স্কুল খোলার দিন নিয়ে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সবাইয়ের মধ্যেই গত কয়েকদিন ধরে ছিল ব্যাপক কৌতূহল। অবশেষে সেই অপেক্ষার অবসান। গরমের ছুটি শেষ করে আগামী সোমবার, ১ জুন ২০২৬ থেকে ফের খুলছে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলি। শিক্ষা দপ্তরের সাম্প্রতিক বৈঠকের পর এই বিষয়টি কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে।
Summer Vacation School Reopen: স্কুল শিক্ষা দপ্তরের বৈঠকের পর বড় আপডেট,
দীর্ঘ গরমের ছুটির পর অবশেষে আবার চেনা ছন্দে ফিরতে চলেছে পশ্চিমবঙ্গের স্কুলগুলি। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের দীর্ঘদিনের প্রশ্ন ছিল—“স্কুল কবে খুলবে?” এবার সেই প্রশ্নেরই স্পষ্ট উত্তর মিলেছে শিক্ষা দপ্তরের বৈঠকে।
কমিশনার অফ স্কুল এডুকেশন সমস্ত জেলার প্রাথমিক ও মাধ্যমিক ডিআইদের নিয়ে অনলাইন বৈঠকের বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বৈঠকে গরমের ছুটি শেষে স্কুল পুনরায় খোলা, বিদ্যালয়ের নিয়ম-কানুন, প্রার্থনা সংগীত, মিড-ডে মিল, শিক্ষক সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গেও আজ আলোচনা চলছে।
Westbengal School Open Date 2026: গ্রীসের ছুটির পর কবে খুলছে স্কুল?
শিক্ষা দপ্তরের আগের নির্ধারিত সূচি অনুযায়ী গরমের ছুটি শেষ হচ্ছে ৩১ মে ২০২৬। ফলে আগামী সোমবার অর্থাৎ ১ জুন ২০২৬ থেকেই রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পুনরায় পঠনপাঠন শুরু হবে।
| বিষয় | তথ্য |
|---|---|
| গরমের ছুটি শেষ | ৩১ মে ২০২৬ |
| স্কুল খোলার দিন | ১ জুন ২০২৬ (সোমবার) |
| কার জন্য প্রযোজ্য | সরকারি ও সরকার পোষিত স্কুল |
| বৈঠকের মূল বিষয় | স্কুল রিওপেনিং, বন্দে মাতরম, মিড-ডে মিল, পরিদর্শন |
বিস্তারিত দেখুন: WB Panchayat Recruitment 2026: গ্রাম পঞ্চায়েতে ৬৫০০+ বেশি শূন্য পদে নিয়োগ
বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে?
শুধু স্কুল খোলাই নয়, শিক্ষা দপ্তরের এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বিশেষ করে বিদ্যালয়ের শৃঙ্খলা, উপস্থিতি এবং পঠনপাঠনের গুণগত মানের উপর এবার আরও জোর দেওয়া হচ্ছে।
স্কুলে প্রার্থনা সংগীত হিসেবে “বন্দে মাতরম” সম্পূর্ণ গাওয়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা স্কুল পরিদর্শকদের নিয়মিত স্কুল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পড়াশোনার পরিবেশ ঠিকভাবে বজায় থাকে। এছাড়াও যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে সেগুলি হল—
- বিদ্যালয়ে পঠনপাঠনের মান নিয়মিত পর্যবেক্ষণ
- মিড-ডে মিলের খাবারের গুণগত মান যাচাই
- ছাত্রসংখ্যা কম বা শূন্য এমন স্কুলের তালিকা তৈরি
- শিক্ষক রেশনালাইজেশন
- আইসিটি ও আধার সংক্রান্ত বিষয়
- টেক্সট বুক ডিস্ট্রিবিউশন
- ১০০ পয়েন্ট রোস্টার সংক্রান্ত আলোচনা।
অবশ্যই দেখুন: Vidyanjali: সরকারি স্কুলের উন্নয়নে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প! শিক্ষা দপ্তরের নতুন নির্দেশ
অভিভাবকদেরও নজর রাখতে হবে যাতে পড়ুয়ারা নিয়মিত স্কুলে উপস্থিত থাকে এবং নতুন শিক্ষাবর্ষের পড়াশোনায় দ্রুত মানিয়ে নিতে পারে। গরমের দীর্ঘ বিরতির পর আগামী সোমবার ১ জুন থেকেই আবার চেনা ব্যস্ততায় ফিরছে রাজ্যের স্কুলগুলি। ছাত্র-ছাত্রীদের কোলাহল, ক্লাসরুমের পড়াশোনা এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ আবার ফিরতে চলেছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

