পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) অধীনে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ের শেষ মুহূর্তের সাজেশন প্রস্তুত করা হয়েছে। এই কম সময়ে বেশি নম্বর পাওয়ার জন্য দরকার বিষয়ভিত্তিক ও গোছানো প্রস্তুতি। তাই এখানে দেওয়া হলো বাংলা চতুর্থ সেমিস্টারের সংক্ষিপ্ত সাজেশন যেখানে কবিতা, গল্প, প্রবন্ধ, ভাষা, আন্তর্জাতিক ও ভারতীয় সাহিত্য এবং বাংলা শিল্প-সংস্কৃতির ইতিহাস সহজভাবে তুলে ধরা হয়েছে।
| HS Class 12 4th Semester Bengali Suggestion 2026 | |
|---|---|
| বিষয় (Subject) | প্রথম ভাষা* বাংলা (Bengali A) |
| পরীক্ষার তারিখ (Exam Date) | ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পাতিবার) 12th February, 2026 (Wednesday) |
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্ন কাঠামো 2026 (HS 4th Sem Bengali Question Pattern 2026)
আসন্ন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নিচে আলোচনা করা হলো। পরীক্ষার্থীদের সুবিধার্থে সম্পূর্ণ সিলেবাস ও রূপরেখাটি নিচের ছকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
| বিষয় (Topic) | প্রশ্নের ধরন (Type of Questions) | মোট (Total) |
|---|---|---|
| গল্প | 1×5 = 5 অথবা 1×(2+3) = 5 | 05 |
| কবিতা | 1×5 = 5 অথবা 1×(2+3) = 5 | 05 |
| নাটক | 1×5 = 5 অথবা 1×(2+3) = 5 | 05 |
| পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ | 2×5 = 10 অথবা 2×(2+3) = 10 | 10 |
| বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস | 1×5 = 5 অথবা 1×(2+3) = 5 | 05 |
| প্রবন্ধ রচনা | 1×10 = 10 | 10 |
| মোট (TOTAL) | — | 40 |
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা — স্মার্ট স্ট্র্যাটেজি
| টপিক | পাঠ্য বিষয় | পরীক্ষার জন্য স্মার্ট স্ট্র্যাটেজি |
|---|---|---|
| ছোটগল্প | হলুদ পোড়া, হারুন সালেমের মাসি | হলুদ পোড়া গল্পটি সবচেয়ে ভালো করে তৈরি করো। এখান থেকেই প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। |
| কবিতা | প্রার্থনা, তিমির হননের গান, কেন এল না | সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘কেন এল না’। এই কবিতা থেকে প্রশ্ন আসার সুযোগ সবথেকে বেশি। |
| নাটক | একটিই নির্ধারিত নাটক ‘নানা রঙের দিন’ | যেহেতু নাটক একটিই, তাই এটি অবশ্যই ভালো করে পড়তে হবে। |
| সহায়ক গ্রন্থ | রূপক সাংকেতিক নাটক ‘ডাকঘর’ | পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে এটি খুঁটিয়ে পড়া বাধ্যতামূলক। |
| শিল্প ও সংস্কৃতি | চিত্রকলা, চলচ্চিত্র | এই দুটির মধ্যে যে কোনো একটি বিষয়কে (যেমন: চিত্রকলা অথবা চলচ্চিত্র) টার্গেট করে প্রস্তুতি নাও। |
HS 4th Semester Bengali Suggestion: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন
✯✯✯ সতর্কীকরণ প্রিয় ছাত্রছাত্রীরা, মনে রেখো—এবারই প্রথম তোমরা নতুন সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হচ্ছ। যেহেতু আগে এই কাঠামোয় কোনো পরীক্ষা হয়নি, তাই প্রশ্নের গতিপ্রকৃতি বা ধরন নিয়ে নিশ্চিত হওয়া কঠিন। এই অনিশ্চয়তার আঙিনায় দাঁড়িয়ে হাতেগোনা দু-একটি প্রশ্ন পড়ে যাওয়ার ঝুঁকি নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। তাই কেবল সাজেশনের ওপর নির্ভর না করে, প্রতিটি বিষয়ের মূল ভাব ও কনসেপ্ট পরিষ্কার রাখা জরুরি। আমি যে প্রশ্নগুলো এখানে দিচ্ছি, সেগুলো পরম গুরুত্বের সাথে অবশ্যই তৈরি করে যেও, যাতে যেকোনো পরিস্থিতিতেই তোমাদের কলম থেমে না থাকে। ✯✯✯
তোমাদের জন্য একদম সম্পূর্ণ সিলেবাস এর সাজেশন আজকে কভার করছি। তোমরা চাইলে উপরের যে স্মার্ট স্ট্র্যাটেজি রয়েছে সেটা অনুসরণ করে নিজেদের প্রিপারেশন বা প্রস্তুতি নিতে পারো। এতে করে তোমাদের শেষ মুহূর্তে একটু কম সিলেবাস পড়তে হবে। তবে অবশ্যই ওই স্ট্রাটেজি অনুসরণ করলেও তোমরা কিন্তু পরীক্ষাতে ভালো রকম ফলাফল করতে পারবে। তোর নিচে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক সমস্ত সাজেসটিভ প্রশ্নগুলো তুলে ধরা হলো —দেখে নাও!
