ভূগোল এমন একটি বিষয় যেখানে প্রাকৃতিক পরিবেশ, মানচিত্র, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং বাস্তব জীবনের উদাহরণ সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই মাধ্যমিক দ্বিতীয় সেমিস্টারের সেকেন্ড ইউনিট টেস্ট ও সামনেটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য বারিমণ্ডল, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভারত (আঞ্চলিক ভূগোল) অধ্যায় থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে সংকলন করা হয়েছে।
WB Class 10 Geography Suggestion 2nd Unit Test: মাধ্যমিক ভূগোল সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন
তৃতীয় অধ্যায়: বারিমণ্ডল
Marks-2/3 (সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন)
1. মুখ্য জোয়ারের সংজ্ঞা দাও। অথবা, গৌণ জোয়ার বলতে কী বোঝায়?
2. মগ্নচড়া মৎস্য আহরণের জন্য কেন উপযোগী? অথবা, সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের একটি পার্থক্য লেখো।
3. মগ্নচড়া বলতে কী বোঝায়? অথবা, সিজিগি বলতে কী বোঝো?
4. অ্যাপোজি জোয়ার কী? অথবা, পেরিজি জোয়ার বলতে কী বোঝো?
5. জায়র বলতে কী বোঝায়? অথবা, বান ডাকা বলতে কী বোঝো?
6. ভরা কোটাল কাকে বলে? অথবা, মরা কোটাল বলতে কী বোঝো?
7. সমুদ্রস্রোত কাকে বলে? অথবা, হিমশৈল বলতে কী বোঝায়?
8. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান দুটি কারণ লেখো। অথবা, ল্যাব্রাডর স্রোত কোন অঞ্চলে দেখা যায়?
9. হিমপ্রাচীর বলতে কী বোঝো? অথবা, শৈবাল সাগর কাকে বলে?
10. ভরা ও মরা কোটালের সময়ের ব্যবধান কত? অথবা, জোয়ার-ভাটার প্রধান সুফলগুলি কী কী?
11. উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে কী সৃষ্টি হয়? অথবা, সমুদ্রস্রোতের দুটি প্রভাব লেখো।
12. জোয়ার-ভাটা সৃষ্টির প্রধান কারণ কী? অথবা, পৃথিবীর ওপর চাঁদের মহাকর্ষ বলের প্রভাব কেমন?
13. উপকূলে জোয়ারের জল ঢুকে পড়লে কী অসুবিধা হয়? অথবা, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনে জোয়ার-ভাটার গুরুত্ব কী?
14. নিউফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা সৃষ্টির কারণ কী? অথবা, বাণিজ্য বায়ু সমুদ্রস্রোতকে কীভাবে প্রভাবিত করে?
15. সমুদ্রের জলস্তর পরিবর্তনের প্রভাব কী? অথবা, বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের ভূমিকা কী?
16. পার্থক্য লেখো: সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোত। অথবা, পার্থক্য লেখো: ভরা কোটাল ও মরা কোটাল।
17. পার্থক্য লেখো: মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার। অথবা, পার্থক্য লেখো: অ্যাপোজি ও পেরিজি জোয়ার।
18. নিউফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টির কারণ কী? অথবা, সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো।
19. সমুদ্রস্রোত ও সমুদ্রের বাস্তুতন্ত্রের সম্পর্ক কী? অথবা, হিমপ্রাচীরের গুরুত্ব আলোচনা করো।
20. মগ্নচড়া কেন মৎস্য আহরণের জন্য উপযুক্ত? অথবা, সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।
21. ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে প্রধান পার্থক্যগুলি কী কী? অথবা, সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
22. জোয়ার-ভাটার সুফলগুলি কী কী? অথবা, সমুদ্রস্রোত ও হিমশৈলের মধ্যে সম্পর্ক কী?
23. সিজিগি অবস্থায় জোয়ার-ভাটার ওপর কী প্রভাব পড়ে? অথবা, মরা কোটাল কেন অমাবস্যা বা পূর্ণিমায় হয় না?
24. ল্যাব্রাডর স্রোত ও উপসাগরীয় স্রোতের মিলনস্থলের বৈশিষ্ট্য লেখো। অথবা, শৈবাল সাগর কেন শান্ত থাকে?
25. জোয়ার-ভাটা নৌ-চলাচলে কীভাবে সাহায্য করে? অথবা, বান ডাকা সৃষ্টির কারণগুলি কী কী?
26. অ্যাপোজি ও পেরিজির সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তারতম্য কেন ঘটে? অথবা, সমুদ্রস্রোত জলবায়ুকে কীভাবে নিয়ন্ত্রণ করে?
