উচ্চ মাধ্যমিক ৩য় সেমিস্টার কমার্স বিভাগের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা — Costing & Taxation। পরীক্ষাটি হবে সম্পূর্ণ MCQ (Multiple Choice Questions) ভিত্তিক এবং শিক্ষার্থীদের দ্রুত চিন্তা ও সঠিক উত্তর দেওয়ার ক্ষমতা যাচাই করা হবে। শেষ মুহূর্তে ছাত্রছাত্রীরা যেন সহজে পুনরাবৃত্তি করতে পারে সেই কারণেই আমরা এখানে সাজিয়ে দিয়েছি শতাধিক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর।
WBCHSE Class 12 3rd Semester Costing Taxation Important MCQ Question Answer [CSTX]
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার (HS 3rd Semester) পরীক্ষায় Costing & Taxation বিষয়টি মোট ৪০ নম্বরের। এর মধ্যে Costing থেকে ২০ নম্বর এবং Taxation থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। Costing-এর ক্ষেত্রে Theory (তত্ত্ব)-এর পাশাপাশি Mathematical Problems (গাণিতিক সমস্যা)-এর উপরও গুরুত্ব দেওয়া জরুরি। তাই শুধুমাত্র তত্ত্ব পড়লেই হবে না, বিভিন্ন ধরনের অঙ্ক নিয়মিত Practice করতে হবে।
অন্যদিকে, Taxation অংশটি ভালোভাবে এবং খুঁটিয়ে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অংশে আইনের বিভিন্ন ধারা (Sections of Law), নিয়ম-কানুন (Rules & Provisions) এবং তুলনামূলকভাবে জটিল ধারণা (Complex Concepts) রয়েছে। তাই পরীক্ষায় ভালো ফল করার জন্য Costing ও Taxation উভয় অংশেরই সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলি বারবার Revision করা প্রয়োজন।
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
CONCEPT OF LABOUR
- উৎপাদনের ক্ষেত্রে কর্মীদের পারিশ্রমিক বাবদ যে অর্থ ব্যয় করা হয় তাকে বলা হয় → শ্রম ব্যয়
- মজুরি প্রদান বিভাগের কাজ হলো → শ্রমিকদের মজুরির তালিকা প্রস্তুতকরণ
- সময় নিরীক্ষা (Time Study) বলতে বোঝায় → একটি কাজ সম্পাদনের আদর্শ সময়কালকে
- সময় লিখনের উদ্দেশ্য হলো → মজুরির বিল তৈরী, উপরিব্যয় নির্ধারণ, কারখানার শৃঙ্খলা রক্ষা করা সবকটিই
- কারখানার যন্ত্রপাতি নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের জন্য যে সময় নষ্ট হয় তাকে বলে → স্বাভাবিক অলস সময়
- কারখানার প্রবেশদ্বার থেকে নিজ নিজ কাজের বিভাগে পৌঁছাতে যে সময় নষ্ট হয়, তাকে বলে → স্বাভাবিক অলস সময়
- জব কার্ড থেকে যে বিষয় জানা যায় → একটি সুনির্দিষ্ট কাজ শুরু করা ও সমাপ্ত করার সময়কাল
- সময় নিরীক্ষা (Time Study) হলো → একটি কাজ শেষ করার জন্য অনুমিত সময় নির্ধারণ
- সময় আরক্ষণের উদ্দেশ্য হলো → শ্রমিকের দক্ষতা যাচাই, অলস কাজের সময় নির্ধারণ, সময়ের সদ্ব্যবহার সবকটিই
- ভারতীয় কারখানা আইন অনুযায়ী একজন শ্রমিকের দৈনিক কাজের স্বাভাবিক সময়কাল হলো → 9 ঘন্টা
- গতি নিরীক্ষা (Motion Study) হলো → কোনো একটি কাজকে ছোট ছোট প্রক্রিয়া বা পর্যায়ে বিভক্ত করে তাদের যথাযথ পর্যালোচনা ও বিবেচনা করা
- অলস সময় (Idle Time) হলো → শ্রমিক কাজে উপস্থিত থেকেও কর্মহীন অবস্থায় থাকার সময়কাল
- স্বাভাবিক অলস সময় হলো → যে অলস সময় পূর্বানুমান করা যায় কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না
- অস্বাভাবিক অলস সময় হলো → যে অলস সময় পূর্বানুমান করা যায় না কিন্তু ব্যবস্থাপকদের নিয়ন্ত্রণে থাকে
- সময় আরক্ষণ (Time Booking) হলো → কারখানায় শ্রমিকদের কাজে নিযুক্ত থাকার সময় লিখন
- প্রত্যক্ষ মজুরি (Direct Wages) বলতে বোঝায় → উৎপাদনের জন্য প্রত্যক্ষভাবে নিযুক্ত শ্রমিকদের যে মজুরি প্রদান করা হয়
- পরোক্ষ মজুরি (Indirect Wages) বলতে বোঝায় → উৎপাদনের জন্য প্রত্যক্ষভাবে যুক্ত নয় এমন শ্রমিকদের যে মজুরি প্রদান করা হয়
- সময় লিখন (Time Keeping) হলো → কারখানায় শ্রমিকদের প্রবেশ ও প্রস্থানের সময় লিখন
- অধিকাল (Overtime) → শ্রমিকদের স্বাভাবিক নির্ধারিত সময় অপেক্ষা কাজে নিযুক্ত অতিরিক্ত সময়কাল
- শ্রমিকদের মজুরি তালিকা প্রস্তুত করার দায়িত্ব থাকে এই বিভাগের → মজুরি প্রদান বিভাগ
- সময় নিরীক্ষা (Time Study) এর দ্বারা যেটি নির্ধারণ করা হয় তা হলো → কাজের আদর্শ সময়
- সময় লিখনে শ্রমিকদের যে সময়কে বিবেচনা করা হয় → কারখানায় তার উপস্থিতি থাকার মোট সময়
- শিক্ষানবিশের বেতন যে ধরনের মজুরির উদাহরণ তা হলো → পরোক্ষ মজুরি
- কারখানার যন্ত্রপাতি বিকল হওয়ার জন্য উৎপাদন বন্ধ হয়ে গেলে যে অলস সময় সৃষ্টি হয় তার কারণ হলো → উৎপাদনজনিত
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 70 টাকা
- স্বাভাবিক ও অনিয়ন্ত্রণযোগ্য অলস সময়ের মজুরিকে অন্তর্ভুক্ত করা হয় → কারখানা সংক্রান্ত উপরিব্যয়ে
- পণ্যের চাহিদা কম থাকাতে উৎপাদনের হার কমালে যে অলস সময়ের সৃষ্টি হয় তার কারণ হলো → অর্থনৈতিক কারণ
- শ্রমিকদের কারখানায় টিফিন করার জন্য যে সময় নষ্ট হয়ে থাকে তাকে বলে → স্বাভাবিক সময়
- কোথাও ধর্মঘটের কারণে কারখানার উৎপাদন বন্ধ হলে, যে অলস সময়ের সৃষ্টি হয়, তা হলো → অর্থনৈতিক কারণ
- অলস সময় নিয়ন্ত্রণের উপায় হলো → সঠিক উৎপাদন পরিকল্পনা গ্রহণ, বিদ্যুৎ সরবরাহকারী প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ, শ্রমিক ও ব্যবস্থাপকদের মধ্যে উন্নত সম্পর্ক সবকটিই