গল্প সাজেশন
হলুদ পোড়া
- ছোটোগল্প হিসেবে ‘হলুদ পোড়া’ গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। / গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ✯✯✯
- “দাওয়াটি যেন স্টেজ”—কোন দাওয়ার কথা বলা হয়েছে? সেখানে যে ম্যাজিক আমদানি করা হয়েছিল বা কীসের অভিনয় চলছিল তা নিজের ভাষায় লেখো। ✯✯✯
- ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে ধীরেনের মনস্তাত্ত্বিক বিপর্যয় কীভাবে ঘটল তা আলোচনা করো। / ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। / গ্রামীণ কুসংস্কারের আবর্তে ধীরেনের চরিত্রের বিবর্তন আলোচনা করো।
অথবা, “আমি তো পাশ করা ডাক্তার নই…”—মন্তব্যটি কার? প্রসঙ্গ নির্দেশ করো? বক্তা সম্পর্কে গল্পে আর কী বলা হয়েছে? ✯✯✯ - ‘হলুদ পোড়া’ যে ভৌতিক পরিবেশের/গ্রাম্য কুসংস্কারের চিত্র প্রতিফলিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। ✯✯
- “সে বছর কার্তিক মাসের মাঝামঝি তিন দিন আগে পরে গাঁয়ে দু’দুটো খুন হয়ে গেল।” — হলুদ পোড়া গল্প অনুসারে কারা কিভাবে খুন হয়েছিল/বলাই চক্রবর্তী ও ধীরেনের বোন শুভ্রা কিভাবে খুন হয়েছিল? — তার নিজের ভাষায় বর্ণনা কর।
- “একটুখানি বাস্তব সত্যের, খাদ্দের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়।”—এই বক্তব্য সমাজের কোন্ জীবনসত্যের প্রকাশ ঘটেছে, বুঝিয়ে দাও।
- ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে শান্তির চরিত্রটি বিশ্লেষণ করো। / অশরীরী আত্মার উপদ্রব থেকে পরিবারকে সুরক্ষা দিতে শান্তি কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল?
- ‘শান্তির আর এতটুকু সন্দেহ রইল না’- কোন্ বিষয়ে সন্দেহ ছিল না? এর প্রতিক্রিয়া কী ঘটেছিল?
- ‘হলুদ পোড়া’ গল্পটিতে বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কারের যে দ্বন্দ্ব ফুটে উঠেছে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো।
অথবা, “আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি”—বক্তব্যের পিছনে গ্রামীণ কুসংস্কার ও মনস্তাত্ত্বিক বিকার মানুষকে কীভাবে গ্রাস করে তা আলোচনা করো।
আশা করছি উপরের প্রশ্নগুলো থেকেই কমন পেয়ে যাবে। তবুও নিচে আরও কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেওয়া রইল ইচ্ছা হলে করতেও পারো নাও করতে পারো।
- “দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে…”—এই মন্তব্যে সমাজ মানসিকতার যে পরিচয় ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো।
- হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চক্রবর্তী সম্পর্কে কী জানতে পারো লেখো। / নবীনকে কোন দুর্বুদ্ধি থেকে বিরত করতে চেয়েছেন?
