রোইনজেকশন। (1+1)
৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (2 x 1 = 2)
- A) সাইলেন্ট ভ্যালি (Silent Valley) আন্দোলন এবং চিপকো (Chipko) আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন প্রধান ব্যক্তির নাম করো। (1+1)
- B) GPP এবং NPP-র মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো।
বিভাগ – খ [৩ নম্বরের প্রশ্ন]
৪. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (3 x 2 = 6)
- A) একটি আদর্শ অ্যান্টিবডি অণুর গঠন চিত্রসহ বর্ণনা করো। (1+2)
- B) i) অ্যান্টিজেন-অ্যান্টিবডি আন্তঃক্রিয়ার অ্যাগ্লুটিনেশন এবং অধঃক্ষেপণের মূলগত পার্থক্য কী? ii) ফাইলেরিয়াসিসের কার্যকারক উপাদানটির নাম লেখো। (2+1)
- C) i) ‘বায়োফর্টিফিকেশন’ (Biofortification) বলতে কী বোঝো? ii) কেন বায়োফর্টিফায়েড ভুট্টা এবং গমকে পুষ্টিগতভাবে উন্নত মনে করা হয়? (1+2)
- D) পয়ঃনিষ্কাশন (Sewage) পরিশোধনের শব্দচিত্রটি অনুধাবন করে প্রশ্নগুলির উত্তর দাও: (1+1+1) i) ‘A’ ট্যাঙ্ক কী? এর মূল কাজ কী? ii) ‘B’ ট্যাঙ্কে উপস্থিত অধঃক্ষেপ এবং জলকে কী বলে? iii) ‘C’ ট্যাঙ্কের মূল কাজ কী?
৫. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (3 x 2 = 6)
- A) i) রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে রিভার্স ট্রান্সক্রিপটেজ উৎসেচকটির প্রয়োজনীয়তা কোথায়? ii) একটি আদর্শ প্লাজমিড ভেক্টরের উদাহরণ দাও। (2+1)
- B) i) একটি ক্লোনিং ভেক্টরের যে-কোনো দুটি মুখ্য বৈশিষ্ট্য লেখো। ii) ‘বায়োপাইরেসি’ কী? (2+1)
- C) নিম্নলিখিত DNA খণ্ডাংশটির প্যালিনড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স লেখো:
5'-GAATTC-3'। এই সজ্জাক্রমটি শনাক্তকরণে সক্ষম Restriction Endonuclease-টির নাম লেখো। কিভাবে আঠালো প্রান্ত (Sticky ends) তৈরি হয়? (1+1+1) - D) i) ‘ইন্সারশনাল-ইনঅ্যাক্টিভেশন’ বলতে কী বোঝো? ii) স্টেম সেল থেরাপির প্রধান মৌলিক নীতিটি কী? (1+2)
৬. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (3×2 = 6)
- A) i) একটি খালি পাথরের উপর অগ্রগামী প্রজাতির নাম লেখো। ii) পরবর্তী উদ্ভিদ প্রজাতি প্রতিষ্ঠায় এরা কিভাবে সাহায্য করতে পারে? iii) শেষ পর্যন্ত এক্ষেত্রে ক্লাইম্যাক্স উদ্ভিদ সম্প্রদায়ের কোন্ প্রকারটি প্রতিষ্ঠিত হবে? (1+1+1)
- B) i) একটি বাস্তুতন্ত্রের মধ্যে শক্তির আহরণ এবং পরিবহন একটি ফ্লো চার্টের মাধ্যমে দেখাও। ii) জলবায়ু নিয়ন্ত্রণে উদ্ভিদের একটি ব্যবহার উল্লেখ করো। (2+1)
- C) i) বায়োস্ফিয়ার রিজার্ভ এবং জাতীয় উদ্যান-এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। ii) কোনো একটি অঞ্চলকে Biological Hotspot হিসাবে বেছে নেওয়ার একটি কারণ উল্লেখ করো। (2+1)
- D) i) ‘সাইলেন্ট ভ্যালি’ আন্দোলনের কারণ লেখো। ii) পশ্চিমবঙ্গের একটি ‘রামসার Site’-এর নাম লেখো। (2+1)
বিভাগ – গ [৪ নম্বরের প্রশ্ন]
৭. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (4 x 1 = 4)
- A) i) শুদ্ধিকৃত প্রথম Restriction Endonuclease-এর নাম লেখো। ii) কেন Restriction Endonuclease-কে এরকম (আণবিক কাঁচি) বলা হয়? iii) কিভাবে এই উৎসেচকটি কাজ করে? ব্যাখ্যা করো। (1+1+2)
- B) i) একটি প্লাজমিডে নিম্নলিখিত অংশগুলির প্রয়োজনীয়তা বলো: রেপ্লিকেশন-এর সূচনা (Ori), মার্কার জিন। ii) কেন Bt খাদ্যশস্যগুলি পতঙ্গ প্রতিরোধী?
বিভাগ – ঘ [৫ নম্বরের প্রশ্ন]
৮. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (5 X 1 = 5)
- A) i) ‘রামসার Site’ নির্ধারণের জন্য কী কী কার্যকারণ দায়ী? ii) ‘রামসার Site’-এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। (3+2)
- B) i) তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ বলতে কী বোঝো? তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদনকারী দুটি উৎস উল্লেখ করো। ii) ‘কোনো দুটি প্রজাতির কখনও একেবারে সমান নিসে (Niche) থাকতে পারে না’—উক্তিটির যথার্থতা নিরূপণ করো। iii) শক্তির পিরামিড কী? উদাহরণ দাও। (2+2+1)
WBCHSE HS 4th Semester Biological Science Question Paper 2026 PDF: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার জীববিদ্যা প্রশ্নপত্র ডাউনলোড
২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বায়োলজি প্রশ্নপত্রটি পরবর্তী বছরের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হল এই প্রশ্নপত্রটি পরবর্তী বছরের পরীক্ষার্থীদের রেফারেন্স হিসেবে কাজে লাগবে। নিচের ডাউনলোড অপশনে ক্লিক করে খুব সহজেই PDF সংগ্রহ করতে পারবেন।
| Details | PDF Link |
|---|---|
| HS 4th Sem 2026 Biological Science Question উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার জীববিদ্যা প্রশ্নপত্র ২০২৬ Full PDF (Official Scan) – 1.5 MB | ↓ Download PDF |
সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

