চালু থাকছে সমস্ত সরকারি প্রকল্প, সরকারি চাকরিতে ৫ বছর বয়স ছাড়! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষনা

Anjan Mahata

Published on:

Westbengal Govt Schemes Update Suvendu Adhikari New BJP Govt

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে ছিল প্রথম মন্ত্রী সভার বৈঠক, সেই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের যুবক-যুবতী ও জনগণের স্বার্থে একাধিক ঘোষণা করেন। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে দূর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ে তোলার আজকে ছিল প্রথম পদক্ষেপ।

— Advertisement —

মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের বৈঠকে জানিয়েছেন রাজ্যে সরকারের পুরোনো সমস্ত সরকারি প্রকল্প চালু থাকবে, এর সাথে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো এ রাজ্যে চালু করা হবে। এছাড়াও আজকের মন্ত্রীসভার বৈঠকে আর কি কি জানিয়েছেন বিস্তারিত দেখেনিন আজকের এই প্রতিবেদনে।

পুরোনো সমস্ত প্রকল্প ও স্কলারশিপ চালু থাকবে (All Scholarships and Schemes will Remain)

আগের সরকারের সময় থেকে যেসমস্ত সরকারি প্রকল্পগুলো চালু ছিল সেগুলো বন্ধ হবে না, সেই প্রকল্পগুলো অব্যাহত থাকবে। অর্থাৎ কন্যাশ্রী, সবুজ সাথী, তরুনের স্বপ্ন সহ সমস্ত স্কলারশিপ চালু থাকবে। আগের শিক্ষাবর্ষের যে সমস্ত পড়ুয়ারা এখনো স্কলারশিপের টাকা পাওনি তোমার খুব শীঘ্রই তোমাদের প্রাপ্য টাকা পাবে।

— Advertisement —

এক্ষেত্রে জানিয়ে রাখি, পুরোনো যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেগুলো আরও কড়াকড়ি করা হবে ও দুর্নীতি মুক্ত করা হবে। পুরনো সমস্ত ওয়েবসাইট ও সরকারি পোর্টালে গুলোকে আরোও সিকিউর ও এডভ্যান্স করা হবে। এবং এবার থেকে কেন্দ্র সরকারের প্রকল্পগুলির মতোই রাজ্যে সরকারের সমস্ত প্রকল্পের টাকা DBT (Direct Beneficiary Transfer) এর মাধ্যমে দেওয়া হবে।

সরকারি চাকরির আবেদনে ৫ বছর ছাড় (5 Years Extend in Govt. Job Age)

রাজ্যে সরকারের সমস্ত চাকরিতে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা প্রতিটি ক্ষেত্রে 5 বছর করে বাড়ানো হবে বলে জানিয়েছেন। যে ক্ষেত্রে বয়স আগে ছিল 30 বছর এখন সেটা 35 বছর করা হলো। SC/ST পরীক্ষার্থীদের ক্ষেত্রে আগে যেটা ছিল 35 বছর এখন সেটা 40 বছর করা হলো।

সকল পরীক্ষার্থীদের জন্য জয়জয়কার!! সকলে খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও, আগামী 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে প্রচুর চাকরির পরীক্ষা হতে চলেছে।

বিবরণলিংক
West Bengal Govt. State Portal
রাজ্য সরকারের নতুন অফিশিয়াল ওয়েবসাইট
https://wb.gov.in/

পরবর্তী দেখুন: PM Internship Scheme 2026: পিএম ইন্টার্নশিপ প্রকল্পে প্রতি মাসে ৯০০০ টাকা! রয়েছে চাকরির সুযোগ

নতুন সরকারের মূল উদ্দেশ্য হল নারী সুরক্ষা, বেকারত্ব দূর এবং জনসাধারণের জন্য ভালো স্বাস্থ্য পরিষেবা চালু করা, এজন্য রাজ্যসরকার কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে যেমন Beti Bachao Beti Padhao, PM Jan Arogya Yojana, Ayushman Bharat ও PM Vishwakarma যোজনার মতো একাধিক নতুন প্রকল্প চালু করবে।

Join Group

Telegram

Share