পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা আজকে তথা ৮ মার্চ ২০২৬ রবিবার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হচ্ছে তাই রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ইতিমধ্যেই গ্রুপ ডি পরীক্ষাটি সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের কাছ থেকে এই প্রশ্নপত্রটি আমরা সংগ্রহ করেছি।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পরীক্ষা | WBSSC Group D Recruitment 2026 |
| পরীক্ষার তারিখ | ৮ই মার্চ, ২০২৬ (রবিবার) |
| পরীক্ষার সময় | ১ ঘন্টা ২০ মিনিট (দুপুর ১২ টা থেকে ১:২০ পর্যন্ত) |
| প্রশ্নপত্র | ডাউনলোডের লিংক নিচে দেওয়া আছে |
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র: WBSSC Group D Exam Question Paper 2026
আজ দুপুর ১২টা থেকে নির্ধারিত সূচী অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা শুরু হয়। কমিশনের পক্ষ থেকে পরীক্ষার জন্য বরাদ্দ সময় ছিল ১ ঘণ্টা ২০মিনিট। অর্থাৎ, দুপুর ১টা ২০ মিনিটে পরীক্ষা শেষ হয়। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষা সেন্টারগুলির বাইরে সরকারি চাকরির আশায় প্রার্থীদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
WBSSC Group D Question Paper 2026 with Answer
1. পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত?
(A) বীরভূম (B) বাঁকুড়া (C) নদীয়া (D) মুর্শিদাবাদ
উত্তর: (B) বাঁকুড়া
2. ‘অর্জুন পুরস্কার’ কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়?
(A) সাহিত্য (B) বিজ্ঞান (C) খেলাধুলা (D) সমাজসেবা
উত্তর: (C) খেলাধুলা
3. শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো-র ‘বিশ্ব ঐতিহ্য’ তকমা পায়?
(A) 2021 (B) 2022 (C) 2023 (D) 2025
উত্তর: (C) 2023
4. P এবং Q-এর গড় 35। তাদের যোগফলটি হবে—
(A) 30 (B) 35 (C) 70 (D) 105
উত্তর: (C) 70
5. ‘.docx’ কোন ধরনের ফাইলের এক্সটেনশন?
(A) MS Excel (B) MS Word (C) MS PowerPoint (D) JPEG
উত্তর: (B) MS Word
6. যদি a:b=4:3, b:c=7:5 এবং c:d=9:8 হয়, তবে a:d কত?
(A) 3:7 (B) 7:3 (C) 10:21 (D) 21:10
উত্তর: (D) 21:10
7. 5445 এবং 9317—এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি নির্ণয় করুন।
(A) 726 (B) 121 (C) 1452 (D) 363
উত্তর: (B) 121
8. ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (B) সুনীল গঙ্গোপাধ্যায় (C) রবীন্দ্রনাথ ঠাকুর (D) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: (C) রবীন্দ্রনাথ ঠাকুর
9. 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন?