27. সমুদ্রস্রোত ও হিমশৈল কি একই প্রভাব ফেলে? অথবা, সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের গতির প্রকৃতি লেখো।
28. জোয়ার-ভাটা কি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? অথবা, মগ্নচড়া গঠনের প্রধান কারণ কী?
29. ভরা কোটালের সময় পৃথিবী, চাঁদ ও সূর্যের অবস্থান কেমন থাকে? অথবা, গৌণ জোয়ার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
30. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা ৫২ মিনিট হয় কেন? ব্যাখ্যা করো। অথবা, পৃথিবী ও চাঁদের পারস্পরিক অবস্থানের ফলে জোয়ার-ভাটার প্রকোপ কেমন হয়?
MCQ প্রশ্নের উত্তর: Class 10 ভূগোল তৃতীয় অধ্যায় ‘বারিমন্ডল’ ছোট প্রশ্ন উত্তর
Marks-5 (পাঁচ নম্বরের ব্যাখ্যাধর্মী প্রশ্ন)
1. জোয়ার-ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো।
অথবা, জোয়ার-ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো।
2. জোয়ার-ভাটা সৃষ্টির প্রভাবগুলি আলোচনা করো।
অথবা, জোয়ার-ভাটার উপকারিতা ও অপকারিতা আলোচনা করো।
3. সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো।
অথবা, সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান নিয়ামকগুলি ব্যাখ্যা করো।
4. সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো।
অথবা, জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব ব্যাখ্যা করো।
5. জোয়ার-ভাটা ও সমুদ্রস্রোতের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, জোয়ার-ভাটা এবং সমুদ্রস্রোতের তুলনামূলক আলোচনা করো।
6. সমুদ্রস্রোত কী? এর শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
অথবা, উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো।
7. জোয়ার-ভাটা ও সমুদ্রস্রোতের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো।
অথবা, মৎস্যচাষ, নৌপরিবহন ও উপকূলীয় জীবনে জোয়ার-ভাটা এবং সমুদ্রস্রোতের গুরুত্ব ব্যাখ্যা করো।
বড় প্রশ্ন উত্তর: ভূগোল বারিমন্ডল বড়ো প্রশ্ন উত্তর (২/৩/৫ নম্বর) Class 10
চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা
Marks-2 (দুই নম্বরের প্রশ্ন টিকা ধর্মী)
1. বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? অথবা, পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।
2. বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও। অথবা, কম্পোস্টিং বলতে কী বোঝো?
3. ‘কঠিন বর্জ্য’ পদার্থের সংজ্ঞা দাও। অথবা, বর্জ্যের পৃথকীকরণ কী?
4. বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও। অথবা, বর্জ্যের পৃথকীকরণ বলতে কী বোঝো?
5. চিকিৎসা-সংক্রান্ত (হাসপাতাল) বর্জ্যের সংজ্ঞা দাও। অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো?
6. ই-বর্জ্য (E-waste) বলতে কী বোঝো? অথবা, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে?
7. জৈব-ভঙ্গুর বর্জ্য কাকে বলে? অথবা, জৈব-অভঙ্গুর বর্জ্য কাকে বলে?
8. স্ক্রাবার কী? অথবা, স্ক্রাবারের ব্যবহার কী?
9. বর্জ্য ব্যবস্থাপনায় 3R বলতে কী বোঝো?
10. কৃষিজ বর্জ্য বলতে কী বোঝো? অথবা, শিল্পজাত বর্জ্যের সংজ্ঞা দাও।
11. তরল বর্জ্যের সংজ্ঞা দাও। অথবা, গ্যাসীয় বর্জ্য কাকে বলে?
12. পুনর্ব্যবহার বলতে কী বোঝো? অথবা, পুনর্নবীকরণ বলতে কী বোঝো?
13. পারদ কেন একটি বিষাক্ত বর্জ্য? অথবা, মিনামাটা রোগ কীসের কারণে হয়?
14. জৈব সার (কম্পোস্ট) তৈরিতে বর্জ্যের ভূমিকা কী? অথবা, কম্পোস্টিং-এর একটি সুবিধা লেখো।
15. নিকাশি বর্জ্য বলতে কী বোঝো? অথবা, গৃহস্থালির বর্জ্য কাকে বলে?
16. বিপজ্জনক বর্জ্য বলতে কী বোঝো? অথবা, তেজস্ক্রিয় বর্জ্যের একটি উৎস লেখো।
17. বর্জ্য ব্যবস্থাপনায় পৃথকীকরণের গুরুত্ব লেখো। অথবা, উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ কেন প্রয়োজন?