- একটি কারখানায় 5 জন শ্রমিক কাজ করে। ঘণ্টা প্রতি মজুরির হার 40 টাকা। কাঁচামালের অভাবের জন্য শ্রমিক পিছু অলস সময় 1.2 ঘণ্টা হলে মোট অলস সময় হবে → 6 ঘন্টা (হিসাব: 5 × 1.2 = 6 ঘণ্টা)
- কমল সকাল 6 টায় কারখানায় প্রবেশ করল, এরপর সে বিকেল 3 টে কারখানা থেকে প্রস্থান করল। কমলের এই সময়ের মধ্যে টিফিন ও শৌচাগারে যাওয়ার জন্য অলস সময় হলো 2 ঘণ্টা। এক্ষেত্রে কমলের সময় লিখন হবে → 9 ঘন্টা (হিসাব: সকাল 6 থেকে বিকেল 3 = 9 ঘণ্টা)
- সময় লিখন অনুযায়ী সময় 48 ঘণ্টা। সময় আরক্ষণ অনুযায়ী সময় 46 ঘণ্টা। ঘণ্টা প্রতি মজুরির হার 50 টাকা হলে অলস সময়ের জন্য দেয় মজুরির পরিমাণ হবে → 100 টাকা (হিসাব: (48 – 46) × 50 = 100)
- কারখানা আইন অনুসারে একজন শ্রমিক দৈনিক এবং সপ্তাহে যত ঘণ্টার বেশি স্বাভাবিকভাবে কাজে নিযুক্ত থাকতে পারে না → 9, 48
- একটি বাড়ি তৈরির সুপারভাইজারের বেতন যে ধরনের ব্যয় → পরোক্ষ শ্রম ব্যয়
- প্রত্যক্ষ মজুরি যে ব্যয়ের অন্তর্ভুক্ত থাকে → মূল ব্যয়
- কারখানার অপ্রত্যক্ষ মজুরি যে ব্যয়ের অন্তর্ভুক্ত থাকে → কারখানা ব্যয়
- যে নিরীক্ষার মাধ্যমে যন্ত্রের কাজ করার গতিপ্রকৃতি পরিমাপ করা হয় → গতি সমীক্ষা
- প্রত্যক্ষ মজুরি (i) এবং পরোক্ষ মজুরি (ii) কিসের উপাদান? → (i) মূলব্যয়, (ii) উপরিব্যয়
- স্তম্ভ মেলানো: পেনশন → বিলম্বিত আর্থিক সুবিধা, মূল বেতন → তাৎক্ষণিক আর্থিক সুবিধা, কর্মচারীদের সন্তানদের শিক্ষাদানের ব্যবস্থা → অনার্থিক সুবিধা
- স্তম্ভ মেলানো: উৎপাদনজনিত কারণে অলস সময় → বিদ্যুৎ বিভ্রাটের জন্য উৎপাদনের সময় নষ্ট, অর্থনৈতিক কারণে অলস সময় → ধর্মঘটের কারণে উৎপাদনের সময় নষ্ট, প্রশাসনিক কারণে অলস সময় → বন্যার কারণে উৎপাদনে সময় নষ্ট
- স্তম্ভ মেলানো: কর্মীবিভাগ → কর্মী প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা, মজুরি প্রদান বিভাগ → মজুরির তালিকা প্রস্তুত করা, সময় লিখন বিভাগ → শ্রমিকদের প্রবেশ ও প্রস্থানের সময় লিখন, পরিব্যয় হিসাবনিকাশ বিভাগ → ii) মজুরি বিশ্লেষণ বিবরণী প্রস্তুত করা
- স্তম্ভ মেলানো: বায়োমেট্রিক পদ্ধতি → আঙুলের ছাপে উপস্থিতি লিপিবদ্ধকরণ, উপস্থিত রেজিস্টার পদ্ধতি → শ্রমিকের স্বাক্ষর নিয়ে সময় লিখন, টোকেন পদ্ধতি → চাকতি বা বাক্সে রেখে সময় লিখন, সময় লিপিবদ্ধকরণ ঘড়ি পদ্ধতি → কাজে সময় লিপিবদ্ধকরণ
- স্তম্ভ মেলানো: সময় লিখন → শ্রমিকের কারখানায় প্রবেশ ও প্রস্থানের সময় লিপিবদ্ধকরণ, সময় আরক্ষণ → শ্রমিকের কারখানার কাজে নিযুক্ত সময়ের লিপিবদ্ধকরণ, অলস সময় → শ্রমিক কারখানায় উপস্থিত থেকেও কাজে নিযুক্ত থাকে না, অধিকাল সময় → শ্রমিক কারখানায় অতিরিক্ত যতটুকু সময় কাজ করে
- বিবৃতি (A): হাজিরায় শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে সময় লিখন করা হয়। কারণ (R): সময় লিখন ব্যবস্থা না থাকলে দায়িত্বশীল কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। উত্তর: A এবং R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
- বিবৃতি (A): শ্রমিক কারখানায় প্রবেশের পর কত সময় কাজে নিযুক্ত ছিল তার হিসাব রাখাকেই সময় আরক্ষণ বলে। কারণ (R): শ্রমিকের মজুরি, বোনাস ও বিভিন্ন ভাতার পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে শ্রমিকদের প্রতিটি কাজে নিযুক্ত থাকার সময় নির্ধারণ করা সময় আরক্ষণের উদ্দেশ্য। উত্তর: A এবং R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
- বিবৃতি (A): সময় আরক্ষণের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা পরিমাপ করা সম্ভব। কারণ (R): প্রমাণ সময় (Standard Time) এর সঙ্গে শ্রমিকদের প্রকৃত কাজে ব্যয়িত সময়ের তুলনা করে শ্রমিকদের দক্ষতা নির্ধারণ করা হয়। উত্তর: A এবং R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
- i) গতি নিরীক্ষার মাধ্যমে আদর্শ সময় নির্ধারণ করা যায়। ii) গতি নিরীক্ষা কাজ সম্পাদনের শ্রেষ্ঠ পদ্ধতি নির্বাচন করে। iii) সময় নিরীক্ষা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। iv) সময় নিরীক্ষা শ্রমব্যয় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তর: i-মিথ্যা, ii-সত্য, iii-সত্য, iv-সত্য
- i) চাকতি বা টোকেন পদ্ধতি হলো সময় লিখনের যান্ত্রিক পদ্ধতি। ii) সময় লিখনের উদ্দেশ্য হলো একজন শ্রমিক কারখানায় কত সময় কাজে নিযুক্ত ছিল তার হিসেব রাখা। iii) সময় লিখনের মাধ্যমে অলস সময় ও অতিরিক্ত সময় নির্ধারণ করা যায়। iv) সময় লিখনের মাধ্যমে ছদ্মশ্রমিক কারখানায় প্রবেশ করতে পারে না। উত্তর: i-মিথ্যা, ii-সত্য, iii-মিথ্যা, iv-সত্য
Class 12 3rd Semster পরীক্ষার্থীদের সেরা প্রস্তুতির জন্য স্পেশাল Suggestion PDF 👇
METHOD OF REMUNERATION – I
- উত্তম মজুরি প্রদানের বৈশিষ্ট্য নয় → জটিলতা
- মজুরির পরিমাণ যে বিষয়ের ওপর নির্ভর করে → A ও B উভয়েই (কাজের সময় ও কাজের পরিমাণ)
- কোনো কর্মচারী কাজ করার জন্য যে পারিশ্রমিক পায় তাকে বলে → মজুরি
- একটি উন্নত মজুরি প্রদান ব্যবস্থার যে বৈশিষ্ট্যটি অপ্রয়োজনীয় → জটিলতা