(A) বিশ্বনাথন আনন্দ (B) কোনেরু হাম্পি (C) আর. প্রজ্ঞানন্দ (D) ডি. গুকেশ
উত্তর: (D) ডি. গুকেশ
10. একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল। সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা ছিল—
(A) 3 (B) 4 (C) 5 (D) 6
উত্তর: (C) 5
11. জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত ‘টুসু উৎসব’ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? (A) ফসল কাটার মরসুম (B) বসন্তের আগমন (C) নৌকা দৌড় (D) বৃষ্টির জন্য আচার
উত্তর: (A) ফসল কাটার মরসুম
12. ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? (A) নীরজ চোপড়া (B) অভিনব বিন্দ্রা (C) পি. ভি. সিন্ধু (D) লিয়েন্ডার পেজ
উত্তর: (B) অভিনব বিন্দ্রা
13. যদি x পাঁচটি সংখ্যা 2, 3, 5, 7, 13-এর গড় হয় এবং 10 থেকে 20-এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় y, তাহলে y-2x-এর মান হবে— (A) 35 (B) 36 (C) 53 (D) 63
উত্তর: (D) 63
14. PK : QJ :: AZ : ? (A) DW (B) BY (C) EV (D) DX
উত্তর: (B) BY
15. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? (A) 41 তম (B) 52 তম (C) 73 তম (D) 94 তম
উত্তর: (C) 73 তম
16. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? (A) প্রধানমন্ত্রী (B) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (C) রাষ্ট্রপতি (D) রাজ্যপাল
উত্তর: (C) রাষ্ট্রপতি
17. একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22, ভগ্নাংশটি কত? (A) 7/9 (B) 5/8 (C) 1/2 (D) ⅗
উত্তর: (C) 1/2
18. উপরের ধারাটি সম্পূর্ণ করার জন্য নীচের কোন চিত্রটি সঠিক হবে? (চিহ্নিত সিরিজ) (A) চিত্র A (B) চিত্র B (C) চিত্র C (D) চিত্র D
উত্তর: (B) (প্রশ্নপত্রের লজিক্যাল সিকুয়েন্স অনুযায়ী)
19. ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন?
(A) রবার্ট ক্লাইভ (B) ওয়ারেন হেস্টিংস (C) জেমস রেনেল (D) থমাস বাবিংটন ম্যাকলে
উত্তর: (C) জেমস রেনেল
20. গ্লুকোমা : চোখ :: জন্ডিস : ?
(A) অস্থিসন্ধি (B) লিভার (C) বৃক্ক (D) কান
উত্তর: (B) লিভার
21. উক্তি: সকল কলমই পেনসিল। কোনো পেনসিলই টুপি নয়।
উপসংহার: (I) সকল টুপিই পেনসিল। (II) কোনো কলমই টুপি নয়।
(A) কেবলমাত্র উপসংহার (I) সত্য।
(B) কেবলমাত্র উপসংহার (II) সত্য।
(C) উপসংহার (I) এবং (II) কোনোটিই সত্য নয়।
(D) উপসংহার (I) এবং (II) উভয়ই সত্য।
উত্তর: (B) কেবলমাত্র উপসংহার (II) সত্য।
22. কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলা হয়?
(A) শাটডাউন (B) হাইবারনেট (C) বুটিং (D) লগিং
উত্তর: (C) বুটিং
23. যদি 24 : A = 400 হয়, তবে A-এর মান কত?
(A) 0.06 (B) 0.24 (C) 0.04 (D) 0.4
উত্তর: (A) 0.06
24. কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ (Hiuen Tsang) ভারতে ভ্রমণ করেন?
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (B) হর্ষবর্ধন (C) কনিষ্ক (D) সমুদ্রগুপ্ত
উত্তর: (B) হর্ষবর্ধন
25. একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন— “তার মা আমার মায়ের কন্যা।” ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত?
(A) মাতা (B) কন্যা (C) বোন (D) মাসিমা
উত্তর: (D) মাসিমা
26. এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাঙ্কে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়। তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল?
(A) 5% (B) 10% (C) 15% (D) 20%
উত্তর: (B) 10%
27. ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল?
(A) 1920 (B) 1930 (C) 1942 (D) 1947
উত্তর: (C) 1942
28. একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়?
(A) আপলোডিং (B) ডাউনলোডিং (C) নেভিগেটিং (D) ব্রাউজিং
উত্তর: (C) নেভিগেটিং
29. কম্পিউটার-এ CPU-এর পূর্ণরূপ কী?