- “গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল”—কোন ঘটনার প্রেক্ষিতে গা শুদ্ধ লোক অপ্রস্তুত হয়ে রইল?
- কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল। — কুঞ্জ কে, আর কেনই বা সে এই আয়োজন? প্রক্রিয়াটি কার্যকর করা সম্ভব হলো না কেন?
হারুন সালেমের মাসি
- ‘হারুন সালেমের মাসি’ গল্প অবলম্বনে গৌরবি চরিত্রটি বিশ্লেষণ করো। / গল্পের গৌরবীর মধ্যে দিয়ে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করো। ✯✯✯
- গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। / ছোটগল্প হিসেবে এটি কতটা সার্থক। ✯✯✯
- “নিজেকে বড়ো প্রয়োজনীয় মনে হল হঠাৎ।”—কোন কথা শুনে কার একথা মনে হয়েছিল? একথা মনে হওয়ার কারণ কী? ✯✯✯
- “শহরে গৌরবি আর হারার সমাজ অনেক বড়ো। সমুদ্রের মতো।” – গৌরবী আর হারার সমাজের পরিচয় দাও। শহরে তা ‘সমুদ্রের মতো’ কেন? / এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। ✯✯✯
- গল্প অনুসারে ঠিক কোন পরিস্থিতিতে মাসি গৌরবী এবং বোনপো হারা গ্রাম ছেড়ে শহরে গিয়েছিল?
- গল্পে সমাজের নিম্নবিত্ত পরিবারগুলিতে মহিলাদের জীবনযাপনের যে ছবি ফুটে উঠেছে তা লেখো।
- ‘হারুন-সালেমের মাসি’ গল্প অবলম্বনে ‘হারা’ চরিত্রটি বিশ্লেষণ করো।
- “দশ জীরা হাটে না ছোটে”—এই মন্তব্যের আলোকে জশী চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো।
আশা করছি উপরের প্রশ্নগুলো থেকেই কমন পেয়ে যাবে। তবুও নিচে আরও কয়েকটি গল্পের লাইন তুলে ধরা হলো যেগুলো খুবই তাৎপর্যপূর্ণ। গল্পের এই লাইনের আগে পরের ঘটনা একটু পড়ে রাখবে যাতে প্রশ্ন আসলে পরীক্ষাতে লেখা যায়।
- “ঈশ্বরের জিনিস তো! শাকে পাতায় দোষ নেই।”
- ‘গৌরবির ভেতরটা ভয়ে শুকিয়ে গেল’
- ‘এই সময় গৌরবীর বড়ো কষ্ট হয় ও রেললাইনের দিকে চেয়ে থাকে’
- “কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কিছুই ও ভোলে না।”
- ‘দুজনে ধুন্ধুমার লেগে গেল।’
- “ও ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল”
- “এই তো স্বর্গ”
- গৌরবী ওর নিড়ানি আর থলি খুঁজছিল
কবিতা সাজেশন
প্রার্থনা
- ‘প্রার্থনা’ কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন, তা নিজের ভাষায় আলোচনা করো। / “ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত”—স্বর্গ সম্পর্কে কবির ভাবনার পরিচয় দাও। ✯✯✯
- ‘ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত’। – কাকে উদ্দেশ্য করে কার এই উক্তি? মন্তব্যটির প্রসঙ্গ বা তাৎপর্য ব্যাখ্যা করো। ✯✯✯
- ‘যেথা গৃহের প্রাচীর/আপন প্রাঙ্গনতলে দিবস শর্বরী/বসুধারে রাখে খণ্ড ক্ষুদ্র করি’—’গৃহের প্রাচীর’ বলতে কবি এখানে কী বুঝিয়েছেন? অংশটির মধ্য দিয়ে কবি কী বলতে চেয়েছেন? / কী কী কারণে বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যায়? ✯✯✯
- “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,”- চিত্ত কোথায় কীভাবে ভয়শূন্য হবে? ‘উচ্চ যেথা শির’ কথাটির অর্থ কী? / কবির আকাঙ্ক্ষিত স্বদেশের মানুষের ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির হওয়ার উপযোগিতা কী? ✯✯✯
- “তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা,”—উদ্ধৃত পঙ্ক্তিটিতে ‘তুমি’ কে? এই ‘তুমি’র প্রাসঙ্গিকতার উল্লেখ করো। / নেতা বলতে কবি কাকে বুঝিয়েছেন? কবির ঈশ্বর ভাবনার পরিচয় দাও। ✯✯✯
- প্রার্থনা কবিতা অবলম্বনে কবির মানব কল্যাণ ভাবনা ও দেশাত্মবোধের পরিচয় আলোচনা করো।
- কবিতাটির নামকরণের সার্থকতা ও বিষয়বস্তু আলোচনা করো।
কেন এল না
- “জানলার দিকে মুখ করে / ছেলেটা বই নিয়ে বসল মাদুরে”—ছেলেটি কোন্ বই নিয়ে বসেছিল এবং কেন? বই নিয়ে বসার পর কী কী ঘটেছিল?