- টেলরের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতিতে কখন কোনো শ্রমিককে স্বাভাবিক হারের চেয়ে বেশি (120%) মজুরি প্রদান করা হয়? → শ্রমিকদের দক্ষতা 100% এর বেশি হলে
- সাধারণ সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতিতে মজুরির পরিমাণ নির্ধারণের সূত্র হলো → মোট মজুরি = কাজের সময় × ঘণ্টা প্রতি মজুরির হার
- কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতির অসুবিধা হলো → ন্যূনতম মজুরির নিশ্চয়তা থাকে না
- সময় ভিত্তিক মজুরির হার পদ্ধতির অসুবিধা হলো → A ও B উভয়ই (উচ্চ শ্রম আবর্তনের হার ও তত্ত্বাবধান ব্যয় বৃদ্ধি)
- কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতির সুবিধা হলো → অধিক উৎপাদনশীল
- টেলরের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির ক্ষেত্রে কর্মীর উৎপাদনের মাত্রা স্থির করা হয় → সময় পরীক্ষার মাধ্যমে
- টেলরের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতি বলতে বোঝায় → আদর্শমানের কম দক্ষতাসম্পন্ন শ্রমিকদের জন্য স্বাভাবিক হারের 80% এবং বেশি দক্ষতাসম্পন্ন শ্রমিকদের জন্য স্বাভাবিক হারের 120% মজুরির হার
- মেরিকের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতি বলতে বোঝায় → শ্রমিকদের দক্ষতার তিনটি স্তরে তিন ধরণের মজুরির হার স্থির থাকে
- যে ক্ষেত্রে কাজের গতি শ্রমিকদের নিয়ন্ত্রণে থাকে না, সেক্ষেত্রে মজুরি দেওয়া হয় → সময় ভিত্তিক মজুরির হার পদ্ধতিতে
- একটি উন্নত উত্তম মজুরি ব্যবস্থায় যে বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয় → গ্রহণযোগ্যতা, নমনীয়তা, সহজবোধ্যতা সবকটিই
- সময়ভিত্তিক মজুরি প্রদানের সুবিধা হলো → নিশ্চিত মজুরি আয়ের ব্যবস্থা, সরলতা, নমনীয়তা সবকটিই
- সময়ের ভিত্তিতে মজুরি প্রদানের ব্যবস্থা করা হলে কাজের যে দিকটি অক্ষুণ্ণ থাকে, সেটি হলো → কাজের গুণমান
- যে মজুরি প্রদান পদ্ধতিতে কাজের সময়ের দিককে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না সেটি হলো → কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতি
- শ্রমিককে যখন কাজের পরিমাণের ভিত্তিতে মজুরি প্রদান করা হয় তখন কাজের যে দিকটি নষ্ট হয় → কাজের গুণমান
- টেলরের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতির সুবিধা হলো → অলস সময় হ্রাস
- টেলরের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতির অসুবিধা হলো → ওপরের সবকটি
- মেরিকের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতির অসুবিধা হলো → A, B উভয়ই
- মেরিকের পার্থক্যমূলক কর্মভিত্তিক মজুরির হার পদ্ধতির সুবিধা হলো → A ও B উভয়েই
- পণ্য উৎপাদন বা সেবা সৃষ্টির ক্ষেত্রে মানবিক উপাদান → শ্রমিকের শ্রম
- মেরিকের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতিতে শ্রমিকরা 20% অতিরিক্ত (অর্থাৎ 120%) হারে মজুরি পেয়ে থাকে যখন তাদের দক্ষতা → 100% এর বেশি
- মেরিকের কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতিতে কর্মচারী 10% অতিরিক্ত (অর্থাৎ 110%) মজুরি পায় তখনই যখন শ্রমিকের দক্ষতা → আদর্শমানের 83% এর বেশি কিন্তু 100% পর্যন্ত
| WB Class 12 Commerce WhatsApp গ্রুপ |
- মজুরি প্রদানের যে পদ্ধতিতে কাজের ব্যয়িত সময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয় → সময়ভিত্তিক মজুরির হার
- কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতিতে মজুরি দিলে যে দিকটি অগ্রাহ্য করা হয় তা হলো → কাঁচামালের অপচয়, উৎপাদনের গুনমান, শ্রমিকদের স্বাস্থ্য সবকটি
- উৎপাদিত পণ্যের পরিমাণ মজুরি প্রদানের ভিত্তি হিসাবে ধরা হয় যে পদ্ধতিতে সেটি হলো → ফলাফল ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি
- ঘড়ি প্রস্তুতের ক্ষেত্রে যে ধরণের মজুরি গ্রহণ করা উপযুক্ত → সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি
- টেলরের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতিতে শ্রমিকের দক্ষতা 100% এর কম হলে তার মজুরির হার হবে → নিম্ন হারে (80%)
- টেলরের পার্থক্যমূলক মজুরির হার পদ্ধতিতে একজন শ্রমিকের দক্ষতার পরিমাণ কত শতাংশ হলে সে স্বাভাবিক মজুরির 120% হারে মজুরি পাবে? → 100% এর বেশি
- টেলরের মজুরির হার পদ্ধতিতে একজন শ্রমিকের দক্ষতার পরিমাণ 100% এর কম হলে তার মজুরির হার হবে → স্বাভাবিক কার্যভিত্তিক হারের 80%
- মেরিকের কার্যভিত্তিক হার পদ্ধতি অনুসারে একজন শ্রমিকের দক্ষতার পরিমাণ 100% হলে তার মজুরির হার হবে → স্বাভাবিক কার্যভিত্তিক হারের 110%
- মেরিকের কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতিতে এক শ্রমিকের দক্ষতার পরিমাণ যত শতাংশ হলে সে স্বাভাবিক মজুরির 110% হারে মজুরি পাবে → 83% এর বেশি কিন্তু 100% পর্যন্ত
- সরাসরি কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতিতে মজুরি নির্ধারণের সূত্র হলো → উৎপাদিত পণ্যের একক × একক প্রতি মজুরির হার
