রাজ্যের বেকার যুবসমাজের জন্য বড় খবর। পড়াশোনা শেষ, চাকরির চেষ্টা চলছে—কিন্তু মাঝের এই অনিশ্চিত সময়টাই সবচেয়ে কঠিন। সেই সময়ে পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘বাংলার যুব-সাথী’ (Banglar Yuva Sathi Scheme)। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্প ঘোষণা! মাসে ১৫০০ টাকা ভাতা—কারা পাবেন, কবে থেকে চালু হবে, কীভাবে আবেদন—সব তথ্য এক নজরে জেনে নিন।
চালু হচ্ছে ‘বাংলার যুব-সাথী’ প্রকল্প (Banglar Yuva Sathi Scheme)
বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হচ্ছে ‘বাংলার যুব-সাথী’ প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে জানান, রাজ্যের প্রায় ৩০ লক্ষ যুবক-যুবতী এই প্রকল্পে উপকৃত হবে।
‘বাংলার যুব-সাথী’ প্রকল্প: এক নজরে তথ্য
| তথ্য | বিস্তারিত |
|---|---|
| প্রকল্পের নাম | বাংলার যুব-সাথী (Banglar Yuba Sathi Scheme) |
| মাসিক ভাতা (Per Month) | ₹১,৫০০ |
| বয়সসীমা | ২১ থেকে ৪০ বছর |
| ন্যূনতম যোগ্যতা | মাধ্যমিক পাশ |
| কারা পাবেন | বেকার যুবক ও যুবতী |
| কবে চালু হতে পারে | ১৫ আগস্ট, ২০২৬ |
| সর্বোচ্চ মেয়াদ | ৫ বছর |
| বাজেট বরাদ্দ | ₹৫,০০০ কোটি (২০২৬-২৭) |
কারা এই ভাতা পাবেন? Eligibility
শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ (Scholarship) পেলে কোনও সমস্যা নেই—স্কলারশিপ থাকলেও যুব-সাথীর ভাতা পাওয়া যাবে।
- এই ভাতা ছেলে-মেয়ে নির্বিশেষে রাজ্যের সমস্ত যোগ্য যুবসমাজ পাবেন।
- যারা ইতিমধ্যেই রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা পান, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য— চাকরির খোঁজে থাকা যুবকদের আর্থিকভাবে সহায়তা করা, বেকারত্বের সময়ে ন্যূনতম সুরক্ষা দেওয়া এবং কর্মসংস্থানের পথে অনুপ্রেরণা জোগানো।
ক্লিক করে দেখুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে?
Documents: আবেদন করতে কী কী লাগতে পারে?
- মাধ্যমিক পাশের সার্টিফিকেট
- বয়স প্রমাণপত্র (Aadhaar / Birth Certificate)
- Aadhaar Card
- ভোটার কার্ড / রেশন কার্ড
- ব্যাংক অ্যাকাউন্ট (DBT-এর জন্য)
- মোবাইল নম্বর (OTP যাচাইয়ের জন্য)।
আবেদন পদ্ধতি কী? WB Yuva Sathi Application Process
রাজ্য সরকার জানিয়েছে, প্রকল্প চালু হলে অনলাইনে আবেদন নেওয়া হবে। আবেদন শুরুর সঠিক তারিখ ও অফিসিয়াল লিংক চালুর সময় জানানো হবে। সম্ভাব্য ধাপগুলি:
- নির্দিষ্ট সরকারি পোর্টালে প্রবেশ (লিংক জানানো হবে)।
- মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন
- প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড
- আবেদন সাবমিট এবং যাচাই শেষে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা (DBT)।
আরো দেখবেন: Yuvashree Prakalpa: যুবশ্রী প্রকল্প প্রতিমাসে সরকার দেবে ১৫০০ টাকা!
‘বাংলার যুব-সাথী’ প্রকল্প নিঃসন্দেহে রাজ্যের যুবসমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। চাকরির প্রস্তুতির সময়ে মাসে ১৫০০ টাকা অনেকের কাছে বড় ভরসা হতে পারে। যদিও প্রকল্পটি কার্যকর হবে ২০২৬ সালের ১৫ আগস্ট থেকে। এই প্রকল্প সংক্রান্ত লেটেস্ট আপডেট, আবেদন লিংক ও শর্তাবলি পেতে আমাদের সঙ্গে থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


