WB ANM GNM Question Paper 2026: জিএনএম নার্সিং পরীক্ষার অফিসিয়াল প্রশ্নপত্র! PDF ডাউনলোড

Anjan Mahata

Updated on:

WBJEE ANM GNM Question Paper 2026

১৪ই জুন ২০২৬, রবিবার রাজ্যজুড়ে সফলভাবে অনুষ্ঠিত হলো West Bengal ANM GNM Nursing Entrance Exam 2026। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট পরীক্ষা বোর্ড (WBJEEB) দ্বারা আয়োজিত এই সাধারণ প্রবেশিকা পরীক্ষাটি ওএমআর (OMR) ভিত্তিক অফলাইন মাধ্যমে দুপুর ১২:০০ টা থেকে ১:৩০ টা পর্যন্ত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিচালিত হয়েছে। পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা নিয়ে এসেছি এবারের আসল প্রশ্নপত্র

— Advertisement —

WBJEE ANM GNM Exam Question Paper 2026 (Analysis)

WB ANM GNM Question Paper 2026 ভবিষ্যতের পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল (Study Material)। যারা আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে নার্সিং প্রবেশিকা পরীক্ষা দিতে চলেছেন, তারা এই প্রশ্নপত্রটি দেখে পরীক্ষার প্যাটার্ন, নম্বর বিভাজন এবং সিলেবাস সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন।

বিষয়তথ্য
পরিচালনাকারী সংস্থাWest Bengal Joint Entrance Examinations Board (WBJEEB)
পরীক্ষার তারিখ১৪ই জুন ২০২৬ (রবিবার)
পরীক্ষার সময়দুপুর ১২:০০ টা থেকে ১:৩০ টা পর্যন্ত
পরীক্ষার মাধ্যমOMR ভিত্তিক অফলাইন পরীক্ষা
প্রশ্নের ধরনMultiple Choice Questions (MCQ)
পূর্ণমান (Full Marks)১১৫
মোট প্রশ্নের সংখ্যা১০০ টি

WB ANM GNM Question Paper 2026 PDF: অফিশিয়াল প্রশ্নপত্র

পরীক্ষার্থীদের অনুশীলন এবং প্রশ্নপদ্ধতি বোঝার সুবিধার্থে বাংলা ও ইংরেজি উভয় সংস্করণের আসল প্রশ্নপত্রের স্ক্যান কপি (Official Question Paper PDF) নিচে দেওয়া হলো। নিচের লিংকে ক্লিক করে তোমরা খুব সহজেই এটি ডাউনলোড করে নিতে পারবে:

বিষয় (Subject)ডাউনলোড লিঙ্ক
ANM GNM Entrance Exam Question Paper 2026 | 2.25 MB
[Both Bengali & English Version]
⇓ Download PDF

ANM GNM 2026 Answer Key (সমাধান উত্তর)

— Advertisement —

উপরে প্রদত্ত প্রশ্নের ভিত্তিতে নিজের সমাধান গুলি করে দেওয়া রয়েছে, কিছু ত্রুটি থাকতে পারে এবং কয়েকটি প্রশ্ন মিসিং রয়েছে ওগুলি আমরা আপডেট করে দেব।

১. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত – (C) হাইপোথ্যালামাস-এ

২. একটি আটোজমীয় প্রচ্ছন্নরূপে বাহিত বংশগতি ধারায়, পিতা-মাতা উভয়েই উপসর্গবিহীন বাহক (Aa) হলে সন্তানদের মধ্যে রোগলক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা কত? – (B) 25%

৩. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একপ্রকার সংক্রামক রোগ? – (B) যক্ষ্মা

৪. বাদুড়ের দ্বারা পরাগসংযোগের ঘটনাকে বলে – (C) চিরোপটেরোফিলি

৫. রাসায়নিকভাবে ইনসুলিন হল – (B) প্রোটিন

৬. শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ও গৃহীত অক্সিজেনের আয়তনের অনুপাতকে বলে – (A) শ্বসন অনুপাত