- স্তম্ভ মেলানো: পার্থক্যমূলক সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি → শ্রমিকের কর্মদক্ষতার স্তরের ভিত্তিতে বিভিন্ন সময় ভিত্তিক হারে মজুরি প্রদান, সাধারণ সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি → কারখানায় উপস্থিত থাকার সময় ভিত্তিতে মজুরি প্রদান, সরাসরি কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতি → উৎপাদিত পণ্যের সংখ্যার ভিত্তিতে মজুরি প্রদান, পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতি → শ্রমিকের কর্মদক্ষতার স্তরের ভিত্তিতে বিভিন্ন কার্যভিত্তিক হারে মজুরি প্রদান
- স্তম্ভ মেলানো: ফ্রেডরিক উইনসো টেলর → পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতি, ফলাফলভিত্তিক মজুরির হার পদ্ধতি → কার্যভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি, মোট মজুরি = কাজের সময় × ঘ. প্রতি মজুরির হার → সাধারণ সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি, মোট মজুরি = উৎপাদিত পণ্যের একক × একক প্রতি মজুরির হার → সরাসরি কার্যভিত্তিক হার পদ্ধতি
- স্তম্ভ মেলানো: শ্রমিকের দৈনিক মজুরি 300 টাকা → সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি, শ্রমিক উৎপাদিত পণ্যের একক প্রতি মজুরি 6 টাকা → কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতি, শ্রমিকের দক্ষতা 100% বা তার বেশি হলে শ্রমিকের মজুরি স্বাভাবিক হারের 120% → টেলরের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতি, শ্রমিকের দক্ষতা 100% এর বেশি হলে শ্রমিকের মজুরি স্বাভাবিক হারের 120% → মেরিকের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতি
- স্তম্ভ মেলানো: টেলরের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতিতে দক্ষ শ্রমিক → উচ্চ মজুরির হার, মেরিকের মজুরির হার পদ্ধতি অনুসারে শ্রমিকের দক্ষতা 83% এর কম → স্বাভাবিক মজুরির হার, টেলরের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতিতে অদক্ষ শ্রমিক → নিম্ন মজুরির হার, মেরিকের মজুরির হার পদ্ধতি অনুসারে শ্রমিকের দক্ষতা 83% এর বেশি কিন্তু 100% পর্যন্ত হলো → স্বাভাবিক মজুরির 110% হারে
- বিবৃতি (A): টেলরের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরি হার পদ্ধতিতে কেবলমাত্র দক্ষ শ্রমিকদের পুরস্কৃত করা হয়। কারণ (R): এই পদ্ধতিতে শ্রমিকের দক্ষতা 100% বা তার বেশি হলে শ্রমিক স্বাভাবিক কার্যভিত্তিক মজুরি হারের 120% হারে মজুরি পায়। উত্তর: A এবং R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
- বিবৃতি (A): মেরিকের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতিতে শ্রমিকের দক্ষতা 83% পর্যন্ত হলে শ্রমিক স্বাভাবিক কার্যভিত্তিক হারে মজুরি পায়। কারণ (R): এই পদ্ধতিতে ন্যূনতম মজুরি পাওয়ার বিষয়টি সুনিশ্চিত না হলেও শ্রমিক ন্যূনতম স্বাভাবিক হারে মজুরি পেয়ে থাকে। উত্তর: A এবং R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
- ঘণ্টা প্রতি মজুরির হার 60 টাকা। এক একক পণ্য উৎপাদনে 10 মিনিট সময় লাগলে একক প্রতি মজুরির হার হবে → 10 টাকা (হিসাব: 60 × 10/60 = 10)
- ঘণ্টা প্রতি মজুরির হার 30 টাকা। এক একক পণ্য উৎপাদনে 5 মিনিট সময় লাগলে একক প্রতি মজুরির হার হবে → 2.50 টাকা (হিসাব: 30 × 5/60 = 2.50)
- ঘণ্টা প্রতি মজুরির হার 40 টাকা। এক একক পণ্য উৎপাদনের জন্য নির্ধারিত সময় 15 মিনিট। কোন নির্দিষ্ট দিনে কোন শ্রমিক 40 একক পণ্য উৎপাদন করলে সরল পরিমাণ ভিত্তিক মজুরির হার পদ্ধতিতে তার মোট মজুরির পরিমাণ হবে → 400 টাকা (হিসাব: একক প্রতি হার = 40 × (15/60) = 10; মোট মজুরি = 40 × 10 = 400)
- একজন শ্রমিককে একটি কাজ করার জন্য 8 ঘণ্টা সময় দেওয়া হলো। সে কাজটি 10 ঘণ্টায় সম্পন্ন করল। তার কর্মদক্ষতার স্তর → 80% (হিসাব: (8 / 10) × 100 = 80%)
- কোনো কাজ সম্পাদনের জন্য নির্ধারিত সময় 40 ঘণ্টা। এই কাজ সম্পন্ন করেছে এমন একজন শ্রমিকের দক্ষতার হার 125% নির্ধারণ করা হয়েছে। উক্ত কাজ সম্পন্ন করতে সময় লেগেছে → 32 ঘন্টা (হিসাব: (40 / 125) × 100 = 32 ঘণ্টা)
- সময় লিখন অনুযায়ী সময় 48 ঘণ্টা, সময় আরক্ষণ অনুযায়ী সময় 44 ঘণ্টা। ঘণ্টা প্রতি মজুরির হার 60 টাকা হলে, অলস সময়ের জন্য দেয় মজুরির পরিমাণ হবে → 240 টাকা (হিসাব: (48 – 44) × 60 = 240)
- মানক উৎপাদনের পরিমাণ 45 ঘণ্টায় 200 একক। কোনো শ্রমিকের ওই সময়ে প্রকৃত উৎপাদনের পরিমাণ 240 একক হলে সঞ্চিত সময়ের পরিমাণ হবে → 9 ঘন্টা (হিসাব: মানক সময় = (45/200) × 240 = 54 ঘণ্টা; সঞ্চিত সময় = 54 – 45 = 9 ঘণ্টা)
- কোনো কাজের মজুরির হার একক প্রতি 20 টাকা। কোনো এক সপ্তাহে কোনো শ্রমিক একক প্রতি 22 টাকা হারে মজুরি পেলে Merrick Multiple Piece Rate System অনুযায়ী তার দক্ষতার স্তর হবে → 83% এর বেশি কিন্তু 100% পর্যন্ত (ব্যাখ্যা: স্বাভাবিক হারের 110% মজুরি পাচ্ছে, যা 83%-100% দক্ষতার নির্দেশক)
- কোনো কাজ সম্পাদনের জন্য নির্ধারিত সময় 48 ঘণ্টা। এই কাজ সম্পন্ন করেছে এমন একজন শ্রমিকের দক্ষতার হার 120% নির্ধারণ করা হয়েছে। উক্ত কাজ সম্পন্ন করতে সময় লেগেছে → 40 ঘন্টা (হিসাব: (48 / 120) × 100 = 40 ঘণ্টা)
Class 12 3rd Semster পরীক্ষার্থীদের সেরা প্রস্তুতির জন্য স্পেশাল Suggestion PDF 👇
INCOME FROM CAPITAL GAINS
- মূলধনি সম্পত্তির হস্তান্তর বলতে বোঝায় → কেবলমাত্র বিক্রয়, কেবলমাত্র বিনিময়, কেবলমাত্র ত্যাগ সবকটিই