অথবা, “সামনে ইতিহাসের পাতা খোলা”—ইতিহাসের পাতা খোলা কথাটির তাৎপর্য লেখো। ইতিহাস বই পড়ায় ছেলেটির মন নেই কেন? ✯✯✯ - “কড়ার গায়ে খুন্তিটা/আজ একটু বেশি রকম নড়ছে।”- কখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল? উদ্দিষ্ট ব্যক্তির মানসিক অবস্থার পরিচয় দাও। ✯✯✯
- ‘গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে’ —ছেলেটার দাঁড়িয়ে থাকার কারণ কী ছিল? ‘ছেলেটা দেখে আসতে গেল’—ছেলেটা কী দেখে আসতে গিয়েছিল? তার পরিণাম কী হয়েছিল? ✯✯✯
- “মৃত্যুর পাশ কাটিয়ে / বাবা এল। ছেলে এল না।”—বাবার ও ছেলের পরিচয় দাও। উদ্ধৃতিটির প্রসঙ্গসহ তাৎপর্য বিশ্লেষণ করো। মৃত্যুর পাশ কাটিয়ে তার আসার তাৎপর্য ব্যাখ্যা করো। ছেলে কেন ফেরেনি সেই মর্মান্তিক ঘটনার বিবরণ নিজের ভাষায় আলোচনা কর। ✯✯✯
- ‘কেন এল না’ কবিতার মূলভাব কী? কবিতায় প্রিয়জনের না ফিরে আসার যন্ত্রণা কিভাবে ফুটে উঠেছে সংক্ষেপে লেখো। অথবা, ‘কেন এল না’ কবিতায় কবি যে ঘটনার বিবরণ দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো।
- কবিতাটির নামকরণের সার্থকতা এবং পটভূমি আলোচনা করো।
আশা করছি উপরের প্রশ্নগুলো থেকেই কমন পেয়ে যাবে। তবুও নিচে আরও কয়েকটি কবিতার লাইন তুলে ধরা হলো যেগুলো খুবই তাৎপর্যপূর্ণ।
- “যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে, নড়বে না”
- “কিসের পুজো আজ?”
- “মানুষটা এখনো কেন এল না?”
- “আর এখন রেডিওই খবর বলছে”
- “হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য”
তিমির হননের গান
- ‘তিমির হননের গান’ কবিতাটির প্রেক্ষাপট উল্লেখ করো। কবি কেন ‘তিমিরবিলাসী’ না হয়ে ‘তিমির বিনাশী’ হতে চেয়েছেন? ✯✯✯
- ‘সেই সব রীতি আজ মৃতের চোখের মতো…’ সেই সব রীতি বলতে কী বোঝানো হয়েছে? তাকে মৃতের চোখের মতো-ই বা বলা হয়েছে কেন?
