২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরপরই রাজ্যের স্নাতক স্তরে ভর্তির মহাযজ্ঞ শুরু হতে চলেছে। গত বছরের মতো এবারও পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের অধীনে Centralised Admission Portal (WBCAP)-এর মাধ্যমে অভিন্ন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ১৪ই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরেই উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কলেজে ভর্তির পোর্টাল কবে খুলবে? আবেদন করার শেষ তারিখ কবে? মেধা তালিকা কবে বেরোবে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে সাজানো আজকের এই বিশেষ প্রতিবেদন।
WB College Centralised Admission 2026: কলেজ অ্যাডমিশন ২০২৬
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ১৮ই মে (সোমবার) থেকে রাজ্যের স্নাতক স্তরে ভর্তির জন্য সরকারি পোর্টাল খুলে দেওয়া হবে। ১৮ই মে সন্ধ্যাবেলা থেকেই শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| কলেজে ভর্তির প্রক্রিয়া 2026 | সেন্ট্রালাইজড এডমিশন centralized admission portal |
| অনলাইন আবেদন শুরু | ১৮ মে, 2026 সোমবার থেকে |
| প্রথম সেমিস্টারের ক্লাস শুরু | ৬ জুলাই, ২০২৬ |
| কলেজে ভর্তির সেন্ট্রালাইড এডমিশন পোর্টাল | wbcap.in |
জেনে নাও: WB College Subjects: কলেজে কতগুলো সাবজেক্ট থাকে? কটা পেপার পরীক্ষা দিতে হয়? মেজর, মাইনর জেনে নাও
WBCAP College Admission Important Dates: কলেজে ভর্তির পূর্ণাঙ্গ সময়সূচী
কলেজে ভর্তির Phase I এর আবেদন প্রক্রিয়া আগামী ১৮ই মে সোমবার থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলেই মেরিট লিস্ট প্রকাশ করা হবে এরপর মেরিট লিস্ট অনুযায়ী যে কলেজ পাবে সেই কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে এরপর কলেজের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে ৬ই জুলাই ২০২৬ থেকে।
| ভর্তির বিভিন্ন ধাপসমূহ | তারিখ / সময়সীমা |
|---|---|
| অনলাইন আবেদন প্রক্রিয়া (Registration & Application) | ১৮ মে থেকে ১ জুন, ২০২৬ |
| কলেজ/প্রতিষ্ঠান-ভিত্তিক এবং কোর্স/প্রোগ্রাম-ভিত্তিক মেধা তালিকা প্রকাশ (Merit lists) | ৯ জুন, ২০২৬ |
| কলেজে বরাদ্দ সিট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া (Admission against Seat allotment) | ৯ জুন থেকে ১৫ জুন, ২০২৬ |
| আপগ্রেড রাউন্ডে প্রতিষ্ঠান-ভিত্তিক এবং কোর্স/প্রোগ্রাম-ভিত্তিক সিট সংখ্যা প্রকাশ (Seat allotment in the Upgrade round) | ২০ জুন, ২০২৬ |
| আপগ্রেড রাউন্ডে কলেজে বরাদ্দ সিট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া (Admission against Seat allotment in theUpgrade round) | ২০ জুন থেকে ২৩ জুন, ২০২৬ |
| কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন (Institute level Physical verification) | ২৭ জুন থেকে ৪ জুলাই, ২০২৬ |
| নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু (New Session Classes) | ৬ জুলাই, ২০২৬ |
WBCAP College Admission: আবেদন পদ্ধতি ও সুবিধা
আগের মতো প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা আবেদন করার প্রয়োজন নেই। শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট পোর্টালের (www.wbcap.in) মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে আবেদন করতে পারবে।
- সহজ আবেদন: একটি মাত্র পোর্টালের মাধ্যমে অনেকগুলো কলেজে আবেদনের সুযোগ।
- সচ্ছতা: সম্পূর্ণ প্রক্রিয়াটি মেধা ও স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে পরিচালিত হবে।
- সহায়তা: ভর্তি সংক্রান্ত কোনো জিজ্ঞাসার জন্য অফিসিয়াল হেল্পলাইন নম্বর ও ইমেল ব্যবহার করা যাবে।
মিস করবেন না: উচ্চ মাধ্যমিক পাশের পর কি কি স্কলারশিপ আছে? দেখে নিন
প্রয়োজনীয় লিংক ও তথ্য
| গুরুত্বপূর্ণ বিষয় | লিংক বা তথ্য |
|---|---|
| কলেজে ভর্তির সমস্ত আপডেট (Admission) | WBCAP College Admission 2026 |
| আবেদন শুরুর তারিখ (As per Notice) | 18th May, 2026 |
| WBCAP: কলেজ এডমিশন ওয়েবসাইট | Admission Portal → |
| হেল্পলাইন বা হেল্প ইমেইল | [email protected] , [email protected] +91 8967090096 Whatsapp chat bot (Send Hi to this number) |
যেসকল ছাত্র-ছাত্রী স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হতে চলেছে তাদের জন্য EduTips -এর পক্ষ থেকে আগাম শুভনন্দন! পরবর্তীতে স্কলারশিপের আপডেট, ক্যারিয়ার গাইড এবং সরকারি ও বেসরকারি চাকরির সন্ধান পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