- দীর্ঘমেয়াদি মূলধনি লাভে বর্তমানে প্রচলিত করের হার → 12.5% (নোট: নতুন বাজেট অনুযায়ী দীর্ঘমেয়াদি মূলধনি লাভ করের হার ১২.৫% করা হয়েছে)
- কোনো ব্যক্তি তার ব্যবহৃত গাড়ি বিক্রয় করে লাভ করলে সেটি যে খাতে করযোগ্য → কোনো খাতে নির্ধারণযোগ্য নয় (ব্যক্তিগত ব্যবহার্য গাড়ি মূলধনি সম্পত্তি নয়)
- আয়কর আইন, 1961 অনুযায়ী মূলধনি সম্পত্তি নয় → ভারতে অবস্থিত গ্রামাঞ্চলের জমি
- কোনো কৃষিজমি পৌর এলাকা থেকে কত কিলোমিটারের মধ্যে অবস্থিত হলে তা মূলধনি সম্পত্তি হিসেবে বিবেচিত হবে? → 8 কিলোমিটার
- কোনো কোম্পানির তালিকাভুক্ত 1000 শেয়ার 1.1.25 তারিখে ক্রয় করে 2.1.26 তারিখে বিক্রি করলে শেয়ার বিক্রি করে লাভ হবে → দীর্ঘমেয়াদি মূলধনি লাভ (তালিকাভুক্ত শেয়ারের ক্ষেত্রে ধারণকাল ১২ মাসের বেশি হলে দীর্ঘমেয়াদি হয়)
- যেটি ব্যক্তিগত ব্যবহারযোগ্য সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত হবে না → অলঙ্কার
- আয়কর আইন, 1961-এর 2(47) ধারা অনুযায়ী ‘হস্তান্তর’ বলে ধরা হবে না → উপহার
- মূলধনি লাভের উদ্ভব হয় → কোনো মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে
- মূলধনি সম্পত্তি হস্তান্তর সম্পর্কে উল্লেখ আছে আয়কর আইনের যে ধারায় → 2(47)
- মেয়াদ অনুযায়ী মূলধনি সম্পত্তি কয় ভাগে বিভক্ত? → দুইভাগে (স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি)
- মূলধনি সম্পত্তি → শহরে অবস্থিত জমি
- আয়কর আইনের যে ধারায় মূলধনি সম্পত্তির হস্তান্তর হিসেবে বিবেচিত হয় না, এমন লেনদেনগুলি উল্লেখ আছে → ধারা 47
- ব্যক্তিগত কারণে পাঁচ বছর ব্যবহার করার পর 40,000 টাকার আসবাবপত্র একজন নির্ধারী 10,000 টাকায় বিনিময়ে বিক্রি করলেন। এটি নির্ধারীর হাতে কী হিসেবে বিবেচিত হবে? → ব্যক্তিগত আসবাবপত্র মূলধনি সম্পত্তি না হওয়ায় এতে কোনো করযোগ্য মূলধনি লাভ/ক্ষতি হয় না
- স্বল্পমেয়াদি মূলধনি লাভে করের হার → 20% (ধারা 111A অনুযায়ী তালিকাভুক্ত শেয়ারের ক্ষেত্রে স্বল্পমেয়াদি মূলধনি লাভ কর ২০%)
- মূলধনি লাভ খাতে করযোগ্য হতে অবশ্যই পুরন করতে হবে → তিনটি শর্ত
- যেটিকে মূলধনি সম্পত্তির হস্তান্তর বলা হয় না → (a) এবং (b) উভয়ই
- ভারতের আয়কর আইনের যে ধারায় স্বল্পমেয়াদি মূলধনি সম্পত্তির সংজ্ঞা বলা আছে → 2(42A)
- বোনাস শেয়ার 01.04.2001 এর আগে অধিকৃত হয়, সেক্ষেত্রে সম্পত্তি অধিগ্রহণের মূল্য হলো → শেয়ারের বাজার মূল্য
- যেটি মূলধনি সম্পত্তি হিসেবে বিবেচিত হয় না → মজুতপণ্য
- আয়কর আইনের যে ধারায় কারবারের সুনাম মূলধনি সম্পত্তি → 2(14)
- যদি রাইট শেয়ারের অধিকার অন্য ব্যক্তিকে প্রদান করেন, তাহলে অধিগ্রহণ মূল্য হবে → শূন্য
- আয়কর আইন, 1961 অনুযায়ী দীর্ঘমেয়াদি মূলধনি সম্পত্তি বলে গণ্য হবে যদি তালিকাভুক্ত শেয়ার অধিকারে রাখে → 12 মাসের অধিক সময়
- আয়কর আইন, 1961 অনুযায়ী, কোন ভিত্তিতে সম্পত্তিকে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি মূলধনি সম্পত্তি বলা হয়? → সম্পত্তিটি হস্তান্তর করার আগের দিন পর্যন্ত নির্ধারীর অধিকারে থাকার সময়সীমা
- UTI এর ইউনিট দীর্ঘমেয়াদি সম্পত্তি হিসেবে গণ্য হবে যদি ইউনিটগুলিকে নির্ধারীর অধিকারে → 12 মাসের বেশি থাকে
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 70 টাকা
- ভারতের আয়কর আইনের যে ধারায় দীর্ঘমেয়াদি মূলধনি সম্পত্তির সংজ্ঞা বলা আছে → 2(29A)
- ‘মূলধনি আয় খাতে’ করযোগ্য হবে না → ব্যক্তিগত গাড়ি বিক্রয় করে আয়, ব্যবসার মজুত পণ্য বিক্রয় করে আয়, গ্রামীণ কৃষিজমি বিক্রয় করে আয় সবকয়টিই
- সম্পত্তির উন্নতিসাধন খরচ ______ জাতীয় খরচ। → মূলধন
- ______ মূলধনি সম্পত্তি নয়। → বাড়ির ব্যবহার্য আসবাবপত্র
- কোনো ব্যক্তি কোনো কোম্পানির ইক্যুইটি শেয়ার 01.04.2025 তারিখে ক্রয় করে 15.03.2026 তারিখে বিক্রি করলে তা ______ মূলধনি সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। → স্বল্পমেয়াদি (কারণ এটি ১২ মাসের কম সময় ধারণ করা হয়েছে)
- সম্পত্তি হস্তান্তরের সাধারণ উদাহরণ হলো → ভাড়া স্বত্ব
- আয়কর আইন, 1961 অনুযায়ী ‘হস্তান্তর’ বলে বিবেচিত হবে না → উপহার
- কোনো ব্যক্তি ব্যবহারযোগ্য সোনার অলঙ্কার 01.04.2023 তারিখে ক্রয় করে 28.03.2026 তারিখে বিক্রি করলে তা ______ মূলধনি সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। → দীর্ঘমেয়াদি (অলঙ্কারের ক্ষেত্রে ধারণকাল ২৪ মাসের বেশি হলে দীর্ঘমেয়াদি হয়)
- যদি তালিকাভুক্ত নয় এমন শেয়ার 20 মাস নিজের অধিকারে রাখে তাহলে তা ______ হিসেবে বিবেচিত হবে। → স্বল্পমেয়াদি মূলধনি সম্পত্তি (অতালিকাভুক্ত শেয়ারের দীর্ঘমেয়াদি হওয়ার সময়সীমা ২৪ মাসের বেশি)
- নিজ বসবাসের গৃহসম্পত্তি আয়কর আইনের ______ ধারা অনুযায়ী মূলধনি সম্পত্তি। → 2(14)
- বিবৃতি: বাড়ির ব্যবহার্য আসবাবপত্র মূলধনি সম্পত্তি। কারণ: আসবাবপত্র স্থাবর সম্পত্তি। উত্তর: বিবৃতি ও কারণ উভয়ই মিথ্যা
- বিবৃতি: গ্রামাঞ্চলে অবস্থিত কোনো কৃষিজমি 24 মাসের বেশি সময় নির্ধারির কাছে থাকলে সেটি দীর্ঘমেয়াদী মূলধন সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে। কারণ: আয়কর আইনের ধারা 2(14) অনুযায়ী গ্রামীণ কৃষি জমি মূলধনি সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। উত্তর: বিবৃতি ও কারণ উভয়ই মিথ্যা (গ্রামীণ কৃষিজমি মূলধনি সম্পত্তিই নয়)
