Madhyamik Result 2026 Date: মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? তারিখ ও সময় জানালো পর্ষদ!

Nitya Gorai

Updated on:

WB Madhyamik Result 2026 Date Check Online

মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬। তারপর থেকেই সমস্ত পরীক্ষার্থী এবং অভিভাবকদের মনে একটাই প্রশ্ন— মাধ্যমিকের রেজাল্ট ২০২৬ কবে বেরোবে? সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ হয় কিন্তু এবছর যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে সেই কারণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার এই বিষয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

— Advertisement —
বিষয়তথ্য
পরীক্ষার নামমাধ্যমিক পরীক্ষা
মাধ্যমিক পরীক্ষা শেষ১২ ফেব্রুয়ারি, ২০২৬
রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময়৮ই মে, ২০২৬

কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট? সঠিক তারিখ (Madhyamik Result 2026 Date)

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, ভোটের কারণে কিছুটা দেরি হলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হবে। ৪ঠা মে নির্বাচনের ফলপ্রকাশের পরেই মাধ্যমিক ২০২৬ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে, মে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ৮ই মে, ২০২৬ শুক্রবার (8th May, 2026) মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে।

এখনই দেখুন: Madhyamik 2026 Result: মাধ্যমিক রেজাল্টের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট!

কিভাবে অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন? (Madhyamik Result 2026 Check Online)

— Advertisement —

রেজাল্ট ঘোষণার দিন সকাল ৯টায় পর্ষদের তরফে প্রেস কনফারেন্স শুরু হবে। এরপর সকাল ৯:৪৫ মিনিট থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পাবে।

বিষয়বিস্তারিত তথ্য (Details)
পরীক্ষার নামWest Bengal Madhyamik Examination 2026
রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ৮ই মে, 2026 (8th May, 2026)
প্রেস কনফারেন্স শুরুসকাল 9:00 AM
অনলাইনে রেজাল্ট চেকসকাল 9:45 AM থেকে
রেজাল্ট দেখার ওয়েবসাইটresult.edutips.in
অফিশিয়াল ওয়েবসাইটwww.result.wbbsedata.com

আপনারা খুব সহজেই রেজাল্ট চেক করার জন্য আমাদের বিশেষ ওয়েবসাইট result.edutips.in ব্যবহার করতে পারেন। এছাড়াও পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট result.wbbsedata.com থেকেও রেজাল্ট চেক করা যাবে। এবং পরবর্তীতে বিদ্যালয়ের বা শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমে সকল পরীক্ষার্থীদের হাতে তাদের পরীক্ষার মার্কশীটের ভেরিফাইড প্রিন্ট কপি বিতরণ করা হবে।

Madhyamik Result 2026 Check Online: কীভাবে মোবাইলের মাধ্যমে রেজাল্ট দেখবেন?

রেজাল্ট বেরোনোর দিন অনেক সময় অফিশিয়াল সার্ভার ডাউন হয়ে যায়। তাই খুব সহজে এবং দ্রুত রেজাল্ট দেখতে আপনি result.edutips.in পোর্টালটি ব্যবহার করতে পারেন। রেজাল্ট দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • প্রথমে result.edutips.in ওয়েবসাইটে যান।
  • আপনার Registration Number এবং Date of Birth (জন্ম তারিখ) সঠিকভাবে বসান।
  • এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই আপনার রেজাল্ট বা মার্কশীট স্ক্রিনে চলে আসবে।
  • আপনি এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।

অনেক সময় অনলাইনে চেক করার সময় ভুল রেজাল্ট দেখায় তার জন্য অবশ্যই স্কুল থেকে প্রিন্ট করা মার্কশীটের জন্য অপেক্ষা করতে হবে। ফাইনাল রেজাল্ট হিসাবে স্কুল থেকে দেওয়া মার্কশীট গ্রাহ্য হবে!

DetailsLink
HS Class 11 প্রস্তুতি WhatsApp গ্রুপ
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)
রেজাল্ট সংক্রান্ত পরবর্তী আপডেট WhatsApp চ্যানেল

তাই দুশ্চিন্তা না করে আপাতত পরবর্তী ক্লাসের পড়াশোনার প্রস্তুতি শুরু করে দাও। সব পরীক্ষার্থীর জন্য অনেক শুভকামনা রইল। রেজাল্ট সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আসার সাথে সাথেই আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তাই অবশ্যই আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, ওখানে আপনি পরবর্তী সমস্ত আপডেট পেয়ে যাবেন!

Join Group

Telegram

Share