18. ল্যান্ডফিল (ভরাটকরণ) পদ্ধতির একটি সুবিধা লেখো। অথবা, একটি অসুবিধা লেখো।
19. পলিথিন বা প্লাস্টিক বর্জ্য পরিবেশের ক্ষতি করে কেন? অথবা, জৈব-অভঙ্গুর বর্জ্য কেন পরিবেশের জন্য ক্ষতিকর?
20. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা সংক্ষেপে লেখো। অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতার গুরুত্ব লেখো।
Marks-3
1. প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণিবিভাগ করো।
অথবা, জৈব-ভঙ্গুর ও জৈব-অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।
2. বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি সংক্ষেপে আলোচনা করো।
অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় ‘থ্রি আর’ (3R)-এর গুরুত্ব আলোচনা করো।
3. বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো।
অথবা, বর্জ্য ব্যবস্থাপনার ধাপসমূহ (সংগ্রহ থেকে চূড়ান্ত অপসারণ) সংক্ষেপে লেখো।
4. ভাগীরথী-হুগলী নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে তা আলোচনা করো।
অথবা, বর্জ্যের পরিবেশগত প্রভাব আলোচনা করো।
5. শিল্প বর্জ্যের উৎস ও পরিবেশের ওপর এর প্রভাব সম্পর্কে আলোচনা করো।
অথবা, হাসপাতাল (চিকিৎসা) বর্জ্যের প্রধান উৎসগুলি কী কী? এগুলি কেন বিপজ্জনক?
6. ‘কঠিন বর্জ্য’ পদার্থের সংজ্ঞা দাও এবং এর উৎসগুলি উল্লেখ করো।
অথবা, বর্জ্যের পৃথকীকরণ বলতে কী বোঝো? বর্জ্য পৃথকীকরণের প্রয়োজনীয়তা কী?
7. বর্জ্য ব্যবস্থাপনায় একজন শিক্ষার্থীর ভূমিকা (যে কোনো তিনটি) উল্লেখ করো।
অথবা, পরিবেশ সংরক্ষণে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো।
প্রশ্নের উত্তর: Class 10 ভূগোল চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর
পঞ্চম অধ্যায়: ভারত (আঞ্চলিক ভূগোল)
Marks-2/3 (সংক্ষিপ্ত উত্তর ধর্মী)
1. বনসৃজন বলতে কী বোঝো? এর মূল লক্ষ্য কী?
2. কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের মধ্যে প্রধান পার্থক্য কী?
3. ‘রবি শস্য’ ও ‘খারিফ শস্য’-এর মধ্যে একটি করে পার্থক্য লেখো।
4. ‘জায়েদ শস্য’ কখন চাষ করা হয়? উদাহরণ দাও।
5. ‘বাণিজ্যিক ফসল’ বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও।
6. ‘মিলেট’ জাতীয় শস্যের চাষের সুবিধা কী?
7. ‘জীবিকাভিত্তিক কৃষি’ কাকে বলে?
8. ‘অনুসারী শিল্প’ কীভাবে মূল শিল্পের ওপর নির্ভর করে?
9. ‘বিশুদ্ধ কাঁচামাল’-এর একটি উদাহরণসহ সংজ্ঞা দাও।
10. ‘সেল’ (SAIL) সংস্থাটির প্রধান কাজ কী?
11. ‘উদীয়মান শিল্প’ বলতে কী বোঝো?
12. ‘শিকড় আলগা শিল্প’ কেন বলা হয়?
13. ‘ইঞ্জিনিয়ারিং শিল্প’-এর প্রধান উপবিভাগগুলি কী কী?
14. তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে ‘সফটওয়্যার’ কী?
15. ‘আউটসোর্সিং’ বর্তমান শিল্পক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ?
16. ‘নগরায়ন’-এর সংজ্ঞা দাও।
17. ‘জনবিস্ফোরণ’ বলতে কী বোঝো?
18. ‘স্থিতিশীল উন্নয়ন’ বলতে কী বোঝো?
19. ‘সোনালী চতুর্ভুজ’ প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী?
20. ‘হীরক চতুর্ভুজ’ মূলত কিসের সাথে যুক্ত?
21. ‘পোতাশ্রয়’ ও ‘বন্দরের’ মধ্যে একটি মৌলিক পার্থক্য কী?
22. ‘পুনরপ্তানি বন্দর’ বলতে কী বোঝো?
23. শিপিং লাইন বা লেন বলতে কী বোঝো?
24. ‘উত্তর-দক্ষিণ করিডোর’ কী? এর গুরুত্ব কী?
25. ভারতীয় কৃষির প্রধান সমস্যাগুলি ৩টি পয়েন্টে সংক্ষেপে আলোচনা করো।
26. খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে ৩টি পার্থক্য লেখো।
27. পরিবহণ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে ৩টি মূলগত পার্থক্য কী?
28. আমেদাবাদকে ‘ভারতের ম্যানচেস্টার’ বলার কারণ ৩টি যুক্তিসহ লেখো।
29. দুর্গাপুরকে ‘ভারতের রুর’ বলার কারণগুলি ব্যাখ্যা করো।
30. ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলি কী কী?
31. পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে শিল্পায়নের প্রসারের প্রধান কারণগুলি কী?
32. লোহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ৩টি অনুকূল ভৌগোলিক শর্ত উল্লেখ করো।
33. ভারতের রেলপথের প্রসারের সুবিধাগুলি কী কী?
34. ভারতের জলপথ পরিবহণের গুরুত্ব সংক্ষেপে লেখো।
MCQ ও শর্ট প্রশ্ন: Class 10 ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ প্রশ্ন উত্তর
Marks-5 (ব্যাখ্যা ধর্মী প্রশ্ন)
1. ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি বিস্তারিত আলোচনা করো।
অথবা, ভারতীয় জলবায়ুর পাঁচটি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা ব্যাখ্যা করো।
2. ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো।
অথবা, ভারতীয় জলবায়ুর জলবায়ুগত প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।
3. ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
অথবা, পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির ভূ-প্রকৃতির তুলনা করো।
4. উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো।
অথবা, হিমালয় ও দক্ষিণ ভারতের নদনদীর তুলনা করো।
5. ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য ও ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো।
অথবা, জলবায়ু কীভাবে ভারতের স্বাভাবিক উদ্ভিদের বণ্টন নিয়ন্ত্রণ করে তা বর্ণনা করো।
6. ভারতের মৃত্তিকার প্রধান আঞ্চলিক বণ্টন, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
অথবা, ভারতের বিভিন্ন অঞ্চলের মৃত্তিকার শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো।
7. ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
অথবা, চা চাষের জন্য প্রয়োজনীয় জলবায়ু ও ভূ-প্রকৃতি আলোচনা করো।
8. ভারতে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও।
অথবা, ধান উৎপাদনে ভারতের অনুকূল প্রাকৃতিক পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো।
9. ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
অথবা, গম চাষের জন্য প্রয়োজনীয় ভৌগোলিক উপাদানসমূহ আলোচনা করো।
10. ভারতে ইক্ষু (আখ) চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
অথবা, ইক্ষু চাষের উপযোগী ভৌগোলিক পরিবেশ সম্পর্কে লেখো।
11. ভারতে কার্পাস (তুলো) উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
অথবা, কার্পাস চাষের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশের বর্ণনা করো।
12. পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
অথবা, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের পশ্চাতে যে কারণগুলি রয়েছে তা আলোচনা করো।
13. পূর্ব ভারতে লৌহ-ইস্পাত শিল্প-কেন্দ্রীভবনের প্রধান কারণগুলি আলোচনা করো।
অথবা, পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো।
14. ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।
অথবা, ভারতের পেট্রোরসায়ন শিল্পের বিকাশে পশ্চিমাঞ্চলের গুরুত্ব আলোচনা করো।
15. ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের দ্রুত উন্নতির কারণগুলি আলোচনা করো।
অথবা, ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের পশ্চাতে প্রধান কারণসমূহ কী কী?
16. ভারতের নগরায়ণের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।
অথবা, ভারতে দ্রুত নগরায়ণের ফলে সৃষ্ট সমস্যাসমূহ পর্যালোচনা করো।
17. ভারতের জনসংখ্যার অসম বণ্টনের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।
অথবা, ভারতের জনসংখ্যার অসম বণ্টনের প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো।
18. ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান গুরুত্ব ও ভূমিকা আলোচনা করো।
অথবা, ভারতের অর্থনৈতিক উন্নয়নে পরিবহন ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো।
বড় প্রশ্নের উত্তর: ভারতের অর্থনৈতিক পরিবেশ বড়ো প্রশ্ন উত্তর (২/৩/৫ নম্বর)
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
ভূগোলে ভালো ফল করার জন্য শুধু প্রশ্ন-উত্তর পড়লেই হবে না; প্রতিটি অধ্যায়ের মানচিত্র, গুরুত্বপূর্ণ তথ্য, কারণ-ফলাফল এবং ভৌগোলিক ধারণাগুলিও সমান গুরুত্ব দিয়ে অনুশীলন করতে হবে। তাই এই সাজেশনের প্রশ্নগুলির পাশাপাশি পাঠ্যবইয়ের মানচিত্র, চিত্র ও অনুশীলনী আর একবার ভালোভাবে রিভিশন করো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