৭. নীচের কোনটি কৃত্রিম অক্সিন? – (A) NAA

৮. এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে, যখন – (B) মাতা Rh−ve হয় ও ভ্রূণ Rh+ve হয়

৯. মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? – (A) ত্বক

১০. ওজোনস্তর ক্ষয়ীভবনের প্রধান গ্যাস কোনটি? – (C) CFC সমূহ

১১. মানবদেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু হল – (B) 120 দিন

১২. জন্মের আগে শুক্রাশয়ের শুক্রথলিতে অধোগমন না হবার ফলে সৃষ্ট অবস্থাকে কী বলে? – (B) Cryptorchidism

১৩. C₃ উদ্ভিদে সালোকসংশ্লেষীয় কার্বোক্সিলেশনের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হল – (A) 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড

১৪. বায়োগ্যাসের প্রধান উপাদান হল – (A) মিথেন

১৫. নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি স্ত্রী Aedes মশক বাহিত নয়? – (B) জাপানি এনসেফালাইটিস

১৬. সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেট থেকে উদ্ভূত অন্তিম উপজাত বস্তুগুলি কী কী? – (A) ইথানল ও কার্বন ডাইঅক্সাইড

১৭. কেমিঅসমোটিক তত্ত্বটি জড়িত – (A) ATP সংশ্লেষের সাথে

১৮. শীতলতা প্রয়োগের মাধ্যমে পুষ্পোদ্গম ত্বরান্বিত করাকে বলে – (B) ভার্নালাইজেশন

১৯. শিশুদের “Blue Baby Syndrome” হওয়ার কারণ হল পানীয় জলে অতিরিক্ত – (C) নাইট্রেট-এর উপস্থিতি

২০. পাখিদের Syrinx-এর কাজ কী? – (C) শব্দ উৎপাদন

২১. জীবাশ্ম মূলত পাওয়া যায় – (A) পাললিক শিলায়

২২. নিম্নোক্ত যে হরমোনটি হৃৎস্পন্দনকে উদ্দীপিত করে সেটি হল – (A) থাইরক্সিন

২৩. ক্রোমাটিনের উপাদানগুলি হল – (A) DNA, RNA এবং প্রোটিন

২৪. নিম্নলিখিত কোন মাইক্রোনিউট্রিয়েন্ট যুগ্মটি নাইট্রোজেন স্থিতিকরণে প্রয়োজন? – (A) Mo ও Co

২৫. নিম্নোক্ত কোনটি কাশি নিয়ন্ত্রণ করে? – (A) মেডুলা অব্লংগাটা

২৬. দ্বিতীয় হৃদধ্বনি (‘ডাব’) উৎপন্ন হয় – (B) অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হবার জন্য

২৭. মানব হৃৎপিণ্ডের স্বাভাবিক (প্রাকৃতিক) পেসমেকারটি হল – (A) SA Node

২৮. নিম্নলিখিত যে ধরনের উদ্ভিদে দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে – (C) CAM উদ্ভিদ

২৯. যদি একজন মহিলার থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পায়, তবে তার দেহে কোন খনিজের অভাব দেখা যায়? – (C) আয়োডিন

৩০. যখন বৃক্ক গ্লুকোজ পুনঃশোষণে অক্ষম হয়, তখন গ্লুকোজ মূত্রের মাধ্যমে নির্গত হয়। এই অবস্থাকে বলে – (D) গ্লাইকোসুরিয়া

৩১. গ্রানুলোসাইটের উদাহরণ হল – (C) নিউট্রোফিল, (D) ইয়োসিনোফিল

৩২. এরিথ্রোপোয়েসিস নিয়ন্ত্রক শর্তগুলি হল – (C) এরিথ্রোপয়েটিন, (D) হাইপক্সিয়া

৩৩. পশ্চিমবঙ্গে অবস্থিত জাতীয় উদ্যান – (A) নেওড়া ভ্যালি, (B) সিঙ্গালিলা

৩৪. ছত্রাকের ক্ষেত্রে সঠিক – (A), (D)

