HS 3rd Semester Enrolment: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার এনরোলমেন্ট, কত টাকা লাগবে?

Nitya Gorai

Published on:

WBCHSE HS 3rd Semester Enrolment Date, Fees Notice

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিলাপ, নতুন সেমিস্টার পদ্ধতিতে যেটাকে এনরোলমেন্ট (Enrollment) বলা হচ্ছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য WBCHSE সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৭ ই জুলাই এই এনরোলমেন্ট প্রক্রিয়া অনলাইনে শুরু হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে ফর্ম জমা না দিলে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হবে না।

— Advertisement —

WBCHSE HS Semester III Enrolment 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের এনরোলমেন্ট

সংসদের Notification No. L/PR/258/2026 (তারিখ: ৭ জুলাই ২০২৬) অনুযায়ী, ১৭ জুলাই ২০২৬ থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে Semester III Enrolment Form জমা নেওয়া হবে। এই এনরোলমেন্ট প্রক্রিয়াটি সমস্ত বিদ্যালয়ের মাধ্যমে অনলাইনে সম্পন্ন হবে এবং পূর্বে প্রকাশিত Annual Working Plan 2026-27 অনুযায়ী প্রযোজ্য সমস্ত ফি জমা দিতে হবে।

বিবরণ (Description)নির্ধারিত তারিখ / সময়সীমা (Date/Duration)
সেমিস্টার III পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম সাবমিট (অনলাইন)১৭.০৭.২০২৬ – ৩১.০৭.২০২৬
সেমিস্টার III পরীক্ষার অ্যাডমিট কার্ড (অনলাইনে জারি)২১.০৮.২০২৬
সেমিস্টার III পরীক্ষা২১শে সেপ্টেম্বর, ২০২৬৭ অক্টোবর, ২০২৬

যে সকল শিক্ষার্থী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নতুন সেমিস্টার পদ্ধতির অধীনে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য এই এনরোলমেন্ট বাধ্যতামূলক। এনরোলমেন্ট সম্পূর্ণ স্কুলের মাধ্যমে বিশেষ পোর্টালে হবে, ছাত্রছাত্রীদের শুধু ফি এবং বিবরণ স্কুলের কাছে জমা করতে হবে।

দেখে নাও: WBCHSE HS Class 12 3rd Semester Routine 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা রুটিন

HS 3rd Semester Enrolment Fees: কত টাকা লাগবে?

— Advertisement —

তৃতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য সংসদ কর্তৃক সমস্ত খরচ নির্ধারণ করে দেওয়া রয়েছে। সর্বমোট ছাত্রছাত্রীদের কাছ থেকে: 215 টাকা ফি নেওয়া হবেনির্ধারিত সময় পেরিয়ে গেলে 150 টাকা ফাইন দিতে হবে, সম্পূর্ণ ব্রেক ডাউন দেওয়া হল –

খাতফি (টাকা)
Enrolment / Examination Fee155/-
Form Processing Fee30/-
Convenience Fee30/-
Total Fees215/-
Centre Grant25/-
Net Fees to be Deposited to Council190/-

★★ WBCHSE HS সেমিস্টার সেরা প্রস্তুতিতে আজকেই সংগ্রহ করো প্রিমিয়াম নোটস” সাজেশন ও স্পেশাল মক টেস্ট

WBCHSE Latest Syllabus MCQ Notes Class 12 3rd Semester 2026
প্রিমিয়াম PDF ছবির উপরে ক্লিক করো

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও লিংক (Notice)

বিজ্ঞপ্তির বিষয়ডাউনলোড লিংক
Class 12 Sem-3 এনরোলমেন্ট (New Notice)
Date: 07.07.2026
No: L/PR/258/2026
↓ Download Notice
উচ্চ মাধ্যমিক সংসদের অফিসিয়াল ওয়েবসাইটWBCHSE →
উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)

ডাউনলোড করো: WBCHSE HS OMR Sheet PDF (New) 2026-27 পরীক্ষার অফিসিয়াল ওএমআর উচ্চ মাধ্যমিক সংসদের কপি

Semester III Enrollment উচ্চমাধ্যমিক ২০২৭ পরীক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাই কোনো শিক্ষার্থী যেন নির্ধারিত সময়সীমা মিস না করে, সে বিষয়ে বিদ্যালয় ও অভিভাবকদেরও সমানভাবে সচেতন থাকা প্রয়োজন। সময়মতো এনরোলমেন্ট সম্পন্ন করে এখন থেকেই পরিকল্পিতভাবে পরীক্ষার প্রস্তুতি শুরু করাই হবে সাফল্যের প্রথম পদক্ষেপ।

Join Group

Telegram

Share