- কবিতায় সমাজ ও সভ্যতার যে অবক্ষয়ের চিত্ররূপ অঙ্কিত হয়েছে তা কীভাবে কবির ব্যক্তিগত জীবনযন্ত্রণার সঙ্গে মিশ্রিত হয়ে যায় তা আলোচনা করো।
অথবা, ‘তিমির হননের গান’ কবিতায় যে মন্বন্তর পরিস্থিতির কথা কবি উল্লেখ করেছেন তা নিজের ভাষায় উল্লেখ কর। - ‘তিমির হননের গান’ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো।
নাটক সাজেশন
নানা রঙের দিন
- ‘নানা রঙের দিন’ নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। / অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন ও অভিনয় জীবন—এই দুটি ভিন্ন সত্তার দ্বন্দ্ব আলোচনা করো।
অথবা, “থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা, আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর”—এই জীবনের যে কাহিনি বক্তা উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখো। ✯✯✯ - ‘শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই’—বক্তার এই মন্তব্যের সার্থকতা বা প্রেক্ষাপট আলোচনা করো। / “কালীনাথ একাকিত্ব নেই, রোগ নেই”—মন্তব্যটির তাৎপর্য লেখো। ✯✯✯
- “যারা বলে ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’—তারা সব গাধা”—বক্তা কে? কোন্ প্রসঙ্গে বক্তা কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন? / “সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে, যারা বলেন আর্ট/অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা”—বক্তা কখন কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন? ✯✯✯
- ‘সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম’—বক্তা কী বুঝেছিলেন? বক্তার এরূপ উপলব্ধির প্রেক্ষাপট আলোচনা করো। ✯✯✯
- ‘আপনি বামুন মানুষ, মিছে কথা বলব না। আমি রোজ লুকিয়ে, লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই চাটুজ্জে মশাই’—বক্তা কে? তিনি কেন গ্রিনরুমে ঘুমান? ✯✯✯
- ‘জানো, কালীনাথ একটা মেয়ে’- এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো। ✯✯✯
- ‘আমাদের দিন ফুরিয়েছে’- কে, কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। / “হ্যাঁ কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে”—”জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই…”—বক্তার উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। ✯✯✯
- “আমি ও তো মানুষ কালীনাথ,”—’কালীনাথ’ কে? এই উক্তির মধ্য দিয়ে অভিনেতা বক্তার নিঃসঙ্গ জীবন ও প্রত্যাশা বা হতাশাময় চিত্র কীভাবে ফুটে উঠেছে? ✯✯✯
- ‘অভিনেতা মানে একটা চাকর- একটা জোকার…. বক্তার এ কথার তাৎপর্য আলোচনা করো। / “অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন”—বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। ✯✯✯
- “আমার প্রতিভা এখনও মরে নি।”—কে, কখন এই উপলব্ধি করেছেন? মন্তব্যটির প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা করো বা ব্যাখ্যা করো। ✯✯✯
- ‘এই তো জীবনের সত্য কালীনাথ’- বক্তা জীবনের কোন সত্য বলতে চেয়েছেন? / এখানে জীবনের কোন সত্য উদ্ভাসিত হয়েছে? ✯✯✯
আশা করছি উপরের প্রশ্নগুলো থেকেই কমন পেয়ে যাবে। তবুও নিচে আরও কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেওয়া রইল ইচ্ছা হলে করতেও পারো নাও করতে পারো।
- ‘এই পবিত্রতার নামাবলিটা সেদিন হঠাৎ ই ফাঁস হয়ে গেল আমার সামনে’ – ‘পবিত্রতার নামাবলি’ টা কী? তা কোন্ দিন, কীভাবে ফাঁস হয়ে গিয়েছিল?
