WB CM Scholarship 2026: মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ ১০০০০ টাকা! PDF ফর্ম অনলাইন আবেদন

Anjan Mahata

Updated on:

West Bengal Chief Minister Nabanna Scholarship 2026

পশ্চিমবঙ্গ সরকারের Chief Minister অর্থাৎ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী স্কলারশিপ, অর্থাৎ যেটি আগে নবান্ন স্কলারশিপ দেওয়া হতো সেটি শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া, ফর্ম ফিলাপ, কি কি ডকুমেন্ট লাগবে? – এর বিষয়ে সবকিছুই বিস্তারিত জানতে পারবে।

— Advertisement —

মুখ্যমন্ত্রী স্কলারশিপ (নবান্ন স্কলারশিপ) WB Chief Minister Nabanna Scholarship

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের পড়াশোনা এবং উচ্চশিক্ষা জন্য পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রান তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করেন। এর মূল লক্ষ্য হলো- ‘যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না তাদের জন্য আর্থিক সহায়তা‘।

তথ্যবিস্তারিত
নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রান তহবিল শিক্ষা সহায়তা
প্রদানকারীপশ্চিমবঙ্গ সরকার, Govt. of West Bengal
যোগ্যতাবোর্ড পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর
অনুদানএককালীন ১০ হাজার টাকা
আবেদনঅনলাইন নতুন পোর্টালে

মুখ্যমন্ত্রী স্কলারশিপ যোগ্যতা (Nabanna Scholarship Eligibility 2026)

পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে (Class-11) পাঠরত (মাধ্যমিক পাশ), স্নাতক কোর্সে পঠনরত অর্থাৎ উচ্চমাধ্যামিক পাস (BA, Bsc, BCom) এবং স্নাতকোত্তর স্তরের (MA, Msc) সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক অনুদান হিসেবে প্রতিবছরে ₹১০,০০০ টাকা বৃত্তি পাবে।

  1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে ৫০ শতাংশ নম্বর পেতে হবে, তবে 60% এর বেশি হলে চলবে না!
— Advertisement —

পারিবারিক আয় (Family Income): পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজারের (১,২০,০০০ টাকা) বেশি হওয়া চলবে না। পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড, উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদ এর সহায়তা প্রাপ্ত যেকোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে।

Marks Required: নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে?

মাধ্যমিক/উচ্চমাধ্যমিক স্তরের জন্য: আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৬০%-এর নিম্নে নম্বর পেতে হবে। উচ্চমাধমিক পরীক্ষায় সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৬০%-এর নিম্নে নম্বর পেতে হবে, এর বেশি পেয়ে গেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদনের যোগ্য হবে

স্নাতক স্তরের জন্য: স্নাতক বা স্নাতকস্তরে সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৫৩%-এর নিম্নে নম্বর পেতে হবে সাম্মানিক বিষয়ে (স্নাতকোত্তর স্তরের জন্য)।

বিস্তারিত দেখুন: স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ ও সমস্ত তথ্য!

স্কলারশিপে কীভাবে আবেদন? (Online Application Form Fill Up)

নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশনের কাজ Online পোর্টালের মাধ্যমে হয়ে যায়। বাড়িতে বসেই মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে পড়ুয়ারা। প্রথমে আপনাকে পোর্টালে প্রবেশ করতে হবে, তারপর সেখানে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফরম পূরণ করে সমস্ত তথ্য জমা করতে হবে।

কী কী ডকুমেন্ট লাগবে? (Documents Required)

এই স্কলারশিপ পাওয়ার জন্য যে নথি গুলি অবশ্যই লাগবে, সেগুলি হল –

  1. মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বা প্রার্থনা পত্র (ফরম্যাট PDF শেষে দেওয়া আছে)
  2. Marksheet: শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের)।
  3. Aadhar Card: আধার কার্ড।
  4. Passport Photo: রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ।
  5. Bank Pass Book: ছাত্র বা ছাত্রীর নিজস্ব ব্যাংক একাউন্ট।
  6. Family Income Certificate: পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
  7. MLA/MP রেকমেন্ডেশন এবং স্ব ঘোষণা। (এগুলির ফরমেট শেষে দেওয়া আছে)
  8. Mobile & Email ID: একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি।

বিস্তারিত দেখে নিন: নবান্ন স্কলারশিপ কি কি কাগজপত্র লাগবে? কিভাবে বানাতে হবে? Nabanna Scholarship Documents

গুরুত্বপূর্ণ লিংক, PDF ফরম্যাট এবং অনলাইন আবেদন পোর্টাল

নিচে পোর্টালের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থনা ফর্ম, এম এল এর রেকমেন্ডেশন এবং সেলফ ডিক্লারেশন একটি পিডিএফ এ দেওয়া আছে – এগুলি আলাদা আলাদা ভাবে আপলোড করতে হবে।

WB CMRF Nabanna Chief Minister Scholarship MLA Recomendation Self Declaration
WB Chief Minister Scholarship [Document Format]
যে ক্ষেত্রে প্রার্থনা পত্রটি আপলোড হবে (Prayer for Scholarship) সেখানে একটি চিঠি ছাত্রছাত্রী নিজের হাতে লিখে দুটো পাতাকে একসাথে একটাই PDF করে ওই জায়গায় আপলোড করতে হবে। (একটি নমুনা ফরম্যাট নিচে দেওয়া থাকলো - বাংলা এবং ইংরেজি যে কোন ভাষায় লেখা যাবে)
বিবরণPDF লিংক
অফিসিয়াল ওয়েবসাইট (অনলাইন আবেদন)https://cmrf.wb.gov.in/
Prayer Form, MLA Recomendation, Self Declaration
[3 Format – Single PDF]
এগুলি প্রিন্ট আউট করে Fil Up করে আপলোড করতে হবে
⇓ Download PDF
Prayer Letter to CM [Format: English/ বাংলা]
এটি শুধুমাত্র একটি নমুনা কপি ছাত্রছাত্রীকে নিজের হাতে লিখতে হবে।
⇓ Download PDF

অবশ্যই দেখবেন: Apply Private Scholarship মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে প্রাইভেট স্কলারশিপ

অফিস ঠিকানা এবং যোগাযোগ

ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে তারা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারে এবং সঙ্গে টোল ফ্রি নম্বরে কথা বলতে পারে।

ঠিকানা
সহকারী সচিব,  মুখ্যমন্ত্রীর কার্যালয়, ‘নবান্ন’
325, শরৎ চ্যাটার্জি রোড 
হাওড়া – 711102
The Assistant Secretary, Chief Minister’s Office, ‘Nabanna’ 325, Sarat Chatterjee Road 
Howrah – 711102.

আমাদের তরফ থেকে ছাত্রছাত্রীদের ভিডিও টিউটোরিয়াল সহ স্কলারশিপের আবেদনের জন্য গাইড করে দেওয়া হবে। আরো অন্যান্য সরকারি স্কলারশিপ, ক্যারিয়ার, পড়াশোনা সংক্রান্ত গাইডেন্স পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে নেবেন।

Join Group

Telegram

Share