- বিবৃতি: গৃহসম্পত্তি বিক্রি করে যে লাভ হয়েছে, তা দীর্ঘমেয়াদি মূলধনি লাভ হিসেবে গণ্য হবে। কারণ: গৃহসম্পত্তি ক্রয় করা হয়েছিল 12.04.2024 তারিখে এবং বিক্রি করা হয়েছে 13.04.2026 তারিখে। উত্তর: বিবৃতি ও কারণ উভয়ই সত্য (কারণ ধারণা করার সময়সীমা ২৪ মাসের বেশি)
- বিবৃতি: অলিকাভুক্ত (অতালিকাভুক্ত) ইকুইটি শেয়ার 12 মাসের কম সময় নির্ধারির কাছে থাকলে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। কারণ: আয়কর আইনের ধারা 2(29A) অনুযায়ী কোম্পানির ইকুইটি শেয়ার 12 মাসের বেশি সময় নির্ধারির কাছে থাকলে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। উত্তর: বিবৃতি ও কারণ উভয়ই মিথ্যা
- বিবৃতি: ‘মূলধনি লাভ’ মূলধনি আয় খাতে করযোগ্য আয়। ব্যাখ্যা: ? উত্তর: নির্ধারীর মূলধনি সম্পত্তি হস্তান্তরের ফলে মুনাফা অর্জন।
- বিবৃতি: আয়কর আইনের 55(1)(b) ধারা অনুযায়ী মূলধনি খরচ হলো সম্পত্তির উন্নতি সাধনের মূল্য। ব্যাখ্যা: ? উত্তর: 1 এপ্রিল, 2001 তারিখের পর কোনো মূলধনি সম্পত্তি অধিগ্রহণ করে নিজ মালিকানায় সম্পত্তির পরিবর্তন বা সংযোজনের জন্য ব্যয় হবে মূলধনি খরচ।
- বিবৃতি: ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত মোটর গাড়ি মূলধনি সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। ব্যাখ্যা: ? উত্তর: বিবৃতিটি বেঠিক, কারণ ব্যক্তিগত যানবাহন মূলধনি সম্পত্তি নয়।
- বিবৃতি: যে-কোনো ধরনের স্থাবর বা অস্থাবর সম্পত্তি মূলধন সম্পত্তির অন্তর্ভুক্ত থাকে। ব্যাখ্যা: ? উত্তর: বিবৃতিটি সঠিক, 2(14) ধারা অনুযায়ী কিছু ব্যতিক্রম সাপেক্ষে মূলধনী সম্পত্তির মধ্যে সমস্ত সম্পত্তি অন্তর্ভুক্ত থাকে।
- যে যে সম্পত্তিগুলি মূলধনি সম্পত্তি হিসেবে গণ্য হয় না: (i) ব্যক্তিগত মোটর গাড়ি (ii) শহরে অবস্থিত জমি (iii) অলঙ্কার (iv) 7% গোল্ড বন্ড, 1980 উত্তর: (i), (iv) সত্য; (ii), (iii) মিথ্যা
- যে যে সম্পত্তিগুলি মূলধনি সম্পত্তি হিসেবে গণ্য হয়: (i) বাড়ি (ii) মজুতপণ্য (iii) সোনার অলঙ্কার (iv) শেয়ার উত্তর: (i), (iii), (iv)- সত্য; (ii)- মিথ্যা
- বিবৃতি-1: স্বল্পমেয়াদি মূলধনি ক্ষতি, স্বল্পমেয়াদি মূলধনি লাভ কিংবা দীর্ঘমেয়াদি মূলধনি লাভের সঙ্গে সমন্বয়সাধন (Set off) করা যায়। বিবৃতি-2: দীর্ঘমেয়াদি মূলধনি ক্ষতি যে-কোনো আয়ের খাত (Heads of income)-এর সঙ্গে সমন্বয়সাধন (Set off) করা যায়। উত্তর: (1) বিবৃতিটি সত্য হলেও (2) বিবৃতিটি মিথ্যা (দীর্ঘমেয়াদি মূলধনি ক্ষতি কেবল দীর্ঘমেয়াদি মূলধনি লাভের সাথেই সমন্বয় করা যায়)
- বিবৃতি-1: নিজের ব্যবহার্য গাড়ি অস্থাবর সম্পত্তি। তাই এটি মূলধনি সম্পত্তি নয়। বিবৃতি-2: নিজ বসবাসের গৃহসম্পত্তি স্থাবর সম্পত্তি। তাই এটি মূলধনি সম্পত্তি। উত্তর: (1) এবং (2) বিবৃতি উভয়েই পৃথক স্বাধীন বাক্য
- স্তম্ভ মেলানো: তালিকাভুক্ত ইক্যুইটি শেয়ার 01.05.2025 তারিখে ক্রয় (ও ১ বছর পার হওয়ার পূর্বে/পরে বিক্রি নির্দিষ্ট করা হয়নি, তবে ১ বছরের কম হলে স্বল্পমেয়াদি) → স্বল্পমেয়াদি মূলধনি সম্পত্তি, কোনো ব্যক্তির তার একটি ব্যবহার্য গাড়ি 5 বছর পরে বিক্রয় করা হয় → মূলধনি সম্পত্তি নয়, একটি গৃহসম্পত্তি জানুয়ারী 2023-এ কেনা এবং 2026 সালের মার্চ মাসে বিক্রয় করা হয় → দীর্ঘমেয়াদি মূলধনি সম্পত্তি, ব্যক্তিগত প্রয়োজনে কোনো ব্যক্তির Computer 40,000 টাকায় কিনে 50,000 টাকায় 2 বছর পরে বিক্রি করা হয় → 4) মূলধনি প্রাপ্তি (বা করমুক্ত ব্যক্তিগত সম্পত্তি)
- স্তম্ভ মেলানো: মূলধনি প্রাপ্তি হিসেবে বিবেচিত হবে → উপহার, মূলধনি লাভ খাতে করযোগ্য হবে → শেয়ার, আয়কর আইন অনুসারে হস্তান্তর বলে ধরা হবে → মজুত কাঁচামাল, মূলধনি সম্পত্তি হিসেবে বিবেচিত হবে না → ব্যক্তিগত ব্যবহার্য গাড়ি
Class 12 3rd Semster পরীক্ষার্থীদের সেরা প্রস্তুতির জন্য স্পেশাল Suggestion PDF 👇
INCOME FROM OTHER SOURCES
- ডিবেঞ্চার থেকে প্রাপ্ত সুদ যে খাতে করযোগ্য সেটি হলো → অন্যান্য উৎস থেকে আয় খাত
- লটারি, শব্দধাঁধা, তাস খেলা, ঘোড়াদৌড় ইত্যাদি আয় থেকে প্রাপ্ত অর্থ → সম্পূর্ণ করযোগ্য
- পরীক্ষক হিসেবে শিক্ষকের প্রাপ্ত পারিশ্রমিক যে খাতে করযোগ্য → অন্যান্য উৎস থেকে আয় খাত
- কোনো দেশীয় কোম্পানির কাছ থেকে প্রাপ্ত লভ্যাংশ যে আয়খাতে করযোগ্য → অন্যান্য উৎস থেকে আয়
- বন্ধুর কাছ থেকে 60,000 টাকা উপহার স্বরূপ পাওয়া গেলে, করযোগ্য আয়ের পরিমাণ হলো → 60,000 (অনাত্মীয়ের থেকে ৫০,০০০ টাকার বেশি নগদ উপহার পেলে পুরোটাই করযোগ্য)
- যেটি অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য → উপ-ভাড়া থেকে আয়
- সংসদ সদস্য (MP) হিসেবে প্রাপ্য বেতন → সম্পূর্ণ করযোগ্য (অন্যান্য উৎস থেকে আয় খাতে)
- ভারতের আয়কর আইন অনুযায়ী Family pension এর সর্বোচ্চ ছাড় → 25,000 টাকা
- আয়কর আইনে সিকিউরিটি থেকে প্রাপ্ত সুদ নীচের যে ধারায় করযোগ্য হবে → ধারা 56(2)(id)
- দাদুর কাছ থেকে 80,000 টাকা উপহার স্বরূপ পাওয়া গেলে, করযোগ্য আয়ের পরিমাণ হলো → শূন্য (দাদু ‘আত্মীয়’ বা Relative হওয়ার কারণে উপহার সম্পূর্ণ করমুক্ত)