- “পাবলিকের আসল চরিত্রটা কী”—পাবলিকের আসল চরিত্র সম্পর্কে বক্তার উপলব্ধি ব্যাখ্যা করো।
- “১২টা বেজে গেছে আমার, ১২টা বেজে পাঁচ”—উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এমন মনে করার কারণ অনুসন্ধান করো।
- নাটকটির সূচনায় মঞ্চ সজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো।
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে সাজেশন
ডাকঘর
- ‘ডাকঘর’ নাটকে অমল চরিত্রটি তোমার কীরূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো। ✯✯✯
- ‘ডাকঘর’ নাটক অবলম্বনে ঠাকুরদা চরিত্রটি আলোচনা করো। / ‘তুমি যে ছেলে খেপাবার সর্দ্দার’—এই মন্তব্যের আলোতে ঠাকুরদা চরিত্রটি বিশ্লেষণ করো। ✯✯✯
- ‘ডাকঘর’ নাটকে অমল চরিত্রের বিচিত্র কল্পনাগুলোর পরিচয় দাও। এই বিচিত্র ভাবনার মধ্য দিয়ে তার মুক্তির ব্যাকুলতা কীভাবে প্রকাশ পেয়েছে? (‘যদি কাঠবেড়ালি হতুম তবে বেশ হত।’ || “বড় হলে আমি রাজার ডাক হরকরা হব” || “আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম”) ✯✯✯
- ‘দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম’—কে কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছে? তার এই মন্তব্যের কারণ আলোচনা করো। / অমলের সাথে দইওয়ালার কথোপকথন আলোচনা করো।
অথবা, ‘ডাকঘর’ নাটকের দইওয়ালার গ্রামের বর্ণনা দাও। দইওয়ালার কাছে অমল কী শিখতে চেয়েছিল? ✯✯✯ - ‘তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো…’—কাদের উদ্দেশ্যে বক্তা কখন এই মন্তব্য করেছে? তাদের খেলার জন্য বক্তা কীভাবে সাহায্য করেছিল বা অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। ✯✯✯
- “এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ”—বক্তা কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন? নাট্যদ্বন্দ্বের প্রকাশ আলোচনা করো।
অথবা, ‘ডাকঘর’ নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? / “ওকে বাইরে একেবারে যেতে দিতে পারব না”—কে, কার সম্পর্কে বলেছে? ✯✯✯ - ‘আমি যে ওর জন্যে ফুল এনেছি- ওর হাতে কি দিতে পারব না’? কোন্ প্রসঙ্গে বক্তার এই উক্তি? উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো।
“বোলো যে সুধা তোমাকে ভোলে নি”—কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।
অথবা, ডাকঘর নাটকে সুধার সঙ্গে আমলের কথোপকথন নিজের ভাষায় বর্ণনা কর।✯✯✯ - রূপক-সাংকেতিক নাটক কাকে বলে? রূপক-সাংকেতিক নাটক হিসেবে ‘ডাকঘর’ নাটকের সার্থকতা বিচার করো। ✯✯✯
- কীভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছোলো? / “শীঘ্রই যাতে রাজার চিঠি তোমাদের বাড়িতে আসে…”—কে, কোন পরিপ্রেক্ষিতে বলেছে? ✯✯✯
- ‘সে ভারি আশ্চর্য জায়গা’- কে, কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন? সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছেন তা উল্লেখ করো। / ক্রঞ্চদ্বীপের বর্ণনা দাও। ✯✯✯
- ‘ডাকঘর’ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। ✯✯✯
আশা করছি উপরের প্রশ্নগুলো থেকেই কমন পেয়ে যাবে। তবুও নিচে আরও কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেওয়া রইল ইচ্ছা হলে করতেও পারো নাও করতে পারো।
- ‘ডাকঘর’ নাটকের মাধব দত্ত/দইওয়ালা/প্রহরী চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো।
- ‘… তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না’—কে কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছে? তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কী? / অমলের সাথে পন্ডিতের কথোপকথন আলোচনা করো।
- “পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি?” –কে, কাকে এরূপ প্রশ্ন করেছে? পাহাড়তলায় অবস্থিত গ্রামটির বর্ণনা দাও।
- “তখন তোমার ঐ ঘণ্টা বাজে—ঢং ঢং ঢং ঢং ঢং।”—কে, কখন এই ঘণ্টা বাজায়? এই ঘণ্টাধ্বনির তাৎপর্য কী?
