India Post GDS West Bengal Vacancy List 2026: ইতিমধ্যে পোস্ট অফিস নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী ২৩ হাজারো বেশি শূন্য পদে দেশজুড়ে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদের মধ্যে পশ্চিমবঙ্গে কতগুলি শূন্য পদ রয়েছে এবং প্রতিটি জেলা তথা ডিভিশন ভিত্তিক শূন্য পদ কত এবং কোন ডিভিশনে Cut-Off কম হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত আলোচনা করা হলো।
India Post GDS Recruitment 2026: পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ
পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ভারতীয় পোস্ট অফিসের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩১ শে আগস্ট থেকে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২ই সেপ্টেম্বর থেকে।
| কার্যক্রম (Activity) | তারিখ ও সময় (Date & Time) |
|---|---|
| অনলাইনে রেজিস্ট্রেশন শুরু ও শেষ (প্রার্থীদের জন্য) | 31-08-2026 থেকে 19-09-2026 (বিকেল ০৫:০০ টা পর্যন্ত), ২৩ থেকে ২৪ তারিখ |
| অনলাইনে আবেদনপত্র জমা এবং ফি পেমেন্ট | 02-09-2026 থেকে 21-09-2026 (বিকেল ০৫:০০ টা পর্যন্ত) |
| আবেদনপত্রে ভুল সংশোধন (Correction Window) | 23-09-2026 থেকে 24-09-2026 (বিকেল ০৫:০০ টা পর্যন্ত) |
| প্রথম তালিকা বা ফলাফল প্রকাশ | অক্টোবর, ২০২৬ (সম্ভাব্য) |
মোট শূন্যপদ (Total Vacancy)
পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক 2026 সালের জুলাই মাসের নিয়োগ প্রক্রিয়ায় পুরো দেশ জুড়ে মোট ২৩,৭৫৭ টি শূন্য পদ রয়েছে। যার মধ্য আমাদের পশ্চিমবঙ্গ সার্কেলে মোট ১,৭৫৫ টি শূন্যপদ রয়েছে। মূলত পশ্চিমবঙ্গ রাজ্যে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সার্কেলে যতগুলি শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ গুলিতে আবেদন করতে পারবে।
বিস্তারিত পড়ুন: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক – যোগ্যতা, বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন! সবকিছু
West Bengal Circle GDS Vacancy List: গ্রামীণ ডাক সেবক জেলাভিত্তিক শূন্যপদ
পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্ট অফিস গুলি মূলত কয়েকটি ডিভিশনে বিভক্ত প্রতিটি ডিভিশন অনুযায়ী নিচের শূন্য পদের তালিকা দেওয়া হলো-
| ডিভিশনের নাম | মোট শূন্যপদ |
|---|---|
| A – N Islands Division | 38 |
| Asansol Division | 19 |
| Bankura Division | 93 |
| Barasat Division | 85 |
| Barrackpore Division | 34 |
| Baruipur Division | 196 (সর্বোচ্চ শূন্যপদ) |
| Birbhum Division | 75 |
| Burdwan Division | 100 |
| Contai Division | 82 |
| Cooch Behar Division | 55 |
| Dakshin Dinajpur Division | 41 |
| Darjeeling Division | 15 |
| Hooghly North Division | 48 |
| Hooghly South Division | 34 |
| Howrah Division | 101 |
| Jalpaiguri Division | 70 |
| Kol AP Stg Divn | 1 |
| Kolkata East Division | 10 |
| Kolkata North Division | 2 |
| Malda Division | 24 |
| Midnapore Division | 121 |
| Murshidabad Division | 109 |
| Nadia North Division | 47 |
| Nadia South Division | 78 |
| Purulia Division | 83 |
| RMS SB Divn | 1 |
| RMS SG Divn | 19 |
| RMS WB Divn | 19 |
| Sikkim Division | 86 |
| South Kolkata Division | 2 |
| Tamluk Division | 47 |
| UTTAR DINAJPUR DIVISION | 27 |
বি:দ্র: আবেদন প্রার্থী শুধুমাত্র একটি ডিভিশনের জন্য আবেদন করতে পারবে। তাই অবশ্যই আবেদন করার পূর্বে সঠিক ডিভিশন নির্বাচন করা জরুরী।
কোথায় Cut-Off কম হবে
বিগত বছরগুলির Cut-Off এনালাইস করে সম্ভাব্য কম Cut-Off যুক্ত কতগুলি ডিভিশন নিচে দেওয়া হল। অন্যান্য ডিভিশনের তুলনায় এই ডিভিশন গুলিতে Cut-Off কম হওয়ার সম্ভাবনা রয়েছে
- Tamluk
- Baruipur
- Purulia
- Hooghly South & North
- Nadia North & South
- Asansol
ডিভিশন নির্বাচনের পদ্ধতি
পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার সময় নির্দিষ্ট একটি ডিভিশন নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে কিভাবে ডিভিশন নির্বাচন করবে তার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিচে দেওয়া হলো। তুমি যদি এই পদ্ধতি গুলো ফলো করো তাহলে তোমার সিলেকশন এর সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পাবে।
- প্রথমত একটা কথা মনে রাখবেই ওই ডিভিশনের মোট শূন্যপদ বেশি হলেই যে ওখানে Cut-Off কম হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ যেখানে শূন্য পদ বেশি থাকবে সেখানে বেশিরভাগ ছেলেমেয়ে আবেদন করবে তাই তোমার যদি নাম্বার কম থাকে সেই ডিভিশনগুলো এড়িয়ে চলবে।
- ডিভিশন নির্বাচন করার সময় অবশ্যই তোমার ক্যাটাগরি (SC,ST,OBC) অনুযায়ী সেই ডিভিশনে কতগুলি শূন্যপদ রয়েছে সেটি অবশ্যই চেক করে নিতে হবে।
- তোমার ক্যাটাগরি অনুযায়ী কোন ডিভিশনে শূন্যপদ বেশি রয়েছে বা কম রয়েছে তার একটা লিস্ট তৈরি করে নেবে, এরপর সেই ডিভিশনের ওই নির্দিষ্ট ক্যাটাগরির বিগত বছরগুলি কাটক কেমন রয়েছে সেটি চেক করে নেবে।
দেখে নাও: GDS Application Document Required: গ্রামীণ ডাক সেবক আবেদনের জন্য কি কি লাগবে? দেখে নাও
গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক
| বিষয় | লিংক |
|---|---|
| অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন ( GDS Online Engagement Schedule-II, July-2026) | Download PDF↓ |
| পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) অফিসিয়াল ওয়েবসাইট | Apply Now→ |
| রাজ্যভিত্তিক তথা সার্কেল ভিত্তিক শূন্য পদের লিস্ট | Download List↓ |
আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর থেকে, তাই অবশ্যই আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং ডিভিশন ভিত্তিক শূন্য পদের তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবে এবং তারপরেই অনলাইনে আবেদন করবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

