যে সমস্ত চাকরিপ্রার্থীরা কেন্দ্রীয় বাহিনীতে অফিসার পদে যোগ দেওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য অত্যন্ত সুখবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর তরফ থেকে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (CAPF) ৩৪৯টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (Assistant Commandant) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
UPSC CAPF Recruitment 2026: শূন্যপদের বিবরণ
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিএসএফ, সিআরপিএফ সহ (CAPF AC BSF, CRPF, CISF, ITBP, SSB) বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে মোট ৩৪৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। বাহিনী অনুযায়ী শূন্যপদের তালিকা নিচে দেওয়া হলো-
| বাহিনী (Department) | শূন্যপদ (Vacancy) |
|---|---|
| BSF (বর্ডার সিকিউরিটি ফোর্স) | ১০৮ টি |
| CRPF (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) | ১০৬ টি |
| CISF (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স) | ৭০ টি |
| ITBP (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ) | ১২ টি |
| SSB (সশস্ত্র সীমা বল) | ৫৩ টি |
| মোট শূন্যপদ | ৩৪৯ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক (Bachelor’s Degree) পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীদের নির্দিষ্ট শারীরিক মাপজোক ও সক্ষমতা থাকা বাধ্যতামূলক।
অবশ্যই দেখুন: ভারতীয় নৌসেনা (Indian Navy) কিভাবে জয়েন করবে? যোগ্যতা, পড়াশোনা, পরীক্ষা সবকিছু
শারীরিক যোগ্যতা (Physical Eligibility)
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদের জন্য প্রার্থীদের শারীরিক মাপজোক এবং সক্ষমতা যাচাই করা হবে।
| বৈশিষ্ট্য | পুরুষ প্রার্থী | মহিলা প্রার্থী |
| ন্যূনতম উচ্চতা | ১৬৫ সেমি | ১৫৭ সেমি |
| বুকের ছাতি | ৮১ – ৮৬ সেমি | প্রযোজ্য নয় |
শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET) সংক্রান্ত তথ্যাবলি
| ইভেন্ট (Event) | পুরুষ (Male) | মহিলা (Female) | সুযোগ (Chances) |
|---|---|---|---|
| ১০০ মিটার দৌড় | ১৬ সেকেন্ড | ১৮ সেকেন্ড | ১ বার |
| ৮০০ মিটার দৌড় | ৩ মিনিট ৪৫ সেকেন্ড | ৪ মিনিট ৪৫ সেকেন্ড | ১ বার |
| লং জাম্প | ৩.৫ মিটার | ৩.০ মিটার | ৩ বার |
| শট পুট (৭.২৬ কেজি) | ৪.৫ মিটার | প্রযোজ্য নয় | ৩ বার |
বয়সসীমা (Age Limit)
UPSC CAPF পরীক্ষার জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে আগামী ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম এবং UPSC-এর নির্দেশিকা অনুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি (UPSC CAPF Recruitment Selection Process)
প্রার্থীদের মূলত চারটি ধাপে বাছাই করা হবে। প্রথমেই একটি লিখিত পরীক্ষা (Written Exam) নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET বা Physical Efficiency Test)-এর জন্য ডাকা হবে।
এই ধাপে উত্তীর্ণদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যাচাই করা হবে এবং সবশেষে চূড়ান্ত মেধা তালিকা (Final Merit List) প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া (How to Apply)
ইচ্ছুক প্রার্থীদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট (https://upsconline.nic.in) ভিজিট করে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে ।
- কমন অ্যাপ্লিকেশন ফর্ম (CAF) এবং এই নির্দিষ্ট পরীক্ষার জন্য নির্ধারিত মডিউলটি (Examination Specific Module) সতর্কতার সাথে পূরণ করতে হবে ।
- স্ক্যান করা ছবির পাশাপাশি আবেদনের সময় ওয়েবক্যাম বা ক্যামেরার মাধ্যমে একটি সরাসরি ‘লাইভ ছবি’ (Live Photo) তুলে আপলোড করতে হবে ।
- একটি সাদা কাগজে কালো কালিতে পরপর তিনবার সই করে সেই স্বাক্ষরের পরিষ্কার স্ক্যান কপি ফর্মে আপলোড করতে হবে।
ফর্ম পূরণের সময় যেকোনো একটি সচিত্র পরিচয়পত্রের (যেমন- আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স) তথ্য প্রদান করতে হবে। সমস্ত তথ্য পূরণের পর নির্দিষ্ট আবেদন ফি (যাদের ক্ষেত্রে প্রযোজ্য) অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে ।
আবেদন ফি (Application Fees)
জেনারেল এবং ওবিসি (OBC) বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ২০০ টাকা ধার্য করা হয়েছে। ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা অন্যান্য অনলাইন মাধ্যমের দ্বারা জমা করা যাবে।
| বিভাগ | আবেদন মূল্য |
|---|---|
| জেনারেল, OBC প্রার্থী | ২০০ টাকা |
| SC, ST, PH ও সমস্ত মহিলা প্রার্থী | শূন্য (ফি লাগবে না) |
আরো দেখবেন: AFCAT Exam: বিমান বাহিনীতে যোগদান পরীক্ষা! ফ্লাইং, টেক, ননটেক যোগ্যতা সহ পরীক্ষার সমস্ত তথ্য!
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্থীরা আগামী ১২ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা এবং ফি পেমেন্ট করতে পারবেন।
Central Armed Police Forces (Assistant Commandants) Examination , 2026
| বিবরণ | বিস্তারিত / লিংক |
|---|---|
| আবেদন শুরুর তারিখ | ২০ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১২ মার্চ ২০২৬ (12.03.2026) |
| অফিশিয়াল নোটিশ (Notice PDF) | ↓ Download PDF |
| অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক | Apply Now → |
ক্লিক করে দেখুন: Indian Paramilitary Force: ভারতের আধাসামরিক অন্তর্গত সমস্ত কেন্দ্রীয় বাহিনী! BSF, CISF, SSB, NSG বিস্তারিত
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