অথবা, ‘ঘণ্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে।’—কে, কাকে এই উক্তিটি করেছেন? এই উক্তিটির মধ্য দিয়ে কী বোঝা যায়? - “খুলে দাও, খুলে দাও, যত দ্বার-জানালা আছে সব খুলে দাও।” -সব রুদ্ধ করে রাখা হয়েছিল কেন? মন্তব্যটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো।
বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সাজেশন
চিত্রকলা
- বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। / বাঙালির চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ✯✯✯
- বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। / ভাস্কর ও চিত্রশিল্পী হিসেবে রামকিংকর বেইজের অবস্থান নির্ণয় করো। ✯✯✯
- চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান বা স্থান আলোচনা করো। ✯✯✯
- চিত্রকলা চর্চায় যামিনী রায়ের স্থান নিরূপণ করো। / চিত্রশিল্পী হিসেবে যামিনী রায়ের অবদান আলোচনা করো। ✯✯✯
- বাঙালির চিত্রকলা চর্চার ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিশিষ্টতা বা অবদান আলোচনা করো। ✯✯✯
- ‘পট’ বা পটচিত্র বলতে কী বোঝানো হয়? বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় বা গুরুত্ব উল্লেখ করো। ✯✯✯
- বাঙালির চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো।
- বাংলার চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূমিকা আলোচনা করো।
- বাঙালির শিল্প চর্চার ইতিহাসে সুনয়নী দেবী ও বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান।
- বাঙালির শিল্প শিক্ষার ইতিহাস সম্পর্কে একটি নিবন্ধ লেখো।
- পরিতোষ সেনের দুটি বিখ্যাত ছবির নাম লেখো।
চলচ্চিত্র
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। / ‘পথের পাঁচালী’ কেন মাইলস্টোন? ✯✯✯
- বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। ✯✯✯
- বাংলা চলচ্চিত্রে পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। ✯✯✯
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের (New Theatres) অবদান আলোচনা করো। ✯✯✯
- তথ্যচিত্র বলতে কী বোঝো? বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলোচনা করো। ✯✯✯
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নির্বাক যুগের সিনেমায় ম্যাডান থিয়েটারের ভূমিকা।
- বাংলা চলচ্চিত্রে তপন সিংহ এবং তরুণ মজুমদারের অবদান আলোচনা করো।
- বাংলা সিনেমায় ছোটগল্পের ছবি সম্পর্কে আলোচনা করো।
- বাংলা তথ্যচিত্র নির্মাণে হরিসাধন দাশগুপ্তের ভূমিকা।
- ২০ শতকের পাঁচের দশকে বাংলা সিনেমার তথ্যচিত্রের মধ্যে দিয়ে যে বদল এসেছিল তা আলোচনা করো।
উচ্চ মাধ্যমিক প্রবন্ধ রচনা সাজেশন
তথ্যসূত্র অবলম্বনে জীবনীমূলক প্রবন্ধ
| জীবনী | পড়ার লিংক |
|---|---|
| ঋত্বিক ঘটক (শতবর্ষ) ✯✯✯ | Read Now |
| নারায়ণ দেবনাথ (শতবর্ষ) ✯✯✯ | Read Now |
| বাদল সরকার (শতবর্ষ) ✯✯✯ | Read Now |
| সুকান্ত ভট্টাচার্য (শতবর্ষ) ✯✯✯ | Read Now |
| সলিল চৌধুরী (শতবর্ষ) ✯✯✯ | Read Now |
| মহাশ্বেতা দেবী (শতবর্ষ) [HS 2025] | Read Now |
| বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন [নমুনা প্রশ্ন] | Read Now |
বিষয়ভিত্তিক বা অনুচ্ছেদ অবলম্বনে প্রবন্ধ
- ভারত এক মিলন মেলা ✯✯✯
- শুভ উৎসব ✯✯✯
- তরুণের স্বপ্ন
- কন্যাশ্রী প্রকল্প
WBCHSE HS 4th Sem Bengali Suggestion PDF Download (উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন ২০২৬)
★★ সংসদের প্যাটার্ন মেনে গুরুত্বপূর্ণ উত্তর সহ সাজেশন PDF সংগ্রহ করুন নিচের ছবিতে ক্লিক করে ⇓
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন 2026 ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো নম্বর পেতে বিশেষ সহায়ক হবে এই সাজেশনটি। পরীক্ষার্থীরা একাধিক প্রশ্ন এই সাজেশন থেকে কমন পেয়ে যাবে
| Details | Link |
|---|---|
| HS 2026 Sem IV Bengali Suggestion উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন FREE PDF Download – 1.5 MB | |
| WB HS Semester প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
সংগ্রহ করে নাও: HS 4th Semester Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য EduTips -এর সমস্ত বিষয়ের সাজেশন ইতিমধ্যেই প্রকাশিত হচ্ছে। অন্যান্য বিষয়ের সাজেশন গুলি ওপরে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারো। অথবা তোমরা চাইলে আমাদের টার্গেট গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো সেখানেও সমস্ত আপডেট দিয়ে দেওয়া হচ্ছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -




