পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর এবার শুরু হতে চলেছে WBCAP-এর তৃতীয় ধাপ বা Mop-up Phase (Phase-3)। উচ্চশিক্ষা দপ্তরের ঘোষিত সূচি অনুযায়ী, এই পর্যায়ে নতুন আবেদনকারীদের পাশাপাশি দ্বিতীয় ধাপে আসন না পাওয়া বা ভর্তি বাতিল করা বহু শিক্ষার্থী আবারও ভর্তির সুযোগ পাবেন।
WBCAP Phase-3 বা Mop-up Phase Admisssion 2026
যেসব পড়ুয়া এখনও পছন্দের কলেজ বা কোর্সে ভর্তি হতে পারেননি, তাঁদের জন্য এই ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দ্বিতীয় ধাপের ভর্তি শেষ হওয়ার পর রাজ্যের বিভিন্ন কলেজে যে শূন্য আসন থাকবে, সেগুলির ভিত্তিতেই Mop-up Phase পরিচালিত হবে।
যেখানে দ্বিতীয় পর্যায়ের ভর্তি সম্পন্ন হওয়ার পরে অবশিষ্ট শূন্য আসনগুলিতে পুনরায় ভর্তি করা হয়। এই ধাপে নতুন আবেদনকারী এবং নির্দিষ্ট কিছু পুরনো আবেদনকারী অংশগ্রহণের সুযোগ পান। এর ফলে যেসব শিক্ষার্থী আগে কোনও কারণে আসন পাননি অথবা ভর্তি সম্পূর্ণ করতে পারেননি, তাঁদের সামনে আবারও নতুন সুযোগ তৈরি হয়।
কারা আবেদন করতে পারবে?
নির্দিষ্ট শর্ত পূরণ করলে আগের আবেদনকারীরাও এই ধাপে আবার অংশগ্রহণের সুযোগ পাবেন। আগে ছাত্রছাত্রীরা কোন কলেজে ভর্তি হয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে থাকলেও যদি তারা পোর্টালের মাধ্যমে আবেদন ক্যান্সেল করতে পার, তারা আবার এই রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র যে কলেজ গুলিতে ফাঁকা থাকবে সিট, সেখানে ভর্তি হওয়া যাবে। উচ্চশিক্ষা দপ্তরের নির্ধারিত নিয়ম অনুযায়ী Phase-3-এ আবেদন করতে পারবেন —
- নতুন (Fresh) আবেদনকারীরা।
- Phase-2-এ আবেদন করেও কোনও আসন পাননি এমন শিক্ষার্থীরা।
- Phase-2-এ ভর্তি বাতিল (Cancelled Admission) করেছেন যাঁরা।
- Phase-2-এ আসন পেলেও নির্ধারিত সময়ে ভর্তি সম্পূর্ণ করেননি এমন আবেদনকারীরা।
আরো দেখুন: NSOU Open Admission 2026: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ
WBCAP Phase-3 Admission 2026: সম্পূর্ণ সময়সূচি
দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে রাজ্যের সমস্ত অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে কতগুলি আসন খালি রয়েছে, তার বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে।
| তারিখ | গুরুত্বপূর্ণ কাজ |
|---|---|
| ৮ আগস্ট ২০২৬ | শূন্য আসনের তালিকা প্রকাশ |
| ৮–১০ আগস্ট ২০২৬ | Mop-up Phase আবেদন |
| ১৩ আগস্ট ২০২৬ | Merit List ও Seat Allotment প্রকাশ |
| ১৩–১৫ আগস্ট ২০২৬ | ভর্তি সম্পন্ন |
| ১৭ আগস্ট ২০২৬ | Upgrade Round ফল প্রকাশ |
| ১৭–১৯ আগস্ট ২০২৬ | Upgrade Round ভর্তি |
| ২০–২২ আগস্ট ২০২৬ | কলেজে Physical Verification |
অফিসিয়াল নোটিশ ও আবেদন পোর্টালের লিংক

| গুরুত্বপূর্ণ বিষয় | লিংক বা তথ্য |
|---|---|
| কলেজে ভর্তির সমস্ত আপডেট (Admission) | WBCAP College Admission |
| WBCAP: কলেজ এডমিশন : মেরিট লিস্ট চেক Direct Link | WBCAP Portal → |
মিস করবে না: HS Pass Scholarship 2026 | উচ্চ মাধ্যমিক পাস স্কলারশিপ
প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন কারণে উল্লেখযোগ্য সংখ্যক আসন খালি থেকে যায়। আবার অনেক শিক্ষার্থী বরাদ্দ পাওয়ার পরও ভর্তি সম্পূর্ণ করেন না বা অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান। সেই সমস্ত শূন্য আসন পূরণের জন্যই Mop-up Phase পরিচালিত হয়। ফলে এই পর্যায়ে বহু শিক্ষার্থী তাঁদের পছন্দের কলেজ বা বিষয় পাওয়ার নতুন সুযোগ পাবে বলে আশা করা যায়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

