একাধিক জেলায় তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি বজায় থাকায় বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিকে আগামী দু’সপ্তাহের জন্য সকালের শিফটে (Morning Shift) ক্লাস পরিচালনা করার অনুমতি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সোমবার, ১ জুন ২০২৬ তারিখে বিকাশ ভবনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে।
WB Morning School: রাজ্যের বিদ্যালয়গুলিতে মর্নিং স্কুল
চলতি বছরে তীব্র গরমের কারণে রাজ্যে ইতিমধ্যেই রেকর্ড সময় গরমের ছুটি দিতে হয়েছিল। প্রথমে ১১ মে পর্যন্ত ছুটি থাকলেও, গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গত ১৩ মে এক বিশেষ বিজ্ঞপ্তিতে ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছিল।
দীর্ঘ প্রায় তিন সপ্তাহ অতিরিক্ত ছুটির পর ১ জুন, সোমবার থেকে স্কুল খুললেও আবহাওয়া স্বাভাবিক হয়নি। তাই ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে বিকাশ ভবনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি মাধ্যমে রাজ্যের স্কুল গুলিকে মর্নিং এ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিকাশ ভবনের বিজ্ঞপ্তি ও নির্দেশ
বিকাশ ভবনের জারি করা এই নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে যে, কোনো বাধ্যতামূলক নিয়ম স্কুলগুলির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে না। বরং সংশ্লিষ্ট জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং স্কুলগুলির নিজস্ব পরিকাঠামো ও সুবিধা অনুযায়ী সকালবেলার সময়সূচি চালু করার পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষকদের দেওয়া হয়েছে।
বিকাশ ভবনের নির্দেশিকা: “শিক্ষাবর্ষের পড়াশোনার কোনো ক্ষতি না করে (Without hampering the academic interest), আগামী দু’সপ্তাহের জন্য স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো সকালের শিফটে ক্লাস পরিচালনা করতে পারবেন।”
জেলা স্কুল পরিদর্শকদের (DI) নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত এই চিঠিটি তাদের আন্ডারে থাকা সমস্ত স্কুলের ইমেইলে ফরোয়ার্ড করে দেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকে সহযোগিতা করেন।

অবশ্যই দেখুন: Vidyanjali: সরকারি স্কুলের উন্নয়নে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প! শিক্ষা দপ্তরের নতুন নির্দেশ
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| নির্দেশিকা জারির তারিখ | ১ জুন, ২০২৬ (সোমবার) |
| সময়সীমা | আগামী ২ সপ্তাহ (জুন মাসের প্রথম দুই সপ্তাহ) |
| আওতাভুক্ত স্তর | রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক (Primary) এবং মাধ্যমিক (Secondary) বিদ্যালয় |
| বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইট | https://wb.gov.in/ |
শিক্ষা দপ্তরের এই নমনীয় সিদ্ধান্তের পর এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। বিভিন্ন জেলার বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আগামী দু-একদিনের মধ্যেই বিভিন্ন স্কুল নিজেদের শিক্ষক ও পরিচালনা কমিটির সাথে আলোচনা করে মর্নিং শিফটের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করতে শুরু করবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

