UPSC CDS-II 2026: কম্বাইন ডিফেন্স সার্ভিস আর্মি, নেভি ও এয়ার ফোর্সে নিয়োগ

Pralay Roy

Updated on:

UPSC CDS 2026 Apply Online Last Date Eligiblity

দেশের সমস্ত তরুণ-তরুণীদের জন্য অত্যন্ত খুশির খবর! সম্প্রতি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (CDS) পরীক্ষার Phase II 2026-এর অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, নেভাল অ্যাকাডেমি, এয়ার ফোর্স অ্যাকাডেমি এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

UPSC CDS – II Recruitment 2026: ইন্ডিয়ান আর্মি, নেভি ও এয়ার ফোর্সে নিয়োগ

UPSC প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন প্রতিরক্ষা একাডেমিতে মোট 451টি আসনে প্রার্থী ভর্তি করা হবে। একাডেমি ভিত্তিক শূন্যপদের বিবরণ নিচে দেওয়া হলো।

একাডেমির নামশূন্যপদ
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (IMA)100
ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (INA)26
এয়ার ফোর্স অ্যাকাডেমি (AFA)32
অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (OTA), পুরুষ275
অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (OTA), মহিলা18
মোট451

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (IMA) এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (OTA)-তে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

— Advertisement —

ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (INA)-এর জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা Physics-কে মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়ে B.Sc. ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিক স্তরে Physics ও Mathematics বিষয় থাকা বাধ্যতামূলক।

এয়ার ফোর্স অ্যাকাডেমি (AFA)-তে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (10+2 স্তরে Physics ও Mathematics সহ) অথবা Bachelor of Engineering ডিগ্রি থাকতে হবে।

চূড়ান্ত বর্ষ বা শেষ সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে ডিগ্রি সম্পন্ন করার প্রমাণপত্র জমা দিতে হবে।

আরো দেখবেন: How to Join Air Force: বায়ু সেনাতে যোগদান কিভাবে করবে? যোগ্যতা কি লাগবে?

বয়সসীমা (Age Limit)

একাডেমির নামবয়সসীমা
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (IMA)19 – 24 বছর
ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (INA)19 – 24 বছর
এয়ার ফোর্স অ্যাকাডেমি (AFA)20 – 24 বছর
অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (OTA)19 – 25 বছর

এয়ার ফোর্স অ্যাকাডেমির ক্ষেত্রে বৈধ Commercial Pilot Licence (CPL) থাকলে সর্বোচ্চ বয়সসীমা 26 বছর পর্যন্ত ছাড় হয়েছে।

শারীরিক যোগ্যতা (Physical Eligibility)

IMA ও OTA-তে ভর্তির সময় নিম্নলিখিত ন্যূনতম শারীরিক মান পূরণ করা বাধ্যতামূলক:

কার্যক্রমপুরুষ (ন্যূনতম)মহিলা (ন্যূনতম)
2.4 কিমি দৌড়10 মিনিট 30 সেকেন্ড13 মিনিট
পুশ আপ40টি15টি
পুল আপ6টি2টি
সিট আপ30টি25টি
স্কোয়াট (Squats)30 বার করে 2 সেট সম্পন্ন করতে হবে।
লাঞ্জেস (Lunges)10 বার করে 2 সেট সম্পন্ন করতে হবে।
সাঁতার (Swimming)সাঁতারের মৌলিক কৌশল ও প্রাথমিক দক্ষতা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

মাসিক বেতন ও স্টাইপেন্ড (Salary / Stipend)

নির্বাচিত প্রার্থীরা সংশ্লিষ্ট প্রতিরক্ষা একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ চলাকালীন ক্যাডেটদের প্রতি মাসে 56,100 টাকা হারে স্টাইপেন্ড প্রদান করা হবে।

সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে কমিশন প্রাপ্তির পর প্রার্থীদের Pay Matrix Level-10 অনুযায়ী 56,100 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত মূল বেতন দেওয়া হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

প্রার্থী নির্বাচন দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে UPSC-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। IMA, INA এবং AFA-এর জন্য ইংরেজি, সাধারণ জ্ঞান এবং প্রাথমিক গণিত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। OTA-এর ক্ষেত্রে ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার বিষয়:

বিষয়IMA/INA/AFAOTA
English100 নম্বর (2 ঘণ্টা)100 নম্বর (2 ঘণ্টা)
General Knowledge100 নম্বর (2 ঘণ্টা)100 নম্বর (2 ঘণ্টা)
Elementary Mathematics100 নম্বর (2 ঘণ্টা)প্রযোজ্য নয়

লিখিত পরীক্ষার সমস্ত প্রশ্নই অবজেক্টিভ টাইপ হবে এবং ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং (0.33) প্রযোজ্য থাকবে, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা যাবে।।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে Services Selection Board (SSB) Interview-এর জন্য ডাকা হবে। সেখানে Intelligence Test, Personality Test এবং অন্যান্য মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।

UPSC CDS-II 2026 Apply Online: কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের UPSC-এর অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের আগে প্রার্থীদের Universal Registration Number (URN) তৈরি করতে হবে। এরপর Common Application Form (CAF) এবং Examination Specific Module পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পূরণের সময় লাইভ ফটো ক্যাপচার, ছবি আপলোড এবং নির্ধারিত ফরম্যাটে স্বাক্ষর আপলোড করা বাধ্যতামূলক। আবেদনপত্র জমা দেওয়ার পর কোনো সংশোধন বা প্রত্যাহারের সুযোগ থাকবে না।

আবেদন ফি (Application Fee)

প্রার্থীর শ্রেণিআবেদন ফি
সাধারণ / OBC / EWS200 টাকা
মহিলা প্রার্থীকোনো ফি নেই
SC / ST প্রার্থীকোনো ফি নেই

আবেদন ফি Net Banking, Debit Card, Credit Card অথবা UPI-এর মাধ্যমে অনলাইনে জমা করা যাবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

আবেদন ও পরবর্তী যাচাই প্রক্রিয়ার জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হবে—

  • মাধ্যমিক বা সমমানের জন্মতারিখের প্রমাণপত্র
  • স্নাতক ডিগ্রি / প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট
  • মার্কশিট
  • বৈধ ফটো আইডি (আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি)
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
  • নির্ধারিত ফরম্যাটে স্বাক্ষর
  • চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে Bonafide Certificate

গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদন লিংক (Important Dates & Application)

বিষয়তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ20 মে 2026
অনলাইনে আবেদনের শেষ তারিখ11 জুন 2026 (সন্ধ্যা 06:00 পর্যন্ত)
[Extended]
পরীক্ষার নির্ধারিত তারিখ13 সেপ্টেম্বর 2026
অফিসিয়াল পোর্টালupsconline.nic.In
CDS 2026 (Phase 2) Notification: Official নোটিশDownload PDF ↓

আরো দেখবেন: UPSC CDS (Combined Defense Services) ভারতীয় আর্মি, নেভি ও এয়ারফোর্স অফিসার! পরীক্ষা, যোগ্যতা

দেশের প্রতিরক্ষা বাহিনীতে অফিসার পদে যোগদানের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

Join Group

Telegram

Share