৩৫. শ্বাসবায়ুর ব্যাপন ঘটে – (C) প্রান্তীয় উপক্লোম শাখা, (D) অ্যালভিওলাই

৩৬. Hexoses-এর উদাহরণ – (A) ফ্রুক্টোজ, (B) গ্যালাকটোজ

৩৭. এন্ডোপ্লাজমিক জালিকা কেন্দ্র হিসেবে কাজ করে – (A), (B), (D)

৩৮. মানব হৃৎপিণ্ডের আচ্ছাদন গঠিত – (A) ফাইব্রাস পেরিকার্ডিয়াম, (C) সেরাস পেরিকার্ডিয়াম

৩৯. পূর্ণবয়স্ক মানুষের শরীরে স্টেমকোষ পাওয়া যায় – (A) অস্থিমজ্জায়, (D) দাঁতের পাল্পে

৪০. ভাজক কলার কোষের ক্ষেত্রে সঠিক নয় – (C), (D)

৪১. স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো আদর্শ গ্যাসের আয়তন ও কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন কোন ধরনের লেখচিত্রের মাধ্যমে দেখানো যায়?- (A) মূলবিন্দুগামী সরলরেখা

৪২. স্থির আয়তনে কোনো আদর্শ গ্যাসের চাপ গুণাঙ্ক-এর মান কত?- (A) (1/273) °C⁻¹

৪৩. রোধের শ্রেণি সমবায় সম্পর্কে নীচের কোন বক্তব্যটি সঠিক?- (C) তুল্য রোধ > সর্বোচ্চ রোধ

৪৪. জার্মান সিলভারে থাকে না?- (D) সিলভার

৪৫. জলের ভিতর থেকে মাছ আকাশকে আলোকিত বৃত্তাকার জানালার মতো দেখে – (D) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

৪৬. নিম্নলিখিত কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক? – (A) 1 g He

৪৭. কোন যৌগে আয়নীয় এবং সমযোজী উভয় বন্ধন রয়েছে? – (D) KCN

৪৮. কোনো ধাতব দণ্ডের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার নির্ভর করে না – (D) আপেক্ষিক তাপ

৪৯. 15 cm ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের সামনে 20 cm দূরে বস্তু রাখলে বিবর্ধন হবে – (A) −3

৫০. জলের স্থায়ী খরতা সৃষ্টির জন্য দায়ী – (D) MgSO₄

৫১. রোধের শ্রেণি সমবায়ে – (C) তুল্য রোধ > সর্বোচ্চ রোধ

৫২. কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে – (A) C₂H₂

৫৩. সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে রঙ হবে – (D) বেগুনি

৫৪. একটি ইলেকট্রনের স্থির ভর m হলে, বিটা কণার স্থির ভর – (B) m

৫৫. উষ্ণতা বৃদ্ধির সাথে রোধ হ্রাস পায় – (C) অর্ধপরিবাহী

৫৬. আলফা কণা সম্পর্কে সঠিক – (A), (C)

৫৭. জলের নিম্নোপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না – (A) NH₃, (D) HCl

৫৮. X মৌলের M-কক্ষে 3টি ইলেকট্রন থাকলে – (A), (D)

৫৯. 100W, 220V বাতিকে 110V-এ যুক্ত করলে – (B) 25W, (D) 484Ω

৬০. তড়িৎবিশ্লেষণ সংক্রান্ত সত্য তথ্য – (B), (D)

