WBPSC DIET Recruitment 2026: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ! জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

Anjan Mahata

Updated on:

WBPSC DIET Recruitment 2026

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) স্কুল শিক্ষা দপ্তরের অধীনে শূন্যপদ পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি শিক্ষা দপ্তরে একটি উচ্চপদস্থ এবং সম্মানজনক স্থায়ী সরকারি চাকরি খুঁজছেন, তবে এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। আজকের এই প্রতিবেদনে পাবলিক সার্ভিস কমিশনের এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

— Advertisement —

WBPSC Recruitment 2026: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ

পাবলিক সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন গ্রহণ সম্পূর্ণ অনলাইন মোডে সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩০ শে এপ্রিল ২০২৬ তারিখ থেকে। পাবলিক সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১২টি শূন্য পদে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (DIET)-এর অধ্যক্ষ পদে কর্মী নিয়োগ করা হবে।

বিবরণতথ্য
সংস্থার নামপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)
বিজ্ঞপ্তি নম্বরAdvertisement No. 05/2026
পদের নামপ্রিন্সিপাল (DIET)
সংশ্লিষ্ট দপ্তরস্কুল শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার
আবেদন পদ্ধতিসম্পূর্ণ অনলাইন মোড
আবেদনের শেষ তারিখ৩রা জুলাই, ২০২৬ (3rd July, 2026)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (Essential Qualifications)

এই উচ্চপদস্থ পদে আবেদনের জন্য প্রার্থীদের নিচে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক:

  • মাস্টার্স ডিগ্রি: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্কুল শিক্ষাদানের যেকোনো একটি বিষয়ে অনার্স সহ ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে ২ বছরের রেগুলার মাস্টার্স ডিগ্রি (Masters’ Degree) পাস হতে হবে
  • শিক্ষণ ডিগ্রি: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ৫৫% নম্বর সহ M.Ed. অথবা M.Ed. (Elementary) পাস হতে হবে। অথবা, ৫৫% নম্বর সহ শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনে এম.এ (M.A. in Education) ডিগ্রির সাথে প্রাইমারি বা এলিমেন্টারি এডুকেশনে ডিগ্রি বা ডিপ্লোমা (৫৫% নম্বর সহ) থাকতে হবে।
  • অভিজ্ঞতা: যেকোনো প্রাইমারি বা এলিমেন্টারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (PTTI) অন্তত ৫ বছরের শিক্ষাদানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • ভাষাগত যোগ্যতা: বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারার জ্ঞান থাকা আবশ্যক (যাদের মাতৃভাষা নেপালি, তাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয়)। ইন্টারভিউয়ের সময় এই ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।
  • কম্পিউটার জ্ঞান: প্রার্থীর কম্পিউটার লিটারেসি বা কম্পিউটার চালনার প্রাথমিক জ্ঞান থাকা দরকার।

বয়সসীমা ও কাস্ট-ভিত্তিক শূন্যপদ (Age Limit & Vacancies)

  • বয়সসীমা: ০১.০১.২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪২ বছর হতে হবে। তবে পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন; যেমন— SC ও ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত ছাড় পাবেন।
  • মোট শূন্যপদ: এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১২টি শূন্যপদে নিয়োগ করা হবে. কাস্ট-ভিত্তিক শূন্যপদের বিবরণ নিচে টেবিলে দেওয়া হলো:
ক্যাটাগরিশূন্যপদ
OBC – A (Non-Creamy Layer)০১টি
OBC – B (Non-Creamy Layer)০১টি
SC (তফসিলি জাতি)০৪টি
ST (তফসিলি উপজাতি)০১টি
UR (সাধারণ ক্যাটাগরি) / অন্যান্য০৫টি
সর্বমোট শূন্যপদ১২টি

অবশ্যই দেখুন! WBPSC All Exam List: পিএসসি অন্তর্গত কি কি সরকারি চাকরির পরীক্ষা রয়েছে? সমস্ত তথ্য দেখে নিন

আবেদন ফি ও অনলাইন আবেদন প্রক্রিয়া (Application Process & Fee)

— Advertisement —

আগ্রহী প্রার্থীদের ডব্লিউবিপিএসসি-এর অফিশিয়াল পোর্টাল (https://psc.wb.gov.in)-এ গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট জমা করার পর আবেদন ফি পূরণ করে জমা করতে হবে। ফর্ম পূরণের পর প্রার্থীরা নির্দিষ্ট উইন্ডো চলাকালীন কোনো ভুল থাকলে তা সংশোধন বা এডিট করার একটি সুযোগ পাবেন।

আবেদন ফি (Application Fee)

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়ায় সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য একটি নির্দিষ্ট আবেদন ফি ধার্য করা হয়েছে। তবে রাজ্যের সংরক্ষিত শ্রেণী এবং বিশেষ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এই ফি সম্পূর্ণ মকুব করা হলেও, অন্য রাজ্যের সংরক্ষিত প্রার্থীরা এখানে সাধারণ প্রার্থী হিসেবেই গণ্য হবেন

ক্যাটাগরিআবেদন ফি
General / OBC২১০/- টাকা + অনলাইন সার্ভিস চার্জ
SC / ST কোনো ফি লাগবে না
PwBD কোনো ফি লাগবে না
অন্যান্য রাজ্যের SC / ST / OBC প্রার্থী২১০/- টাকা (সাধারণ প্রার্থী হিসেবে গণ্য)

বেতন কাঠামো বা স্যালারি (Salary Details)

পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের এই পদটির বেতন কাঠামো অত্যন্ত আকর্ষণীয়। ডব্লিউবিএস (ROPA) রুলস, ২০১৯ অনুযায়ী এটি পে লেভেল-১৭ (Pay Level-17)-এর অন্তর্ভুক্ত।

  • বেতনের স্কেল: Rs. ৬৭,৩০০/- থেকে শুরু করে Rs. ১,৭৩,২০০/- টাকা।
  • এর সাথে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), এবং অন্যান্য সুযোগ-সুবিধা ও অ্যালাউন্স যুক্ত হবে।

মিস করবেন না: WB Panchayat Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে পঞ্চায়েতে নিয়োগ! ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

অফিশিয়াল ডাউনলোড লিংক

বিবরণলিংক
অনলাইন আবেদন পোর্টালpsc.wb.gov.in
অফিশিয়াল নোটিফিকেশন↓ [Download PDF]
Sl. NoAdvt No.Advt DetailsStart DateEnd DateLatest Update
105/2026DETAILED ADVERTISEMENT TO THE POST OF PRINCIPAL IN THE DISTRICT INSTITUTE OF EDUCATION AND TRAINING DEPARTMENT OF SCHOOL EDUCATION DEPARTMENT, GOVERNMENT OF WEST BENGAL, 2026 ADVT. NO. 05/202613 May 202603 July 2026Check Now

শিক্ষা দপ্তরের অধীনে DIET-এর এই প্রিন্সিপাল পদটি পশ্চিমবঙ্গের যোগ্য ও অভিজ্ঞ শিক্ষাবিদদের জন্য রাজ্য সরকারের একটি অত্যন্ত উচ্চমানের এবং আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। তাই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে সময় নষ্ট না করে পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে শেষ তারিখের আগেই আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন করুন।

Join Group

Telegram

Share