(A) Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)
(B) Computer Personal Unit (কম্পিউটার পার্সোনাল ইউনিট)
(C) Control Processing Unit (কন্ট্রোল প্রসেসিং ইউনিট)
(D) Common Print Unit (কমন প্রিন্ট ইউনিট)
উত্তর: (A) Central Processing Unit
30. বেমানানটি খুঁজে বের করুন: LNPR, ACEG, STVX, IKMO (A) ACEG (B) LNPR (C) STVX (D) IKMO
উত্তর: (C) STVX
31. দুটি সংখ্যার ল.সা.গু. 156 এবং গ.সা.গু. 13। সংখ্যা দুটির একটি 78 হলে, অপর সংখ্যাটি হল—
(A) 36 (B) 26 (C) 13 (D) 10
উত্তর: (B) 26
32. কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? (A) 600 (B) 700 (C) 500 (D) 800
উত্তর: (D) 800
33. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(A) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন (B) ড. রাজেন্দ্রপ্রসাদ (C) জওহরলাল নেহরু (D) ড. বি. আর. আম্বেদকর
উত্তর: (B) ড. রাজেন্দ্রপ্রসাদ
34. বেমানানটি খুঁজে বের করুন:
(A) পাটনা: বিহার (B) লখনউ: উত্তরপ্রদেশ (C) রাঁচি: ঝাড়খণ্ড (D) কটক: ওড়িশা
উত্তর: (D) কটক: ওড়িশা (বাকি জোড়াগুলো রাজ্যের রাজধানী, কটক ওড়িশার রাজধানী নয়)
35. সুন্দরবন কোন ধরনের বনভূমি?
(A) পর্ণমোচী (B) চিরসবুজ (C) ম্যানগ্রোভ (D) শুষ্ক বন
উত্তর: (C) ম্যানগ্রোভ
36. 200 টাকার কত শতাংশ হল 35 টাকা?
(A) 15.5% (B) 17.5% (C) 5% (D) 7%
উত্তর: (B) 17.5%
37. উপরোক্ত ধারাটিতে নীচের ছবিগুলির মধ্যে কোনটি প্রযোজ্য? (Arrows in Pentagon)
(A) চিত্র A (B) চিত্র B (C) চিত্র C (D) চিত্র D
উত্তর: (C)
38. কে ‘ডিং এক্সপ্রেস’ নামে পরিচিত?
(A) পি. টি. উষা (B) হিমা দাস (C) দ্যুতি চাঁদ (D) অঞ্জু ববি জর্জ
উত্তর: (B) হিমা দাস
39. উক্তি: সকল কুঁড়েঘর হল রাজপ্রাসাদ। সকল রাজপ্রাসাদ হল মন্দির।
উপসংহার: (I) কিছু মন্দির হল কুঁড়েঘর। (II) কিছু মন্দির হল রাজপ্রাসাদ।
(A) কেবলমাত্র উপসংহার (I) সত্য।
(B) কেবলমাত্র উপসংহার (II) সত্য।
(C) উপসংহার (I) এবং (II) কোনোটিই সত্য নয়।
(D) উপসংহার (I) এবং (II) উভয়ই সত্য।
উত্তর: (D) উপসংহার (I) এবং (II) উভয়ই সত্য।
40. ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত?
(A) 21 বছর (B) 18 বছর (C) 25 বছর (D) 16 বছর
উত্তর: (B) 18 বছর
WBSSC Group D Exam Question Paper 2026: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র
২০২৬ সালের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার অরিজিনাল প্রশ্নপত্রটি নিচে পিডিএফ আকারে দেওয়া হল এই প্রশ্নপত্রটি রাজ্যের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার এনালাইস এর ক্ষেত্রে এবং পরবর্তী বছরের গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে বিপুলভাবে সহায়তা করবে।
| Details | Link |
|---|---|
| WBSSC Group D Exam Question Paper 2026 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র Full PDF (Official Scan) – 1 MB | ↓ Download |
| সমস্ত Competitive Exam আপডেট পেয়ে যান WhatsApp-এ |
দীর্ঘদিন পর গ্রুপ ডি পদে নিয়োগের এই পরীক্ষা হওয়ায় রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এখন দেখার বিষয়, স্বচ্ছতার সাথে কত দ্রুত স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেয়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