- পারিবারিক পেনশনের পরিমাণ 30,000 টাকা হলে করযোগ্য আয় হবে → 20,000 টাকা (হিসাব: 30,000 – ছাড় (1/3 অংশ বা 10,000) = 20,000)
- একটি বাড়ি পুনরায় ভাড়া দিয়ে আয় 80,000 টাকা, প্রদত্ত ভাড়া 35,000 টাকা, মেরামতি খরচ 15,000 টাকা হলে অন্যান্য উৎস খাতে করযোগ্য আয় হবে → 30,000 টাকা (হিসাব: 80,000 – 35,000 – 15,000 = 30,000)
- লটারি থেকে প্রাপ্ত আয় (নিট) 69,100 টাকা (উৎসমূল থেকে কর কাটার হার 30.9%)। লটারি থেকে প্রাপ্ত মোট করযোগ্য আয় হবে → 1,00,000 টাকা (হিসাব: 69,100 / (100 – 30.9)% = 1,00,000)
- ভারতীয় কোম্পানি থেকে প্রাপ্য লভ্যাংশ → সম্পূর্ণ করযোগ্য
- কোনো বিদেশী কোম্পানির কাছ থেকে প্রাপ্ত লভ্যাংশ যে আয়খাতে করযোগ্য → অন্যান্য উৎস থেকে আয়
- যে আয়গুলি অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য → (a) এবং (c) উভয়ই
- ভারতীয় আয়কর আইন অনুসারে ‘আত্মীয়’ নয় → পিতামহের (Grandfather) বড়ো ভাই
- বাবার কাছ থেকে 40,000 টাকা উপহার স্বরূপ পাওয়া গেলে, করযোগ্য আয়ের পরিমাণ হলো → শূন্য (পিতা ‘আত্মীয়’ হওয়ার কারণে করমুক্ত)
- উপভাড়া থেকে প্রাপ্ত আয় যে খাতে করযোগ্য সেটি হলো → অন্যান্য উৎস থেকে আয়
- লটারি, শব্দধাঁধা, তাস খেলা প্রভৃতির আয় নিরূপণের সময় প্রাপ্ত আয় থেকে ছাড় পাবে → কোনো খরচ বাদযোগ্য নয়
- দেশীয় কোম্পানি এবং বিদেশি কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ যথাক্রমে 45,000 টাকা ও 55,000 টাকা হলে, করযোগ্য আয় হবে → 1,00,000 টাকা (বর্তমান নিয়মে দুটিই অন্যান্য উৎস খাতে করযোগ্য)
- অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হয় → লটারি থেকে প্রাপ্য আয়
- আয়কর আইনের যে ধারা অনুসারে কোনো আয় ‘অন্যান্য উৎস থেকে আয়’ খাতে করযোগ্য হবে → ধারা 56
- সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত পারিশ্রমিক/ভাতা (Allowance) → সম্পূর্ণ করমুক্ত (সংসদ সদস্যদের দৈনিক ও অন্যান্য নির্দিষ্ট ভাতা করমুক্ত)
- ব্যাঙ্কে জমার উপর সুদ পেয়েছেন 9,000 টাকা (10% TDS কাটার পর)। ব্যক্তিটির করযোগ্য আয় হবে → 10,000 টাকা (হিসাব: 9,000 / 0.9 = 10,000)
- পারিবারিক পেনশন পান 90,000 টাকা, তাহলে তার করযোগ্য আয় হবে → 65,000 টাকা (হিসাব: 90,000 – সর্বোচ্চ ছাড় 25,000 = 65,000)
| WB Class 12 Commerce WhatsApp গ্রুপ |
- ঘোড়াদৌড় থেকে আয় 45,000 টাকা, ঘোড়া রক্ষণাবেক্ষণের জন্য খরচ 5,000 টাকা হলে করযোগ্য আয় হবে → 45,000 টাকা (ঘোড়াদৌড় থেকে জয়ের ক্ষেত্রে কোনো খরচ বাদ পাওয়া যায় না)
- কোনো ব্যক্তির কাছে কোনো কোম্পানির Rs. 2,50,000 10% listed debenture আছে। অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য আয় হবে → 25,000 টাকা (হিসাব: 2,50,000-এর 10% = 25,000)
- নেপাল থেকে কৃষি থেকে আয় 25,000 টাকা। অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য আয় হবে → 25,000 টাকা (বিদেশি কৃষিজমি থেকে আয় ভারত সরকার কর্তৃক করযোগ্য)
- পোস্ট অফিস একক সেভিংস ব্যাংকে জমা থেকে প্রাপ্ত সুদ ______ টাকা পর্যন্ত করমুক্ত। → 3,500
- ______ হলো অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য। → জমি ভাড়া থেকে আয়
- লেখক বই লেখার রয়্যালটি (Royalty) বাবদ পেয়েছেন 9,000 টাকা, তার টাইপিং খরচ হয়েছে 2,000 টাকা। করযোগ্য আয় হলো → 7,000 টাকা (হিসাব: 9,000 – 2,000 = 7,000)
- লটারি থেকে প্রাপ্ত আয় 5,000 টাকা, ঘোড়দৌড় থেকে প্রাপ্ত আয় 10,000 টাকা, শেয়ার বিক্রয় করে প্রাপ্ত আয় 7,000 টাকা হলে মোট করযোগ্য আয় (অন্যান্য উৎস খাতে) হবে → 15,000 টাকা (শেয়ার বিক্রয় থেকে আয় মূলধনি লাভ খাতে যায়)
- ভারতে কৃষিজমি থেকে আয় হয়েছে 35,000 টাকা। অন্যান্য উৎস থেকে আয় খাতে ______ হবে। → করমুক্ত আয়
- পোস্ট অফিস যৌথ সেভিংস ব্যাংকে জমা থেকে প্রাপ্ত সুদ ______ টাকা পর্যন্ত করমুক্ত। → 7,000
- সাংসদ হিসেবে প্রাপ্ত বেতন ______ খাতে করযোগ্য। → অন্যান্য উৎস থেকে আয়
- ভারতীয় আয়কর আইন অনুসারে ______ হলো ‘আত্মীয়’ নয়। → পিতামহের ভাই
- বিবৃতি: ভারতের একজন ব্যক্তি ঘোড়াদৌড়ের থেকে আয় করেছেন 40,000 টাকা। এই আয়ের জন্য খরচ করেছেন 4,000 টাকা। তার করযোগ্য আয় হবে 40,000 টাকা। কারণ: ? উত্তর: ধারা 10(35) বা সংশ্লিষ্ট ধারায় আকস্মিক আয়ের বিরুদ্ধে খরচ ছাড়ের কোনো সুবিধা নেই
- বিবৃতি: ভারতে কৃষিজমি থেকে আয় হয়েছে 45,000 টাকা। অন্যান্য উৎস থেকে আয় খাতে করমুক্ত আয় হবে। কারণ: ইহা ভারতের আয়কর আইনের 10(1) ধারায় করমুক্ত। উত্তর: বিবৃতি ও কারণ উভয়ই সত্য
- বিবৃতি: আত্মীয়দের কাছ থেকে প্রাপ্ত উপহারগুলি 56(2) ধারার অধীনে করযোগ্য। কারণ: নির্দিষ্ট আত্মীয়দের কাছ থেকে প্রাপ্ত উপহারগুলি কর থেকে ছাড়যোগ্য, তবে অনাত্মীয়দের কাছ থেকে 50,000 টাকার বেশি উপহার করযোগ্য। উত্তর: বিবৃতি মিথ্যা, কারণ সত্য (আত্মীয়দের থেকে প্রাপ্ত উপহার সম্পূর্ণরূপে ছাড়প্রাপ্ত)
- বিবৃতি: কোনো ব্যক্তি লটারির থেকে 1,00,000 টাকা জিতেছেন কিন্তু প্রকৃত অর্থে হাতে পেয়েছেন 70,000 টাকা। কারণ: 115BB ধারা অনুযায়ী লটারির আয়ের উপর কর ধার্য করা হয় 30%। উত্তর: বিবৃতি ও কারণ উভয়ই সত্য