৬১. Antonym of EXPAND – (C) Contract

৬২. Voice Change – (D) The window was opened by him

৬৩. Correct Spelling – (B) Occurrence

৬৪. Modal – (C) must

৬৫. Question Tag – (D) haven’t they

৬৬. Synonym of METICULOUS – (B) Careful

৬৭. Correct Sentence – (A) She is senior to me.

৬৮. Every __ has a silver lining – (A) cloud

৬৯. Indirect Narration – (D)

৭০. Degree – (B) most

৭১. Collective Noun – (D) flock

৭২. Feminine of nephew – (C) niece

৭৩. Idiom Meaning – (B) To say something exactly right

৭৪. Part of Speech of carefully – (A) Adverb

৭৫. Preposition – (D) to

৭৬. √(x + y + z + 2√(yz + zx)) এর সরলীকৃত মান – (C) √(x + y) + √z

৭৭. যেকোনো ত্রিভুজের তিনটি শীর্ষ দিয়ে – (A) সর্বদা একটি অনন্য বৃত্ত অঙ্কন সম্ভব

৭৮. লাভ বণ্টনের অনুপাত – (A) xa : yb : zc

৭৯. যদি sinθ + cosφ = 2 হয়, তবে cosθ + sinφ = (D) 0

৮০. λ-এর মান – (D) 2

৮১. সংখ্যাগুরু মান 15 হলে – (C) 15

৮২. 3x² − px + 3 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে যদি – (B) p > 6 অথবা p < −6

৮৩. 2 বছরের সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর – (D) P(R/100)²

৮৪. ∠OAB = 50° হলে ∠ACB = (B) 40°

৮৫. বৃত্তটির ক্ষেত্রফল – (C) 55 cm²

৮৬. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী – (C) মৌলানা আবুল কালাম আজাদ

৮৭. ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ দলের অধিনায়ক – (D) হরমনপ্রীত কৌর

৮৮. সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র – (A) মহানগর

৮৯. সুন্দরবন বদ্বীপের পশ্চিম সীমানা নির্ধারণ করেছে – (B) হুগলি

৯০. মানুষের স্বাভাবিক তাপমাত্রা – (C) 37°C

৯১. জাপানের মুদ্রা – (D) ইয়েন

৯২. বুকার পুরস্কার প্রদান করা হয় – (D) ইংরেজি ভাষায় রচিত উপন্যাসের জন্য

৯৩. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত – (B) 3 : 2

৯৪. রাতকানা রোগ হয় – (A) ভিটামিন A-এর অভাবে

৯৫. ‘দেবদাস’ উপন্যাসের লেখক – (C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৯৬. Choose the odd one – (D) Penguin

৯৭. 6 জন নার্স 30টি ক্ষত ড্রেসিং করলে 75টির জন্য প্রয়োজন – (C) 15

৯৮. CAT = 24 এবং DOG = 26 হলে BAT = (B) 23

৯৯. ধারার অনুপস্থিত সংখ্যা: 2, 6, 12, __, 42 – (B) 24

১০০. 3×3 গ্রিডে মোট বর্গক্ষেত্রের সংখ্যা – (D) 14

গুরুত্বপূর্ণ PYQs PDF: WB ANM GNM Previous Year Question Paper: নার্সিং পরীক্ষার বিগত বছরগুলির প্রশ্নপত্র

নার্সিং পরীক্ষার পরবর্তী ধাপ ও গুরুত্বপূর্ণ আপডেট

অফিসিয়াল উত্তরপত্র (Official Answer Key): WBJEEB বোর্ডের পক্ষ থেকে খুব শীঘ্রই অফিসিয়াল উত্তরপত্র প্রকাশ করা হবে। উত্তরপত্র প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হবে। তাই অবশ্যই EduTips Bangla ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন।

একই সাথে, ২০২৭ সালের হবু পরীক্ষার্থীদের জন্যও রইল আগাম শুভেচ্ছা। পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করতে তোমরা কিন্তু এখন থেকেই বিগত বছরের এই প্রশ্নপত্রটি ডাউনলোড করে সঠিক স্ট্র্যাটেজি মেনে প্রস্তুতি শুরু করে দাও।

Join Group

Telegram

Share