উচ্চ মাধ্যমিক ২০২৬-এর ফল প্রকাশের চূড়ান্ত কাউন্টডাউন শুরু! পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) আজ একটি নতুন অফিসিয়াল নোটিফিকেশন জারি করে জানিয়ে দিল, ছাত্রছাত্রীরা কোন কোন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সবার আগে নিজেদের রেজাল্ট চেক করতে পারবে। কত তারিখ এবং কটা থেকে রেজাল্ট পোর্টাল অ্যাক্টিভ হবে, তার বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে।
WBCHSE HS Result 2026: উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ সংসদের নতুন বিজ্ঞপ্তি
আজ ৮ই মে ২০২৬ তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি (No.: L/PR/204/2026) অনুযায়ী, আগামী ১৪ই মে ২০২৬ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। সকাল ১০:৩০ টায় বিদ্যাসাগর ভবনে একটি সাংবাদিক বৈঠকের পর রেজাল্ট পোর্টালগুলো খুলে দেওয়া হবে।
| বিষয় | তথ্য |
|---|---|
| বোর্ড | WBCHSE |
| রেজাল্ট প্রকাশের তারিখ | ১৪ই মে, ২০২৬ |
| সাংবাদিক বৈঠক | সকাল ১০:৩০ টা |
| অনলাইনে রেজাল্ট দেখা যাবে | সকাল ১১:০০ টা থেকে |
| স্কুল থেকে মার্কশিট বিলি | ১৪ই মে (একই দিনে) |
উচ্চ মাধ্যমিক 2026 রেজাল্ট চেক ওয়েবসাইট: WBCHSE Result Check Website
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিচের ওয়েবসাইটগুলোর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে Publication of Results of Higher Secondary Examinations, 2026:
- https://result.wb.gov.in/
- https://wbchse.wb.gov.in/
- https://result.edutips.in/
দ্রুত ও নির্ভুল রেজাল্টের জন্য পরীক্ষার্থীদের প্রথম পছন্দ ‘EduTips’
সার্ভারের ভিড় এড়িয়ে দ্রুত ও নির্ভুলভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পরীক্ষার্থীদের প্রথম পছন্দ EduTips। পর্ষদ অনুমোদিত এই পোর্টালে মাত্র কয়েক সেকেন্ডেই রোল নম্বর দিয়ে মার্কশিট দেখে নেওয়া যাবে। স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার কারণে এই বছরও হাজার হাজার ছাত্রছাত্রীর ভরসা আমাদের এই নিজস্ব প্ল্যাটফর্মটি।
অ্যাপের মাধ্যমে (Mobile App): প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন ‘EduTips App‘। পকেটে থাকা স্মার্টফোনেই নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে রেজাল্টের আপডেট পাওয়া যাবে এই অ্যাপটিতে।
দেখে নাও! HS Semester Passing Marks Theory & Project/Practical: উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষা পাশ নম্বর কত?
উচ্চমাধ্যমিক রেজাল্ট চেক পদ্ধতি ২০২৬ (Step-by-Step)
ফলাফল প্রকাশের পর সার্ভারের জট এড়াতে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করো:
- প্রথমে সরাসরি result.edutips.in পোর্টালে ভিজিট করো।
- “HS Result 2026” লিঙ্কে ক্লিক করো।
- তোমার Roll Number এবং Registration Number সঠিকভাবে ইনপুট করো।
- ক্যাপচা কোড থাকলে সেটি দিয়ে Submit বাটনে ক্লিক করো।
- স্ক্রিনে তোমার মার্কশিট চলে আসবে। এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখো।
মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ সংক্রান্ত আপডেট
সংসদ স্পষ্ট জানিয়েছে যে, রেজাল্ট প্রকাশের দিন অর্থাৎ ১৪ই মে ২০২৬ তারিখেই সকাল ১১:০০ টা থেকে পশ্চিমবঙ্গের ৫৬টি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে স্কুল প্রতিনিধিরা মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। স্কুলের প্রধান শিক্ষকেরা ওই দিনই ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেবেন। ছাত্রছাত্রীরা স্কুলের নির্দিষ্ট সময় অনুযায়ী গিয়ে অরিজিনাল মার্কশিট সংগ্রহ করতে পারবে।
অফিসিয়াল নোটিশ ও রেজাল্ট দেখার গুরুত্বপূর্ণ লিংক
পর্ষদের অনুমোদিত এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম হওয়ার কারণে স্বচ্ছতা ও দ্রুততার নিরিখে এই বছরও পরীক্ষার্থীদের প্রথম পছন্দ হতে পারে আমাদের নিজস্ব এই পোর্টালটি। শুধু রেজাল্ট দেখাই নয়, রেজাল্ট পরবর্তী সময়ে বিভিন্ন স্কলারশিপ ও উচ্চশিক্ষার গাইডলাইন পেতেও পরীক্ষার্থীদের ভরসার নাম হয়ে উঠেছে EduTips।
| গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
|---|---|
| উচ্চ মাধ্যমিক রেজাল্ট অফিসিয়াল নোটিস (PDF) HS result 2026 Notice No.: L/PR/204/2026 Date: 08/05/2026 | Download PDF |
| EduTips রেজাল্ট পোর্টাল (সবার আগে দেখতে) | result.edutips.in |
| প্লে-স্টোর অ্যাপ (EduTips App) | Download App |
মিস করবেন না: উচ্চ মাধ্যমিক পাশের পর কি কি স্কলারশিপ আছে? দেখে নিন
রেজাল্ট দেখার সময় তাড়াহুড়ো না করে নিজের অ্যাডমিট কার্ডটি হাতের কাছে গুছিয়ে রাখো। প্রথমবার সেমিস্টার সিস্টেমের এই বড় পরীক্ষায় তোমাদের সকলের সাফল্য কামনা করি। EduTips-এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীকে অনেক অনেক শুভকামনা!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

