WBJEE BPharm Counselling 2026: ফার্মেসি কোর্সে ভর্তির কাউন্সেলিং নোটিশ, সমস্ত তারিখ দেখে নিন

Arpita Paul

Published on:

WBJEE BPharm Admission Counselling 2026 Date Schedule Online

অবশেষে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে আন্ডার গ্রাজুয়েট ব্যাচেলার অফ ফার্মেসি ভর্তির কাউন্সিলিং এর নোটিফিকেশন জারি করা হলো। পশ্চিমবঙ্গে ফার্মেসি নিয়ে উচ্চশিক্ষা করতে ইচ্ছুক পড়ুয়াদের জন্য বড় আপডেট। ২০২৬ শিক্ষাবর্ষে B.Pharm (Bachelor of Pharmacy) কোর্সে ভর্তির ই-কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করেছে।

— Advertisement —

WBJEE শুরু হচ্ছে B.Pharm কাউন্সেলিং প্রক্রিয়া

যদিও রাজ্যে সরকারি পর্যায়ে B.Pharm পড়ার সুযোগ তুলনামূলকভাবে সীমিত, তবুও বহু পড়ুয়ার কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সরকারি কলেজের পাশাপাশি একাধিক বেসরকারি প্রতিষ্ঠানেও এই কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। ফলে WBJEE Pharmacy – PMR Rank (ফার্মাসি মেরিট র‍্যাঙ্ক) সকল যোগ্য প্রার্থীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।

সরকারি কলেজে সীমিত আসন, তবুও সুযোগ রয়েছে

বর্তমানে পশ্চিমবঙ্গে B.Pharm কোর্সের জন্য সরকারি স্তরে মূলত দুটি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ রয়েছে—

  • জলপাইগুড়ি ইনস্টিটিউট অব ফার্মেসি (Jalpaiguri)
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ (Jadavpur University)
— Advertisement —

এছাড়াও রাজ্যের বিভিন্ন স্বীকৃত বেসরকারি ফার্মেসি কলেজেও এই কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি হবে। ফলে সরকারি কলেজে সুযোগ না পেলেও অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তির সম্ভাবনা থাকবে।

দেখে নিন: পশ্চিমবঙ্গে সরকারি ও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং/ ফার্মাসি কোন কলেজে কটা সিট? লিস্ট প্রকাশ করল বোর্ড

ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিংয়ে ভর্তি হয়ে থাকলেও কি অংশ নেওয়া যাবে?

অনেক পড়ুয়ার মধ্যেই এই প্রশ্ন রয়েছে। বর্তমানে উপলব্ধ সূচি অনুযায়ী, যাঁরা ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিংয়ে অংশ নিয়ে কলেজে ভর্তি হয়েছেন, তাঁরাও B.Pharm কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।

WBJEE B.Pharm Counselling 2026: গুরুত্বপূর্ণ সময়সূচি

কার্যক্রমতারিখ
অনলাইন রেজিস্ট্রেশন, ফি জমা ও চয়েস ফিলিং৭ আগস্ট – ৯ আগস্ট ২০২৬
চয়েস পরিবর্তন ও লক৭ আগস্ট – ৯ আগস্ট ২০২৬
প্রথম রাউন্ড সিট অ্যালটমেন্ট ফলাফল১১ আগস্ট ২০২৬
সিট অ্যাকসেপ্টেন্স ফি প্রদান, ডকুমেন্ট ভেরিফিকেশন ও ভর্তি১১ আগস্ট – ১৩ আগস্ট ২০২৬
দ্বিতীয় রাউন্ড রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং১৪ আগস্ট – ১৬ আগস্ট ২০২৬
দ্বিতীয় রাউন্ড সিট অ্যালটমেন্ট ফলাফল১৮ আগস্ট ২০২৬
নতুন প্রার্থীদের ভর্তি, ফি প্রদান ও উইথড্রয়াল১৮ আগস্ট – ২০ আগস্ট ২০২৬
তৃতীয় রাউন্ড রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং২১ আগস্ট – ২৩ আগস্ট ২০২৬
তৃতীয় রাউন্ড সিট অ্যালটমেন্ট ফলাফল২৪ আগস্ট ২০২৬
চূড়ান্ত ভর্তি ও ডকুমেন্ট ভেরিফিকেশন২৪ আগস্ট – ২৭ আগস্ট ২০২৬
Schedule of B.Pharm-2026 Counselling
(বোর্ডের অফিসিয়াল সিডিউল)
Download PDF ↓

অবশ্যই দেখবে: B.Pharm D.Pharm Career: ডি-ফার্ম নাকি বি-ফার্ম কোনটা ভালো? আগে চাকরি? ফার্মেসি কোর্স ভর্তি দেখে নিন

যাঁরা ফার্মেসি নিয়ে ভবিষ্যতে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এই কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো রেজিস্ট্রেশন, পছন্দের কলেজ নির্বাচন এবং পরবর্তী ধাপগুলির প্রতি নজর রাখলে ভর্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে।

Join Group

Telegram

Share