- বিবৃতি: পোস্ট অফিসে একক সঞ্চয়ী আমানত থেকে সুদ প্রাপ্ত হয়েছে 10,000 টাকা। অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য আয় হবে 6,500 টাকা (প্রশ্নে প্রদত্ত ৩,০০০ টাকা প্রিন্টিং ভুল, সঠিক হবে ৬,৫০০ টাকা)। কারণ: ভারতের আয়কর আইনের 10(15) ধারায় 3,500 টাকা ছাড়। উত্তর: বিবৃতি ও কারণ উভয়ই সত্য (১০,০০০ – ৩,৫০০ = ৬,৫০০ টাকা করযোগ্য)
- অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হবে- (i) বাড়িভাড়া থেকে প্রাপ্ত আয় (ii) ব্যাঙ্কে জমার উপর প্রাপ্ত সুদ (iii) ভারতের বাইরের কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ (iv) পারিবারিক পেনশন উত্তর: (ii), (iii), (iv)- সত্য; (i)- মিথ্যা (বাড়িভাড়া ‘গৃহসম্পত্তি থেকে আয়’ খাতে যায়)
- আয়কর আইনের আত্মীয় বলতে বোঝায়- (i) পিতামহের ছোটো ভাই (ii) ব্যক্তির স্বামী-স্ত্রী (iii) বন্ধুর পিতা (iv) ব্যক্তির পিতা বা মাতার ভাই উত্তর: (ii), (iv)- সত্য; (i), (iii)- মিথ্যা
- আয়কর আইনের 56(1) ধারা অনুযায়ী অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হওয়ার শর্তগুলি হলো- (i) প্রাপ্তিটা অবশ্যই আয় বলে গণ্য হবে (ii) এই আয়ের সৃষ্টি ভারতেই হতে হবে (iii) এই আয় প্রথম চারটি খাতে ধার্য করা হয়নি (iv) এই আয় করমুক্ত নয় উত্তর: (i), (iii), (iv)- সত্য; (ii)- মিথ্যা
- ভারতীয় কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ সম্পূর্ণভাবে করযোগ্য: (i) এটি আকস্মিক আয় (ii) এটি সম্পূর্ণ করযোগ্য (iii) এটি সম্পূর্ণ করমুক্ত (iv) শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ মূলধনি আয় উত্তর: (iii) বা (ii)- সত্য (প্রদত্ত অপশন অনুসারে c/a নির্দিষ্ট করা হয়েছে, যা সম্পূর্ণ করযোগ্য হিসেবে B/ii নির্দেশ করে)
- বিবৃতি: পোস্ট অফিসে যৌথ সঞ্চয়ী আমানত থেকে সুদ প্রাপ্ত হয়েছে 6,000 টাকা। অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য আয় শূন্য হবে। ব্যাখ্যা: ? উত্তর: বিবৃতিটি সঠিক, ভারতের আয়কর আইনের 10(15) ধারায় 7,000 টাকা পর্যন্ত ছাড়।
- বিবৃতি-1: লটারি, ঘোড়াদৌড়, তাসখেলা প্রভৃতি আয় থেকে অন্যান্য উৎস থেকে আয় নির্ধারণে কোনো খরচ ছাড়যোগ্য নয়। বিবৃতি-2: ঘোড়াদৌড়ে ঘোড়ার রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট খরচ কর ছাড়যোগ্য। উত্তর: বিবৃতি-1 সত্য হলেও বিবৃতি-2 মিথ্যা (ঘোড়ার মালিক হিসেবে ঘোড়া দেখভালের খরচ বাদ যায়, কিন্তু ঘোড়াদৌড়ে বাজি ধরে জয়ের ক্ষেত্রে খরচ বাদ যায় না)
- বিবৃতি-1: আয়কর আইনের 10(15) ধারা অনুসারে বেশ কিছু লগ্নিপত্র বা জমাপত্রের উপর প্রাপ্ত সুদ করমুক্ত। বিবৃতি-2: 12 বছর মেয়াদি জাতীয় সঞ্চয় বার্ষিক বৃত্তি জমাপত্র থেকে প্রাপ্ত সুদ করমুক্ত। উত্তর: বিবৃতি-2 হলো বিবৃতি-1 এর সঠিক উদাহরণ/কারণ
- স্তম্ভ মেলানো: আকস্মিক আয় (লটারি, শব্দজব্দ, জুয়া ইত্যাদি) → ধারা 115BB-এর অধীনে 30%-এ ফ্ল্যাট হারে করযোগ্য, আয়কর ফেরতের উপর সুদ → ধারা 56(2) এর অধীনে করযোগ্য, লটারি থেকে প্রাপ্ত আয় → অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয়ের আওতায় সম্পূর্ণ করযোগ্য, ব্যাঙ্কের স্থায়ী আমানতের উপর সুদ → ধারা 56(2)(id) এর অধীনে করযোগ্য উত্তর: (i)-(3), (ii)-(4), (iii)-(2), (iv)-(1)
- স্তম্ভ মেলানো: ভারতীয় কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ → ধারা 10(34)-এর অধীনে ছাড় বর্তমানে নেই, উপভাড়া থেকে প্রাপ্ত আয় → ব্যক্তিটি সম্পত্তির মালিক না হওয়ায় অন্যান্য উৎস থেকে আয় হিসেবে বিবেচিত হবে, 50,000 টাকার বেশি কোনো আত্মীয়র থেকে প্রাপ্ত উপহার → ধারা 56(2)(x)-এর অধীনে করযোগ্য (অনাত্মীয়ের ক্ষেত্রে প্রযোজ্য হলেও এখানে ধারা চিহ্নিত), বিদেশে কৃষি থেকে প্রাপ্ত আয় → 3. অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য উত্তর: (i)-(4), (ii)-(1), (iii)-(2), (iv)-(3)
Class 12 3rd Semster পরীক্ষার্থীদের সেরা প্রস্তুতির জন্য স্পেশাল Suggestion PDF 👇
শেষ মুহূর্তে যেভাবে সময় সীমিত থাকে, সঠিকভাবে সাজানো প্রশ্ন ও উত্তরই ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। আমরা চেষ্টা করেছি Costing & Taxation এর গুরুত্বপূর্ণ MCQ গুলো এখানে শেয়ার করতে, যাতে পরীক্ষার্থীরা ঝটপট দেখে নিতে পারে। মনে রেখো, আত্মবিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি। সুতরাং কালকের পরীক্ষায় ঠাণ্ডা মাথায়, পরিকল্পনা মেনে উত্তর দাও—অবশ্যই ভালো ফল করবে।
| Details | Link |
|---|---|
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি WhatsApp Group | |
| তৃতীয় সেমিস্টার পরীক্ষার সমস্ত বিষয়ের সাজেশন (HS 3rd Sem All Subject Suggestions) » |
- HS 3rd Semester Costing & Taxation Suggestion 2026
- Class 12 3rd Semester Costing & Taxation Suggestion
- HS 3rd Semester Costing Taxation Important Questions
- WBCHSE 3rd Semester Costing & Taxation Question Answer
- উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার Costing & Taxation Suggestion





